📘 সমকালীন কুসংস্কার ও সামাজিক প্রথা 📄 মাইকে উচ্চস্বরে যিকির করা

📄 মাইকে উচ্চস্বরে যিকির করা


আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় যে, সপ্তাহে বা মাসে দু একবার মসজিদে বা অন্য কোন স্থানে লোকজন একত্রিত হয়ে মাইকে উচ্চ স্বরে অনেক রাত পর্যন্ত যিকির করতে থাকে। এতে অনেক সময় অন্য মানুষের অসুবিধা হয়।
এ-ব্যাপারে কথা হলো, কুরআন-সুন্নাহতে যিকিরের অসংখ্য ফজীলত বর্ণিত হয়েছে। রিওয়ায়েত সমূহে আস্তে ও জোরে উভয় ভাবে যিকিরের প্রমাণ পাওয়া যায়। এ কারণে ফুকাহায়ে কেরাম নিঃশব্দে ও স্বশব্দে দুভাবেই যিকির করাকে জায়েয বলেছেন।
তবে উচ্চ শব্দে বা মাইকে যিকির করা জায়েয হওয়ার জন্য কয়েকটি শর্তের কথা উল্লেখ করেছেন। সুতরাং ঐ শর্তগুলো অনুসরণ করে বর্ণিত পন্থায় মাইকে যিকির করলে তা জায়েয হবে। অন্যথায় জায়েয হবেনা। শর্তগুলো হলো,
(১) মাইকে যিকিরের কারণে যেন কারো নামায ও ইবাদত বন্দেগীতে সমস্যা না হয়।
(২) কারো ঘুমে যেন বেঘাত না ঘটে।
(৩) যিকিরের ধরণ যেন বাতীলপন্থীদের যিকিরের মত না হয়।
মোটকথা, কাউকে কষ্ট না দিয়ে মসজিদে বা অন্য কোথাও একত্রিত হয়ে মাইকে যিকির করা জায়েয হবে; অন্যথায় জায়েয হবেনা।

সূত্র: সূরা আহযাব আয়াত-৫৮, রদ্দুল মুহতার ১/৬৬০, মাজমাউয যাওয়ায়েদ ১/১৯১, আযীযুল ফাতাওয়া ২/২২৩, ইমদাদুল আহকাম ১/৩২০

ফন্ট সাইজ
15px
17px