📘 সমকালীন কুসংস্কার ও সামাজিক প্রথা > 📄 হারাম পন্থায় রোগীর চিকিৎসা করানো

📄 হারাম পন্থায় রোগীর চিকিৎসা করানো


অনেক সময় রোগীর চিকিৎসার ব্যাপারে হালাল হারামের প্রতি লক্ষ্য রাখা হয় না; বরং কখনো হারাম পন্থায় বা হারাম বস্তু দ্বারা চিকিৎসা করা হয়। আবার কখনো হিন্দু বা অন্য ধর্মাবলম্বীদের দ্বারা ঝাঁড় ফুঁক করা হয় বা তাদের থেকে তাবীজ নেওয়া হয়। এগুলো মারাত্মক ভুল। কেননা, তারা কুফরী কালাম দিয়ে এগুলো করে থাকে। কাজেই, এগুলো থেকে বেঁচে থাকা কর্তব্য।

সূত্র: আবূ দাউদ শরীফ, হাদীস নং-৩৮৭০, ৩৮৭৪, আহকামে মাইয়্যেত, পৃ:২২৩

📘 সমকালীন কুসংস্কার ও সামাজিক প্রথা > 📄 রোগীর অযু, নামায, সতর ইত্যাদির প্রতি লক্ষ্য না রাখা

📄 রোগীর অযু, নামায, সতর ইত্যাদির প্রতি লক্ষ্য না রাখা


রুগীর নিকটবর্তীদের কর্তব্য হলো, রুগীর অজু, নামায, সতর ইত্যাদির ক্ষেত্রে কোন ব্যাঘাত না ঘটে এর প্রতি খেয়াল রাখা। কেননা, মুমূর্ষ অবস্থায়ও এগুলোর প্রতি খেয়াল রাখা তার জন্য জরুরী। কাজেই, চেতনা থাকলে রোগী নিজেই আর চেতনা না থাকলে তার আশে পাশে যারা থাকবে তাদের এর প্রতি লক্ষ্য রাখা জরুরী।

সূত্র: আহকামে মাইয়্যেত পৃ: ২২১-২২৯

📘 সমকালীন কুসংস্কার ও সামাজিক প্রথা > 📄 রোগী নিরাশ হয়ে যায় এমন কথা বলা

📄 রোগী নিরাশ হয়ে যায় এমন কথা বলা


অনেকে রুগীকে দেখতে গিয়ে সুন্নত মুতাবিক দু'আতো পড়েইনা; উপরন্তু, রোগীর সামনে এমন কথা বলে যা দ্বারা সে জীবন থেকে নিরাশ হয়ে যায়। এমনটি করা ঠিক নয়; বরং তাকে আশা ব্যঞ্জক কথা শুনানো উচিৎ।

সূত্র: মুসলিম শরীফ হাদীস নং ৯১৯, আবূ দাউদ শরীফ, হাদীস নং ৩১১৫

📘 সমকালীন কুসংস্কার ও সামাজিক প্রথা > 📄 এক তৃতীয়াংশের অতিরিক্ত সম্পদে বা ওয়ারিশের জন্য অসিয়্যত করা

📄 এক তৃতীয়াংশের অতিরিক্ত সম্পদে বা ওয়ারিশের জন্য অসিয়্যত করা


অনেক সময়, মুমূর্ষাবস্থায় মৃত্যুরোগী এক তৃতীয়াংশের বেশী সম্পদে কারো জন্য অসিয়্যত করে থাকে, অথচ মৃত্যু রোগে পতিত হওয়ার পর এক তৃতীয়াংশের অধিক সম্পদ থেকে তার মালিকানা খতম হয়ে যায়। সুতরাং এরূপ অসিয়্যত করবে না। সূত্র: আহকামে মাইয়্যেত পৃ: ২২৬
অনেক সময় এমনও দেখা যায় যে, মুমূর্ষু ব্যক্তি তারই কোন ওয়ারিশের জন্য বিশেষ কোন মালের বা বস্তুর ওসিয়্যত করছে। অথচ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনা অনুযায়ী মুমূর্ষ ব্যক্তি তার কোন ওয়ারিশের জন্য অসিয়্যত করতে পারে না।
সুতরাং কোন ব্যক্তি তার কোন ওয়ারিশের জন্য অসিয়্যত করতে পারবে না, করলে তা শরীয়তে গ্রহণযোগ্য হবে না।

সূত্র: মুসনাদে আহমদ, হাদীস নং ১৭৬৮০, ইবানে মাজাহ হাদীস নং ২৭১৩

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00