📘 সমকালীন কুসংস্কার ও সামাজিক প্রথা 📄 রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্তোরা খোলা রাখা

📄 রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্তোরা খোলা রাখা


ইফতার প্রস্তুত করার জন্য যদি ইফতারের পূর্বে হোটেল খোলা রাখা হয়, তাতে কোন অসুবিধা নেই। আর যদি দিনের বেলা হোটেল খোলা রেখে মানুষের খানা-পিনার ব্যবস্থা করে তবে হোটেল মালিক প্রকাশ্য ফাসেক হবে এবং শান্তির উপযুক্ত বিবেচিত হবে। রাষ্ট্রের দায়িত্ব হলো, এমন ব্যক্তিকে জন সম্মুখে এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া। সাধারণ মুসলমান এমন ব্যক্তির সাথে শান্তি মূলক ভাবে তার সাথে সর্বপ্রকার সম্পর্ক ছিন্ন করে দিবে। তার কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না।
অবশ্য, যদি নিজের এহেন অপকর্ম থেকে তওবা করে নেয় এবং ভবিষ্যতে কখনো এমন কাজ করবে না বলে প্রতিশ্রুতি দেয় তাহলে তার সাথে সম্পর্ক পুনঃস্থাপন করবে।

সূত্র: আহসানুল ফতাওয়া ৮/২২৫

ফন্ট সাইজ
15px
17px