📄 রাসূলুল্লাহ্ ﷺ এর ফলমূলের বিবরণ
بَابُ مَا جَاءَ فِي فَاكِهَةِ رَسُولِ اللَّهِ ﷺ
অধ্যায়- ৩০ : রাসূলুল্লাহ এর ফলমূলের বিবরণ
নবী কাঁচা খেজুরের সাথে শসা খেতেন:
عَنْ عَبْدِ اللَّهِ ﷺ قَالَ : كَانَ النَّبِيُّ ﷺ يَأْكُلُ الْقِثَاءَ بِالرُّطَبِ
১৪৬. আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী কাঁচা খেজুরের সাথে শসা খেতেন।
তিনি তাজা খেজুরের সাথে তরমুজ খেতেন:
عَنْ عَائِشَةَ : أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يَأْكُلُ الْبِطِيخَ بِالرُّطَبِ
১৪৭. আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী তাজা খেজুরের সাথে তরমুজ খেতেন।
ব্যাখ্যা: শসা জাতীয় ফলকে তরমুজ বলা হয়। এটা ঠাণ্ডা প্রকৃতির আর খেজুর গরম প্রকৃতির। দুটিকে এক সাথে মিলিয়ে খেলে উভয়ের ক্রিয়ায় ভারসাম্য আসে। তাছাড়া তরমুজ হলো পানসে জাতীয় আর খেজুর মিষ্টি জাতীয়। উভয়টি একত্রিত করলে কিছুটা মিষ্টি আসে। তাই রাসূলুল্লাহ দুটি এক সাথে খেতেন।
তিনি তাজা তরমুজ ও তাজা খেজুর একত্রে মিলিয়ে খেতেন:
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ؓ قَالَ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَجْمَعُ بَيْنَ الْخِرْبِزِ وَالرُّطَبِ
১৪৮. আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী কে খিরবিয ও তাজা খেজুর একত্রে মিলিয়ে খেতে দেখেছি।
ব্যাখ্যা: 'খিরবিয' শব্দটি ফার্সী শব্দ। খারবাযাহ হলো আরবি রূপ। এটি বাঙ্গি জাতীয় এক প্রকার ফল। এর উপরের আবরণ হলদে, ভিতরটা শক্ত সাদা, খেতে কিছুটা পানসে হয়। আরবে বর্তমানে এটি শামীম নামে পরিচিত।
টিকাঃ
¹⁴⁶ সহীহ মুসলিম, হা/৫৪৫১; আবু দাউদ, হা/৩৮৩৭; ইবনে মাজাহ, হা/৩৩২৫; মুসনাদে আহমাদ, হা/১৭৪১; দারেমী, হা/২০৫৮; শারহুস সুন্নাহ, হা/২৮৯৩; জামেউস সগীর, হা/৯০১১; সিলসিলা সহীহাহ, হা/৫৬।
¹⁴⁷ আবু দাউদ, হা/৩৮৩৮; ইবনে হিব্বান, হা/২৫৪৬; বায়হাকী, হা/১৪৪১৫; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/২৫০৪৪; জামেউস সগীর, হা/৯০০৯; সিলসিলা সহীহাহ, হা/৫৭।
¹⁴⁸ সুনানে কুবরা লিন নাসাঈ, হা/৬৬৯২; জামেউস সগীর, হা/৯০৪৭।
নতুন ফল উদ্বোধনকালে তিনি যে দু'আ পাঠ করতেন :
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : كَانَ النَّاسُ إِذَا رَأَوْا أَوَّلَ الثَّمَرِ جَاءُوا بِهِ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ ، فَإِذَا أَخَذَهُ رَسُوْلُ اللهِ ﷺ قَالَ : اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثِمَارِنَا ، وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا ، وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا وَفِي مُدْنَا. اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ عَبْدُكَ وَخَلِيلُكَ وَنَبِيُّكَ ، وَإِنِّي عَبْدُكَ وَنَبِيُّكَ ، وَإِنَّهُ دَعَاكَ لِمَكَّةَ وَإِنِّي أَدْعُوكَ لِلْمَدِينَةِ بِمِثْلِ مَا دَعَاكَ بِهِ لِمَكَّةَ وَمِثْلِهِ مَعَهُ قَالَ : ثُمَّ يَدْعُو أَصْغَرَ وَلِيَدٍ يَرَاهُ فَيُعْطِيْهِ ذَلِكَ الثَّمَرَ
১৪৯. আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, সাহাবায়ে কেরাম যখন কোন নতুন ফল দেখতেন তখন তাঁরা তা রাসূলুল্লাহ ﷺ এর খেদমতে পেশ করতেন। আর তিনি তা গ্রহণ করে এ মর্মে দু'আ করতেন :
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثِمَارِنَا ، وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا ، وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا وَفِي مُدْنَا اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ عَبْدُكَ وَخَلِيلُكَ وَنَبِيُّكَ ، وَإِنِّي عَبْدُكَ وَنَبِيُّكَ ، وَإِنَّهُ دَعَاكَ لِمَكَّةَ، وَإِنِّي أَدْعُوكَ لِلْمَدِينَةِ بِمِثْلِ مَا دَعَاكَ بِهِ لِمَكَّةَ وَمِثْلِهِ مَعَهُ
"আল্ল-হুম্মা বা-রিক লানা- ফী সিমা-রিনা-, ওয়াবা-রিক লানা- ফী মাদীনাতিনা-, ওয়াবা-রিক লানা- ফী স-'ইনা- ওয়াফী মুদ্দিনা-, আলু-হুম্মা ইন্না ইব্র-হীমা 'আব্দুকা ওয়া খালীলুকা ওয়া নাবীয়্যুকা, ওয়া ইন্নী 'আব্দুকা ওয়া নবীয্যকা, ওয়া ইন্নাহু দা'আ-কা লিমাক্কাহ, ওয়া ইন্নী আ'ঊকা লিলমাদিনাতি বিমিছলি মা- দা'আ-কা বিহী লিমাক্কাতা ওয়া মিছলিহী মা'আহ্”।
অর্থাৎ হে আল্লাহ! আমাদের ফলসমূহে আমাদের জন্য বরকত দাও, আমাদের শহরে আমাদের জন্য বরকত দাও, আমাদের জন্য আমাদের 'সা' এবং আমাদের 'মুদ্দে' (পরিমাপ যন্ত্রে) বরকত দাও। হে আল্লাহ! নিশ্চয় ইবরাহীম (আঃ) তোমার বান্দা, তোমার বন্ধু এবং তোমার নবী। আর আমিও তোমার বান্দা ও তোমার নবী। তিনি (ইবরাহীম তো) তোমার কাছে মক্কার জন্য দু'আ করেছিলেন আর আমি তাঁর ন্যায় মদিনার জন্য তোমার কাছে দু'আ করছি এবং এর সঙ্গে আরো সমপরিমাণ দু'আ করছি। বর্ণনাকারী বলেন, এরপর তিনি যাকে সর্বকনিষ্ঠ দেখতেন এরূপ ছোট কাউকে ডেকে তাকে সে ফল দিয়ে দিতেন।
টিকাঃ
¹⁴⁹ সহীহ মুসলিম, হা/৩৪০০; মুয়াত্তা ইমাম মালেক, হা/১৫৬৮; সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/১০০৬১; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১১৯৯।
📄 রাসূলুল্লাহ্ ﷺ এর পানীয় বস্তুর বিবরণ
রাসূলুল্লাহ ঠাণ্ডা মিষ্টি পানীয় অধিকতর পছন্দ করতেন:
عَنْ عَائِشَةَ ، قَالَتْ : كَانَ أَحَبَّ الشَّرَابِ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ الْحُلُمُ الْبَارِدُ
১৫০. আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ঠাণ্ডা মিষ্টি পানীয় অধিকতর পছন্দ করতেন। ১৫০
তিনি নিজে পান করে প্রথমে ডান পার্শ্বের ব্যক্তিকে দিতেন।
عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : دَخَلْتُ مَعَ رَسُولِ اللهِ ﷺ أَنَا وَخَالِدُ بْنُ الْوَلِيدِ عَلَى مَيْمُونَةً فَجَاءَتْنَا بِإِنَاءٍ مِنْ لَبَنٍ ، فَشَرِبَ رَسُولُ اللهِ ﷺ وَأَنَا عَلَى يَمِينِهِ وَخَالِدٌ عَلَى شِمَالِهِ ، فَقَالَ لِي : الشَّرْبَةُ لَكَ ، فَإِنْ شِيْتَ أَثَرْتَ بِهَا خَالِدًا فَقُلْتُ : مَا كُنْتُ لِأُوثِرَ عَلَى سُؤْرِكَ أَحَدًا ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ : مَنْ أَطْعَمَهُ اللهُ طَعَامًا ، فَلْيَقُلِ : اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ ، وَمَنْ سَقَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ لَبَنًا ، فَلْيَقُلِ : اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَزِدْنَا مِنْهُ، ثُمَّ قَالَ : قَالَ رَسُوْلُ اللَّهِ ﷺ : لَيْسَ شَيْءٌ يُجْزِئُ مَكَانَ الطَّعَامِ وَالشَّرَابِ غَيْرُ اللَّبَنِ
১৫১. ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ এর সাথে আমি এবং খালিদ ইবনে ওয়ালীদ (রাঃ) একবার মায়মূনা (রাঃ) এর নিকট গেলাম। তিনি আমাদের জন্য একটি পাত্রে দুধ আনলেন। অতঃপর রাসূলুল্লাহ তা হতে কিছু পান করলেন। সে সময় আমি ছিলাম তাঁর ডানে এবং খালিদ তাঁর বামে। তারপর তিনি আমাকে বললেন, এখন পান করার হক তোমার। তবে ইচ্ছে করলে তুমি খালিদকে তোমার উপর অগ্রাধিকার দিতে পার। এরপর ইবনে আব্বাস (রাঃ) বললেন, আমি আপনার উচ্ছিষ্টের ব্যাপারে কাউকে অগ্রাধিকার দিতে সম্মত নই। এরপর রাসূলুল্লাহ বললেন, আল্লাহ যদি কাউকে কোন খাবার খাওয়ান তাহলে তার বলা উচিত-
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ "আল্ল-হুম্মা বা-রিক লানা- ফীহি ওয়া আত্ব'ইম্মা- খয়রাম্ মিন্টু।" অর্থাৎ হে আল্লাহ! তুমি এতে বরকত দাও এবং আমাদেরকে এর চেয়েও বেশি সুস্বাদু খাবার দান করো।
আর যদি আল্লাহ কাউকে দুধ পান করান, তাহলে তার বলা উচিত- اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَزِدْنَا مِنْهُ "আল্ল-হুম্মা বা-রিক লানা- ফীহি ওয়াযিদনা- মিন্হু।" অর্থাৎ হে আল্লাহ! তুমি এতে আমাদের জন্য বরকত দাও এবং আমাদেরকে এর চেয়েও বেশি দাও।
এরপর বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ ﷺ বললেন, দুধ ছাড়া এমন কোন বস্তু নেই, যা খাদ্য ও পানীয় উভয়ের কাজ দেয়।
ব্যাখ্যা: 'এখন পান করার অধিকার তোমার' রাসূলুল্লাহ ﷺ ইবনে আব্বাস (রাঃ) এর কাছে অনুমতি এজন্য চেয়েছিলেন যে, তখন তিনি ডানে বসা ছিলেন। আর খালেদ (রাঃ) ছিলেন বামে। আর বিভিন্ন হাদীসের বর্ণিত আছে- খাবার ডান দিক থেকে পরিবেশন করবে। এজন্য বড়কে সম্মান প্রদর্শনের জন্য রাসূলুল্লাহ ﷺ বলেছিলেন, তুমি ইচ্ছা করলে খালেদকে আগে খেতে দিতে পার।
টিকাঃ
১৫০ মুসনাদে আহমাদ, হা/২৪১৪৬; মুস্তাদরাকে হাকেম, হা/৭২০০; সুনানুল কুবরা হা/৬৮১৫: শারহুস সুন্নাহ, হা/৩০২৬; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/২৪৬৭৬; জামেউস সগীর, হা/৮৭৫৬; সিলসিলা সহীহাহ, হা/৩০০৬।
📄 রাসূলুল্লাহ্ ﷺ এর পান করার পদ্ধতি
রাসূলুল্লাহ ﷺ দাঁড়ানো অবস্থায় যমযমের পানি পান করতেন:
عَنِ ابْنِ عَبَّاسٍ هُ : أَنَّ النَّبِيَّ ﷺ شَرِبَ مِنْ زَمْزَمَ وَهُوَ قَائِمٌ
১৫২. ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় নবী ﷺ দাঁড়ানো অবস্থায় যমযমের পানি পান করতেন। ১৫১
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ ، عَنْ أَبِيْهِ ، عَنْ جَدِهِ قَالَ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَشْرَبُ قَائِمًا وَقَاعِدًا
১৫৩. আমর ইবনে শু'আইব (রহ.) তাঁর পিতা হতে বর্ণনা করেন। তিনি তার পিতামহ হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে দাঁড়িয়ে ও বসে (উভয় অবস্থায়) পান করতে দেখেছি। ১৫২
عَنِ ابْنِ عَبَّاسٍ له قَالَ : سَقَيْتُ النَّبِيَّ ﷺ مِنْ زَمْزَمَ فَشَرِبَ وَهُوَ قَائِمٌ
১৫৪. ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী ﷺ কে যমযমের পানি পান করিয়েছি। আর তিনি তা দাঁড়িয়ে পান করেছেন। ১৫৩
রাসূলুল্লাহ ওযুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করতেন :
عَنِ النَّزَّالِ بْنِ سَبْرَةَ قَالَ : أَتَى عَلِيٌّ بِكُورٍ مِنْ مَاءٍ وَهُوَ فِي الرَّحْبَةِ فَأَخَذَ مِنْهُ كَفًّا فَغَسَلَ يَدَيْهِ وَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَمَسَحَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ وَرَأْسَهُ ، ثُمَّ شَرِبَ وَهُوَ قَائِمٌ ، ثُمَّ قَالَ : هُذَا وُضُوءُ مَنْ لَمْ يُحْدِثُ ، هُكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ فَعَلَ
১৫৫. নায্যাল ইবনে সাবরা (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আলী (রাঃ) রাহবা তথা কুফার মসজিদের বারান্দায় অবস্থানকালে তাঁর জন্য এক মগ পানি আনা হলো। তিনি তা হতে এক অঞ্জলি পানি নিয়ে উভয় হাত ধৌত করলেন। তারপর কুলি করলেন এবং নাকে পানি দিলেন। এরপর মুখমণ্ডল মাসাহ করলেন। তারপর দাঁড়িয়ে অবশিষ্ট পানি পান করলেন। এরপর বললেন, যার ওযু ভঙ্গ হয়নি, তার ওযূ হচ্ছে এই। (তিনি বলেন) রাসূলুল্লাহ -কে আমি এরূপ করতে দেখেছি। ১৫৪
ব্যাখ্যা: এখানে দুটি সম্ভাবনা রয়েছে। তার একটি হলো হাত-মুখ প্রকৃত অর্থেই মাসেহ করেছেন। এ হিসেবে একে ওযূ বলা হয়েছে রূপক অর্থে। যাকে আভিধানিক অর্থেও ওযূ বলা যায়। পা ধৌত করার কথা উল্লেখ না থাকাতেও এটা বুঝা যায়। দ্বিতীয়টি হচ্ছে, অল্প ধৌত করাকে মাসেহ বলা হয়েছে। কোন কোন বর্ণনায় মাসেহ এর পরিবর্তে হাত মুখ ধৌত করার কথা উল্লেখ রয়েছে। পা ধোয়ার কথাও কোন কোন বর্ণনাতে এসেছে। কাজেই হাদীসে ওযূ করাই উদ্দেশ্য।
রাসূলুল্লাহ পান করার সময় তিনবার শ্বাস নিতেন:
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، أَنَّ النَّبِيَّ ﷺ : كَانَ يَتَنَفَسُ فِي الْإِنَاءِ ثَلَاثًا إِذَا شَرِبَ ، وَيَقُوْلُ : هُوَ أَمْرَأَ وَأَرْوَى
১৫৬. আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় নবী যখন পান করতেন তখন তিনবার শ্বাস নিতেন এবং বলতেন, তা অধিক স্বাস্থ্যকর ও তৃপ্তিদানে অধিকতর সহায়ক। ১৫৫
একদা তিনি দাঁড়ানো অবস্থায় মশক হতে পানি পান করেন:
عَنْ كَبْشَةَ . قَالَتْ : دَخَلَ عَلَيَّ النَّبِيُّ ﷺ فَشَرِبَ مِنْ قِرْبَةٍ مُعَلَقَةٍ قَائِمًا ، فَقُمْتُ إِلَى فِيهَا فَقَطَعْتُهُ
১৫৭. কাব্শা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ আমার নিকট আসলেন। তখন তিনি লটকানো মশক হতে দাঁড়ানো অবস্থায় পানি পান করলেন। এরপর আমি দাঁড়ালাম এবং মশকের মুখটি কেটে নিলাম। ১৫৬
আনাস (রাঃ)ও তিন শ্বাসে পানি পান করতেন:
عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللهِ قَالَ : كَانَ أَنَسُ بْنُ مَالِكٍ ، يَتَنَفَسُ فِي الْإِنَاءِ ثَلَاثًا ، وَزَعَمَ أَنَسُ ، أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يَتَنَفَسُ فِي الْإِنَاءِ ثَلَاثًا
১৫৮. সুমামা ইবনে আবদুল্লাহ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আনাস ইবনে মালিক (রাঃ) তিন শ্বাসে পানি পান করতেন এবং বলতেন, নবী তিন শ্বাসে পানি পান করতেন। ১৫৭
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، أَنَّ النَّبِيَّ ﷺ دَخَلَ عَلَى أُمِّ سُلَيْمٍ وَقِرْبَةٌ مُعَلَّقَةٌ فَشَرِبَ مِنْ فَمِ الْقِرْبَةِ وَهُوَ قَائِمٌ ، فَقَامَتْ أُمُّ سُلَيْمٍ إِلَى رَأْسِ الْقِرْبَةِ فَقَطَعَتُهَا
১৫৯. আনাস ইবনে মলিক (রাঃ) হতে বর্ণিত। একবার নবী আনাস (রাঃ) এর মাতা উম্মে সুলায়ম (রাঃ) এর বাড়ি যান। সেখানে একটি মশক ঝুলন্ত ছিল। এরপর তিনি দাঁড়ানো অবস্থায় মশকটির মুখ হতে পানি পান করলেন। এরপর উম্মে সুলায়ম (রাঃ) মশকের নিকট পৌঁছান এবং তার মুখ কেটে নেন।১৫৮
عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَاصٍ . أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يَشْرَبُ قَائِمًا
১৬০. সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিত। নবী দাঁড়ানো অবস্থায় পানি পান করতেন। ১৫৯
টিকাঃ
১৫১ সহীহ মুসলিম, হা/৫৪০০; মুসনাদে আহমাদ, হা/১৮৩৮; শু'আবুল ঈমান, হা/৫৫৮২।
১৫২ সুনানে নাসাঈ, হা/১৩৬১; মুসনাদে আহমাদ, হা/৬৯২৮; শারহুস সুন্নাহ, হা/৩০৪৮।
১৫৩ সহীহ বুখারী, হা/১৬৩৭; সহীহ মুসলিম, হা/৫৩৯৯; মুসনাদে আহমাদ, হা/২৬০৮; ইবনে মাজাহ, হা/৩৪২২; সহীহ ইবনে হিব্বান, হা/৫৩২০; মু'জামুস সাগীর, হা/৩৮৯; শারহুস সুন্নাহ, হা/৩০৪৬।
১৫৪ মুসনাদে আহমাদ, হা/৫৮৩।
১৫৫ সহীহ মুসলিম, হা/৫৪০৫; সহীহ বুখারী, হা/২৫; মুসনাদে আহমাদ, হা/১২৯৪৬; সহীহ ইবনে হিব্বান, হা/৫৩২৯; মুস্তাদরাকে হাকেম, হা/৭২০৫; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/২১১৯।
১৫৬ শারহুস সুন্নাহ, হা/৩০৪২; শু'আবুল ঈমান, হা/৫৬২৪।
১৫৭ ইবনে মাজাহ, হা/৩৪১৬; মুসনাদে আহমাদ, হা/১২৯৪৭; শারহুস সুন্নাহ, হা/৩০৩৭।
১৫৮ মুসনাদে আহমাদ, হা/২৭৪৬৮; মু'জামুল কাবীর লিত তাবারানী, হা/২০৮১৫।
১৫৯ মুয়াত্তা ইমাম মালেক, হা/১৬৫৪; মুজামুল কাবীর লিত তাবারানী, হা/৩৩৭; শারহুল মা'আনী, হা/৬৮৪৮।
📄 রাসূলুল্লাহ্ ﷺ এর সুগন্ধি ব্যবহার
রাসূলুল্লাহ এর একটি আতরদানি ছিল:
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ هُ قَالَ : كَانَ لِرَسُولِ اللهِ ﷺ سُكَّةٌ يَتَطَيَّبُ مِنْهَا
১৬১. আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ এর আতরদানি ছিল। তিনি তা হতে আতর লাগাতেন। ১৬০
তিনি কখনো সুগন্ধি ফেরত দিতেন না:
عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللهِ قَالَ : كَانَ أَنَسُ بْنُ مَالِكٍ ، لَا يَرُدُّ الطِيبَ ، وَقَالَ أَنَسٌ : إِنَّ النَّبِيَّ ﷺ كَانَ لَا يَرُدُّ الطِيبَ
১৬২. সুমামা ইবনে আবদুল্লাহ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আনাস (রাঃ) সুগদ্ধি ফেরত দিতেন না। আর আনাস (রাঃ) বলতেন, নবী কখনো সুগন্ধি ফেরত দিতেন না। ১৬১
عَنِ ابْنِ عُمَرَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ : ثَلَاثُ لَا تُرَةُ : الْوَسَائِدُ ، وَالدُّهْنُ ، وَاللَّبَنُ
১৬৩. ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, তিনটি বস্তু কখনো ফেরত দেবে না- বালিশ, তৈল এবং দুধ। ১৬২
তিনি পুরুষ ও মহিলাদের সুগন্ধি ব্যবহারের পার্থক্য বলে দিয়েছেন :
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ : طِيبُ الرِّجَالِ مَا ظَهَرَ رِيحُةً وَخَفِيَ لَوْنُهُ ، وَطِيبُ النِّسَاءِ مَا ظَهَرَ لَوْنُهُ وَخَفِيَ رِيحُةً
১৬৪. আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, পুরুষের সুগদ্ধি ছড়ায় কিন্তু রং থাকে অদৃশ্য। আর মহিলাদের সুগন্ধির রং দৃশ্যমান কিন্তু তাতে গন্ধ নেই।১৬৩
ব্যাখ্যা: পুরুষের সুগন্ধি এমন হতে হবে যাতে বেশি সুঘ্রাণ যুক্ত হয়। কিন্তু রং থাকে না। আর মহিলাদের সুগন্ধি হলো রং। যেমন- জাফরান, মেহেদি ইত্যাদি। অতএব, সুবাস ছড়ানো সুগন্ধি ব্যবহার করে ঘরের বাহিরে যাওয়া নিষেধ। তবে স্বামীর কাছে থাকা অবস্থায় যে কোন ধরনের সুগন্ধি ব্যবহার করতে পারবে।
টিকাঃ
১৮০ আবু দাউদ, হা/৪১৪৬; শারহুস সুন্নাহ, হা/৩১৬৭; জামেউস সগীর, হা/৮৯৬২।
১৬১ সহীহ বুখারী, হা/২৫৮২; মুসনাদে আহমাদ, হা/১২৩৭৯; শারহুস সুন্নah, হা/৩১৭০; জামেউস সগীর, হা/৮৯৮৩; শু'আবুল ঈমান, হা/৬০০৫।
১৬২ মু'জামুল কাবীর লিত তাবারানী, হা/১৩১০০; জামেউস সগীর, হা/৫৩৫৭; শারহুস সুন্নাহ, হা/৩১৭৩; সিলসিলা সহীহাহ, হা/৬১৯।
১৬৩ আবু দাউদ, হা/২১৭৬; সুনানে নাসাঈ, হা/৫১১৭; মু'জামুল কাবীর লিত তাবারানী, হা/১৬৩৯; শারহুস সুন্নাহ, হা/৩১৬২; জামেউস সগীর, হা/৩৮২৮।