📄 রাসূলুল্লাহ্ ﷺ এর লুঙ্গির বিবরণ
রাসূলুল্লাহ মোটা লুঙ্গি পরিধান করতেন:
عَنْ أَبِي بُرْدَةَ ، قَالَ : أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ كِسَاءٌ مُلَبَدًا وَإِزَارًا غَلِيظًا ، فَقَالَتْ : قُبِضَ رُوحُ رَسُولِ اللَّهِ ﷺ فِي هَذَيْنِ
৯০. আবু বুরদা (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার আয়েশা (রাঃ) আমাদের সামনে একটি তালিযুক্ত চাদর ও একটি মোটা লুঙ্গি বের করে আনেন। তারপর তিনি বললেন, ওফাতের সময় রাসূলুল্লাহ এ দুটি কাপড় পরিহিত ছিলেন। ২
ব্যাখ্যা: 'ইযার' ও রিদা' ছিল রাসূলুল্লাহ এর যুগে আরব দেশের অধিক প্রচলিত পোশাক। একটি শরীরের নিম্নাংশে জড়ানো ও একটি শরীরের উপরাংশে কাঁধের উপর দিয়ে জড়ানো থাকত। নিম্নাংশের চাদর বা সেলাইবিহীন লুঙ্গিকে ইযার বলা হয়। আর উপরাংশের চাদরকে রিদা বলা হয়। রাসূলুল্লাহ বিভিন্ন প্রকার পোশাক পরিধান করতেন, তিনি কামীস (জামা) পছন্দ করতেন। তবে ব্যবহারের আধিক্যের দিক থেকে লুঙ্গি ও চাদরই সবচেয়ে বেশি পরিধান করতেন।
তিনি অর্ধ গোছ পর্যন্ত লুঙ্গি ঝুলিয়ে পরিধান করতেন:
عَنِ الْأَشْعَثِ بْنِ سُلَيْمٍ قَالَ : سَمِعْتُ عَمَّتِي ، تُحَدِّثُ عَنْ عَيْهَا قَالَ : بَيْنَا أَنَا أَمْشِي بِالْمَدِينَةِ إِذَا إِنْسَانٌ خَلْفِي يَقُوْلُ : ارْفَعُ إِزَارَكَ ، فَإِنَّهُ اَتْقَى وَأَبْقَى فَإِذَا هُوَ رَسُولُ اللَّهِ ﷺ فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا هِيَ بُرْدَةً مَلْحَاءُ قَالَ : أَمَا لَكَ فِي أُسْوَةٌ ؟ فَنَظَرْتُ فَإِذَا إِزَارُهُ إِلَى نِصْفِ سَاقَيْهِ
৯১. আশ'আস ইবনে সুলায়েম (রহঃ) বলেন, আমি আমার ফুফু হতে হাদীস শুনেছি। তিনি তাঁর চাচা (উবাইদ ইবনে খালিদ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি একবার মদিনা যাচ্ছিলাম। পথিমধ্যে একজন লোক পেছন থেকে আমাকে চিৎকার করে বলে উঠলেন, তোমার কাপড় উপরে উঠাও; কারণ, তা অধিকতর (ধূলাবালি হতে) হেফাযতকারী ও স্থায়িত্বদানকারী। আমি পেছনে তাকিয়ে দেখলাম তিনি আর কেউ নন, স্বয়ং রাসূলুল্লাহ ﷺ। আমি বললাম, হে আল্লাহর রাসূল! এ তো সাদা ডোরা কালো কাপড় (এতে আবার অহংকার করার কি আছে?) তিনি বললেন, আমার মধ্যে কি তোমার জন্য অনুকরণীয় আদর্শ নেই? তখন আমি লক্ষ্য করলাম, তাঁর লুঙ্গি অর্ধ গোছ (হাটুর নিচে ও গোড়ালীর উপর) পর্যন্ত ঝুলন্ত।৯৩
তিনি টাখনুর নিচে লুঙ্গি পরিধান করতে নিষেধ করেছেন :
عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ هِ قَالَ : أَخَذَ رَسُولُ اللهِ ﷺ بِعَضَلَةِ سَاقِي أَوْ سَاقِهِ فَقَالَ : هَذَا مَوْضِعُ الْإِزَارِ ، فَإِنْ آبَيْتَ فَأَسْفَلَ ، فَإِنْ أَبَيْتَ فَلَا حَقَّ لِلإِزَارِ فِي الْكَعْبَيْنِ
৯২. হুযায়ফা ইবনে ইয়ামান (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ ﷺ আমার পায়ের গোছা অথবা (রাবীর সন্দেহ) পায়ের নলার গোশত ধরে বললেন, এ-ই হলো লুঙ্গি পরিধানের নিম্নতম স্থান। তুমি যদি এটাতে তৃপ্তিবোধ না কর তাহলে সামান্য নিচে নামাতে পার। এতেও যদি তুমি তৃপ্তিবোধ না কর, তাহলে জেনে রেখো, লুঙ্গি টাখনুর নিচে পরিধান করার কোন অধিকার তোমার নেই। ৯৪
টিকাঃ
২ সহীহ বুখারী, হা/১৮৫৮; মুসনাদে আহমাদ, হা/২৪০৮৩; মুস্তাদরাকে হাকেম, হা/৪২০৬।
৯৩ সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/(৯৬০৩; শারহুস সুন্নাহ, হা/৩০৭৯; মুসনাদুত তায়ালুসী, হা/১২৮৬, শু'আবুল ঈমান, হা/৫৭৩৭।
৯৪ ইবনে মাজাহ, হা/৩৫৭২; মুসনাদে আহমাদ হা/২৩৪৫০।
📄 রাসূলুল্লাহ্ ﷺ এর হাঁটা-চলা
বَابُ مَا جَاءَ فِي مَشْيَةِ رَسُولِ اللهِ ﷺ
অধ্যায়- ১৯: রাসূলুল্লাহ ﷺ এর হাঁটা-চলা
عَنْ إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ . مِنْ وَلَدِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ : كَانَ عَلِيٌّ إِذَا وَصَفَ النَّبِيَّ ﷺ قَالَ : كَانَ إِذَا مَشَى تَقَلَّعَ كَأَنَّمَا يَنْحَظُ مِنْ صَبَبٍ
৯৩. আলী ইবনে আবু তালিব এর নাতী ইবরাহীম ইবনে মুহাম্মাদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আলী (রাঃ) যখন নবী ﷺ এর চরিত্র ও বৈশিষ্ট্য বর্ণনা করতেন তখন বলতেন, তিনি যখন পথ চলতেন তখন পা তুলে এমনভাবে চলতেন যে, মনে হতো তিনি যেন উঁচু স্থান হতে নিচে অবতরণ করছেন।
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ، قَالَ : كَانَ النَّبِيُّ ﷺ إِذَا مَشَى تَكَفَّا تَكَفُوا كَأَنَّمَا يَنْحَطُ مِنْ صَبَبٍ
৯৪. আলী ইবনে আবু তালিব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ যখন পথ চলতেন তখন সামনের দিকে এমনভাবে ঝুঁকে হাঁটতেন, মনে হতো তিনি যেন কোন উঁচু স্থান হতে নিচে অবতরণ করছেন।
টিকাঃ
⁹⁵ শারহুস সুন্নাহ, হা/৩৩৫৩; মুসনাদে আহমাদ, হা/৭৪৬; মিশকাত, হা/৫৭৯০।
📄 রাসূলুল্লাহ্ ﷺ এর মস্তকাবরণ ব্যবহার
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : كَانَ رَسُولُ اللهِ ﷺ يُكْثِرُ الْقِنَاعَ كَانَ ثَوْبَهُ ثَوْبُ زَيَّاتٍ
৯৫. আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ প্রায় সবসময় মাথা ঢেকে রাখতেন। তাঁর ঢেকে রাখার বস্ত্রটি (তৈলাক্ত হয়ে) এমন হয়েছিল যে, মনে হতো তা যেন কোন তৈল বিক্রেতার (তৈল মোছার) একখণ্ড বস্তু।
ব্যাখ্যা: অধিক তেল ব্যবহারে কাপড় ময়লা হয়, তাই রাসূলুল্লাহ মাথায় অতিরিক্ত কাপড় ব্যবহার করতেন, যাতে টুপি বা পাগড়ি নষ্ট না হয়। এখানে কাপড় দ্বারা উদ্দেশ্য পাগড়ির নিচে ব্যবহারের কাপড়।
টিকাঃ
৯৬ শারহুস সুন্নাহ, হা/৩১৬৪।
📄 রাসূলুল্লাহ্ ﷺ এর উঠা-বসা
عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ ، عَنْ عَمِّهِ ، أَنَّهُ رَأَى النَّبِيَّ ﷺ مُسْتَلْقِيَّا فِي الْمَسْجِدِ وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الْأُخْرَى
৯৬. আব্বাদ ইবনে তামীম (রহঃ) তার চাচা হতে বর্ণনা করেন, তিনি নবী কে মসজিদে ঊর্ধ্বমুখী হয়ে এক পায়ের উপর অপর পা রেখে (শোয়া অবস্থায়) আরাম করতে দেখেছেন।
ব্যাখ্যা: এ হাদীসের আলোকে বুঝা যায় যে, পায়ের উপর পা রেখে চিত হয়ে শুয়ে থাকাতে কোন দোষ নেই।
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ : كَانَ رَسُولُ اللهِ ﷺ إِذَا جَلَسَ فِي الْمَسْجِدِ احْتَى بِيَدَيْهِ
৪৯. আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ ইহতিবা অর্থাৎ নিতম্বের উপর ভর করে উরুর উপর হাত রেখে মসজিদে বসতেন। ১৮
ব্যাখ্যা: উরুদ্বয়কে পেটের সাথে লাগিয়ে নিতম্বের উপর ভর দিয়ে বসে দু'হাত দিয়ে উভয় পায়ের নলা পেঁচিয়ে ধরে বসাকে ইহতিবা বলে। এ ধরনের বসা বিনয়ের পরিচায়ক।
টিকাঃ
৯৭ মুয়াত্তা মালেক, হা/৪১৬; সহীহ বুখারী, হা/৪৭৫; সহীহ মুসলিম, হা/৫৬২৬; নাসাঈ, হা/৭২১; মুসনাদে আহমাদ, হা/১৬৪৯১
১৮ আবু দাউদ, হা/৪৮৪৮; সুনanul কুবরা লিল বায়হাকী, হা/৬১২৭; শারহুস সুন্নাহ, হা/৩৬৫৮; জামেউস সগীর, হা/৮৮৩১; সিলসিলা সহীহাহ, হা/৮২৭; মিশকাত, হা/৪৮১৩।