📘 সহীহ হাদীস সম্বলিত অহি ও ঈমান বিশ্বকোষ > 📄 যে ব্যক্তি আল্লাহর ওপর ঈমান আনল অতঃপর তাতে সুদৃঢ় রইল

📄 যে ব্যক্তি আল্লাহর ওপর ঈমান আনল অতঃপর তাতে সুদৃঢ় রইল


عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيَّ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، قُلْ لِي فِي الْإِسْلَامِ قَوْلًا لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ. قَالَ: «قُلْ: آمَنْتُ بِاللَّهِ، فَاسْتَقِمْ».
সুফিয়ান ইবন আব্দুল্লাহ আস-সাকাফী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, "আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আপনি আমাকে ইসলাম সম্বন্ধে এমন কথা বলে দিন, আপনার পরে যেনো তা আমাকে আর কারো কাছে জিজ্ঞেস করতে না হয়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। তারপর এর ওপর প্রতিষ্ঠিত থাকো”।
সহীহ, সহীহ মুসলিম, হাদীস নং ৩৮।

📘 সহীহ হাদীস সম্বলিত অহি ও ঈমান বিশ্বকোষ > 📄 ঈমানদারদের ঈমানের তারতম্য

📄 ঈমানদারদের ঈমানের তারতম্য


عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، يَقُولُ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَيْنَا أَنَا نَائِمُ، رَأَيْتُ النَّاسَ يُعْرَضُونَ عَلَيَّ وَعَلَيْهِمْ قُمُص ، مِنْهَا مَا يَبْلُغُ القَدِيَّ، وَمِنْهَا مَا دُونَ ذَلِكَ، وَعُرِضَ عَلَيَّ عُمَرُ بْنُ الخَطَابِ وَعَلَيْهِ قَمِيصُ يَجُرُّهُ . قَالُوا : فَمَا أَوَّلْتَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الدِّينَ»
আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "একবার আমি ঘুমন্ত অবস্থায় (স্বপ্নে) দেখলাম যে, লোকদেরকে আমার সামনে হাযির করা হচ্ছে। আর তাদের পরিধাণে রয়েছে জামা। কারো জামা বুক পর্যন্ত আর কারো জামা এর নীচ পর্যন্ত। আর উমার ইবন খাত্তাবকে আমার সামনে হাযির করা হলো এমন অবস্থায় যে, তিনি তার জামা (এতো লম্বা যে) টেনে নিয়ে যাচ্ছিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনি এর কী তা'বীর করেছেন? তিনি বললেন, (এ জামা মানে) দীন”।
মুত্তাফাকুন 'আলাইহি, সহীহ বুখারী, হাদীস নং ২৩; সহীহ মুসলিম, হাদীস নং ২৩৯০।
عَنْ هَانِي بْنِ هَانِي، قَالَ: دَخَلَ عَمَّارٌ عَلَى عَلَيَّ، فَقَالَ: مَرْحَبًا بِالطَّيِّبِ الْمُطَيِّبِ، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مُلِئَ عَمَّارُ إِيمَانًا إِلَى مُشَاشِهِ».
হানী ইবন হানী রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, 'আম্মার রাদিয়াল্লাহু 'আনহু 'আলী রাদিয়াল্লাহু 'আনহুর নিকট প্রবেশ করলে তিনি বলেন, "এই পাক- পবিত্র ব্যক্তিকে স্বাগতম। আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, 'আম্মার এমন একটি পাত্র যার হাঁড়ের অগ্রভাগ পর্যন্ত ঈমানে ভরপুর”।
হাসান, ইবন মাজাহ, হাদীস নং ১৪৭; ইবন হিব্বান, হাদীস নং ৭০৭৬, তিনি হাদীসটিকে সহীহ বলেছেন; নাসায়ী, হাদীস নং ৫০০৭।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, مُشَاشِهِ এর অর্থ হাঁড়ের মাথা পর্যন্ত। এখানে 'আম্মার রাদিয়াল্লাহু 'আনহুর শক্তিশালী ঈমানের কথা বুঝানো হয়েছে।

📘 সহীহ হাদীস সম্বলিত অহি ও ঈমান বিশ্বকোষ > 📄 ভানপত্নীদের ঈমানের অধিকার

📄 ভানপত্নীদের ঈমানের অধিকার


عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ: أَشَارَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ نَحْوَ اليَمَنِ فَقَالَ الْإِيمَانُ يَمَانٍ هَا هُنَا، أَلَا إِنَّ القَسْوَةَ وَغِلَظَ القُلُوبِ فِي الفَدَّادِينَ، عِنْدَ أُصُولِ أَذْنَابِ الإِبِلِ، حَيْثُ يَطْلُعُ قَرْنَا الشَّيْطَانِ فِي رَبِيعَةَ، وَمُضَرَ».
আবু মাস'উদ রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, "রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় হাতের দ্বারা ইয়ামেনের দিকে ইশারা করে বললেন, ঈমান এদিকে। দেখো কঠোরতা এবং অন্তরের কাঠিন্য ঐ সব চিৎকারকারী লোকদের মধ্যে যারা উটের লেজের কাছে অবস্থান করে; যেখান থেকে শয়তানের শিং দু'টি উদয় হবে অর্থাৎ রাবী'আ ও মুদার গোত্রদ্বয়ের মধ্যে”।
মুত্তাফাকুন 'আলাইহি, সহীহ বুখারী, হাদীস নং ৩৩০২; সহীহ মুসলিম, হাদীস নং ৫১। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, الفَدَّادِينَ শব্দটি দাল বর্ণে তাশদীদ যোগে فداد এর বহুবচন। অর্থ কঠিন আওয়াজ। অর্থাৎ যারা তাদের উট, ঘোড়া ও শস্যক্ষেতে উচ্চ স্বরে কথা বলে।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, »عِنْدَ أُصُولِ أَذْنَابِ الإِبِلِ « এর অর্থ উট চরানোর সময় তারা চিরাচরিত অভ্যাস মতো চিৎকার করে থাকে; যদিও তারা উটের লেজের কাছেই থাকে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ( فِي الفَدَّادِينَ * فِي رَبِيعَةَ، وَمُضَرَ حَيْثُ يَطْلُعُ قَرْنَا الشَّيْطَانِ فِي رَبِيعَةَ، وَمُضَرَ বদল হয়েছে। অর্থাৎ কঠোরতা আছে রাবী'আ ও মুদার গোত্রের রাখালদের মাঝে। আর قَرْنَا الشَّيْطَانِ এর অর্থ শয়তানের শিং। এখানে উদ্দেশ্য হলো পূর্বাঞ্চলে শয়তানের ভ্রষ্টতা ও ধোঁকা বেশি। এছাড়াও অন্য হাদীসে এসেছে, »رأس الكفر نحو المشرق« পূর্বাঞ্চল হলো কুফুরীর মূল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহুর হাদীসে সামনে এ ব্যাপারে আলোচনা আসবে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা তাঁর যুগে বলে গেছেন। আর পূর্বদিক থেকেই দাজ্জালের আবির্ভাব ঘটবে। (দেখুন, ইবন সালাহ লিখিত 'সিয়ানাতু সহীহ মুসলিম')।
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «الفَخْرُ، وَالخَيَلاءُ فِي الفَدَّادِينَ أَهْلِ الوَبَرِ، وَالسَّكِينَةُ فِي أَهْلِ الغَنَمِ، وَالإِيمَانُ يَمَانٍ، وَالحِكْمَةُ يَمَانِيَةٌ».
আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে, "গর্ব-অহংকার পশম নির্মিত তাঁবুতে বসবাসকারীর মধ্যে যারা উট-গরু হাঁকাতে চিৎকার করে। আর শান্তভাব বকরী পালকদের মধ্যে রয়েছে। ঈমান ইয়ামেনে আর হিকমাতও ইয়ামানবাসীদের মধ্যে বদ্ধমূল রয়েছে”।
মুত্তাফাকুন 'আলাইহি, সহীহ বুখারী, হাদীস নং ৩৪৯৯; সহীহ মুসলিম, হাদীস নং ৫২: ৮৮। সহীহ মুসলিমের অন্য বর্ণনায় এসেছে,
«الْفَخْرُ وَالْخُيَلاَءُ فِي أَصْحَابِ الْإِبِلِ ، وَالسَّكِينَةُ وَالْوَقَارُ فِي أَصْحَابِ الشَّاءِ».
"গর্ব-অহংকার উটের মালিকের মধ্যে আর শান্ত-শিষ্টতা বকরী পালকদের মধ্যে রয়েছে”। সহীহ, সহীহ মুসলিম, হাদীস নং ৫২।
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَاكُمْ أَهْلُ اليَمَنِ، هُمْ أَرَقُّ أَفْئِدَةً وَأَلْيَنُ قُلُوبًا، الإِيمَانُ يَمَانٍ وَالحِكْمَةُ يَمَانِيَةٌ، وَالفَخْرُ وَالخُيَلاءُ فِي أَصْحَابِ الإِبِلِ، وَالسَّكِينَةُ وَالوَقَارُ فِي أَهْلِ الغَنَمِ».
আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমাদের কাছে ইয়ামেনবাসীরা এসেছে। তারা অন্তরের দিক থেকে অত্যন্ত কোমল ও দরদী। ঈমান হলো ইয়ামানীদের, হিকমত হলো ইয়ামানীদের। আর আত্মম্ভরিতা ও অহংকার রয়েছে উট পালনকারীদের মধ্যে, প্রশান্তি ও গাম্ভীর্য আছে বকরী পালকদের মধ্যে”।
মুত্তাফাকুন 'আলাইহি, সহীহ বুখারী, হাদীস নং ৪৩৮৮; সহীহ মুসলিম, হাদীস নং ৫২। সহীহ বুখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে,
جاءكم أَهْلُ الْيَمَنِ، هُمْ أَرَقُّ أَفْئِدَةٌ، وأضعف قلوبا "তোমাদের কাছে ইয়ামানবাসীরা এসেছে। তারা মনের দিক থেকে অত্যন্ত কোমল ও অন্তরের দিক থেকে খুব দুর্বল”।
সহীহ বুখারী, হাদীস নং ৪৩৯০; সহীহ মুসলিম, হাদীস নং ৫২। সহীহ বুখারীর বর্ণনায় এসেছে,
وَالفِتْنَةُ هَا هُنَا، هَا هُنَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ» "আর ফিতনার (বিপর্যয়ের) গোড়া হলো ওখানে, যেখানে উদিত হয় শয়তানের শিং”।
সহীহ বুখারী, হাদীস নং ৪৩৮৯।

📘 সহীহ হাদীস সম্বলিত অহি ও ঈমান বিশ্বকোষ > 📄 হিজাববাসীদের মধ্যে রয়েছে ঈমান

📄 হিজাববাসীদের মধ্যে রয়েছে ঈমান


عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «غِلَظُ الْقُلُوبِ، وَالْجَفَاءُ فِي الْمَشْرِقِ، وَالْإِيمَانُ فِي أَهْلِ الْحِجَازِ».
জারির ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মনের কঠোরতা ও গোয়ার্তুমি পূর্বাঞ্চলে আর ঈমান হিজাযবাসীদের মধ্যে”। সহীহ, সহীহ মুসলিম, হাদীস নং ৫৩।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00