📘 সহীহ হাদীস সম্বলিত অহি ও ঈমান বিশ্বকোষ > 📄 এক আয়াত দু‘বার নাযিল হওয়া

📄 এক আয়াত দু‘বার নাযিল হওয়া


عَنِ البَرَاءِ، قَالَ: لَمَّا نَزَلَتْ: ﴿لَا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ﴾ [النساء: ٩٥] ﴿وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ﴾ [النساء: ٩٥] ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ادْعُ لِي زَيْدًا وَلْيَجِئْ بِاللَّوْحِ وَالدَّوَاةِ وَالكَتِفِ - أَوِ الكَتِفِ وَالدَّوَاةِ - ثُمَّ قَالَ: " اكْتُبْ ﴿لَا يَسْتَوِى الْقَاعِدُونَ﴾ [النساء: ٩٥] وَخَلْفَ ظَهْرِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَمْرُو بْنُ أُمَّ مَكْتُومٍ الأَعْمَى، قَالَ: يَا رَسُولَ اللَّهِ فَمَا تَأْمُرُنِي، فَإِنِّي رَجُلٌ ضَرِيرُ البَصَرِ؟ فَنَزَلَتْ مَكَانَهَا: ﴿لَا يَسْتَوِى الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ﴾ [النساء: ٩٥] ﴿وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ غَيْرُ أُوْلِي الضَّرَرِ﴾ [النساء: ٩٥]
বারা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ﴿لَا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ﴾ [النساء: ٩٥] ﴿وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ﴾ [النساء: ٩٥]
"মুমিনদের মধ্যে যারা ঘরে বসে থাকে এবং আল্লাহর পথে জিহাদ করে তারা পরস্পর সমান নয়”। [সূরা আন-নিসা, আয়াত: ৯৫]
আয়াতটি নাযিল হলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েদকে আমার কাছে ডেকে আনো এবং তাকে বলো, সে যেন কাষ্ঠখণ্ড, দোয়াত এবং কাঁধের হাড়, বর্ণনাকারী বলেন, অথবা তিনি বলেছেন, কাঁধের হাড় এবং দোয়াত নিয়ে আসে। এরপর তিনি বললেন, লিখো, ﴿لَّا يَسْتَوِي الْقَاعِدُونَ﴾ [النساء : ٩٥]
এ সময় অন্ধ সাহাবী 'আমর ইবন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু 'আনহু রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বসা ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ্! আমি তো অন্ধ, আমার ব্যাপারে আপনার কী নির্দেশ? এ কথার প্রেক্ষিতে পূর্বোক্ত আয়াতের পরিবর্তে নাযিল হলো, ﴿لَّا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ أُولِي الضَّرَرِ ﴾ [النساء : ٩٥]
"বসে থাকা মুমিনগণ, যারা ওযরগ্রস্ত নয় তারা এক সমান নয়”। [সূরা আন-নিসা, আয়াত: ৯৫]
মুত্তাফাকুন 'আলাইহি, সহীহ বুখারী, হাদীস নং ৪৯৯০। عَنْ البَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «ائْتُونِي بِالكَتِفِ، أَوِ اللَّوْحِ»، فَكَتَبَ: ﴿لَّا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ ﴾ [النساء : ٩٥] ، وَعَمْرُو ابْنُ أُمَّ مَكْتُومٍ خَلْفَ ظَهْرِهِ، فَقَالَ: هَلْ لِي مِنْ رُخْصَةٍ؟ فَنَزَلَتْ: غَيْرُ أُولِي الضَّرَرِ ﴾ [النساء : ٩٥] .
বারা ইবন আযিব রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, "উটের কাঁধের হাড় বা কাষ্ঠফলক নিয়ে এসো। এরপর তিনি লিখতে বললেন, ﴿لَّا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ﴾ [النساء : ٩٥]
"মুমিনদের মধ্যে যারা ঘরে বসে থাকে তারা পরস্পর সমান নয়"। [সূরা আন-নিসা, আয়াত: ৯৫]
'আমর ইবন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু 'আনহু এ সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের পিছনে ছিলেন। তিনি বললেন, আমার জন্য কি কোনো অবকাশ আছে? তখন নাযিল হলো,
﴿ غَيْرُ أُولِي الضَّرَرِ ﴾ [النساء : ٩٥] .
"যারা অক্ষম তারা ছাড়া”। [সূরা আন-নিসা, আয়াত: ৯৫] সহীহ, তিরমিযী, হাদীস নং ১৬৭০; নাসায়ী, হাদীস নং ৩০৪২; ইবন হিব্বান, হাদীস নং ৪১।

📘 সহীহ হাদীস সম্বলিত অহি ও ঈমান বিশ্বকোষ > 📄 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত অহী নাযিল বন্ধ ছিলো না

📄 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত অহী নাযিল বন্ধ ছিলো না


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ اللَّهَ تَعَالَى تَابَعَ عَلَى رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الوَحْيَ قَبْلَ وَفَاتِهِ، حَتَّى تَوَفَّاهُ أَكْثَرَ مَا كَانَ الوَحْيُ، ثُمَّ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ»
আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাঁর মৃত্যুর আগ পর্যন্ত ধারাবাহিকভাবে অহী নাযিল করেন। তাঁর মৃত্যুর পূর্বে অন্যান্য সময়ের চেয়ে বেশি অহী নাযিল হতো। এরপর তিনি মারা যান”। মুত্তাফাকুন 'আলাইহি, সহীহ বুখারী, হাদীস নং ৪৯৮২; সহীহ মুসলিম, হাদীস নং ৩০১৬। হাফিয ইবন হাজার আসকালানী রহ. ‘ফাতহুল বারী’ (৮/৯) এ বলেছেন: “হাদীসে উল্লিখিত, «حَتَّى تَوَفَّاهُ أَكْثَرَ مَا كَانَ الْوَحْيُ» এর অর্থ হলো, তাঁর মৃত্যুর পূর্বে অন্যান্য সময়ের চেয়ে বেশি অহী নাযিল হতো। এর হিকমত ছিলো মক্কা বিজয়ের পরে বিভিন্ন অঞ্চল থেকে নানা প্রতিনিধিদল আসতে থাকেন। তারা শরী‘আতের নানা বিষয় জানতে চেয়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক প্রশ্ন করেন। ফলে অধিক হারে অহী নাযিল হয়। এটি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জীবনের চেয়ে শেষ জীবনে বেশি ঘটেছে। কেননা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কী জীবনে তেমন কোনো বড় সূরা নাযিল হয় নি। হিজরতের পরে মাদানী জীবনে আহকাম সম্পৃক্ত অনেক বড় সূরা নাযিল হয়। তবে তাঁর শেষ জীবনে উপরোক্ত কারণে বেশি অহী নাযিল হয়"।

📘 সহীহ হাদীস সম্বলিত অহি ও ঈমান বিশ্বকোষ > 📄 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে অহী নাযিল বন্ধ হয়ে যায়

📄 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে অহী নাযিল বন্ধ হয়ে যায়


عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ، بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُمَرَ: «انْطَلِقُ بِنَا إِلَى أُمَّ أَيْمَنَ نَزُورُهَا ، كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَزُورُهَا، فَلَمَّا انْتَهَيْنَا إِلَيْهَا بَكَتْ، فَقَالَا لَهَا : مَا يُبْكِيكِ؟ مَا عِنْدَ اللهِ خَيْرٌ لِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَتْ: مَا أَبْكِي أَنْ لَا أَكُونَ أَعْلَمُ أَنَّ مَا عِنْدَ اللَّهِ خَيْرٌ لِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَكِنْ أَبْكِي أَنَّ الْوَحْيَ قَدِ انْقَطَعَ مِنَ السَّمَاءِ، فَهَيَّجَتْهُمَا عَلَى الْبُكَاءِ. فَجَعَلَا يَبْكِيَانِ مَعَهَا».
আনাস রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলে আবু বকর রাদিয়াল্লাহু 'আনহু উমর রাদিয়াল্লাহু 'আনহুকে বললেন, চলো উম্মে আইমান রাদিয়াল্লাহু 'আনহার কাছে যাই, তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যাবো যেমন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাক্ষাতে যেতেন। যখন আমরা তার কাছে গেলাম, তখন তিনি কাঁদতে লাগলেন। তারা দুজন বললেন, তুমি কাঁদছ কেন? আল্লাহর কাছে যা কিছু রয়েছে তা তাঁর রাসুলের জন্য বেশি উত্তম। উম্মে আইমান রাদিয়াল্লাহু 'আনহা বললেন, এজন্য আমি কাঁদছি না যে, আমি জানি না আল্লাহর কাছে যা কিছু আছে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উত্তম; বরং এ জন্য আমি কাঁদছি যে, আসমান থেকে অহী আসা বন্ধ হয়ে গেলো। উম্মে আইমানের এ কথা তাদের মধ্যেও কান্নার আবেগ সৃষ্টি করল। সুতরাং তারাও তার সাথে কাঁদতে লাগলেন”।
সহীহ, সহীহ মুসলিম, হাদীস নং ২৪৫৪।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00