📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 মন্দ প্রতিবেশী থেকে আশ্রয় চাইতে

📄 মন্দ প্রতিবেশী থেকে আশ্রয় চাইতে


১। اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَارِ السُّوءِ فِي دَارِ الْمُقَامَةِ، فَإِنَّ جَارَ الْبَادِيَةِ يَتَحَوَّلُ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সূই ফী দারিল মুক্বামাহ, ফাইন্না জারাল বাদিয়াতি ইয়াতাহাওওয়াল।
অর্থ: হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট স্থায়ী আবাসস্থলে মন্দ প্রতিবেশী থেকে আশ্রয় চাচ্ছি, যেহেতু অস্থায়ী আবাসস্থলের প্রতিবেশী পরিবর্তন হয়ে থাকে।

২। اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ خَلِيلٍ مَاكِرٍ عَيْنَاهُ تَرَيَانِي وَقَلْبُهُ يَرْعَانِي، إِنْ رَأَى حَسَنَةً دَفَنَهَا وَإِنْ رَأَى سَيِّئَةً أَذَاعَهَا
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খালীলিম মাকিরিন আইনাহু তারায়ানী অকালবুহু ইয়ারআনী, ইন রাআ হাসানাতান দাফানাহা অইন রাআ সাইয়্যিআতান আযাআ’হা।

টিকাঃ
৩১২. আবু দাউদ ২/৯১, সিলসিলাহ সহীহাহ ১৪৪৩নং
৩১৩. হাকিম ১/৫০২, নাসাঈ ৮/২৭৪, সহীহুল জামি' ১২৯০নং

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 জ্ঞান ও ইল্‌ম চাইতে

📄 জ্ঞান ও ইল্‌ম চাইতে


১। اللَّهُمَّ فَقِّهْنِي فِي الدِّينِ
উচ্চারণ: আল্লাহুম্মা ফাক্কিহনী ফিদ্দীন।
অর্থ: হে আল্লাহ! আমাকে দ্বীনের জ্ঞান দান কর।

২। اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي وَزِدْنِي عِلْمًا
উচ্চারণ: আল্লাহুম্মান্ফ'আনী বিমা আল্লামতানী অ আল্লিম্‌নী মা ইয়ানফাউনী অযিদনী ইলমা।

৩। اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَأَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, অ আউযু বিকা মিন ইলমিল লা ইয়ানফা'।

টিকাঃ
৩১৪. বুখারী ১/৪৪, মুসলিম ৪/৭১৬৭
৩১৫. সহীহ ইবনু মাজাহ ১/৪৭
৩১৬. সহীহ ইবনু মাজাহ ২/৩২৭

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 দোযখ ও কবরের আযাব থেকে বাঁচতে

📄 দোযখ ও কবরের আযাব থেকে বাঁচতে


اللَّهُمَّ رَبَّ جِبْرَائِيلَ وَمِيكَائِيلَ وَرَبَّ إِسْرَافِيلَ أَعُوذُ بِكَ مِنْ حَرِّ النَّارِ وَمِنْ عَذَابِ الْقَبْرِ.

উচ্চারণ: আল্লাহুম্মা রাব্বা জিবরাঈলা অ মীকাইল্লা অরব্বা ইসরাফীল, আউযু বিকা মিন হাররিন নারি অমিন আযাবিল ক্বাবর।

অর্থ: হে আল্লাহ! হে জিবরাঈল, মীকাইল ও ইসরাফীলের প্রভু! আমি তোমার নিকট জাহান্নামের উত্তাপ ও কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করি।

টিকাঃ
৭৮৭. সহীহ নাসাঈ ৬/১১২১, সহীহুল জামি' ১০০৪৮

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 অত্যাচারীর বদলা নিতে

📄 অত্যাচারীর বদলা নিতে


اَللّهُمَّ مَتِّعْنِي بِسَمْعِيْ وَبَصَرِيْ وَاجْعَلْهُمَا الْوَارِثَ مِنِّيْ، وَانْصُرْنِيْ عَلٰى مَنْ يَظْلِمُنِيْ وَخُذْ مِنْهُ بِثَأْرِي

উচ্চারণ: আল্লাহুম্মা মাত্তিনি বিসামঈ ওয়াবাসারী ওয়াজআলহুমাল ওয়ারিসা মিন্নী, আনসুরনী আলা মাইঁ ইয়াজলিমুনী অখুজ মিনহু বিসা'রী।

অর্থ: হে আল্লাহ! আমাকে আমার কর্ণ ও চক্ষু দ্বারা উপকৃত কর এবং মরণ পর্যন্ত তা অবশিষ্ট রাখ। যে আমার উপর অত্যাচার করে তার বিরুদ্ধে আমাকে সাহায্য কর এবং তার নিকট থেকে আমার জন্য প্রতিশোধ গ্রহণ কর।

টিকাঃ
৭৮৮. সহীহ তিরমিযী ৩/১৮৮, সহীহুল জামি' ১০১০২

ফন্ট সাইজ
15px
17px