📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 দারিদ্র্য ও অভাব থেকে পানাহ চাইতে

📄 দারিদ্র্য ও অভাব থেকে পানাহ চাইতে


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ وَالْقِلَّةِ وَالذِّلَّةِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ.

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি অলকিল্লাতি অজ্জিল্লাতি, অ আউযু বিকা আন আযলিমা আউ উযলাম।

অর্থ: হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার নিকট অভাব, স্বল্পতা এবং লাঞ্ছনা থেকে পানাহ চাচ্ছি। আর আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি আমি যেন কারো প্রতি জুলুম না করি অথবা আমি যেন কারো দ্বারা অত্যাচারিত না হই।

টিকাঃ
৩১১. আবু দাউদ ২/৯১, সহীহ নাসায়ী ৩/১১১

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 মন্দ প্রতিবেশী থেকে আশ্রয় চাইতে

📄 মন্দ প্রতিবেশী থেকে আশ্রয় চাইতে


১। اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَارِ السُّوءِ فِي دَارِ الْمُقَامَةِ، فَإِنَّ جَارَ الْبَادِيَةِ يَتَحَوَّلُ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সূই ফী দারিল মুক্বামাহ, ফাইন্না জারাল বাদিয়াতি ইয়াতাহাওওয়াল।
অর্থ: হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট স্থায়ী আবাসস্থলে মন্দ প্রতিবেশী থেকে আশ্রয় চাচ্ছি, যেহেতু অস্থায়ী আবাসস্থলের প্রতিবেশী পরিবর্তন হয়ে থাকে।

২। اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ خَلِيلٍ مَاكِرٍ عَيْنَاهُ تَرَيَانِي وَقَلْبُهُ يَرْعَانِي، إِنْ رَأَى حَسَنَةً دَفَنَهَا وَإِنْ رَأَى سَيِّئَةً أَذَاعَهَا
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খালীলিম মাকিরিন আইনাহু তারায়ানী অকালবুহু ইয়ারআনী, ইন রাআ হাসানাতান দাফানাহা অইন রাআ সাইয়্যিআতান আযাআ’হা।

টিকাঃ
৩১২. আবু দাউদ ২/৯১, সিলসিলাহ সহীহাহ ১৪৪৩নং
৩১৩. হাকিম ১/৫০২, নাসাঈ ৮/২৭৪, সহীহুল জামি' ১২৯০নং

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 জ্ঞান ও ইল্‌ম চাইতে

📄 জ্ঞান ও ইল্‌ম চাইতে


১। اللَّهُمَّ فَقِّهْنِي فِي الدِّينِ
উচ্চারণ: আল্লাহুম্মা ফাক্কিহনী ফিদ্দীন।
অর্থ: হে আল্লাহ! আমাকে দ্বীনের জ্ঞান দান কর।

২। اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي وَزِدْنِي عِلْمًا
উচ্চারণ: আল্লাহুম্মান্ফ'আনী বিমা আল্লামতানী অ আল্লিম্‌নী মা ইয়ানফাউনী অযিদনী ইলমা।

৩। اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَأَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, অ আউযু বিকা মিন ইলমিল লা ইয়ানফা'।

টিকাঃ
৩১৪. বুখারী ১/৪৪, মুসলিম ৪/৭১৬৭
৩১৫. সহীহ ইবনু মাজাহ ১/৪৭
৩১৬. সহীহ ইবনু মাজাহ ২/৩২৭

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 দোযখ ও কবরের আযাব থেকে বাঁচতে

📄 দোযখ ও কবরের আযাব থেকে বাঁচতে


اللَّهُمَّ رَبَّ جِبْرَائِيلَ وَمِيكَائِيلَ وَرَبَّ إِسْرَافِيلَ أَعُوذُ بِكَ مِنْ حَرِّ النَّارِ وَمِنْ عَذَابِ الْقَبْرِ.

উচ্চারণ: আল্লাহুম্মা রাব্বা জিবরাঈলা অ মীকাইল্লা অরব্বা ইসরাফীল, আউযু বিকা মিন হাররিন নারি অমিন আযাবিল ক্বাবর।

অর্থ: হে আল্লাহ! হে জিবরাঈল, মীকাইল ও ইসরাফীলের প্রভু! আমি তোমার নিকট জাহান্নামের উত্তাপ ও কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করি।

টিকাঃ
৭৮৭. সহীহ নাসাঈ ৬/১১২১, সহীহুল জামি' ১০০৪৮

ফন্ট সাইজ
15px
17px