📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 পথভ্রষ্টতা থেকে রেহাই চাইতে

📄 পথভ্রষ্টতা থেকে রেহাই চাইতে


اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِعِزَّتِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنْ تُضِلَّنِي، أَنْتَ الْحَيُّ الَّذِي لَا يَمُوتُ وَالْجِنُّ وَالْإِنْسُ يَمُوتُونَ.

উচ্চারণ: আল্লাহুম্মা লাকা আসলামতু অবিকা আমানতু অ আলাইকা তাওয়াক্কালতু অইলায়কা আনাবতু অবিকা খাসামতু, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা বিইয্যাতিকা লা ইলাহা ইল্লা আত্তা আন তুদিল্লানী। আত্তাল হাইয়্যুাল্লাযী লা ইয়ামুতু অলজিনু অলইনসু ইয়ামুতুন।

অর্থ: হে আল্লাহ! আমি তোমারই নিকট আত্মসমর্পণ করেছি, তোমার উপর বিশ্বাস স্থাপন করেছি, তোমারই উপর ভরসা রেখেছি, তোমারই প্রতি অভিমুখ করেছি এবং তোমারই সাহায্যে বিতর্ক করেছি। হে আল্লাহ! অবশ্যই আমি তোমার ইজ্জতের অসিলায় পানাহ চাচ্ছি যে, তুমি আমাকে পথভ্রষ্ট করো না। তুমি ছাড়া কেউ সত্য উপাস্য নেই। তুমিই সেই চিরঞ্জীব যাঁর মৃত্যু নেই। আর দানব ও মানব সকলে মৃত্যুবরণ করবে।

টিকাঃ
৩৮৪. বুখারী ৮/১৬৭, মুসলিম ২৭১৭ নং

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 দুর্ঘটনাগ্রস্ত হওয়া থেকে মুক্তি চাইতে

📄 দুর্ঘটনাগ্রস্ত হওয়া থেকে মুক্তি চাইতে


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ التَّরَدِّي وَالْهَدْمِ وَالْغَرَقِ وَالْحَرَقِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْতِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا.

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত্ তারাদী অলহাদমি অলগারাকি অলহারাক, অ আউযু বিকা আইঁ ইয়াতাখাব্বাতানিয়াশ শাইতানু ইনদাল মাওত। অ আউযু বিকা আন আমূতা ফী সাবীলিকা মুদবিরা। অ আউযু বিকা আন আমূতা লাদীগা।

অর্থ: হে আল্লাহ! নিশ্চয় আমি পড়ে যাওয়া, ভেসে (চাপা) পড়া, ডুবে ও পুড়ে যাওয়া থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। মৃত্যুককালে শয়তানের স্পর্শ থেকে, তোমার পথে (জিহাদে) পৃষ্ঠপ্রদর্শন ক'রে মরা থেকেও এবং সর্পদষ্ট হয়ে মরা থেকেও আমি তোমার নিকট পানাহ চাচ্ছি।

টিকাঃ
৩৮৫. আবু দাউদ ২/৯২, সহীহ নাসায়ী ৩/১২২০

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 আল্লাহর অনুগ্রহ ও রুযী চাইতে

📄 আল্লাহর অনুগ্রহ ও রুযী চাইতে


১। اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْবি وَوَسِّعْ لِي فِي دَارِي وَبَارِكْ لِي فِي رِزْقِي.
উচ্চারণ: আল্লাহুম্মাগফির লী যামবী অঅসসি' লী ফী দারী অবারিক লী ফী রিযকী।
অর্থ: হে আল্লাহ! তুমি আমার অপরাধ ক্ষমা কর, আমার গৃহ প্রশান্ত কর এবং আমার রূযীতে বরকত দাও।

২। اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ وَرَحْمَتِكَ فَإِنَّهُ لَا يَمْلِكُهَا إِلَّا أَنْتَ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা অরাহমাতিকা, ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আংত।
অর্থ: হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট তোমার অনুগ্রহ ও করুণা ভিক্ষা করছি। যেহেতু একমাত্র তুমিই এ সবের মালিক।

৩। اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُوعِ فَإِنَّهُ بِئْسَ الضَّجِيعُ، وَأَعُوذُ بِكَ مِنَ الْخِيَانَةِ فَإِنَّهَا بِئْسَتِ الْبِطَانَةُ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আঊযু বিকা মিনাল জু-ই, ফাইন্নাহু বি’সাদ দাঝী’। অ আঊযু বিকা মিনাল খিয়ানাতি, ফাইন্নাহা বি’সাতিল বিত্বানাহ।

৪। اللَّهُمَّ اغْفِرْ لِي وَاهْدِنِي وَارْزُقْنِي وَعَافِنِي، أَعُوذُ بِاللَّهِ مِنْ ضِيقِ الْمَقَامِ يَوْمَ الْقِيَامَةِ
উচ্চারণ: আল্লাহুম্মাগফির লী অহদিনী অরযুকনী অ আ’ফিনী, আঊযু বিল্লাহি মিন দাইকিল মাকামি ইয়াওমাল কিয়ামাহ।

৫। اللَّهُمَّ اجْعَلْ أَوْسَعَ رِزْقِكَ عَلَيَّ عِنْدَ كِبَرِ سِنِّي وَانْقِطَاعِ عُمْرِي
উচ্চারণ: আল্লাহুম্মাজআল আউসআ রিক্কিকা আলাইয়া ই’ন্দা কিবারি সিন্নী অনকিত্বাঈ উমুর‌্য়ী।

টিকাঃ
৩৮৬. মুসলিম আহমাদ ৪/৩০, সহীহুল জামি' ১২৬৭
৩৮৭. মাজমাউয যাওয়ায়েদ ১০/১৫৪, সহীহুল জামি' ১২৭৮নং
৩৮৮. আবু দাউদ ২/৯১, সহীহ নাসাই ৫/১১২
৩৮৯. সহীহ নাসাই ১/৩৬৬, সহীহ ইবনু মাজাহ্/২২৬

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 দারিদ্র্য ও অভাব থেকে পানাহ চাইতে

📄 দারিদ্র্য ও অভাব থেকে পানাহ চাইতে


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ وَالْقِلَّةِ وَالذِّلَّةِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ.

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি অলকিল্লাতি অজ্জিল্লাতি, অ আউযু বিকা আন আযলিমা আউ উযলাম।

অর্থ: হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার নিকট অভাব, স্বল্পতা এবং লাঞ্ছনা থেকে পানাহ চাচ্ছি। আর আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি আমি যেন কারো প্রতি জুলুম না করি অথবা আমি যেন কারো দ্বারা অত্যাচারিত না হই।

টিকাঃ
৩১১. আবু দাউদ ২/৯১, সহীহ নাসায়ী ৩/১১১

ফন্ট সাইজ
15px
17px