📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 গোনাহ থেকে ক্ষমা চাইতে

📄 গোনাহ থেকে ক্ষমা চাইতে


১। সাইয়্যেদুল ইস্তিগফার।
২। أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ
উচ্চারণঃ- আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুমু অ আতুবু ইলাইহ।
অর্থঃ- আমি সেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। যিনি চিরঞ্জীব, অবিনশ্বর। এবং আমি তাঁর কাছে তওবা করছি। এই দুআ' ৩ বার পড়লে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার মত পাপ হলেও মাফ হয়ে যাবে।

৩। اَللّٰهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحিবُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীয়ুন তুহিব্বুল আ'ফওয়া, ফা'ফু আন্নী।
অর্থঃ- হে আল্লাহ! নিশ্চয় তুমি ক্ষমাশীল মহানুভব, ক্ষমাকে পছন্দ কর। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। এটি শবেকদরে পঠনীয়।

৪। اَللّٰهُمَّ اغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي وَإِسْرَافِي فِي أَمْرِي وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي... (দীর্ঘ দুআ)
উচ্চারণঃ- আল্লাহুম্মাগফির লি খাতীআতী অজাহলী অইসরাফী ফী আমরী, অমা আতা আ'লামু বিহী মিন্নি।

টিকাঃ
৫৬৯. সহীহ তিরমিযী ৩/১৫২, আবু দাউদ ২/৮৫
৫৭০. সহীহ তিরমিযী ৩/১৭০

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 আল্লাহর গযব থেকে পানাহ চাইতে

📄 আল্লাহর গযব থেকে পানাহ চাইতে


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ.
উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নী আঊযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা অতাহাওয়ুলি আ'ফিয়াতিকা অফুজাআতি নিকমাতিকা অজামী-ই সাখাতিক।
অর্থ- হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট তোমার অনুগ্রহের অপসারণ, নিরাপত্তার প্রত্যাবর্তন, আকস্মিক প্রতিশোধ এবং যাবতীয় ক্রোধ থেকে আশ্রয় প্রার্থনা করছি।

টিকাঃ
৩৭২. মুসলিম ২৭৩৯নং

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 অঙ্গ আদির অনিষ্ট হতে পানাহ চাইতে

📄 অঙ্গ আদির অনিষ্ট হতে পানাহ চাইতে


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي وَمِنْ شَرِّ بَصَرِي وَمِنْ شَرِّ لِسَانِي وَمِنْ شَرِّ قَلْبِي وَمِنْ شَرِّ مَنِيِّي.
উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নী আঊযু বিকা মিন শার্রি সাম্য়ী, অমিন শার্রি বাসারী, অমিন শার্রি লিসানী, অমিন শার্রি ক্বালবী, অমিন শার্রি মানিয়্যী।
অর্থ- হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট আমার কর্ণ, চক্ষু, রসনা, অন্তর এবং বীর্য (যৌনাঙ্গে)র অনিষ্ট থেকে শরণ চাচ্ছি।

টিকাঃ
৩৭৩. আবু দাউদ ২/৯২, সহীহ তিরমিযী ৩/১৬৬, সহীহ নাসাই ৭/১১৮

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 দুর্ভাগ্য ও দুশমন-হাসি থেকে রক্ষা চাইতে

📄 দুর্ভাগ্য ও দুশমন-হাসি থেকে রক্ষা চাইতে


১। اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ وَدَرَكِ الشَّقَاءِ وَسُوءِ الْقَضَاءِ وَشَمَاتَةِ الْأَعْدَاءِ
উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নী আঊযু বিকা মিন জাহদিল বালাায়ি অদারাকিশ শাকাায়ি অসুইল কাদা অশ্মাতাতি বিল আ'দা'।
অর্থঃ- হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট কঠিন দুরবস্থা (অল্প ধনে জনের আধিক্য), দুর্ভাগ্যের নাগাল, মন্দ ভাগ্য এবং দুশমন-হাসি থেকে রক্ষা কামনা করছি।

২। اللَّهُمَّ احফাযনী বিল ইসলামি কায়িমা, অহফাযনী বিল ইসলামি কা’য়িদা, অহফাযনী বিল ইসলামি রা’কিদা। অলা তুশমিত বী আদুউওয়াউঁ অলা হাসিদা। اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ كُلِّ خَيْرٍ خَزَائِنُهُ بِيَدِكَ...

৩। اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَغَلَبَةِ الْعَدُوِّ وَشَمَاتَةِ الْأَعْدَاءِ
উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন গালাবাতিদ দায়নি অগালাবাতিল আদুউয়ি অশামাতাতিল আ’দা’।

টিকাঃ
৩০৪. বুখারী ৭/১৫৫, মুসলিম ২৭০৭নং
৩০৫. হাকিম ১/৬২৫, সহীহুল জামি’ ২/৩০৮, সিলসিলাহ সহীহাহ ১৫৪৫নং
৩০৬. সহীহ নাসায়ী ৩/১১১৩

ফন্ট সাইজ
15px
17px