📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 দুনিয়া ও আখিরাতের মঙ্গল চাইতে

📄 দুনিয়া ও আখিরাতের মঙ্গল চাইতে


১। اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِي الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي، وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي فِيهَا مَعَاشِي، وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا مَعَادِي، وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ، وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ
উচ্চারণঃ- আল্লাহুম্মা আসলিহ লি দীনিয়াযী হুয়া ইসমাছূ আমরী, অ আসলিহ লি দুনয়ায়াছী ফীহা মাআশী, অ আসলিহ লি আখিরাতিয়াছী ফীহা মাআদী। অজআলিল হায়াতা যিয়াদাতাল লী ফী কুল্লি খাইর। অজআলিল মাউতা রাহাতাল লী মিন কুল্লি শার্র।
অর্থঃ- হে আল্লাহ! তুমি আমার দ্বীনকে সুন্দর কর, যা আমার সকল কর্মের হিফাযতকারী। আমার পার্থিব জীবনকে সুন্দর কর, যাতে আমার জীবিকা রয়েছে। আমার পরকালকে সুন্দর কর, যাতে আমার প্রত্যাবর্তন হবে। আমার জন্য হায়াতকে প্রত্যেক কল্যাণে বৃদ্ধি কর এবং মৃত্যুকে প্রত্যেক অকল্যাণ থেকে আরামদায়ক কর।

২। اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ
উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াফতা ফিদ্দুনয়া অলআখিরাহ।
অর্থঃ- হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার নিকট ইহ-পরকালে নিরাপত্তা প্রার্থনা করছি।

টিকাঃ
৩৩৩. মুসলিম ৪/২০৬৭
৩৩৪. সহীহ ইবনু মাজাহ ৩৮০

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 তাকওয়া, পবিত্রতা ও সচ্ছলতা চাইতে

📄 তাকওয়া, পবিত্রতা ও সচ্ছলতা চাইতে


اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى.
উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা অততুক্বা আলআফাফা অলগিনা।
অর্থঃ- হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার নিকট হিদায়াত, পরহেযগারী, অশ্লীলতা হতে পবিত্রতা এবং সচ্ছলতা প্রার্থনা করছি।

টিকাঃ
৩৩৫. মুসলিম ৪/২০৬৭

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 দ্বীন ও আনুগত্য চাইতে

📄 দ্বীন ও আনুগত্য চাইতে


১। اللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ
উচ্চারণঃ আল্লাহুম্মা মুসাররিফাল কুলূবি সাররিফ কুলূবানা আলা ত্বাআতিক।
অর্থঃ হে আল্লাহ! হে হৃদয়সমূহকে আবর্তনকারী! তুমি আমাদের হৃদয়সমূহকে তোমার আনুগত্যের উপর আবর্তিত কর।

২। يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّতْ قَلْبِي عَلَى دِينِكَ
উচ্চারণঃ ইয়া মুক্বাল্লিবাল ক্বুলূবি ছাব্বিত ক্বালবী আলা দীনিক।
অর্থঃ হে হৃদয়সমূহকে বিবর্তনকারী! আমার হৃদয়কে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখ।

টিকাঃ
৩৬৮. মুসলিম ৪/২০৪৫
৩৬৯. সহীহুল জামি' ৬/৩০৯

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 দুর্বলতা, অলসতা, কৃপণতা ও স্থবিরতা থেকে বাঁচতে

📄 দুর্বলতা, অলসতা, কৃপণতা ও স্থবিরতা থেকে বাঁচতে


১। اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَসَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ، اللَّهُمَّ আতি নফসী তাক্বওয়াহা ওয়াযাক্কিহা আংতা খায়রু মান যাক্কাহা, আংতা ওয়ালিইয়ুহা ওয়া মাওলাহা। اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ، وَمِنْ دَعْوَةٍ لاَ يُسْتَجَابُ لَهَا
উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নী আঊযু বিকা মিনাল আজযি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাবিল ক্বাবর। আল্লাহুম্মা আতি নাফসী তাক্বওয়াহা ওয়াযাক্কিহা আংতা খায়রু মান যাক্কাহা, আংতা ওয়ালিইয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইন্নী আঊযু বিকা মিন ইলমিল লা ইয়ানফা', ওয়ামিন ক্বালবিল লা ইয়াখশা', ওয়ামিন নাফসিল লা তাশবা', ওয়ামিন দা'ওয়াতিল লা ইয়ুস্তাজাবু লাহা।
অর্থঃ হে আল্লাহ! আমি তোমার নিকট অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, স্থবিরতা এবং কবরের আযাব থেকে পানাহ চাচ্ছি। হে আল্লাহ আমার আত্মায় তোমার ভীতি প্রদান কর এবং তাকে পবিত্র কর, তুমিই শ্রেষ্ঠ পবিত্রকারী। তুমিই তার অভিভাবক ও প্রভু। হে আল্লাহ আমি তোমার নিকট সেই ইলম থেকে পানাহ চাচ্ছি, যা কোনো উপারে আসে না। সেই হৃদয় থেকে পানাহ চাইছি, যা বিনম্র হয় না। সেই আত্মা থেকে পানাহ চাইছি, যা তৃপ্ত হয় না এবং সেই দুআ' থেকে পানাহ চাইছি, যা কবুল হয় না।

২। শয়নকালে ৩৩ বার 'সুবহানাল্লাহ', ৩৩ বার 'আলহামদুলিল্লাহ' এবং ৩৪ বার 'আল্লাহু আকবার' পাঠ করে শয়ন করলে অলসতা ও কর্মবিমুখতা দূর হয়ে যায়। যখন সংসারে কোনো দাস-দাসীর প্রয়োজন হয় না।

টিকাঃ
৫৬৮. মুসলিম ২৭২৭নং

ফন্ট সাইজ
15px
17px