📄 সফরকারীর ভোরের যিক্র
সَمِعَ سَامِعُ بِحَمْدِ اللَّهِ وَحُسْنِ بَلَائِهِ عَلَيْنَا...
টিকাঃ
৩০৮. মুসলিম ৪/২০৬৬
📄 সফরে কোন অচেনা স্থানে বিশ্রাম নিলে
অচেনা স্থানে বিশ্রাম নিলে صبح ও সন্ধ্যার ৮নং যিকর পঠনীয়: আউযু বিকালিমাতিল্লাহিত্তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।
টিকাঃ
৩০৯. মুসলিম ৪/২০৮০
📄 সফর থেকে ফিরে এলে
সফরে বের হবার সময় দুআ'টির সাথে নিম্নের দুআ'টিও যোগ করবে:
آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ.
উচ্চারণঃ- --------আ-য়িবূনা তা-য়িবূনা আ-বিদূনা লিরাব্বিনা হা-মিদূন।
অর্থঃ- -----(আমরা সফর থেকে) প্রত্যাবর্তনকারী, তওবাকারী, ইবাদতকারী, আমাদের প্রভুর প্রশংসাকারী। সফর থেকে ফিরে এসেও ২ রাকআত নামায পড়া সুন্নত।
টিকাঃ
৩৪০. মুসলিম ২/৯৯৮
📄 জিহাদ বা হাজ্জ থেকে ফিরে এলে
তাসবীহ ও তাহলীল পরিচ্ছেদের ১নং দুআ' পাঠ করে সফর থেকে ফিরে আসার উপরোক্ত (আ-য়িবূনা--) দুআ'টি পড়বে। অতঃপর এই দুআ'টি যুক্ত করবে:
صَدَقَ اللَّهُ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ
উচ্চারণঃ- সাদাকাল্লা-হু অ'দাহু। অনাসারা আ'বদাহু। অহাযামাল আহ্যাবা অহদাহু।
অর্থ- আল্লাহ তাঁর অঙ্গীকার সত্য করেছেন, তিনি তাঁর দাসকে সাহায্য করেছেন এবং একাই দলসমূহকে পরাস্ত করেছেন।
টিকাঃ
০৮১. বুখারী ৭/১৮০, মুসলিম ২/৮০