📄 আগামীতে কিছু করব বললে
إِنْ شَاءَ اللَّهُ (ইনশাআল্লাহ) বলা বিধেয়। যেহেতু কোনো কর্মই আল্লাহর ইচ্ছা ব্যতীত সম্পন্ন হয় না।
📄 কাউকে হাসতে দেখলে
أَضْحَكَ اللَّهُ سِنَّكَ (আদহাক্বাল্লাহু সিন্নাক) অর্থাৎ- আল্লাহ আপনার দন্তকে হাস্যায় করুন।
টিকাঃ
৩০০. বুখারী ৭/৩৯, মুসলিম ২০৬৯ নং
📄 ঘাবড়ে গেলে বা ভয় পেলে
لَا إِلَهَ إِلَّا اللَّهُ (লা ইলাহা ইল্লাল্লাহু)
টিকাঃ
৩০১. বুখারী ১১/৪৬৭
📄 ঝড়বাতাসের সময়
১. اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَيْرَهَا وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا
উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা অ আউযু বিকা মিন শাররিহা।
২. اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيْهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهٖ... অর্থ- হে আল্লাহ! নিশ্চয় আমি এর কল্যাণ, এর মধ্যে যা আছে তার কল্যাণ এবং যার সাথে এ প্রেরিত হয়েছে তার কল্যাণ তোমার নিকট প্রার্থনা করছি।
টিকাঃ
২৭২. আবু দাউদ ৪/৩২৬, সহীহ ইবনু মাজাহ ২/৩০৫
২৭৩. বুখারী ৪/৭৬, মুসলিম ২/৬১৬
২৭৪. সিলসিলাহ সহীহাহ ৬/৩০২