📄 অশুভ ধারণা হলে
কিছু দেখে বা শুনে অশুভ ধারণা হলে বা ক্ষতি কিংবা অসফল্যের আশঙ্কা হলে নিম্নের দুআ’ পড়বে:
اللَّهُمَّ لَا طَيْرَ إِلَّا طَيْرُكَ، وَلَا خَيْرَ إِلَّا خَيْرُكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ
উচ্চারণ- আল্লাহুম্মা লা তাইরা ইল্লা তাইরুক, অলা খাইরা ইল্লা খাইরুক, অলা ইলাহা গাইরুক।
টিকাঃ
২৯১. আহমাদ ২/২২০, সিলসিলাহ সহীহাহ ১০৬৫নং
📄 ঋণমুক্ত ও ধনী হতে
১. اللّٰهُمَّ اكْفِنِيْ بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِيْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
উচ্চারণঃ- আল্লাহুম্মাকফিনী বিহালালিকা আন হারামিকা অআগনিনী বিফাদলিকা আম্মান সিওয়াক।
২. اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ وَرَبَّ الْأَرْضِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ... (দীর্ঘ দুআ)
উচ্চারণঃ- আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি অরাব্বাল আরদি অরাব্বাল আরশিল আযীম...
৩. اللَّهُمَّ اسْتُرْ عَوْرَتِى وَآمِنْ رَوْعَتِى وَاقْضِ عَنِّى دَيْنِى
উচ্চারণঃ- আল্লাহুম্মাস্তুর আওরাতী আওমিন রাওআতী অক্বদি আন্নী দাইনী।
টিকাঃ
২৬৩. মুসলিম ৪/২০৬৪
২৬৪. সহীহুল জামি' ১২৬২
📄 হতাশাজনক কিছু ঘটলে
হতাশা পরিহার করে এই কথা বলবে; قَدَّرَ اللَّهُ وَمَا شَاءَ فَعَلَ (ক্বাদ্দারাল্লাহু ওয়ামা শাআ ফাফাআল)। অর্থঃ- আল্লাহ ভাগ্য নির্ধারিত করেছেন এবং তিনি যা চেয়েছেন তা করেছেন। যেহেতু 'যদি-যদি' করা শয়তানের কর্মধার উন্মুক্ত করে।
টিকাঃ
২৬৫. মুসলিম ৪/২০৫২
📄 সন্তোষজনক কিছু ঘটলে
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ
উচ্চারণঃ- আলহামদু লিল্লাহিল্লাযী বিনি'মাতিহী তাতিম্মুস সালিহাত।
টিকাঃ
২৬৬. সহীহ ইবনু মাজাহ ৩৫৯৮