📄 শত্রু বা অত্যাচারী শাসকের সাক্ষাতে
১. اللّٰهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِیْ نُحُوْরِهِمْ وَنَعُوْذُ بِكَ مِنْ شُرُوْরِهِمْ
উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্না নাজ্আলুকা ফী নুহূরুহিম অনঊযু বিকা মিন শুরুরিহিম।
২. اللّٰهُمَّ أَنْتَ عَضُدِیْ وَأَنْتَ نَصِیْرِیْ، بِكَ أَجُوْلُ وَبِكَ أُصُوْلُ وَبِكَ أُقَاتِلُ
উচ্চারণঃ- আল্লাহুম্মা আত্তা আদুদী অ আন্তা নাসীরী, বিকা আজূলু অবিকা আসূলু অবিকা উক্বাতিল।
৩. حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِیْلُ
উচ্চারণঃ- হাসবুনাল্লাহু অ নি’মাল ওয়াকীল।
টিকাঃ
২৪৫. আবূ দাউদ ২/৮৯, হাকিম ২/১৪২, সহীহুল জামি’ ৪৩৫২
২৪৬. সহীহ তিরমিযী ৩/১৮০
২৪৭. বুখারী ৫/১৭২
📄 মনে সন্দেহ হলে
১. ‘আউযুবিল্লাহ’ পড়ে শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে এবং সদ্সন্দিহান চিন্তা থেকে বিরত হবে।
২. এই কথাটি বলবে, آمَنْتُ بِاللهِ وَرُسُلِهِ (আমানতু বিল্লাহি অরুসুলুহি)।
৩. هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
টিকাঃ
২৮৮. বুখারী ৬/৩০৬, মুসলিম ১/১২০
২৮৯. সূরাহ হাদীদ ৩ আয়াত, আবু দাউদ ৪/৩২৯
📄 গুপ্ত শির্ক হতে পানাহ চাইতে
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ.
উচ্চারণঃ- আল্লা-হুম্মা ইন্নী আঊযুবিকা আন উশরিকা বিকা অআনা আ'লাম, অআসতাগফিরুকা লিমা লা আ'লাম।
টিকাঃ
২৯০. সহীহ জামী‘ ৩/৩০০
📄 অশুভ ধারণা হলে
কিছু দেখে বা শুনে অশুভ ধারণা হলে বা ক্ষতি কিংবা অসফল্যের আশঙ্কা হলে নিম্নের দুআ’ পড়বে:
اللَّهُمَّ لَا طَيْرَ إِلَّا طَيْرُكَ، وَلَا خَيْرَ إِلَّا خَيْرُكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ
উচ্চারণ- আল্লাহুম্মা লা তাইরা ইল্লা তাইরুক, অলা খাইরা ইল্লা খাইরুক, অলা ইলাহা গাইরুক।
টিকাঃ
২৯১. আহমাদ ২/২২০, সিলসিলাহ সহীহাহ ১০৬৫নং