📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 জানাযাহ্‌য় শিশুর জন্য দু‘আ’

📄 জানাযাহ্‌য় শিশুর জন্য দু‘আ’


শিশুর জন্যও জানাযার সাধারণ দুআ পড়া যায়। এছাড়া নিম্নের দু'আ'ও পড়া যায়,
اللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا وَسَلَفًا وَأَجْرًا.
উচ্চারণ- আল্লাহুম্মাজ্আল্হু লানা ফারাত্বাওঁ ও সালাফাওঁ ও আজ্রা।
অর্থ- হে আল্লাহ! তুমি ওকে আমাদের জন্য অগ্রগামী (জান্নাতে পূর্বপ্রস্তুতিস্বরূপ ব্যবহারকারী) এবং সাওয়াব বানাও।

টিকাঃ
২৪১. আহ্কামুল জানাইয, আলবানী ১২৬-১২৭
২৪২. শারহুস সুন্নাহ ৫/৩৩৭, বায়হাকী, বুখারী

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 মৃতব্যক্তির পরিজনকে সান্ত্বনা দিতে

📄 মৃতব্যক্তির পরিজনকে সান্ত্বনা দিতে


إِنَّ لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَاصْبِرْ وَاحْتَسِبْ.
উচ্চারণ- ইন্না লিল্লাহি মা আত্বায়া আল্লাহু মা আ'ত্বা, অকুল্লু শায়ইন ইনদাহু বিআজালিম মুসাম্মা। ফাস্ববির অহ্তাসিব।
অর্থ- নিশ্চয় আল্লাহ যা নিয়েছেন তা তাঁরই এবং যা দিয়েছেন তাও তাঁরই। প্রত্যেক জিনিস তাঁর নিকট নির্ধারিত সময় বাঁধা। অতএব তুমি ধৈর্য ধর এবং সাওয়াবের আশা কর। মৃতব্যক্তির শোকাহত পরিবারকে তাদের ভাষায় এরূপ বলে সান্ত্বনা দেওয়া কর্তব্য।

টিকাঃ
২৪৩. বুখারী ২/৮০, মুসলিম ২/৬৩৬

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 কবরে লাশ রাখার সময়

📄 কবরে লাশ রাখার সময়


যে লাশ রাখবে সে এই দু‘আ' বলবে-
بِسْمِ اللَّهِ وَعَلَى مِلَّةِ رَسُولِ اللَّهِ
উচ্চারণ- বিসমিল্লাহি অআ’লা মিল্লাতি রসূলিল্লাহি।
অর্থ- আল্লাহর নাম নিয়ে আল্লাহর রসূলের মতাদর্শের উপর (কবরে রাখছি)।

টিকাঃ
২৪৪. আবূ দাউদ ৩/৩১৪, আহমাদ

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 কবর যিয়ারতের দু‘আ’

📄 কবর যিয়ারতের দু‘আ’


১। السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ... অর্থ: তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, হে কবরবাসী মু'মিন ও মুসলিমগণ! আমরাও -আল্লাহ যদি চান- তোমাদের সঙ্গে অবশ্যই মিলিত হব।

২। السَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ... অর্থ: মু'মিন ও মুসলিম কবরবাসীগণের উপর শান্তি বর্ষিত হোক। যারা আগে এসেছে এবং যারা পরে আসবে তাদের উপর আল্লাহ রহম করেন।
প্রকাশ যে, কবর যিয়ারতের সময় কবরবাসীর জন্য হাত তুলেও দুআ' করা যায়।

টিকাঃ
২৯০. মুসলিম ২/৬৭১
২৯১. মুসলিম ৯৭৫
২৯২. মুসলিম ৯৭৪

ফন্ট সাইজ
15px
17px