📄 মসীবতের সময়
আত্মীয়-পরিজন বা অন্য কিছুর বিয়োগ-ব্যথার মুসীবতে নিম্নের দু'আ' পাঠ করলে আল্লাহ তাআলা বিগতর চেয়ে উত্তম কিছু দান করে থাকেন।
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اَللَّهُمَّ أَجُرْنِي فِي مُصِيبَتِي وَاخْلُفْ لِي خَيْرًا مِنْهَا.
উচ্চারণ- ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রা-জিঊন, আল্লা-হুম্মা'জুরনী ফী মুসীবাতী ওয়াখলুফলী খাইরাম মিনহা-।
অর্থ- আমরা তো আল্লাহরই, এবং আমরা তাঁরই দিকে ফিরে যাব। হে আল্লাহ! আমার বিপদে আমাকে সাওয়াব দান কর এবং এর চেয়ে উত্তম বিনিময় দান কর।
টিকাঃ
২০৮. মুসলিম ২/৬০২
📄 জানাযাহ্র দু‘আ’
১। اَللّٰهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا، اَللّٰهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ، اَللّٰهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ وَلَا تُضِلَّনَا بَعْدَهُ
২। اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ... অর্থ- হে আল্লাহ! তুমি ওকে ক্ষমা করে দাও এবং ওকে রহম কর। ওকে নিরাপত্তা দাও এবং মার্জনা করে দাও... ওকে তুমি পানি, বরফ ও শিলাবৃষ্টি দ্বারা ধৌত করে দাও... ওকে জান্নাতে প্রবেশ করাও এবং কবর ও দোযখের আযাব থেকে রেহাই দাও।
৩। اللَّهُمَّ إِنَّ فُلَانَ بْنَ فُلَانٍ فِي ذِمَّتِكَ وَحَبْلِ جِوَارِكَ... অর্থ- হে আল্লাহ! নিশ্চয় অমুকের পুত্র অমুক তোমার দায়িত্বে এবং তোমার আমানতে। অতএব ওকে তুমি কবর ও দোযখের আযাব থেকে রক্ষা কর।
৪। اللَّهُمَّ عَبْدُكَ وَابْنُ أَمَتِكَ احْتَاجَ إِلَى رَحْمَتِكَ... অর্থ- হে আল্লাহ! তোমার বান্দা এবং তোমার বান্দীর পুত্র তোমার রহমতের মুখাপেক্ষী এবং তুমি ওকে আযাব দেওয়া থেকে বেপরোয়া।
টিকাঃ
২০৯. সহীহ ইবনু মাজাহ্ ১/২৫২ আহমাদ ২/৩৬৮
১০৮. মুসলিম ২/৬৬৩
১০৯. সহীহ ইবনু মাজাহ ১/২৫১, আবূ দাউদ ৩/২১৯
২৪০. হাকিম ১/৩৫৪
📄 জানাযাহ্য় শিশুর জন্য দু‘আ’
শিশুর জন্যও জানাযার সাধারণ দুআ পড়া যায়। এছাড়া নিম্নের দু'আ'ও পড়া যায়,
اللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا وَسَلَفًا وَأَجْرًا.
উচ্চারণ- আল্লাহুম্মাজ্আল্হু লানা ফারাত্বাওঁ ও সালাফাওঁ ও আজ্রা।
অর্থ- হে আল্লাহ! তুমি ওকে আমাদের জন্য অগ্রগামী (জান্নাতে পূর্বপ্রস্তুতিস্বরূপ ব্যবহারকারী) এবং সাওয়াব বানাও।
টিকাঃ
২৪১. আহ্কামুল জানাইয, আলবানী ১২৬-১২৭
২৪২. শারহুস সুন্নাহ ৫/৩৩৭, বায়হাকী, বুখারী
📄 মৃতব্যক্তির পরিজনকে সান্ত্বনা দিতে
إِنَّ لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَاصْبِرْ وَاحْتَسِبْ.
উচ্চারণ- ইন্না লিল্লাহি মা আত্বায়া আল্লাহু মা আ'ত্বা, অকুল্লু শায়ইন ইনদাহু বিআজালিম মুসাম্মা। ফাস্ববির অহ্তাসিব।
অর্থ- নিশ্চয় আল্লাহ যা নিয়েছেন তা তাঁরই এবং যা দিয়েছেন তাও তাঁরই। প্রত্যেক জিনিস তাঁর নিকট নির্ধারিত সময় বাঁধা। অতএব তুমি ধৈর্য ধর এবং সাওয়াবের আশা কর। মৃতব্যক্তির শোকাহত পরিবারকে তাদের ভাষায় এরূপ বলে সান্ত্বনা দেওয়া কর্তব্য।
টিকাঃ
২৪৩. বুখারী ২/৮০, মুসলিম ২/৬৩৬