📄 জীবন থেকে নিরাশ হলে
১। اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ الْأَعْلَى
উচ্চারণঃ- আল্লাহুম্মাগফিরলী অরহামনী ও আলহিকনী বিররাফীকিল আ'লা।
অর্থ - আল্লাহ গো! আমাকে ক্ষমা কর, আমার প্রতি দয়া কর এবং আমাকে মহান সাথীর সাথে মিলিত কর।
২। لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ... (তাহলীল)। এই দু'আ' পড়ে কেউ মারা গেলে সে জাহান্নাম প্রবেশ করবে না।
টিকাঃ
২০২. বুখারী ৭/১০, মুসলিম ৪/১৮১০
১০৩. সহীহ তিরমিযী ৩/১৫২, সহীহ ইবনু মা-জাহ/৩১৭১
📄 মরণাপন্নকে তালকীন
لَا إِلَهَ إِلَّا اللَّهُ “লা ইলাহা ইল্লাল্লাহ” যার জীবনের শেষ কথা এই কালিমাহ হবে, সে (কোনো দিন) জান্নাত প্রবেশ করবে।
টিকাঃ
১০৪. সহীহুল জা’মি’ ৫/৩৪২
📄 মৃতব্যক্তির চক্ষু বন্ধ করার সময়
কারো মৃত্যুর সময় কোনো মন্দ দু’আ’ করতে নেই। যেহেতু উক্ত সময়ে ফিরিশতাদল উপস্থিত মানুষের দু’আ’য় ‘আমীন’ বলে থাকেন। তাই মৃতব্যক্তির চক্ষুদয় মরণের পর খোলা থাকলে তা বন্ধ করে এই দু'আ' পড়তে হয় --
اللَّهُمَّ اغْفِرْ لِـ (...) وَارْفَعْ দَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ... অর্থ- হে আল্লাহ! তুমি (অমুককে) মাফ করে দাও এবং হিদায়াতপ্রাপ্তদের দলে ওর মর্যাদা উন্নত কর... আমাদেরকে এবং ওকে মার্জনা করে দাও হে বিশ্বজগতের প্রতিপালক! ওর কবরকে প্রশস্ত করো এবং ওর জন্য কবরকে আলোকিত করো।
টিকাঃ
১০৫. মুসলিম ২/৬৩৪
📄 মসীবতের সময়
আত্মীয়-পরিজন বা অন্য কিছুর বিয়োগ-ব্যথার মুসীবতে নিম্নের দু'আ' পাঠ করলে আল্লাহ তাআলা বিগতর চেয়ে উত্তম কিছু দান করে থাকেন।
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اَللَّهُمَّ أَجُرْنِي فِي مُصِيبَتِي وَاخْلُفْ لِي خَيْرًا مِنْهَا.
উচ্চারণ- ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রা-জিঊন, আল্লা-হুম্মা'জুরনী ফী মুসীবাতী ওয়াখলুফলী খাইরাম মিনহা-।
অর্থ- আমরা তো আল্লাহরই, এবং আমরা তাঁরই দিকে ফিরে যাব। হে আল্লাহ! আমার বিপদে আমাকে সাওয়াব দান কর এবং এর চেয়ে উত্তম বিনিময় দান কর।
টিকাঃ
২০৮. মুসলিম ২/৬০২