📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাইতে

📄 দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাইতে


১। নামাযে সালাম ফেরার পূর্বে দু'আ'য়ে মাসুরার প্রথম দু'আ' পঠনীয়।
২। সূরাহ কাহফের প্রথম ১০ আয়াত মুখস্ত করলে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়া যায়।

টিকাঃ
২০০. মুসলিম ১/৫৫৫

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 মৃত্যু চাইতে

📄 মৃত্যু চাইতে


আত্মহত্যা মহাপাপ। রোগ-ব্যাধিতে কারো খুব কষ্ট হলেও মরণ চাইতে নেই। যদি একান্তই চাইতে হয়, তাহলে নিম্নের দু'আ'র মাধ্যমে চাওয়া উচিতঃ-
اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي.
উচ্চারণঃ- আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খাইরাল লী, অতওয়াফ্‌ফানী ইযা কানাতিল ওফাতু খাইরাল লী।
অর্থ - হে আল্লাহ! আমাকে জীবিত রাখ, যতক্ষণ আমার জন্য জীবন কল্যাণকর হয়। নচেৎ মরণ দাও, যদি মরণ আমার জন্য কল্যাণকর হয়।

টিকাঃ
২০১. বুখারী, মুসলিম

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 জীবন থেকে নিরাশ হলে

📄 জীবন থেকে নিরাশ হলে


১। اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ الْأَعْلَى
উচ্চারণঃ- আল্লাহুম্মাগফিরলী অরহামনী ও আলহিকনী বিররাফীকিল আ'লা।
অর্থ - আল্লাহ গো! আমাকে ক্ষমা কর, আমার প্রতি দয়া কর এবং আমাকে মহান সাথীর সাথে মিলিত কর।

২। لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ... (তাহলীল)। এই দু'আ' পড়ে কেউ মারা গেলে সে জাহান্নাম প্রবেশ করবে না।

টিকাঃ
২০২. বুখারী ৭/১০, মুসলিম ৪/১৮১০
১০৩. সহীহ তিরমিযী ৩/১৫২, সহীহ ইবনু মা-জাহ/৩১৭১

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 মরণাপন্নকে তালকীন

📄 মরণাপন্নকে তালকীন


لَا إِلَهَ إِلَّا اللَّهُ “লা ইলাহা ইল্লাল্লাহ” যার জীবনের শেষ কথা এই কালিমাহ হবে, সে (কোনো দিন) জান্নাত প্রবেশ করবে।

টিকাঃ
১০৪. সহীহুল জা’মি’ ৫/৩৪২

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية