📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 শয়তানের কুমন্ত্রণা ও অনিষ্ট হতে রক্ষা পেতে এবং শয়তান বিতাড়ণ করতে

📄 শয়তানের কুমন্ত্রণা ও অনিষ্ট হতে রক্ষা পেতে এবং শয়তান বিতাড়ণ করতে


১- أَعُوذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّজِيمِ
উচ্চারণ- আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
অর্থ- আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি।

২- আযান শুনলেও শয়তান দূরে সরে যায়।

৩- সকাল-সন্ধ্যা যিক্‌র, শয়নকালে যিক্‌র, ঘরে প্রবেশকালে যিক্‌র, কুরআন মাজীদ; বিশেষ করে সূরা ফালাক, নাস, বাক্বারাহ, আয়াতুল কুরসী ইত্যাদি পাঠ করলে শয়তান পলায়ন করে। নামাযে শয়তানের কুমন্ত্রণা বুঝলে প্রথোক্ত দুআ' পড়ে বাম দিকে তিনবার থুথু মারলে তা দূর হয়ে যাবে।

৪- أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ الَّتِي لَا يُجَاوِزُهُنَّ بَرٌّ وَلَا فَاجِرٌ مِنْ شَرِّ مَا خَلَقَ وَذَرَأَ وَبَرَأَ وَمِنْ شَرِّ مَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ وَمِنْ شَرِّ مَا يَعْرُجُ فِيهَا وَمِنْ شَرِّ مَا ذَرَأَ فِي الْأَرْضِ وَمِنْ شَرِّ مَا يَخْرُجُ مِنْهَا وَمِنْ شَرِّ فِتَنِ اللَّيْلِ وَالنَّهَارِ وَمِنْ شَرِّ كُلِّ طَارِقٍ إِلَّا طَارِقًا يَطْرُقُ بِخَيْرٍ يَا رَحْمَانُ
উচ্চারণ- আউযু বিকালিমাতিলাহিত্ত তাম্মাতিলাতী লা ইয়ুজাব্বিযুহুন্না বাররুন ওয়া ফাজিরুম মিন শাররি মা খালাকা ওয়ারাআ ওয়া বারায়া, ওমিন শাররি মা ইয়ানঝিলু মিনাস সামাই, ওমিন শাররি মা ইয়া'রুজু ফীহা, ওমিন শাররি মা যারায়া ফিল আরদি ওমিন শাররি মা ইয়াখরুজু মিনহা, ওমিন শাররি ফিতানিল লাইলি ওয়ান্নাহার, ওমিন শাররি কুল্লি তারিকিন ইল্লা তারিকাইঁ ইয়াতরুকু বিখাইরিন ইয়া রাহমান!
অর্থ- আমি আল্লাহর সেই পরিপূর্ণ বাণীসমূহের অসীলায় (আল্লাহর নিকট) আশ্রয় প্রার্থনা করছি যা কোনো সৎ বা অসৎ ব্যক্তি অতিক্রম করতে পারে না সেই বস্তুর অনিষ্ট হতে যা তিনি সৃষ্টি করেছেন, সেই বস্তুর অনিষ্ট থেকে যা আকাশ থেকে অবতরণ করে এবং যা তার প্রতি উত্থিত হয়। যা তিনি পৃথিবীতে সৃষ্টি করেছেন ও যা পৃথিবী হতে নির্গত হয়। (আশ্রয় চাচ্ছি) রাত্রি ও দিবার বিভিন্ন ফিতনা হতে এবং প্রত্যেক নিশাচরের অনিষ্ট হতে যে কোনো কল্যাণ ছাড়া রাত্রি কালে আসে যায়। হে করুণাময়!

টিকাঃ
২২৮. মুসলিম ৪/১৭২৮
২২৯. মুসনাদ আহমাদ ৫/৪১৯, মাজমাউয যাওয়ায়েদ ১০/১২৯

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাইতে

📄 দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাইতে


১। নামাযে সালাম ফেরার পূর্বে দু'আ'য়ে মাসুরার প্রথম দু'আ' পঠনীয়।
২। সূরাহ কাহফের প্রথম ১০ আয়াত মুখস্ত করলে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়া যায়।

টিকাঃ
২০০. মুসলিম ১/৫৫৫

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 মৃত্যু চাইতে

📄 মৃত্যু চাইতে


আত্মহত্যা মহাপাপ। রোগ-ব্যাধিতে কারো খুব কষ্ট হলেও মরণ চাইতে নেই। যদি একান্তই চাইতে হয়, তাহলে নিম্নের দু'আ'র মাধ্যমে চাওয়া উচিতঃ-
اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي.
উচ্চারণঃ- আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খাইরাল লী, অতওয়াফ্‌ফানী ইযা কানাতিল ওফাতু খাইরাল লী।
অর্থ - হে আল্লাহ! আমাকে জীবিত রাখ, যতক্ষণ আমার জন্য জীবন কল্যাণকর হয়। নচেৎ মরণ দাও, যদি মরণ আমার জন্য কল্যাণকর হয়।

টিকাঃ
২০১. বুখারী, মুসলিম

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 জীবন থেকে নিরাশ হলে

📄 জীবন থেকে নিরাশ হলে


১। اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ الْأَعْلَى
উচ্চারণঃ- আল্লাহুম্মাগফিরলী অরহামনী ও আলহিকনী বিররাফীকিল আ'লা।
অর্থ - আল্লাহ গো! আমাকে ক্ষমা কর, আমার প্রতি দয়া কর এবং আমাকে মহান সাথীর সাথে মিলিত কর।

২। لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ... (তাহলীল)। এই দু'আ' পড়ে কেউ মারা গেলে সে জাহান্নাম প্রবেশ করবে না।

টিকাঃ
২০২. বুখারী ৭/১০, মুসলিম ৪/১৮১০
১০৩. সহীহ তিরমিযী ৩/১৫২, সহীহ ইবনু মা-জাহ/৩১৭১

ফন্ট সাইজ
15px
17px