📄 জ্বিন ও বদ নজরাদি হতে শিশুদের বাঁচাতে
أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
উচ্চারণঃ উয়ীযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাহ্, মিন কুল্লি শায়ত্বানিন্ ওয়া হাম্মাহ্, ওয়ামিন কুল্লি আইনিন্ লাম্মাহ্।
অর্থ- আমি তোমাদেরকে আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের অসীলায় প্রত্যেক শয়তান ও কষ্টদায়াক জন্তু হতে এবং প্রত্যেক ক্ষতিকারক (বদ) নজর হতে আল্লাহর পানাহ্ দিচ্ছি।
টিকাঃ
২২৫. বুখারী ৪/১৯৯
📄 জিন ঝাড়তে
আয়াতুল কুরসী, সূরাহ ফালাক্ব ও সূরাহ নাস।
📄 জিন থেকে পানাহ চাইতে
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُوْনَ.
উচ্চারণঃ আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহী অইক্বাবিহী অ’মিন শাররি ইবাদিহী অ’মিন হামাযাতিশ শায়াতীনি অ আ’ই ইয়াহ্দুরূন।
অর্থ- আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের অসীলায় তাঁর ক্রোধ ও শাস্তি থেকে, তাঁর বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানের প্ররোচনা থেকে এবং তাদের আমার নিকট উপস্থিত হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি।
আয়াতুল কুরসী সকাল, সন্ধ্যা এবং রাত্রে শয়নকালে পাঠ করলে শয়তান নিকটবর্তী হয় না।
টিকাঃ
২২৬. তিরমিযী ৫/৫৪৬ আবু দাউদ ৪/১১২
২২৭. সহীহ তারগীব
📄 শয়তানের কুমন্ত্রণা ও অনিষ্ট হতে রক্ষা পেতে এবং শয়তান বিতাড়ণ করতে
১- أَعُوذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّজِيمِ
উচ্চারণ- আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
অর্থ- আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি।
২- আযান শুনলেও শয়তান দূরে সরে যায়।
৩- সকাল-সন্ধ্যা যিক্র, শয়নকালে যিক্র, ঘরে প্রবেশকালে যিক্র, কুরআন মাজীদ; বিশেষ করে সূরা ফালাক, নাস, বাক্বারাহ, আয়াতুল কুরসী ইত্যাদি পাঠ করলে শয়তান পলায়ন করে। নামাযে শয়তানের কুমন্ত্রণা বুঝলে প্রথোক্ত দুআ' পড়ে বাম দিকে তিনবার থুথু মারলে তা দূর হয়ে যাবে।
৪- أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ الَّتِي لَا يُجَاوِزُهُنَّ بَرٌّ وَلَا فَاجِرٌ مِنْ شَرِّ مَا خَلَقَ وَذَرَأَ وَبَرَأَ وَمِنْ شَرِّ مَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ وَمِنْ شَرِّ مَا يَعْرُجُ فِيهَا وَمِنْ شَرِّ مَا ذَرَأَ فِي الْأَرْضِ وَمِنْ شَرِّ مَا يَخْرُجُ مِنْهَا وَمِنْ شَرِّ فِتَنِ اللَّيْلِ وَالنَّهَارِ وَمِنْ شَرِّ كُلِّ طَارِقٍ إِلَّا طَارِقًا يَطْرُقُ بِخَيْرٍ يَا رَحْمَانُ
উচ্চারণ- আউযু বিকালিমাতিলাহিত্ত তাম্মাতিলাতী লা ইয়ুজাব্বিযুহুন্না বাররুন ওয়া ফাজিরুম মিন শাররি মা খালাকা ওয়ারাআ ওয়া বারায়া, ওমিন শাররি মা ইয়ানঝিলু মিনাস সামাই, ওমিন শাররি মা ইয়া'রুজু ফীহা, ওমিন শাররি মা যারায়া ফিল আরদি ওমিন শাররি মা ইয়াখরুজু মিনহা, ওমিন শাররি ফিতানিল লাইলি ওয়ান্নাহার, ওমিন শাররি কুল্লি তারিকিন ইল্লা তারিকাইঁ ইয়াতরুকু বিখাইরিন ইয়া রাহমান!
অর্থ- আমি আল্লাহর সেই পরিপূর্ণ বাণীসমূহের অসীলায় (আল্লাহর নিকট) আশ্রয় প্রার্থনা করছি যা কোনো সৎ বা অসৎ ব্যক্তি অতিক্রম করতে পারে না সেই বস্তুর অনিষ্ট হতে যা তিনি সৃষ্টি করেছেন, সেই বস্তুর অনিষ্ট থেকে যা আকাশ থেকে অবতরণ করে এবং যা তার প্রতি উত্থিত হয়। যা তিনি পৃথিবীতে সৃষ্টি করেছেন ও যা পৃথিবী হতে নির্গত হয়। (আশ্রয় চাচ্ছি) রাত্রি ও দিবার বিভিন্ন ফিতনা হতে এবং প্রত্যেক নিশাচরের অনিষ্ট হতে যে কোনো কল্যাণ ছাড়া রাত্রি কালে আসে যায়। হে করুণাময়!
টিকাঃ
২২৮. মুসলিম ৪/১৭২৮
২২৯. মুসনাদ আহমাদ ৫/৪১৯, মাজমাউয যাওয়ায়েদ ১০/১২৯