📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 জ্বর হলে

📄 জ্বর হলে


رَبَّنَا اكْشِفْ عَنَّا الرِّجْزَ إِنَّا مُؤْمِنُونَ
উচ্চারণঃ- রাব্বানাকশিফ আ'ন্নার রিজযা ইন্না মু'মিনূন।
অর্থ- হে আমাদের প্রভু! আমাদের নিকট থেকে আযাব অপসারিত কর। অবশ্যই আমরা বিশ্বাসী।

টিকাঃ
২২৩. বুখারী ১০/১৪৭, মুসলিম ২২০৪

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 জ্বিন বদনজর ও যাদু ইত্যাদিত থেকে ঝাড়তে

📄 জ্বিন বদনজর ও যাদু ইত্যাদিত থেকে ঝাড়তে


সূরাহ ফালাক্ব ও নাস।

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 বিষধর জন্তুর দংশনে ঝাড়তে

📄 বিষধর জন্তুর দংশনে ঝাড়তে


সূরাহ ফাতিহা।

টিকাঃ
২২৪. বুখারী ৭/২২

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 জ্বিন ও বদ নজরাদি হতে শিশুদের বাঁচাতে

📄 জ্বিন ও বদ নজরাদি হতে শিশুদের বাঁচাতে


أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
উচ্চারণঃ উয়ীযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাহ্, মিন কুল্লি শায়ত্বানিন্ ওয়া হাম্মাহ্, ওয়ামিন কুল্লি আইনিন্ লাম্মাহ্।
অর্থ- আমি তোমাদেরকে আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের অসীলায় প্রত্যেক শয়তান ও কষ্টদায়াক জন্তু হতে এবং প্রত্যেক ক্ষতিকারক (বদ) নজর হতে আল্লাহর পানাহ্ দিচ্ছি।

টিকাঃ
২২৫. বুখারী ৪/১৯৯

ফন্ট সাইজ
15px
17px