📄 বেদনা দূর করতে
দেহের কোনো অংশে ব্যথা হলে সেই স্থলে হাত রেখে ৩ বার 'বিসমিল্লাহ' বলে ৭ বার নিম্নের দুআ' পাঠ করলে উপশম হয়।
أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ.
উচ্চারণঃ- আউযু বিইয্যাতিব্বিল্লাহি অকুদরাতিহী মিন শার্রি মা আজ্বিদু অউহাযির।
অর্থ- আমি আল্লাহর মর্যাদা ও কুদরতের অসীলায় সেই জিনিসের অনিষ্ট হতে আশ্রয় চাচ্ছি যা আমি পাচ্ছি ও ভয় করছি।
টিকাঃ
২২২. মুসলিম ২২০২ নং, আবু দাউদ ৪/৯১
📄 জ্বর হলে
رَبَّنَا اكْشِفْ عَنَّا الرِّجْزَ إِنَّا مُؤْمِنُونَ
উচ্চারণঃ- রাব্বানাকশিফ আ'ন্নার রিজযা ইন্না মু'মিনূন।
অর্থ- হে আমাদের প্রভু! আমাদের নিকট থেকে আযাব অপসারিত কর। অবশ্যই আমরা বিশ্বাসী।
টিকাঃ
২২৩. বুখারী ১০/১৪৭, মুসলিম ২২০৪
📄 জ্বিন বদনজর ও যাদু ইত্যাদিত থেকে ঝাড়তে
সূরাহ ফালাক্ব ও নাস।
📄 বিষধর জন্তুর দংশনে ঝাড়তে
সূরাহ ফাতিহা।
টিকাঃ
২২৪. বুখারী ৭/২২