📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 রোগী সাক্ষাৎ করতে

📄 রোগী সাক্ষাৎ করতে


لَا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ
উচ্চারণ- লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ।
অর্থ- কোনো কষ্ট মনে করো না। (গুনাহ থেকে) পবিত্র হবে, যদি আল্লাহ্ চান। এই দুআ' পড়ে এর অর্থ রোগীকে শুনিয়ে সান্ত্বনা দেওয়া উচিত।

টিকাঃ
২১৭. বুখারী ১০/১১৮

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 রোগীকে ঝাড়তে

📄 রোগীকে ঝাড়তে


১। أَذْهِبِ الْبَأْسَ، رَبَّ النَّاسِ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاءُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
উচ্চারণ- "আযহিবিল বা'সা রাব্বান্নাসি আশফি আনতাশ শাফি লা শিফাফিজা ইল্লা শিফাউকা শিফাফান লা ইউগাদির সাকামা।"
অর্থ- কষ্ট দূর করে দাও হে মানুষের প্রতিপালক! এবং আরোগ্য দান কর, তুমিই আরোগ্যদাতা, তোমার আরোগ্য দান ছাড়া কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দান কর যাতে কোনো পীড়া অবশিষ্ট না থাকে।

২। بِسْمِ اللَّهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللَّهُ يَشْفِيكَ، بِسْمِ اللَّهِ أَرْقِيكَ
উচ্চারণ- বিসমিল্লাহি আরকীক, মিন কূল্লি শাইয়িন ইউ'যীক, মিন শার্রি কূল্লি নাফসিন আও আইনি হাসিদিন, আল্লাহু ইয়াশফীক, বিসমিল্লাহি আরকীক।
অর্থ- আমি তোমাকে আল্লাহর নাম নিয়ে প্রত্যেক কষ্টদায়ক বস্তু থেকে এবং প্রত্যেক আত্মা অথবা বদনজরের অনিষ্ট থেকে মুক্তি পেতে ঝাড়ছি। আল্লাহ তোমাকে আরোগ্য দান করুন। আল্লাহর নাম নিয়ে তোমাকে ঝাড়ছি।

৩। أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ، رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، أَنْ يَشْفِيَكَ
উচ্চারণ- আসআলুল্লাহা আযীম, রাব্বাল আরশিল আযীম, আঁই ইয়াশফিয়াক।
অর্থ- আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রভুর নিকট তোমার আরোগ্য প্রার্থনা করছি। এই দুআ' কোনো মুমূর্ষু রোগীর কাছে ৭ বার পড়লে তার আরোগ্য হয়।

টিকাঃ
২১৮. বুখারী, মুসলিম
২১৯. মুসলিম, তিরমিযী
২২০. সহীহুল জামি' ৫৬৪২, ৬২৬০ নং

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 ব্যাধিগ্রস্ত লোক দেখলে

📄 ব্যাধিগ্রস্ত লোক দেখলে


الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِيْ مِمَّا ابْتَلَاكَ بِهِ وَفَضَّلَنِيْ عَلَى كَثِيْرٍ مِّمَّনْ خَلَقَ تَفْضِيْلًا
উচ্চারণঃ- আলহামদু লিল্লাহিল্লাযী আ'ফানী মিম্মাবতালাকা বিহি আফাদদালানী আ'লা কাছীরিম মিম্মান খালাকা তাফদীলা।
অর্থ- আল্লাহর যাবতীয় প্রশংসা, যিনি তোমাকে যে ব্যাধি দ্বারা পরীক্ষা করেছেন, তা থেকে আমাকে নিরাপদে রেখেছেন এবং তিনি যা সৃষ্টি করেছেন, তাদের অনেকের থেকে আমাকে যথার্থ শ্রেষ্ঠত্ব দান করেছেন।

টিকাঃ
২২১. সহীহ তিরমিযী ৩/১৫০

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 বেদনা দূর করতে

📄 বেদনা দূর করতে


দেহের কোনো অংশে ব্যথা হলে সেই স্থলে হাত রেখে ৩ বার 'বিসমিল্লাহ' বলে ৭ বার নিম্নের দুআ' পাঠ করলে উপশম হয়।
أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ.
উচ্চারণঃ- আউযু বিইয্যাতিব্বিল্লাহি অকুদরাতিহী মিন শার্রি মা আজ্বিদু অউহাযির।
অর্থ- আমি আল্লাহর মর্যাদা ও কুদরতের অসীলায় সেই জিনিসের অনিষ্ট হতে আশ্রয় চাচ্ছি যা আমি পাচ্ছি ও ভয় করছি।

টিকাঃ
২২২. মুসলিম ২২০২ নং, আবু দাউদ ৪/৯১

ফন্ট সাইজ
15px
17px