📄 সাফা পর্বতে পৌঁছে
﴿ إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ ﴾
অর্থ- নিশ্চয় সাফা ও মারওয়া (পর্বতদ্বয়) আল্লাহ্র নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। (সূরা বাকারা ১৫৮ আয়াত)
অতঃপর বলবে, نَبْدَأُ بِمَا بَدَأَ اللهُ بِه (নাবদাউ বিমা বাদাল্লাহু বিহ্)।
অর্থ- আল্লাহ যা দিয়ে শুরু করেছেন আমরা তা দিয়ে শুরু করছি।
📄 সাফা ও মারওয়ায় চড়ে
কা'বার প্রতি সম্মুখ ক'রে পড়বে:
اَللهُ أَكْبَرُ (আল্লাহু আকবার) ৩ বার। অতঃপর 'ফরদ নামাযের পর পঠনীয়' ১০নং যিক্র।
অতঃপর নিম্নের দু'আ':
لاَ إِلٰهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ.
উচ্চারণঃ- লা ইলাহা ইল্লাল্লাহু অহদাহু (লা শারীকা লাহ), আনজাযা অ'দাহু, অ নুসরা আবদাহু, অহাযামাল আহযাবা অহদাহু।
অর্থ- আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। তিনি একক, (তাঁর কোনো অংশী নেই)। তিনি নিজের অঙ্গীকার পূরণ করেছেন। তাঁর দাসকে সাহায্য করেছেন এবং তিনি একাই দলসমূহকে পরাস্ত করেছেন।
এগুলি ৩ বার করে পাঠ সহ মুনাজাতও করবে।
টিকাঃ
২১৪. মুসলিম ২/৮৮৮
📄 সাঈর দু‘আ’
সাঈ করার সময় বিভিন্ন যিকরের সাথে এ দু'আ'ও নির্দিষ্ট করে পড়া উত্তম:
رَبِّ اغْفِرْ وَارْحَمْ، إِنَّكَ أَنْتَ الْأَعَزُّ الْأَكْرَمُ
উচ্চারণঃ- "রাব্বিগফির অরহাম, ইন্নাকা আন্তাল আ'আয্যুল আকরাম।"
অর্থ- হে আমার প্রভু! আমাকে ক্ষমা কর ও দয়া কর। নিশ্চয় তুমিই মহাসম্মানিত ও বড় দানশীল।
টিকাঃ
২১৫. মানাসিকুল হজ্জ, আলবানী ২৮ পৃঃ
📄 আরাফাতের দু‘আ’
'তাসবীহ ও তাহলীল' পরিচ্ছেদের ১নং দু'আ'।