📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 তাওয়াফ কালে দুই রুকনের মাঝে

📄 তাওয়াফ কালে দুই রুকনের মাঝে


﴿ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ ﴾
অর্থ- হে আমাদের প্রভু! আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান কর এবং দোযখের শাস্তি থেকে বাঁচাও।

টিকাঃ
২১৩. আবু দাউদ ২/১৭৯, আহমাদ ৩/৪১১

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 মাকামে ইব্রাহীমে পৌঁছে

📄 মাকামে ইব্রাহীমে পৌঁছে


তাওয়াফ সেরে মাকামে ইবরাহীমে নামায পড়তে গিয়ে এই আয়াত খণ্ডটি পাঠ করা সুন্নত:
﴿ وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى ﴾
অর্থ- আর মাকামে ইবরাহীমকে (নামাযের) মুসল্লা বানাও।

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 সাফা পর্বতে পৌঁছে

📄 সাফা পর্বতে পৌঁছে


﴿ إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ ﴾
অর্থ- নিশ্চয় সাফা ও মারওয়া (পর্বতদ্বয়) আল্লাহ্র নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। (সূরা বাকারা ১৫৮ আয়াত)

অতঃপর বলবে, نَبْدَأُ بِمَا بَدَأَ اللهُ بِه (নাবদাউ বিমা বাদাল্লাহু বিহ্)।
অর্থ- আল্লাহ যা দিয়ে শুরু করেছেন আমরা তা দিয়ে শুরু করছি।

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 সাফা ও মারওয়ায় চড়ে

📄 সাফা ও মারওয়ায় চড়ে


কা'বার প্রতি সম্মুখ ক'রে পড়বে:
اَللهُ أَكْبَرُ (আল্লাহু আকবার) ৩ বার। অতঃপর 'ফরদ নামাযের পর পঠনীয়' ১০নং যিক্র।

অতঃপর নিম্নের দু'আ':
لاَ إِلٰهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ.
উচ্চারণঃ- লা ইলাহা ইল্লাল্লাহু অহদাহু (লা শারীকা লাহ), আনজাযা অ'দাহু, অ নুসরা আবদাহু, অহাযামাল আহযাবা অহদাহু।
অর্থ- আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। তিনি একক, (তাঁর কোনো অংশী নেই)। তিনি নিজের অঙ্গীকার পূরণ করেছেন। তাঁর দাসকে সাহায্য করেছেন এবং তিনি একাই দলসমূহকে পরাস্ত করেছেন।
এগুলি ৩ বার করে পাঠ সহ মুনাজাতও করবে।

টিকাঃ
২১৪. মুসলিম ২/৮৮৮

ফন্ট সাইজ
15px
17px