📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 হাজ্জের নিয়তকালে

📄 হাজ্জের নিয়তকালে


১। لَبَّيْكَ اللَّهُمَّ بِحَجَّةٍ - لَبَّيْكَ حَجًّا
উচ্চারণ- "লাব্বাইকাল্লা-হুম্মা বিহ্যাজ্জাহ্" অথবা "লাব্বাইকা হাজ্জা।"
অর্থ- হে আল্লাহ! আমি হজ্জের উদ্দেশ্যে উপস্থিত।

২। اَللَّهُمَّ هَذِهِ حَجَّةٌ، لَا رِيَاءَ فِيهَا وَلَا سُمْعَةَ
উচ্চারণ- আল্লাহুম্মা হাযিহী হাজ্জাহ্, লা রিয়াআ ফীহা অলা সুমআহ্।
অর্থ- হে আল্লাহ এটা আমার হজ্জ। এতে (আমার নিয়তে) কোনো লোক প্রদর্শন বা সুনামের উদ্দেশ্য নেই।

টিকাঃ
২১৩. মানাসিকুল হজ্জ, আলবানী, ১৬ পৃষ্ঠা

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 উমরাহ্‌র নিয়তকালে

📄 উমরাহ্‌র নিয়তকালে


لَبَّيْكَ اللَّهُمَّ بِعُمْرَةٍ - لَبَّيْكَ عُمْرَةً
উচ্চারণ- "লাব্বাইকাল্লা-হুম্মা বিউমরাহ্" অথবা "লাব্বাইকা উমরাহ্।"
অর্থ- হে আল্লাহ! আমি উমরাহর নিয়তে হাজির।

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 তালবিয়্যাহ

📄 তালবিয়্যাহ


لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ
উচ্চারণ- লাব্বাইকাল্লা-হুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা অননি'মাতা লাকা অলমুল্ক, লা শারীকা লাক।
অর্থ- আমি হাজির, হে আল্লাহ! আমি তোমার নিকট হাজির, তোমার কোনো শরীক নেই। আমি তোমার নিকট হাজির। নিশ্চয় সমস্ত প্রশংসা, সম্পদ ও রাজত্ব তোমার জন্য, তোমার কোনো অংশী নেই।

এর উপর অতিরিক্ত করে নিম্নের দুআ'ও যোগ করা যায়:
১। لَبَّيْكَ ذَا الْمَعَارِجِ، لَبَّيْكَ ذَا الْفَوَاضِلِ
উচ্চারণ- লাব্বাইকা যাল মাআরিজ, লাব্বাইকা যাল ফাওয়াদিল।
অর্থ- তোমার নিকট হাজির হে সোপানশ্রেণীর অধিকর্তা! তোমার নিকট হাজিরা ও অনুগ্রহ সমূহের অধিপতি!

২। لَبَّيْكَ وَسَعْدَيْكَ، وَالْخَيْرُ بِيَدَيْكَ، وَالرَّغْبَاءُ إِلَيْكَ وَالْعَمَلُ
উচ্চারণঃ- লাব্বাইকা আস'আদাইকা, অলখাইরু বিয়াদাইক, অররাগবাউ ইলাইকা অলআমাল।
অর্থ- তোমার দরবারে হাজির ও তোমার আনুগত্যে উপস্থিত। সমস্ত মঙ্গল তোমার হাতে এবং ইচ্ছা ও কর্ম তোমারই প্রতি।

টিকাঃ
২১১. মানাসিকুল হাজ্জ, আলবানী, ১৬ পৃষ্ঠা

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 কা’বাহ দর্শনের সময়

📄 কা’বাহ দর্শনের সময়


اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ فَحَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ
উচ্চারণঃ- আল্লাহুম্মা আন্তাস সালামু অমিনকাস সালামু ফাহাইয়িনা রাব্বানা বিসসালাম।
অর্থ- হে আল্লাহ! তুমিই শান্তি (পবিত্র) তোমারই তরফ থেকে শান্তি। অতএব হে আমাদের প্রতিপালক! আমাদেরকে শান্তির সাথে জীবিত রাখ।

টিকাঃ
২১২. বায়হাকী ৫/৭৩

ফন্ট সাইজ
15px
17px