📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 দু‘আ’য়ে কুনূত

📄 দু‘আ’য়ে কুনূত


বিতরের কুনূতে দুআ' - ১: اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ... উচ্চারণঃ- আল্লাহুম্মাহদিনী ফী মান হাদাঈতা। ওয়াআফিনী ফী মান আফাঈতা... অর্থ - হে আল্লাহ! তুমি আমাকে হিদায়াত ক’রে তাদের দলভুক্ত কর, যাদেরকে তুমি হিদায়াত করেছ।

বিপদে কোনো সম্প্রদায়ের জন্য দুআ' অথবা বদ্দুআ' করতে পাঁচ ওয়াক্ত নামাযে শেষ রাকাআতের রুকু'র পরে কুনূতে নাযিলাহ পড়তে হয়:
اللَّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ... উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুক ওয়া না- সতাগফিরুক... অর্থঃ হে আল্লাহ! নিশ্চয় আমরা তোমার নিকট সাহায্য প্রার্থনা করছি এবং ক্ষমা ভিক্ষা করছি।

টিকাঃ
২০২. আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, আহমাদ, ইরওয়াউল গালীল ২/১৭২
২০০. ইরওয়াউল গালীল ২/১৭৯
২০৪. বায়হাক্বী, ২/২১৯, ইরওয়াউল গালীল ২/১৬৪-১৭০
২০৫. সহীহ ইবনু খুযাইমা ১১০০ নং

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 বিতরের নামাযে সালাম ফিরে

📄 বিতরের নামাযে সালাম ফিরে


سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ (সুবহানাল মালিকিল কুদ্দুস।)

অর্থ- আমি পবিত্রময় বাদশাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। এই দু'আটি তিনবার পড়তে হয়। তন্মধ্যে তৃতীয় বারে উচ্চৈঃস্বরে পড়া কর্তব্য।

টিকাঃ
২০৬. নাসায়ী ৩/২৪৪

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 ঈদের তাকবীর

📄 ঈদের তাকবীর


اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ

اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، وَلِلَّهِ الْحَمْدُ، اللَّهُ أَكْبَرُ وَأَجَلُّ، اللَّهُ أَكْبَرُ عَلَى مَا هَدَانَا.

اللَّهُ أَكْبَرُ كَبِيْرًا، وَاللَّهُ أَكْبَرُ كَبِيْرًا، وَاللَّهُ أَكْبَرُ وَأَجَلُّ، اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ.

টিকাঃ
২০৭. ইবনু আবূ শায়বাহ ৫৬৫০, ৫৬২৫নং
২০৮. বায়হাকী ৩/৩১৫
২০৯. ইবনু আবূ শায়বাহ ৫৬৪৫, ৫৬৪৬নং, ইরওয়াউল গালীল ৩/১২৫-১২৬ দ্রঃ

ফন্ট সাইজ
15px
17px