📄 ফরদ নামাযের পরে যিক্র
১ - اَسْتَغْفِرُ اللهِ । আস্তাগফিরুল্লাহ। (অর্থাৎ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি) ৩ বার।
২ - اَللّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ يَاذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ
৩ - ‘তাসবীহ ও তাহলীল’ পরিচ্ছেদের ১নং দু'আ’।
৪ - اَللّهُمَّ لَا ম্যনি‘য়া لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
৫ - ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার।
৬ - আয়াতুল কুরসী ১বার।
৭ - লয় ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইয়ুহ্য়ী ওয়াইউমীতু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর। ফজর ও মাগরিবের পর ১০ বার।
৮ - اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلًا مُتَقَبَّلًا (ফজরের পর)।
টিকাঃ
১৯০. মুসলিম ১/৪১৪
১৯১. বুখারী ১/২৫৫, মুসলিম ১/৪১৪
১৩২. মুসলিম ১/৪৯৫
১৩৩. মুসলিম ১/৪১৮
১৩৬. সহীহুল জামি’ ৫/৩০৯
১৩৭. সহীহ তারগীব ২৬২- ২৬৩ পৃঃ
১৯৬. সহীহ ইবনু মাজাহ ১/১৫২
📄 ইস্তিখারার দু‘আ’
কোনো কাজে ভালো মন্দ বুঝতে না পারলে, মনে ঠিক-বেঠিক, উচিত- অনুচিত বা লাভ-নোকসানের দ্বন্দ্ব হলে আল্লাহর নিকট মঙ্গল প্রার্থনা করতে দুই রাক‘আত নফল নামায পড়ে নিম্নের দুআ পঠনীয়।
اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ... উচ্চারণ- "আল্লাহুম্মা আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বি কুদরাতিকা... অর্থ- হে আল্লাহ্! নিশ্চয় আমি তোমার নিকট তোমার ইলমের সাথে মঙ্গল প্রার্থনা করছি। তোমার কুদরতের সাথে শক্তি প্রার্থনা করছি এবং তোমার বিরাট অনুগ্রহ থেকে ভিক্ষা যাচনা করছি।
প্রথমে 'هذا الأمر' (হাযাল আমরা)' এর স্থলে বা পরে কাজের নাম নিতে হবে অথবা মনে মনে সেই জ্ঞাতব্য বিষয়ের প্রতি ইঙ্গিত করতে হবে।
টিকাঃ
২০১. বুখারী ৭/১৫২, আবু দাউদ ২/৮৯, তিরমিযী ২/৩৩০, আহমাদ ৩/৩৪৪
📄 দু‘আ’য়ে কুনূত
বিতরের কুনূতে দুআ' - ১: اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ... উচ্চারণঃ- আল্লাহুম্মাহদিনী ফী মান হাদাঈতা। ওয়াআফিনী ফী মান আফাঈতা... অর্থ - হে আল্লাহ! তুমি আমাকে হিদায়াত ক’রে তাদের দলভুক্ত কর, যাদেরকে তুমি হিদায়াত করেছ।
বিপদে কোনো সম্প্রদায়ের জন্য দুআ' অথবা বদ্দুআ' করতে পাঁচ ওয়াক্ত নামাযে শেষ রাকাআতের রুকু'র পরে কুনূতে নাযিলাহ পড়তে হয়:
اللَّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ... উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুক ওয়া না- সতাগফিরুক... অর্থঃ হে আল্লাহ! নিশ্চয় আমরা তোমার নিকট সাহায্য প্রার্থনা করছি এবং ক্ষমা ভিক্ষা করছি।
টিকাঃ
২০২. আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, আহমাদ, ইরওয়াউল গালীল ২/১৭২
২০০. ইরওয়াউল গালীল ২/১৭৯
২০৪. বায়হাক্বী, ২/২১৯, ইরওয়াউল গালীল ২/১৬৪-১৭০
২০৫. সহীহ ইবনু খুযাইমা ১১০০ নং
📄 বিতরের নামাযে সালাম ফিরে
سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ (সুবহানাল মালিকিল কুদ্দুস।)
অর্থ- আমি পবিত্রময় বাদশাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। এই দু'আটি তিনবার পড়তে হয়। তন্মধ্যে তৃতীয় বারে উচ্চৈঃস্বরে পড়া কর্তব্য।
টিকাঃ
২০৬. নাসায়ী ৩/২৪৪