📄 তাশাহহুদ ১৮৯
اَلتَّحِيَّاتُ لِلهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، اَلسَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، اَلسَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَّا إِلٰهَ إِلَّا اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ.
উচ্চারণ: আত্তাহিয়্যাতু লিল্লাহি অসসালাওয়াতু অততইয়িবাতু, আসসালামু আলাইকা আইয়্যুহান্নাবিয়্যু অরহমাতুল্লাহি অবরাকাতুহু, আসসালামু আলায়না অ আলা ইবাদিল্লাহিস সালিহীন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু অ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু অরসুলুহ।
অর্থ: মৌখিক, শারীরিক ও আর্থিক যাবতীয় ইবাদাত আল্লাহর নিমিত্তে। হে নবী! আপনার উপর সালাম, আল্লাহর রহমত ও তাঁর বরকত বর্ষণ হোক। আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাগণের উপর সালাম বর্ষণ হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ﷺ) তাঁর দাস ও প্রেরিত রসূল।
টিকাঃ
১৭২. বুখারী ১২/১০, মুসলিম ১/৩০১
📄 দরূদ
১। اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ... (দরূদে ইবরাহীম)। উচ্চারণ- আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিওঁ আ’লা আ’লি মুহাম্মাদ... অর্থ- হে আল্লাহ্! তুমি মুহাম্মাদ ও তাঁর বংশধরের উপর রহমত বর্ষণ কর...।
২। اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى أَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ...
উচ্চারণ- আল্লাহুম্মা সাল্লি আ’লা মুহাম্মাদিওঁ ও আ’লা আযওয়াজিহী ও যুররিয়াতিহী... অর্থ- হে আল্লাহ্! তুমি মুহাম্মাদ, তাঁর পত্নীগণ ও তাঁর বংশধরের উপর রহমত বর্ষণ কর...
টিকাঃ
১৭৩. বুখারী ৬/৪০৮
১৭৪. বুখারী ৬/৪০৭, মুসলিম ১/৩০৬
📄 দু‘আ’য়ে মাসূরা
নামাযে দরূদ পাঠ করার পর সালাম ফেরার পূর্বে নিম্নের দুআগুলো পঠনীয়:-
১। اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ، وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ
উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, অ আউযু বিকা মিন আযাবিল ক্বাবর, অ আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, অ আউযু বিকা মিন ফিতনাতিল মাহ্ইয়া অ ফিতনাতিল মামাত।
২। اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَمِنَ الْمَغْرَمِ। উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা’ছামি অ মিনাল মাগরাম। অর্থ- হে আল্লাহ! আমি তোমার নিকট পাপ ও ঋণ হতে পানাহ চাচ্ছি।
৩। اَللّٰهُمَّ حَاسِبْنِيْ حِسَابًا يَسِيْرًا। উচ্চারণঃ- আল্লাহুম্মা হাসিবনী হিসাবাইঁ ইয়াসীরা। অর্থ- হে আল্লাহ! তুমি আমার সহজ হিসাব গ্রহণ করো।
৪। اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا... উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরান... অর্থ- হে আল্লাহ! আমি নিজের উপর অনেক অত্যাচার করেছি...।
৫। اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ... উচ্চারণঃ- আল্লাহুম্মাগফিরলী মা ক্বাদ্দামতু ওমা আখ্খারতু... অর্থ- হে আল্লাহ! তুমি আমাকে মার্জনা কর, যে অপরাধ আমি পূর্বে করেছি এবং যা পরে করেছি...। এই দুআ'টি সলাত শেষে পাঠ ক'রে সালাম ফিরা কর্তব্য।
টিকাঃ
১৫৫. মুসলিম, নাসাঈ ১০০৪, সিফাতু সালাতিন নাবী ১৯৭ পৃঃ
১৫৬. নাসাঈ ১০০৬
১৫৭. আহমাদ, হাকিম
১৭৯. বুখারী ও মুসলিম
১৬৩. মুসলিম ১/৫৩৪
📄 ফরদ নামাযের পরে যিক্র
১ - اَسْتَغْفِرُ اللهِ । আস্তাগফিরুল্লাহ। (অর্থাৎ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি) ৩ বার।
২ - اَللّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ يَاذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ
৩ - ‘তাসবীহ ও তাহলীল’ পরিচ্ছেদের ১নং দু'আ’।
৪ - اَللّهُمَّ لَا ম্যনি‘য়া لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
৫ - ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার।
৬ - আয়াতুল কুরসী ১বার।
৭ - লয় ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইয়ুহ্য়ী ওয়াইউমীতু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর। ফজর ও মাগরিবের পর ১০ বার।
৮ - اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلًا مُتَقَبَّلًا (ফজরের পর)।
টিকাঃ
১৯০. মুসলিম ১/৪১৪
১৯১. বুখারী ১/২৫৫, মুসলিম ১/৪১৪
১৩২. মুসলিম ১/৪৯৫
১৩৩. মুসলিম ১/৪১৮
১৩৬. সহীহুল জামি’ ৫/৩০৯
১৩৭. সহীহ তারগীব ২৬২- ২৬৩ পৃঃ
১৯৬. সহীহ ইবনু মাজাহ ১/১৫২