📄 সিজদাহ্র যিক্র
১। سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى (সুবহানা রাব্বিয়াল আ'লা) অর্থ- আমি আমার মহান প্রভুর সপ্রশংস পবিত্রতা ঘোষণা করি। ৩ বার বা ততোধিক বার।
২। سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى وَبِحَمْدِهِ উচ্চারণঃ সুবহানা রাব্বিয়াল আ'লা অবিহামদিহি। অর্থ- আমি আমার মহান প্রভুর সপ্রশংস পবিত্রতা ঘোষণা করি।
৩। اللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ... সাজাদা অজিহিয়া লিল্লাযী খালাক্বাহু... ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকীন। অর্থ- হে আল্লাহ! আমি তোমারই জন্য সিজদাবনত... সুনিপুণ স্রষ্টা আল্লাহ কত মহান!
৪। اللَّهُمَّ اغْفِرْلِي ذَنْبِي كُلَّهُ : دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ উচ্চারণ- আল্লাহুম্মাগ্ফিরলী যাম্বী কুল্লাহু, দিক্কাহু ও জিল্লাহু... অর্থ- হে আল্লাহ! তুমি আমার কম ও বেশি, পূর্বের ও পরের, প্রকাশিত ও গুপ্ত সকল প্রকার গোনাহকে মাফ করে দাও।
৫। سَجَدَ لَكَ سَوَادِيْ وَخَيَالِيْ... অর্থ- আমার দেহ ও মন তোমার উদ্দেশ্যে সিজদাবনত।
৬। সলাতে তাহাজ্জুদের সিজদাহয়: سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، لاَ إِلٰهَ إِلاَّ أَنْتَ।
৭। اللَّهُمَّ اغْفِرْ لِي مَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ উচ্চারণ- আল্লাহুম্মাগফিরলী মা আসরারতু ওমা আ'লানতু।
৮। اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا... (সিজদার নূর প্রার্থনা)।
৯। اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ... উচ্চারণ- আল্লাহুম্মা ইন্নী আ'উযু বিরিদাকা মিন সাখাত্বিক... অর্থ- হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার সন্তুষ্টির অসীলায় তোমার ক্রোধ থেকে... আশ্রয় প্রার্থনা করছি।
টিকাঃ
১৫৯. আবূ দাউদ, মুসলিম, আহমাদ
১৬০. আবূ দাউদ, মুসলিম আহমাদ, দারাকুতনী
১৬১. মুসলিম
১৬২. মুসলিম
১৬৩. হাকিম, বায়হাক্বী, মাযমাউয যাওয়াঈদ ২/১২৮
৯৬৪. মুসলিম
৯৬৫. নাসাঈ, হাকিম
৯৬৬. মুসলিম ৭৬০
১৬৭. মুসলিম, ইবনু আবী শায়বাহ
📄 দুই সিজদাহ্র মাঝে
১। اللَّهُمَّ اغْفِرْلِي وَارْحَمْنِي (وَاجْبُرْنِي وَارْفَعْنِي) وَاهْدِنِي وَعَافِنِي وَارْزُقْنِي উচ্চারণঃ- আল্লাহুম্মাগফিরলী অরহামনী (অজবুরনী অরফা'নী) অহদিনী অ আফিনী অরযুকনী। অর্থ- হে আল্লাহ! আমাকে ক্ষমা কর, দয়া কর, (আমার প্রয়োজন মিটাও, আমাকে উঁচু কর), পথ দেখাও, নিরাপত্তা দাও এবং জীবিকা দান কর।
২। رَبِّ اغْفِرْلِي, رَبِّ اغْفِرْلِي উচ্চারণঃ- (রাব্বিগফিরলী, রাব্বিগফিরলী) অর্থ- হে আমার প্রভু! আমাকে ক্ষমা কর।
টিকাঃ
১৬৮. সহীহ তিরমিযী ১/৩০, সহীহ ইবনু মাজাহ ১/১৪৮, আবু দাউদ, হাকিম
১৬৯. আবু দাউদ ১/২০১, সহীহ ইবনু মাজাহ ১/১৪৮
📄 তিলাওয়াতের সিজদাহ্য়
১। سَجَدَ وَجْهِيَ لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ উচ্চারণ- সাজাদা অজিহিয়া লিল্লাযী খালাক্বাহু অশাক্কা সামআহু ওয়াবাসারাহু বিহাওলিহী অকূউওয়াতিহি। অর্থ- আমার মুখমণ্ডল তাঁর জন্য সিজদাবনত হল যিনি ওকে সৃষ্টি করেছেন এবং স্বীয় শক্তি ও ক্ষমতায় ওর চক্ষু ও কর্ণকে উদ্গত করেছেন।
২। اللَّهُمَّ اكْتُبْ لِي بِهَا أَجْرًا... উচ্চারণ: আল্লাহুম্মাকতুব লী বিহা ইনদাকা আজরা... অর্থ: হে আল্লাহ! এর (সিজদাহর) বিনিময়ে তোমার নিকট আমার জন্য পুণ্য লিপিবদ্ধ কর।
টিকাঃ
১৭০. আবু দাউদ, সহীহ তিরমিযী ৪৭৪নং, আহমাদ ৬/৩০
১৭১. সহীহ তিরমিযী ৮৭৭, হাকিম ১/২১৬, ইবনু মাজাহ ১০৩৫
📄 তাশাহহুদ ১৮৯
اَلتَّحِيَّاتُ لِلهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، اَلسَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، اَلسَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَّا إِلٰهَ إِلَّا اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ.
উচ্চারণ: আত্তাহিয়্যাতু লিল্লাহি অসসালাওয়াতু অততইয়িবাতু, আসসালামু আলাইকা আইয়্যুহান্নাবিয়্যু অরহমাতুল্লাহি অবরাকাতুহু, আসসালামু আলায়না অ আলা ইবাদিল্লাহিস সালিহীন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু অ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু অরসুলুহ।
অর্থ: মৌখিক, শারীরিক ও আর্থিক যাবতীয় ইবাদাত আল্লাহর নিমিত্তে। হে নবী! আপনার উপর সালাম, আল্লাহর রহমত ও তাঁর বরকত বর্ষণ হোক। আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাগণের উপর সালাম বর্ষণ হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ﷺ) তাঁর দাস ও প্রেরিত রসূল।
টিকাঃ
১৭২. বুখারী ১২/১০, মুসলিম ১/৩০১