📄 রুকূ’ থেকে উঠে
১। رَبَّنَا وَلَكَ الْحَمْدُ অথবা, الْحَمْدُ لِلَّهِ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ অথবা, اللَّهُمَّ رَبَّনَا وَلَكَ الْحَمْدُ উচ্চারণ: 'রাব্বানা লাকাল হামদ', অথবা 'রাব্বানা অলাকাল হামদ' অথবা 'আল্লাহুম্মা রাব্বানা অলাকাল হামদ'। অর্থ: হে আমাদের প্রভু! তোমারই নিমিত্তে যাবতীয় প্রশংসা।
২। رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ (مُبَارَكًا عَلَيْهِ كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى) উচ্চারণ: রাব্বানা ওলাকাল হামদু হামদান কাসীরান তায়্যিবাম মুবারাকান ফীহ। অর্থ: হে আমাদের প্রভু! তোমারই যাবতীয় প্রশংসা, অগণিত পবিত্রতা ও বরকতময় প্রশংসা।
৩। رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ... উচ্চারণ: রাব্বানা লাকাল হামদু মিলআস সামাওয়াতি অল আরদি অমিলআ মা শি'তা মিন শায়ইন বা'দ, আহলাস সানায়ি অলমাজদ... অর্থ- হে আমাদের প্রভু! তোমারই নিমিত্তে আকাশমণ্ডলী ও পৃথিবী পূর্ণ এবং এর পরেও যা চাও তা পূর্ণ যাবতীয় প্রশংসা। 'হে আল্লাহ! তুমি যা প্রদান কর তা রোধ করার এবং যা রোধ কর তা প্রদান করার সাধ্য কারো নেই।'
৪। لِرَبِّيَ الْحَمْدُ لِرَبِّيَ الْحَمْدُ উচ্চারণঃ লিরাব্বিয়াল হামদু। অর্থ- আমার প্রভুর জন্যই যাবতীয় প্রশংসা। এটি তাহাজ্জুদের নামাযে বারবার পড়া উত্তম।
টিকাঃ
১০৮. বুখারী, আবু দাউদ
১৫৭. মুসলিম ৪৯৭
১৫৮. আবূ দাউদ, নাসাঈ
📄 সিজদাহ্র যিক্র
১। سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى (সুবহানা রাব্বিয়াল আ'লা) অর্থ- আমি আমার মহান প্রভুর সপ্রশংস পবিত্রতা ঘোষণা করি। ৩ বার বা ততোধিক বার।
২। سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى وَبِحَمْدِهِ উচ্চারণঃ সুবহানা রাব্বিয়াল আ'লা অবিহামদিহি। অর্থ- আমি আমার মহান প্রভুর সপ্রশংস পবিত্রতা ঘোষণা করি।
৩। اللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ... সাজাদা অজিহিয়া লিল্লাযী খালাক্বাহু... ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকীন। অর্থ- হে আল্লাহ! আমি তোমারই জন্য সিজদাবনত... সুনিপুণ স্রষ্টা আল্লাহ কত মহান!
৪। اللَّهُمَّ اغْفِرْلِي ذَنْبِي كُلَّهُ : دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ উচ্চারণ- আল্লাহুম্মাগ্ফিরলী যাম্বী কুল্লাহু, দিক্কাহু ও জিল্লাহু... অর্থ- হে আল্লাহ! তুমি আমার কম ও বেশি, পূর্বের ও পরের, প্রকাশিত ও গুপ্ত সকল প্রকার গোনাহকে মাফ করে দাও।
৫। سَجَدَ لَكَ سَوَادِيْ وَخَيَالِيْ... অর্থ- আমার দেহ ও মন তোমার উদ্দেশ্যে সিজদাবনত।
৬। সলাতে তাহাজ্জুদের সিজদাহয়: سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، لاَ إِلٰهَ إِلاَّ أَنْتَ।
৭। اللَّهُمَّ اغْفِرْ لِي مَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ উচ্চারণ- আল্লাহুম্মাগফিরলী মা আসরারতু ওমা আ'লানতু।
৮। اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا... (সিজদার নূর প্রার্থনা)।
৯। اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ... উচ্চারণ- আল্লাহুম্মা ইন্নী আ'উযু বিরিদাকা মিন সাখাত্বিক... অর্থ- হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার সন্তুষ্টির অসীলায় তোমার ক্রোধ থেকে... আশ্রয় প্রার্থনা করছি।
টিকাঃ
১৫৯. আবূ দাউদ, মুসলিম, আহমাদ
১৬০. আবূ দাউদ, মুসলিম আহমাদ, দারাকুতনী
১৬১. মুসলিম
১৬২. মুসলিম
১৬৩. হাকিম, বায়হাক্বী, মাযমাউয যাওয়াঈদ ২/১২৮
৯৬৪. মুসলিম
৯৬৫. নাসাঈ, হাকিম
৯৬৬. মুসলিম ৭৬০
১৬৭. মুসলিম, ইবনু আবী শায়বাহ
📄 দুই সিজদাহ্র মাঝে
১। اللَّهُمَّ اغْفِرْلِي وَارْحَمْنِي (وَاجْبُرْنِي وَارْفَعْنِي) وَاهْدِنِي وَعَافِنِي وَارْزُقْنِي উচ্চারণঃ- আল্লাহুম্মাগফিরলী অরহামনী (অজবুরনী অরফা'নী) অহদিনী অ আফিনী অরযুকনী। অর্থ- হে আল্লাহ! আমাকে ক্ষমা কর, দয়া কর, (আমার প্রয়োজন মিটাও, আমাকে উঁচু কর), পথ দেখাও, নিরাপত্তা দাও এবং জীবিকা দান কর।
২। رَبِّ اغْفِرْلِي, رَبِّ اغْفِرْلِي উচ্চারণঃ- (রাব্বিগফিরলী, রাব্বিগফিরলী) অর্থ- হে আমার প্রভু! আমাকে ক্ষমা কর।
টিকাঃ
১৬৮. সহীহ তিরমিযী ১/৩০, সহীহ ইবনু মাজাহ ১/১৪৮, আবু দাউদ, হাকিম
১৬৯. আবু দাউদ ১/২০১, সহীহ ইবনু মাজাহ ১/১৪৮
📄 তিলাওয়াতের সিজদাহ্য়
১। سَجَدَ وَجْهِيَ لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ উচ্চারণ- সাজাদা অজিহিয়া লিল্লাযী খালাক্বাহু অশাক্কা সামআহু ওয়াবাসারাহু বিহাওলিহী অকূউওয়াতিহি। অর্থ- আমার মুখমণ্ডল তাঁর জন্য সিজদাবনত হল যিনি ওকে সৃষ্টি করেছেন এবং স্বীয় শক্তি ও ক্ষমতায় ওর চক্ষু ও কর্ণকে উদ্গত করেছেন।
২। اللَّهُمَّ اكْتُبْ لِي بِهَا أَجْرًا... উচ্চারণ: আল্লাহুম্মাকতুব লী বিহা ইনদাকা আজরা... অর্থ: হে আল্লাহ! এর (সিজদাহর) বিনিময়ে তোমার নিকট আমার জন্য পুণ্য লিপিবদ্ধ কর।
টিকাঃ
১৭০. আবু দাউদ, সহীহ তিরমিযী ৪৭৪নং, আহমাদ ৬/৩০
১৭১. সহীহ তিরমিযী ৮৭৭, হাকিম ১/২১৬, ইবনু মাজাহ ১০৩৫