📄 কতিপয় আয়াতের জওয়াবে
সূরাহ ক্বিয়ামাহ’র শেষ আয়াত, أَلَيْسَ ذَلِكَ بِقَادِرٍ عَلَى أَنْ يُحْيِيَ الْمَوْتَى পড়লে জওয়াবে বলবে سُبْحَانَكَ فَبَلَى (সুবহানাকা ফাবালা), অর্থাৎ তুমি পবিত্র, অবশ্যই (তুমি সক্ষম)।
সূরাহ আ’লা’র প্রথম আয়াত, سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى পাঠ করলে জওয়াবে বলবে, سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى (সুবহানা রাব্বিয়াল আ’লা)। অর্থাৎ আমি আমার মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। (আবু দাউদ)
সূরাহ রহমান’এর فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ আয়াতটি পাঠ করলে জওয়াবে বলবে, لَا بِشَيْءٍ مِنْ نِعْمَتِكَ رَبَّنَا نُكَذِّبُ، فَلَكَ الْحَمْدُ
উচ্চারণঃ- লা বিশাইইম মিন নি’আমিকা রাব্বানা নুকায়যিবু, ফালাকাল হামদু।
অর্থঃ- তোমার নিয়ামতসমূহের কোন কিছুকেই আমরা অস্বীকার করি না হে আমাদের প্রতিপালক!
টিকাঃ
১৪৯. তিরমিযী, সিলসিলাহ সহীহাহ ২১৫০নং
📄 রুকূ’র যিক্র
১। سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ। উচ্চারণঃ- সুবহানা রাব্বিয়াল আ’যীম। অর্থঃ আমি আমার মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি, ৩ অথবা ততোধিকবার পাঠ করতে হয়।
২। سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ وَبِحَمْدِهِ। উচ্চারণঃ সুবহানা রাব্বিয়াল আযীম অবিহামদিহ। অর্থঃ আমি আমার মহান প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছি।
৩। سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ। উচ্চারণঃ- সুব্বূহুন কুদ্দূসুন রাব্বুল মালাইকাতি অররূহ। অর্থঃ অতি নিরঞ্জন, অসীম পবিত্র ফিরিশতামণ্ডলী ও জিবরীলের প্রভু (আল্লাহ্)।
৪। سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْلِي। উচ্চারণঃ- সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা অবিহামদিকা, আল্লাহুম্মাগ ফিরলী। অর্থঃ হে আল্লাহ! আমি তোমার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করি, হে আমাদের প্রভু! তুমি আমাকে মাফ কর।
৫। اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ... উচ্চারণঃ- আল্লাহুম্মা লাকা রাকা‘তু অবিকা আমানতু... খাশা‘আ সাম্য়ী, অ বাসারী... লিল্লাহি রাব্বিল আলামীন। অর্থঃ হে আল্লাহ! আমি তোমারই জন্য রুকূ‘ করলাম... আমার কর্ণ, চক্ষু, রক্ত, মাংস, অস্থি ও ধমনী বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য বিনম্র অবনত হল।
৬। سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ। উচ্চারণঃ- সুবহানা যিল জাবারূতি অল মালাকূতি অল কিবরিয়ায়ি অল আযামাহ। অর্থ: আমি প্রবলতা, সার্বভৌমত্ব, গর্ব ও মাহাত্ম্যের অধিকারী (আল্লাহর) পবিত্রতা ঘোষণা করি। এটি তাহাজ্জুদের নামাযের রুকূ'তে পঠনীয়।
টিকাঃ
১৫০. আবু দাউদ, মুসলিম, আহমাদ
১০১. আবু দাউদ, আহমাদ
১০২. মুসলিম
১০৩. বুখারী, মুসলিম
১০৪. নাসাঈ
১০৭. আবু দাউদ, নাসাঈ
📄 রুকূ’ থেকে উঠে
১। رَبَّنَا وَلَكَ الْحَمْدُ অথবা, الْحَمْدُ لِلَّهِ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ অথবা, اللَّهُمَّ رَبَّনَا وَلَكَ الْحَمْدُ উচ্চারণ: 'রাব্বানা লাকাল হামদ', অথবা 'রাব্বানা অলাকাল হামদ' অথবা 'আল্লাহুম্মা রাব্বানা অলাকাল হামদ'। অর্থ: হে আমাদের প্রভু! তোমারই নিমিত্তে যাবতীয় প্রশংসা।
২। رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ (مُبَارَكًا عَلَيْهِ كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى) উচ্চারণ: রাব্বানা ওলাকাল হামদু হামদান কাসীরান তায়্যিবাম মুবারাকান ফীহ। অর্থ: হে আমাদের প্রভু! তোমারই যাবতীয় প্রশংসা, অগণিত পবিত্রতা ও বরকতময় প্রশংসা।
৩। رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ... উচ্চারণ: রাব্বানা লাকাল হামদু মিলআস সামাওয়াতি অল আরদি অমিলআ মা শি'তা মিন শায়ইন বা'দ, আহলাস সানায়ি অলমাজদ... অর্থ- হে আমাদের প্রভু! তোমারই নিমিত্তে আকাশমণ্ডলী ও পৃথিবী পূর্ণ এবং এর পরেও যা চাও তা পূর্ণ যাবতীয় প্রশংসা। 'হে আল্লাহ! তুমি যা প্রদান কর তা রোধ করার এবং যা রোধ কর তা প্রদান করার সাধ্য কারো নেই।'
৪। لِرَبِّيَ الْحَمْدُ لِرَبِّيَ الْحَمْدُ উচ্চারণঃ লিরাব্বিয়াল হামদু। অর্থ- আমার প্রভুর জন্যই যাবতীয় প্রশংসা। এটি তাহাজ্জুদের নামাযে বারবার পড়া উত্তম।
টিকাঃ
১০৮. বুখারী, আবু দাউদ
১৫৭. মুসলিম ৪৯৭
১৫৮. আবূ দাউদ, নাসাঈ
📄 সিজদাহ্র যিক্র
১। سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى (সুবহানা রাব্বিয়াল আ'লা) অর্থ- আমি আমার মহান প্রভুর সপ্রশংস পবিত্রতা ঘোষণা করি। ৩ বার বা ততোধিক বার।
২। سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى وَبِحَمْدِهِ উচ্চারণঃ সুবহানা রাব্বিয়াল আ'লা অবিহামদিহি। অর্থ- আমি আমার মহান প্রভুর সপ্রশংস পবিত্রতা ঘোষণা করি।
৩। اللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ... সাজাদা অজিহিয়া লিল্লাযী খালাক্বাহু... ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকীন। অর্থ- হে আল্লাহ! আমি তোমারই জন্য সিজদাবনত... সুনিপুণ স্রষ্টা আল্লাহ কত মহান!
৪। اللَّهُمَّ اغْفِرْلِي ذَنْبِي كُلَّهُ : دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ উচ্চারণ- আল্লাহুম্মাগ্ফিরলী যাম্বী কুল্লাহু, দিক্কাহু ও জিল্লাহু... অর্থ- হে আল্লাহ! তুমি আমার কম ও বেশি, পূর্বের ও পরের, প্রকাশিত ও গুপ্ত সকল প্রকার গোনাহকে মাফ করে দাও।
৫। سَجَدَ لَكَ سَوَادِيْ وَخَيَالِيْ... অর্থ- আমার দেহ ও মন তোমার উদ্দেশ্যে সিজদাবনত।
৬। সলাতে তাহাজ্জুদের সিজদাহয়: سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، لاَ إِلٰهَ إِلاَّ أَنْتَ।
৭। اللَّهُمَّ اغْفِرْ لِي مَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ উচ্চারণ- আল্লাহুম্মাগফিরলী মা আসরারতু ওমা আ'লানতু।
৮। اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا... (সিজদার নূর প্রার্থনা)।
৯। اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ... উচ্চারণ- আল্লাহুম্মা ইন্নী আ'উযু বিরিদাকা মিন সাখাত্বিক... অর্থ- হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার সন্তুষ্টির অসীলায় তোমার ক্রোধ থেকে... আশ্রয় প্রার্থনা করছি।
টিকাঃ
১৫৯. আবূ দাউদ, মুসলিম, আহমাদ
১৬০. আবূ দাউদ, মুসলিম আহমাদ, দারাকুতনী
১৬১. মুসলিম
১৬২. মুসলিম
১৬৩. হাকিম, বায়হাক্বী, মাযমাউয যাওয়াঈদ ২/১২৮
৯৬৪. মুসলিম
৯৬৫. নাসাঈ, হাকিম
৯৬৬. মুসলিম ৭৬০
১৬৭. মুসলিম, ইবনু আবী শায়বাহ