📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 মাসজিদে যেতে পথে

📄 মাসজিদে যেতে পথে


اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا وَفِي لِسَانِي نُورًا وَاجْعَلْ فِي سَمْعِي نُورًا وَاجْعَلْ فِي بَصَرِي نُورًا وَاجْعَلْ مِنْ خَلْفِي نُورًا ، وَمِنْ أَمَامِي নূরা , وَاجْعَلْ مِنْ فَوْقِي নূরা وَمِنْ تَحْتِي নূরা , اللَّهُمَّ أَعْطِنِي نُورًا.

উচ্চারণঃ আল্লাহুম্মাজ‘আল ফী কালবী নূরা, অফী লিসানী নূরা, অজ‘আল ফী সাম‘ঈ নূরা, অজ‘আল ফী বাসারী নূরা, অজ‘আল মিন খালফী নূরা, অমিন আমামী নূরা, অজ‘আল মিন ফাওকী নূরা, অমিন তাহ্তী নূরা, আল্লাহুম্মা আ‘তিনী নূরা।

অর্থঃ হে আল্লাহ্! আমার হৃদয়, রসনা, কর্ণ, চক্ষু, পশ্চাৎ, সম্মুখ, ঊর্ধ ও নিম্নে জ্যোতি প্রদান কর। হে আল্লাহ্! আমাকে নূর (জ্যোতি) দান কর।

টিকাঃ
১২৬. বুখারী ৭/১৪৮, মুসলিম ১/৫০৩

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 মাসজিদে প্রবেশ করতে

📄 মাসজিদে প্রবেশ করতে


أَعُوذُ بِاللهِ الْعَظِيمِ، وَبِوَجْهِهِ الْكَرِيمِ، وَسُلْطَانِهِ الْقَدِيمِ، مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ.

উচ্চারণঃ আউযু বিল্লাহিল আযীম, অবিবজ্বিহিল কারীম, অ সুলত্বানিহিল কাদীম, মিনাশ শায়ত্বানির রাজীম।

অর্থঃ আমি মহিমময় আল্লাহর নিকট এবং তাঁর সম্মানিত চেহারা ও তাঁর প্রাচীন পরাক্রমশালিতার অসীলায় বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। এই দু‘আ’টি মসজিদ প্রবেশ করার সময় পাঠ করলে সারা দিন শয়তান থেকে নিরাপদে থাকা যায়।

بِسْمِ اللهِ، وَالصَّلاةُ وَالسَّلامُ عَلٰى رَسُولِ اللهِ، اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ.

উচ্চারণঃ বিসমিল্লাহ, অস্‌সালাতু অস্‌সালামু আলা রাসূলিল্লাহি, আল্লাহুম্মাফ তাহ্‌লী আবওয়াবা রাহ্‌মাতিক।

অর্থঃ আল্লাহর নাম নিয়ে শুরু করছি, সালাম ও দরূদ বর্ষিত হোক আল্লাহর রসূলের উপর। হে আল্লাহ! আমার জন্য তুমি তোমার করুণার দুয়ার খুলে দাও।

টিকাঃ
১২৭. সহীহুল জামি' ৪৫৯১
১২৬. সহীহুল জামি' ১/৬২৮, মুসলিম ১/৪৮৪, ইবনুস সুন্নী ৮৮ নং

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 মাসজিদ থেকে বের হতে

📄 মাসজিদ থেকে বের হতে


১। بِسْمِ اللهِ، وَالصَّلاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللهِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

উচ্চারণ- বিসমিল্লাহ, অস্সলাতু অস্সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক।

অর্থ- আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি, দরূদ ও সালাম হোক আল্লাহর রসূলের উপর, হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার নিকট তোমার অনুগ্রহ প্রার্থনা করছি।

২। বিসমিল্লাহ, সালাম ও দরূদের পর,

اللَّهُمَّ اعْصِمْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

উচ্চারণ- আল্লাহুম্মা’সিমনি মিনাশ শাইতানির রাজীম।

অর্থ- হে আল্লাহ! আমাকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা কর। মাসজিদে কাউকে হারানো জিনিস খুঁজতে দেখলে বলবে, 'আল্লাহ যেন তোমার জিনিস ফিরিয়ে না দেন।' কাউকে কিছু বিক্রয় করতে দেখলে বলবে, 'আল্লাহ যেন তোমার ব্যবসায় লাভ না দেন।'

টিকাঃ
১২৭. ইবনু সুন্নী ৮৮ নং, মুসলিম ১/৪৮৪
১৩০. সহীহুল জামি' ৫২৮
১৩১. মুসলিম ৫৬৮. তিরমিযী ১৭৬ নং

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 আযানের সময়

📄 আযানের সময়


মুআযযিন যা বলবে তা শুনে তার উত্তরেও তাই বলতে হয়। 'আশহাদু আন্না মুহাম্মাদার রসূলুল্লাহ' দ্বিতীয়বার বলে শেষ করলে তার উত্তরে নিম্নের দুআ' বলা উত্তম।

وَأَنَا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولًا وَبِالْإِسْلَامِ دِينًا.

উচ্চারণ- অ আনা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু অহদাহু লা শারীকা লাহ, অ আন্না মুহাম্মাদান আবদুহু অ রসূলুহ, রাযীতু বিল্লাহি রাব্বাও অ বিমুহাম্মাদির রসূলও অবিল ইসলামি দ্বীনা।

অর্থ- আমিও সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো সত্য মা'বূদ নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই এবং মুহাম্মাদ (ﷺ) তাঁর দাস ও প্রেরিত রসূল। আল্লাহকে প্রতিপালক বলে মেনে নিতে, মুহাম্মাদ (ﷺ)-কে নাবীরূপে স্বীকার করতে এবং ইসলামকে দ্বীন হিসাবে গ্রহণ করতে আমি সম্মত ও তুষ্ট হয়েছি। এই দুআ' পড়লে গুনাহসমূহ মাফ হয়ে যায়।

মুআযযিন যখন 'হাইয়্যা আলাস সালাহ' ও 'হাইয়্যা আলাল ফালাহ' বলে, তখন তার উত্তরে বলতে হয়, لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ (লা হাওলা অলা কুওয়াতা ইল্লা বিল্লাহ)। অর্থ- আল্লাহর তাওফীক ছাড়া পাপ থেকে ফেরার এবং সৎকাজ করার (নড়া-সরার) সাধ্য নেই। 'আসসালাতু খাইরুম মিনান নাওয়াম' এর উত্তরে অনুরূপই বলতে হয়।

আযান শেষ হলে নবী (ﷺ)-এর উপর দরূদ পাঠ করতে হয়। অতঃপর এই দুআ' পাঠ করতে হয়:

اَللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّدًا الْوَسِيْلَةَ وَالْفَضِيْلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُوْدًا الَّذِي وَعَدْتَهُ.

উচ্চারণ- আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দা'অতিত তামা, অস্সলাতিল কায়িমাহ, আতি মুহাম্মাদানিল অসীলাতা অলফাদীলাহ, অবআছহু মাকামাম মাহমূদানিল্লাযী অ'আত্তাহ।

অর্থ- হে আল্লাহ এই পূর্ণাঙ্গ আহ্বান ও প্রতিষ্ঠা লাভকারী নামাযের প্রভু! মুহাম্মাদ (ﷺ)-কে তুমি অসীলা (জান্নাতের এক উচ্চ স্থান) ও মর্যাদা দান কর এবং তাঁকে সেই প্রশংসিত স্থানে পৌঁছাও, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। এই দুআ' পাঠ করলে পাঠকারী কিয়ামতের দিন তাঁর সুপারিশ পাবে। এর মাঝে বা শেষে অতিরিক্ত কোনো দুআ'র অংশ শুদ্ধ নয়। আযান ও ইকামাতের মাঝে দুআ' কবুল হয়।

ইক্বামাতের জওয়াব আযানের মতই। ‘ক্বাদ ক্বামাতিস সালাহ’ এর উত্তরে ‘আক্বামাহাল্লাহ্ .....’ বলার বিষয়ে হাদীসটি দঈফ। তাই অনুরূপ (ক্বাদ ক্বামাতিস সালাহ) বলাই উচিত।

টিকাঃ
১০২. মুসলিম ১/২৫০, ইবনু খুযাইমাহ ১/২২০
১০৩. বুখারী ১/১৫২, মুসলিম ১/২৮৮
১০৪. মুসলিম ১/২৫৮
১০৫. বুখারী ১/১৫২
১০৬. ইরওয়াউল গালীল ১/২৬১
১০৭. ইরওয়াদুল গালীল ১২৬২
১০৮. ইরওয়াদুল গালীল ১/২৮৬

ফন্ট সাইজ
15px
17px