📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 প্রস্রাব পায়খানার স্থান থেকে বের হয়ে

📄 প্রস্রাব পায়খানার স্থান থেকে বের হয়ে

غُفْرَانَكَ (গুফরানাক) অর্থাৎ, হে আল্লাহ আমি তোমার ক্ষমা চাই।¹¹⁸

এ বিষয়ে দ্বিতীয় দু'আ (اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي) এর হাদীসটি দফ।

টিকাঃ
১১৮. আবু দাউদ ১/৮, তিরমিযী ১/১২

غُفْرَانَكَ (গুফরানাক) অর্থাৎ, হে আল্লাহ আমি তোমার ক্ষমা চাই।¹¹⁸

এ বিষয়ে দ্বিতীয় দু'আ (اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي) এর হাদীসটি দফ।

টিকাঃ
১১৮. আবু দাউদ ১/৮, তিরমিযী ১/১২

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 অদূর পূর্বে ও পরে যিক্‌র

📄 অদূর পূর্বে ও পরে যিক্‌র

অযূর পূর্বে ‘বিসমিল্লাহ’ বলে অযু শুরু করতে হয় এবং পরে নিচের দুআ পড়তে হয়।

১। أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْহَدُ أَنَّ مُحَمَّদًا عَبْدُهُ وَرَسُولُهُ - اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّাবِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ

উচ্চারণঃ- আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ্, অ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু অরাসূলুহ্। আল্লাহুম্মাজ আলনী মিনাত্ তাওইয়াবীনা আজআলনাল মিনাল মুতাত্বাহহিরীন।

অর্থ- আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য উপাস্য নেই। তিনি একক, তাঁর কোনো অংশী নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ﷺ) তাঁর দাস ও প্রেরিত দূত (রাসূল)। হে আল্লাহ! আমাকে তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত কর।

এই দুআ’ অল্প পর পড়লে জান্নাতের আটটি দরজা পাঠকারীর জন্য খোলা হয়।¹¹⁹

২। কাফফরাতুল মাজলিসের দুআ’ও এ স্থলে পড়া হয়।¹²⁰

টিকাঃ
১১৯. মুসলিম ১/২০৯, সহীহ তিরমিযী, আলবানী
১২০. আমালুল ইয়াওমি অল লায়লাহ, নাসাই ১৮০, ইরওয়াউল গালীল ১/১০৫, ৩/৯৪

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 ঘর থেকে বের হতে

📄 ঘর থেকে বের হতে

১। بِسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

উচ্চারণঃ- বিসমিল্লাহি, তাওয়াক্কালতু আলাল্লাহি, অলা হা‌ওলা অলা কুওওয়াতা ইল্লা বিল্লাহি।

অর্থ- আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি, আল্লাহর উপর ভরসা করছি, আর আল্লাহর তওফীক ছাড়া পাপ থেকে ফেরার এবং সৎকাজ করার (নড়াসরার) শক্তি কারো নেই।

এই দুআ’ পড়ে ঘর থেকে কোথাও বের হলে পাঠকারীর জন্য আল্লাহই যথেষ্ট হন, তাকে পথ নির্দেশ করা হয়, সকল প্রকার বিপদ থেকে রক্ষা করা হয় এবং শয়তান তার নিকট থেকে দূরে সরে যায়।

২। আকাশের দিকে দৃষ্টিপাত ক’রে এই দুআ’ পড়তে হয়,

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ أَوْ أَزِلَّ অَوْ أَزَلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নী আঊযু বিকা আন আদ্বিল্লা আউ উদ্বাল্লা আউ আযিল্লা আউ উযাল্লা, আউ আযলিমা আউ উযলামা আউ আজহালা আউ ইউজহালা আলাইয়্যা।

অর্থ- হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আমি ভ্রষ্ট হই বা আমাকে ভ্রষ্ট করা হয়, আমার পদস্খলন হয় বা পদস্খলন করানো হয়, আমি অত্যাচারী হই অথবা অত্যাচারিত হই অথবা আমি মূর্খামি করি অথবা আমার প্রতি মূর্খামি করা হয় -এসব থেকে।

টিকাঃ
১২১. আবূ দাউদ ৪/৩২৫; তিরমিযী ৫/৪৫০
১২২. সহীহ তিরমিযী ৩/১৫২

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 ঘরে প্রবেশ করতে

📄 ঘরে প্রবেশ করতে

ঘরে প্রবেশ করার সময় আল্লাহর যিক্‌র করা (বিস্‌মিল্লাহ বলা) উত্তম। এতে শয়তান ঘরে স্থান পায় না। এ বিষয়ে নির্দিষ্ট দু’আ (খাইরাল মাওলাজ) এর হাদীসটি যঈফ।

যেমন গৃহে প্রবেশ করার সময় গৃহবাসীকে সালাম দেওয়া কর্তব্য। এতে সকলের উপর বরকত নেমে আসে।

অপরের গৃহে প্রবেশ করতে গেলে অনুমতি সহ সালাম জানাতে হবে। বিনা অনুমতিতে অপরের গৃহে সরাসরি প্রবেশ করা হারাম। (সূরাহ আন-নূর ২৪/২৭)

টিকাঃ
১২৩. মুসলিম ৩/১৫৯৮
১২৪. দঈফ আবু দাউদ ১০৯২নং, ৫০৭৩পৃ:
১২৫. তিরমিযী ৫/৬৯

ফন্ট সাইজ
15px
17px