📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 কাউকে নতুন কাপড় পরে থাকতে দেখলে

📄 কাউকে নতুন কাপড় পরে থাকতে দেখলে

১। কেউ নতুন কাপড় পরেছে দেখলে তাকে সম্বোধন করে এই বলতে হয়, تُبْلِيْ وَيُخْلِفُ اللَّهُ تَعَالَى (তুবলী অ ইয়ুখলিফুল্লাহু তা’আলা) অর্থাৎ, পুরাতন কর। আল্লাহ্ তা’আলা আরো দিন।¹¹³

২। الْبَسْ جَدِيْدًا وَّعِشْ حَمِيْدًا وَّمُتْ شَهِيدًا

উচ্চারণঃ- ইলবাস জাদীদাঁও অ ইশ হামীদাঁও অ মুত শাহীদা।

অর্থঃ- নতুন কাপড় পরিধান কর, প্রশংসনীয়ভাবে জীবন কাটাও এবং শহীদ হয়ে মৃত্যুবরণ কর।¹¹⁴

টিকাঃ
১১৩. আবু দাউদ ৪/৪১
১১৪. সহীহ ইবনু মাজাহ ২/২৭৫

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 কাপড় খোলার সময়

📄 কাপড় খোলার সময়

কাপড় খোলার সময় بِسْمِ الله (বিসমিল্লাহ; অর্থাৎ- আল্লাহর নামে শুরু করছি) বলতে হয়।¹¹⁶

আল্লাহর নাম নিয়ে কাপড় খুললে লজ্জাস্থান থেকে জিনদের চোখে পর্দা পড়ে যায়।

টিকাঃ
১১৬. সহীহুল জামি' ৩/২০০

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 প্রস্রাব পায়খানার পূর্বের দু‘আ’

📄 প্রস্রাব পায়খানার পূর্বের দু‘আ’

بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ.

উচ্চারণঃ- বিসমিল্লাহি, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবুসি অল খাবাইস।

অর্থঃ- আল্লাহর নাম নিয়ে শুরু করছি। হে আল্লাহ! নিশ্চয় আমি পুরুষ ও নারী খবিস জিন হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। অধিকাংশ খবিস জিনেরা নোংরা স্থানে বাস করে বা আসে যায়। প্রস্রাবাগার বা পায়খানা ঘরে বা স্থানে প্রবেশ করার পূর্বে এই দুআ পড়লে আল্লাহর হুকুমে তাদের চোখে পর্দা পড়ে যায়।¹¹⁷

টিকাঃ
১১৭. বুখারী ১/৪৪, মুসলিম ১/২৮৩, সহীহুল জামি' ৩/২০০

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 প্রস্রাব পায়খানার স্থান থেকে বের হয়ে

📄 প্রস্রাব পায়খানার স্থান থেকে বের হয়ে

غُفْرَانَكَ (গুফরানাক) অর্থাৎ, হে আল্লাহ আমি তোমার ক্ষমা চাই।¹¹⁸

এ বিষয়ে দ্বিতীয় দু'আ (اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي) এর হাদীসটি দফ।

টিকাঃ
১১৮. আবু দাউদ ১/৮, তিরমিযী ১/১২

ফন্ট সাইজ
15px
17px