📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 সকাল ও সন্ধ্যায় যিক্‌র

📄 সকাল ও সন্ধ্যায় যিক্‌র


আল্লাহ তাআ'লা বলেন, যিকর করো অধিক অধিক এবং সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। (সূরা আল-আহযাব ৪১)

১. সকাল ও সন্ধ্যায় "সুবহানাল্লাহি অবিহামদিহি" ১০০ বার ক'রে।

২. أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ...
উচ্চারণঃ- আমসাইনা অ আমসাল মুলকু লিল্লাহি, আলহামদু লিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু অলাহুল হামদু অহুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর। রাব্বি আসআলুকা খাইরা মা ফী হাযিহিল লায়লাতি অ খাইরা মা বা‘দাহা...
অর্থঃ- আমরা এবং সারা রাজ্য আল্লাহর জন্য সন্ধ্যায় উপনীত হলাম। আল্লাহর সমস্ত প্রশংসা, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই... হে আমার প্রতিপালক! আমি তোমার নিকট অলসতা এবং বার্ধক্যের মন্দ হতে পানাহ চাচ্ছি। হে আমার প্রভু! আমি তোমার নিকট জাহান্নামের এবং কবরের সকল প্রকার আযাব হতে আশ্রয় চাচ্ছি।
এই দুআটি সন্ধ্যার সময় পাঠ করতে হয়। সকাল বেলায়ও এই দুআটি পাঠ করতে হয়। তবে শুরুতে "আমসাইনা অ আমসাল" এর পরিবর্তে "আসবাহনা অ আসবাহাল" বলতে হবে। এটি আল্লাহর রাসূল (ﷺ) পাঠ করতেন।

৩. সূরাহ “কুল হুওয়াল্লাহু আহাদ”, “কুল আউযুবির রাব্বিল ফালাক” এবং “কুল আউযুবির রাব্বিন নাস” সকাল সন্ধ্যায় তিনবার ক’রে পঠনীয়। যা প্রত্যেক জিনিসের মন্দ থেকে যথেষ্ট হবে।

৪. সকাল হলে পড়তে হয়: اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ النُّشُورُ
অর্থঃ- হে আল্লাহ! তোমারই হুকুমে আমাদের সকাল হল এবং তোমারই হুকুমে আমাদের সন্ধ্যা হয়... তোমারই দিকে আমাদের পুনর্জীবন।
সন্ধ্যা হলে পড়তে হয়: اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا وَبِكَ أَصْبَحْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ الْمَصِيرُ
অর্থঃ- হে আল্লাহ! তোমারই হুকুমে আমাদের সন্ধ্যা হল এবং তোমারই হুকুমে আমাদের সকাল... তোমারই দিকে আমাদের প্রত্যাবর্তনস্থল।

৫. সাইয়েদুল ইস্তিগফার: اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ...
অর্থঃ- হে আল্লাহ! তুমিই আমার প্রতিপালক। তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তুমিই আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস... ক্ষমা প্রার্থনার এই দুআটি যদি কেউ সন্ধ্যাবেলায় পড়ে এ রাতে মারা যায় অথবা সকালবেলায় পড়ে এ দিনে মারা যায়, তবে সে জান্নাতে প্রবেশ করবে।

৬. اللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ...
উচ্চারণঃ- আল্লাহুম্মা আলিমাল গায়বি অশশাহাদাহ, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি রব্বা কুল্লি শাইয়িন অমালিকাহু... শয়তানের মন্দ ও শিরক হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। এই দুআটি সকাল-সন্ধ্যায় ও শয়নকালে পঠনীয়।

৭. بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ...
উচ্চারণঃ- বিসমিল্লাহিল্লাযী লা ইয়্যাদুর্রু মাআ’সমিহী শাইউন ফিল আরদি অলা ফিসসামাঈ অহ্ওয়াস সামীউল আলীম।
অর্থঃ- আমি শুরু করছি সেই আল্লাহর নামে, যার নামের সাথে পৃথিবী ও আকাশের কোনো জিনিস ক্ষতি সাধন করতে পারে না এবং তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। এই দুআটি সন্ধ্যাকালে ৩ বার করে পাঠ করলে কোনো জিনিস ক্ষতি সাধতে পারে না।

৮. أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
উচ্চারণঃ- আউযু বিকালিমাতিল্লাহিত্তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।
অর্থঃ- আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর অসীলায় যিনি যা সৃষ্টি করেছেন, তার মন্দ হতে আশ্রয় প্রার্থনা করছি। এই দুআটি সন্ধ্যার সময় পড়লে ঐ রাতে কোনো সাপ-বিছা ইত্যাদি কষ্ট দিতে পারে না।

৯. اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ...
উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আ-ফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আ-খিরাহ...
অর্থঃ- হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার নিকট ইহকালে ও পরকালে নিরাপত্তা চাচ্ছি। হে আল্লাহ! তুমি আমাকে আমার সম্মুখ ও পশ্চাৎ, ডান ও বাম এবং উপর থেকে রক্ষণাবেক্ষণ কর।

১০. أَصْبَحْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ وَعَلَى كَلِمَةِ الْإِخْلَاصِ...
উচ্চারণ- আস্বাহ্'না আলা ফিতরাতিল ইসলামি ওয়াআলা কালিমাতিল ইখলাস, ওয়া আলা দ্বীনি নাবিয়্যিনা মুহাম্মাদিন (ﷺ)...
অর্থঃ- আমরা সকালে উপনীত হলাম ইসলামের প্রকৃতির উপর, ইখলাসের বাণীর উপর, আমাদের নবী (ﷺ)-এর দ্বীনের উপর...

১১. يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيُثُ، أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ...
উচ্চারণঃ- ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আস্তাগীছু, আসলিহ লী শা'নী কুল্লাহু, অলা তাকিলনী ইলা নাফসী তারফাতা আইন।
অর্থঃ- হে চিরঞ্জীব! হে অবিনশ্বর! আমি তোমার করুণার অসীলায় ফরিয়াদ করছি। তুমি আমার সকল বিষয়কে সংশোধন করে দাও।

টিকাঃ
৮৩. মুসলিম ৪/২০৮৮
৮৪. আবু দাউদ, তিরমিযী
৮৫. তিরমিযী ৫/৪৬৬
৮৬. বুখারী ৭/১৫০
৮৭. আবূ দাউদ, সহীহ তিরমিযী, আলবানী ৩/১৪২
৯৮. আবু দাউদ, তিরমিযী, সহীহ ইবনু মাজাহ, আলবানী ২/৩৩২
৯৯. মুসলিম ৪/২০৯০
১০০. সহীহ ইবনু মাজাহ ২/৩৩২
১১. সহীহুল জামি' ৪/২০৯
১২. নাসায়ী, বাযযার, সহীহ তারগীব ৬৫৪ নং

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 শয়নকালে দু‘আ’ ও যিক্‌র

📄 শয়নকালে দু‘আ’ ও যিক্‌র


১. বিছানায় শয়ন ক'রে দুই হাত একত্রিত ক'রে তাতে ফুঁ দিয়ে, সুরাহ ইখলাস, ফালাক ও নাস পড়ে যথাসম্ভব সারা দেহে বুলিয়ে নিতে হয়। এমনটি ৩ বার করতে হয়।

২. শয়ন করে ‘আয়াতুল কুরসী’ পাঠ করলে আল্লাহর তরফ থেকে এক রক্ষী নিযুক্ত হয়ে যায় এবং শয়তান ঐ পাঠকারীর নিকটবর্তী হতে পারে না।

৩. সূরাহ বাকারার শেষ দুটি আয়াত পাঠ করলে সকল প্রকার নিরাপত্তার জন্য যথেষ্ট।

৪. اَللَّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا
উচ্চারণঃ- আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহ্ইয়া।
অর্থঃ- হে আল্লাহ! আমি তোমার নামে মরি ও বাঁচি।

৫. বিছানা থেকে উঠে গিয়ে পুনরায় শয়ন করলে তা ঝেড়ে নিতে হয়। শয়ন ক'রে এই দুআ' পড়তে হয়: بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ...
উচ্চারণঃ- বিসমিকা রাব্বি ওয়াদা'তু জাম্বী অবিকা আরফাউহু ফাইন আম্সাকতা নাফসী ফারহামহা...
অর্থঃ- হে আমার প্রতিপালক! আমি তোমারই নামে আমার পার্শ্ব রাখলাম এবং তোমারই নামে তা উঠাব... তাকে ঐ জিনিস দ্বারা হেফাজত কর, যার দ্বারা তুমি তোমার নেক বান্দাদের করে থাক।

৬. اَللَّهُمَّ أَنْتَ خَلَقْتَ نَفْسِي وَأَنْتَ تَوَفَّاهَا...
উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নাকা খালাক্বতা নাফসী ও আন্তা তাওয়াফ্ফাহা...
অর্থঃ- হে আল্লাহ! নিশ্চয় তুমি আমার আত্মাকে সৃষ্টি করেছ আর তুমিই ওকে মৃত্যু দান করবে। যদি তুমি ওকে জীবিত রাখ, তাহলে তার হিফাযত কর।

৭. ডান হাত গালের নিচে রেখে শুয়ে এই দুআ পড়বে: اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ
উচ্চারণঃ- আল্লাহুম্মা ক্বিনী আযাবাকা ইয়াওমা তাবআস ইবাদাক।
অর্থঃ- হে আল্লাহ! যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুত্থিত করবে, সেদিনকার আযাব থেকে আমাকে রক্ষা করো।

৮. الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَآوَانَا...
উচ্চারণঃ- আলহামদু লিল্লাহিল্লাযী আত্বআমনা ওয়াসাক্বানা ওয়াআওয়ানা...
অর্থঃ- সেই আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমাদের পানাহার করিয়েছেন, তিনি আমাদের জন্য যথেষ্ট হয়েছেন এবং আশ্রয় দিয়েছেন।

৯. নিদ্রার পূর্বে সূরাহ সাজদাহ ও সূরাহ মুলক পড়া উত্তম।

১০. সূরাহ কাফিরুন পাঠ করতে হয়, এতে শিরক থেকে সম্পর্কহীনতা বর্তমান।

১১. ৩৪ বার ‘আল্লাহু আকবার’, ৩৩ বার ‘আলহামদু লিল্লাহ’, ৩৩ বার ‘সুবহানাল্লাহ’ পাঠ করলে মীযানে এক হাজার সাওয়াব সংযোজিত হয়।

১২. অযু করে ডান কাতে শুয়ে সবশেষে নিম্নের দুআ পড়লে যদি ঐ রাতে মৃত্যু হয় তবে ইসলামী প্রকৃতির উপর মৃত্যু হবে--
اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ، وَوَجَّهْتُ وَجْهِيَ إِلَيْكَ...
উচ্চারণঃ- আল্লাহুম্মা আসলামতু নাফসী ইলাইকা অ অজ্জাহতু অজহী ইলাইক...
অর্থঃ- হে আল্লাহ! আমি আমার প্রাণ তোমার প্রতি সমর্পণ করেছি... তোমার নিকট ছাড়া তোমার আযাব থেকে বাঁচতে কোনো আশ্রয়স্থল নেই।

টিকাঃ
১৩. সহীহ তারগীব ৬৫৫ নং
১৪. বুখারী ৬/৬২, মুসলিম ৪/১৭১০
১৫. বুখারী ৪/৪৫৭
১৬. বুখারী ৪/৯৪, মুসলিম ১/৫০৪
১৭. বুখারী ৬৩২০নং, মুসলিম ৪/২০৮৪
৯৮. মুসলিম ৪/২০৮৩
৯৯. সিলসিলাহ সহীহাহ ২৭৫৪ নং
১০০. মুসলিম
১০১. সহীহুল জামি' ৪/২৫৫
১০২. সহীহ তারগীব ৬০২ নং
১০৩. সহীহ তারগীব ৬০৩ নং
১০৪. বুখারী ১১/১১২, মুসলিম ৪/২০৮২

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 ঘুম না এলে

📄 ঘুম না এলে


বিছানায় শুয়ে ঘুম না আসার ফলে এপাশ-ওপাশ করলে এই দুআ' পড়বে--
لَا إِلَهَ إِلَّا اللهُ الْوَاحِدُ الْقَهَّارُ، رَبُّ السَّমَوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيزُ الْغَفَّارُ.
উচ্চারণঃ- লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদূল কাহহার, রাব্বুস সামাওয়াতি অল আরদি অমা বায়নাহুমা জাল আজীযুল গাফফার।
অর্থঃ- আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই যিনি একক, প্রবল প্রতাপান্বিত। আকাশমণ্ডলী, পৃথিবী এবং উভয়ের মধ্যবর্তী সকল বস্তুর প্রতিপালক। যিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।

টিকাঃ
১০৫. সহীহ জামি' ৪/২১০

📘 সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর 📄 রাত্রে ভয় পেলে

📄 রাত্রে ভয় পেলে


أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونَ.
উচ্চারণঃ- আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহী অ ইক্বাবিহী অ শাররি ইবাদিহী অমিন হামাযাতিশ শায়াত্বীনি অ আঁই ইয়াযহুরুন।
অর্থঃ- আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের অসীলায় তাঁর ক্রোধ ও শান্তি হতে, তাঁর বান্দাদের অনিষ্ট হতে, শায়তানের প্ররোচনাদি এবং আমার নিকট ওদের হাজির হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি।

টিকাঃ
১০৬. সহীহ তিরমিযী ৩/১৭২

ফন্ট সাইজ
15px
17px