📄 দু‘আ’ কবুল না হবার কারণ
১। অনেকে দুআ’ করে, কিন্তু তাদের দুআ’ কবুল হয় না, চায় অথচ পায় না। এর কতকগুলো কারণ আছে, যেমন; শীঘ্রতা করা। দুআ’ করার পরই যে মঞ্জুর হবে তা জরুরী নয়। যেমন আল্লাহর রসূল (ﷺ) বলেন, “তোমাদের কারো দুআ’ কবুল করা হয়, যতক্ষণ না সে তাড়াতাড়ি করে। বলে, “দুআ’ করলাম অথচ কবুল হল না।”⁹²
২। সৃষ্টিকর্তা সর্বজ্ঞ আল্লাহ তায়ালার হিকমাত। বান্দা দুআ'তে যা চায়, তা তার জন্য মঙ্গলদায়ক কি না, তা সে সঠিক জানে না। কিন্তু আল্লাহ তাআলা সব কিছু জানেন, বান্দা যা চাচ্ছে, তা তার জন্য কল্যাণকর হবে কি না, তা বর্তমানেই তার জন্য ফলপ্রসূ, নাকি কিছুদিন বা দীর্ঘদিন পর? অথবা যা চাচ্ছে, তা তার জন্য যথোপযুক্ত নয়। বরং অন্য কিছু তার জন্য অধিক লাভদায়ক। অথবা কল্যাণ আসার চেয়ে আসন্ন বিপদ থেকে নিষ্কৃতি পাওয়া তার জন্য ভালো। তাই আল্লাহ বান্দার জন্য যা করেন, তা তার মঙ্গলের জন্যই করেন। বান্দার আসল মঙ্গলের প্রতি খেয়াল রেখে কখনো দুআ' কবুল হয়, কখনো কবুল হয় না। তা বলে তার দুআ' করাটা বৃথা নষ্ট হয়ে যায় না। প্রিয় নবী (ﷺ) বলেন, “কোনো মুসলিম যখন আল্লাহর নিকট এমন দুআ' করে, যাতে পাপ ও জ্ঞাতিবন্ধন ছিন্নতা নেই, তখন আল্লাহ তাকে তিনটের একটা দান ক'রে থাকেন; সত্তর তার দুআ' মঞ্জুর করা হয় অথবা পরকালের জন্য তা জমা রাখা হয় অথবা অনুরূপ কোনো অকল্যাণকে তার জীবন হতে দূর করা হয়।” লোকেরা বলল, ‘তাহলে আমরা অধিক অধিক দুআ' করব।’ তিনি বললেন, “আল্লাহও অধিক দানশীল।”⁶²
৩। কোনো পাপ বা জ্ঞাতিবন্ধন ছিন্ন করার দুআ' করলে তা কবুল হয় না। পাপের দুআ' যেমন, অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ে উন্নতির জন্য দুআ', চোরের চুরি করতে ধরা না পড়ার দুআ' ইত্যাদি।
৪। হারাম পানাহার ও পরিধান করা।
৫। দুআ'তে দৃঢ়তা না হওয়া এবং আল্লাহর ইচ্ছায় 'যদি' যোগ করা। যেহেতু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু নেই। যেমন দুআ'র আদবে আলোচিত হয়েছে।
৬। সৎকাজের আদেশ এবং অসৎকাজে বাধা দান ত্যাগ করা। মানুষ নিজে ভালো হলেই যথেষ্ট নয়। অপরকে ভালো করার চেষ্টা করাও তার সর্বাঙ্গীন ভালো হবার পরিপূরক। তাই সর্বাসুন্দর ভালো লোক হতে চাইলে সামর্থ্যানুযায়ী সৎকাজের আদেশ দিতে হবে এবং সম্মুখে বা জানতে কোনো পাপকাজ ঘটলে, তাতে সাধ্যানুক্রমে (হাত দ্বারা, না পারলে মুখ দ্বারা) বাধা দিতে হবে। তাও না পারলে, অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। নচেৎ শান্তিতে সেও তাদের দলভুক্ত হবে, আর তার দুআ'ও মঞ্জুর হবে না।⁶³
৭। কিছু পাপ বা নির্দিষ্ট অবাধ্যাচরণে লিপ্ত থাকা। যার অবাধ্যচারণ করা হয় ও যার কথার অন্যথাচরণ করা হয় তার নিকট প্রার্থনা করে কিছু পাওয়ার আশা সব সময় করা যায় না। এ ব্যাপারে রসূল (ﷺ)-এর একটি ইঙ্গিত; তিনি বলেন, “তিন ব্যক্তি দুআ' করে অথচ তাদের দুআ' মঞ্জুর করা হয় না: (১) যে ব্যক্তির বিবাহ-বন্ধনে কোনো দুশ্চরিত্রা স্ত্রী থাকে অথচ তাকে তালাক দেয় না, (২) এক ব্যক্তি অপর ব্যক্তির নিকট মালের অধিকারী থাকে অথচ তার ওপর সাক্ষী রাখে না। (৩) যে ব্যক্তি নির্বিধারে তার সম্পদ দান করে অথচ আল্লাহ পাক বলেন, “আর তোমাদের সম্পদ নির্বোধদের হাতে অর্পণ করো না-।”³⁸
টিকাঃ
৯২. বুখারী ৬৩/১৪০, মুসলিম ৪/২০৯৫
৬২. আহমাদ ৩/১৮, হাকিম ১/৪৮০, যাদুল মাসীর ১/১৯০
৬৩. বুখারী ১১/১০৪, ৪/২০৬০
৩৮. সূরাহ নিসা ৪: ৫, হাকিম ২/৩০২
📄 দু‘আ’ কবুল হবার কারণ
পূর্বের আলোচনা হতে কি কি কারণে দু‘আ’ মঞ্জুর হয়, তা স্পষ্ট হয়ে গেছে। যেমন হালাল খাওয়া পরা, দু‘আ’র ফললাভের জন্য তাড়াতাড়ি না করা, পাপ ও জ্ঞাতিবন্ধন ছিন্ন করার দু‘আ’ না করা এবং গোনাহ থেকে দূরে থেকে বিশুদ্ধচিত্তে আল্লাহরই নিকট দু‘আ’ করা ইত্যাদি।
দু‘আ’ কবুলের এক শর্ত হল বিশুদ্ধ ঈমান। তাই কাফির বা মুশরিকের দু‘আ’ বা বদদু‘আ’ কবুল নয়। অবশ্য কাফির যদি মুসলিমের হকে দু‘আ’ করে তবে তাতে ‘আমীন’ বলা বৈধ। কারণ মুসলিমের হকে কাফিরের দু‘আ’ও কবুল হয়ে থাকে।
টিকাঃ
৩৯. আল যিক্র অদ্-দু‘আ’ দ্রষ্টব্য
৪০. সিলসিলাহ সহীহাহ ৬/৪৮৩
📄 শুদ্ধ দু‘আ’
দু‘আ’ ও যিকিরকারী মুসলিমদের জন্য একটি সতর্কতার বিষয় এই যে, কেউ যেন দু‘আ’ ও যিকির করতে গিয়ে বিদআত ক’রে না বসে। দু‘আ’ বা যিকির কেবল তাই করা উচিত, যা আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) শিক্ষা দিয়েছেন। অথবা কোনো সাহাবী তাঁর জীবনে তা আমল করে গেছেন। যা কিতাব ও সহীহ (ও হাসান) সুন্নাতে অথবা কোনো সাহাবাওয়ারা আমলে প্রমাণিত। যেহেতু সহীহ হাদীসের উপর আমলই মুসলিমদের জন্য যথেষ্ট। অন্যান্য জাল ও দুর্বল হাদীস অথবা কোনো আলিমের মনগড়া কল্পিত আরবী বাক্য দ্বারা যিকির বা দু‘আ’ বিদআত হবে। যেমন যদি কোনো অনির্দিষ্ট দু‘আ’ বা যিকির কোনো স্থান, সময়, নিয়ম, গুণ, সংখ্যা বা কারণ ইত্যাদি দ্বারা নির্দিষ্ট করে নেওয়া হয়, তাহলে তাও বিদআতরূপে পরিগণিত হবে। তাই সাধারণ ক্ষেত্রে ও নিজের প্রয়োজনের সময় দু‘আ’ করতেও কুরআনী দু‘আ’, শুদ্ধ হাদীসে বর্ণিত দু‘আ’য়ে-রাসূল অথবা শুদ্ধ প্রমাণিত কোনো সাহাবীদের দুআ বেছে নেওয়া উচিত। কোনো দুআ না পেলে হামদ ও দরূদ পড়ে নিজের ভাষায় নিজের প্রয়োজন আল্লাহর কাছে প্রার্থনা করা চলে।
পক্ষান্তরে রাসূল (ﷺ) যে স্থানে বা সময়ে দুআ করতে নির্দেশ দিয়েছেন বা নিজে দুআ করেছেন সেই দুআ’র সেই নিয়ম ও পদ্ধতি সকলের ক্ষেত্রে মান্য হবে। যেমন ইস্তিসকা’য়, আরাফায়, সাফা মারওয়ার উপর, ছোট ও মধ্যম জামারায় পাথর মারার পর, কুনূতে, কেউ দুআ করতে আবেদন করলে তার জন্য (কখনো কখনো) হাত তুলে দুআ করেছেন। এসব ক্ষেত্রে হাত তুলে দুআ করা হবে। নামাজের পর দুআ বা যিকির করেছেন বা করতে নির্দেশ দিয়েছেন, কিন্তু হাত তোলেননি বা তুলতে নির্দেশ দেননি, দাফনের পর দুআ করতে নির্দেশ দিয়েছেন, কিন্তু হাত তুলতে বলেননি বা নিজেও হাত তুলে ওখানে দুআ করেননি, বর-কনের জন্য দুআ করেছেন, কিন্তু হাত তোলেননি। তাই এ সব ক্ষেত্রে এবং যেখানে তাঁর আদর্শ বর্তমান রয়েছে, সেখানে হাত তোলা দুআর আদব বলে আমরা হাত তুলতে পারি না। তাই তো জুমুআর খুতবায় দুআর বিষয় হলেও, হাত তোলা বিদআত। মাসরূক বলেন, ‘(জুমুআর দিন ইমাম-মুক্তাদী মিলে যারা হাত তুলে দুআ করে) আল্লাহ তাদের হাত কেটে নিন।’
অনুরূপ কারণে জামাআতে থাকতেও আল্লাহর রাসূল (ﷺ) যেখানে জামাআতী দুআ করেননি বা কোনো সাহাবীও করেননি, সেখানে আমরাও জামাআত করে দুআ করতে পারি না। তিনি যেমন করেছেন বা নির্দেশ দিয়েছেন, সাহাবায় কিরাম ঐ সব ক্ষেত্রে যেমন করেছেন, তেমনইটা করা আমাদের কর্তব্য। অনুসরণে আমাদের কল্যাণ এবং নতুনভাবে কিছু করাতেই বিপদ আছে। আসুন, আমরা আগামীতে দেখি, আমাদের আদর্শ রাসূল (ﷺ) কোথায়, কোন সময়ে, কিভাবে, কতবার, কী দুআ বা যিকির পড়েছেন বা পড়তে উদ্বুদ্ধ করেছেন এবং সেই মতই আমল করি। যেগুলো প্রার্থনার সাধারণ দুআ সেগুলো আমাদের প্রয়োজন মতো সময়ে অর্থের প্রতি লক্ষ্য করে বেছে নিয়ে প্রার্থনা করি।
টিকাঃ
৬৭. মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৫৪৮১ ও ৫৪৬৩ নং
📄 তাসবীহ ও তাহলীল
ইসলামী মূলমন্ত্র কালিমাহ: لَا إِلَهَ إِلَّا اللهُ، مُحَمَّدٌ رَسُولُ اللهِ (লা ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ্।) অর্থ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, মুহাম্মাদ আল্লাহর রাসূল। প্রকাশ যে, ‘লা ইলাহা ইল্লাল্লাহ্’ দ্বারা যিকির করা যায় কিন্তু ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ (ﷺ)’ যোগ করে যিকির করা হয় না। অনুরূপ কেবল আল্লাহ-আল্লাহ বলে বা আল-আল, ইল-ইল, হু-হু বলে যিকিরও বিদআত। যিকিরের তাসবীহ ও তাহলীল নিম্নরূপ:-
১. لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
উচ্চারণঃ- “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর।”
অর্থঃ- আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবূদ নেই, তিনি একক, তাঁর কোনো অংশী নেই, তাঁরই জন্য সমস্ত রাজত্ব, তাঁরই সমস্ত প্রশংসা এবং তিনি সর্ববিষয়ে শক্তিবান।
এই দুআটি দিনে যে কোনো সময়ে ১০০ বার পাঠ করলে ১০ টি গোলাম আজাদ করার সমান সওয়াব হয়, ১০০ টি নেকী লিখা হয়, ১০০ টি গোনাহ মার্জনা করা হয়, সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে মুক্তি পাওয়া যায় এবং সর্বশ্রেষ্ঠ সওয়াবের অধিকারী হওয়া যায়।
যে ব্যক্তি এই দুআটি ১০ বার পাঠ করবে, সে ইসমাঈলের বংশধরের ৪টি গোলাম আজাদের সমান সওয়াব অর্জন করবে।
২. سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
উচ্চারণঃ- 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।'
অর্থঃ- আমি আল্লাহর সপ্রশংস পবিত্রতা বর্ণনা করি।
দিনের যে কোনো সময়ে এই তাসবীহটি ১০০ বার পাঠ করলে সমুদ্রের ফেনা সম পরিমাণ পাপ হলেও তা মাফ হয়ে যাবে। সকাল ও সন্ধ্যায় ১০০ বার করে পড়লে কিয়ামতে সবচেয়ে বেশি সওয়াব নিয়ে উপস্থিত হবে। আর এটি আল্লাহর নিকট অধিক প্রিয়।
৩. سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ
উচ্চারণঃ- সুবহানাল্লাহিল আজীমি ওয়াবিহামদিহি।
অর্থঃ- আমি মহান আল্লাহর সপ্রশংস পবিত্রতা ঘোষণা করি।
৪. سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ, سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ
উচ্চারণঃ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী সুবহানাল্লাহিল আজীম।
অর্থঃ আমি আল্লাহর সপ্রশংস তাসবীহ পাঠ করি, মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করি।
এই তাসবীহ দুটি মুখে হাল্কা, কিয়ামতে নেকীর মীযানে (পাল্লায়) ভারী এবং আল্লাহর কাছে প্রিয়। যে কোনো সময়ে এটি পাঠ করতে হয়।
৫. سُبْحَانَ اللَّهِ, الْحَمْدُ لِلَّهِ, لَا إِلَهَ إِلَّا اللَّهُ, اللَّهُ أَكْبَرُ
উচ্চারণঃ সুবহানাল্লাহি, (এটিকে তাসবীহ বলে) আল হামদু লিল্লাহ, (এটিকে তাহমীদ বলে) লা ইলাহা ইল্লাল্লাহু, (এটিকে তাহলীল বলে) আল্লাহু আকবার, (এটিকে তাকবীর বলে)।
অর্থঃ আল্লাহর পবিত্রতা ঘোষণা করি, যাবতীয় প্রশংসা আল্লাহরই জন্য, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আল্লাহ সবচেয়ে মহান।
এই কালিমাহগুলো বিশ্বের সকল বস্তুর চেয়ে উত্তম ও নবীর প্রিয়। আর আল্লাহর নিকটেও প্রিয়। এগুলো যে কোনো সময়ে আগে পিছে করে পড়া যায়। সবচেয়ে শ্রেষ্ঠ দুআ 'আলহামদুলিল্লাহ' এবং সবচেয়ে শ্রেষ্ঠ যিকর 'লা ইলাহা ইল্লাল্লাহ।' একবার তাসবীহ পাঠ করলে ১০০০ টি নেকী লিখা হয় অথবা ১০০০ টি গোনাহ ঝরে যায়। এই কালিমাহগুলো জান্নাতের বৃক্ষহীন বাগানের বৃক্ষচারা। ‘আলহামদু লিল্লাহ’ মীযান ভরে দেয় এবং ‘সুবহানাল্লাহি ওয়ালহামদু লিল্লাহ’ আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থান পূর্ণ করে দেয়।
৬. سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ, سُبْحَانَ اللَّهِ رِضَى نَفْسِهِ, سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ, سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ
উচ্চারণঃ সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি, সুবহানাল্লাহি যিনাতা আরশিহি, সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহি।
অর্থঃ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তাঁর সৃষ্টির সমান সংখ্যক, তাঁর মর্জি অনুযায়ী, তাঁর আরশের ওজনের সমান, তাঁর বাক্যবলীর সমান সংখ্যক।
এই তাসবীহটি তিন বার পাঠ করলে ফজরের পর থেকে চাশতের সময় পর্যন্ত যিকর করার সমান সওয়াব পাওয়া যায়। এটি সকালের দিকে বলা ভালো।
৭. যিকর:
الْحَمْدُ لِلَّهِ عَدَدَ مَا خَلَقَ... (দীর্ঘ যিকর)
উচ্চারণঃ- আলহামদু লিল্লাহি আদাদা মা খালাকা, আলহামদু লিল্লাহি মিলউআ মা খালাকা...
অর্থঃ- আল্লাহর প্রশংসা তাঁর সৃষ্টির সমান সংখ্যক... এই যিকর পড়লে রাতদিন যিকর করার সমান সওয়াব লাভ হয়। মহানবী (ﷺ) বলেছেন, “তুমি এই যিকর শিখো এবং তোমার পরবর্তীকে শিখিয়ে দাও।”
৮. لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِিকَ لَهُ، اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ
উচ্চারণঃ- লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহু আকবার কাবীরা, আলহামদু লিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি রাব্বিল আলামীন, লা হাওলা অলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজীযিল হাকীম।
অর্থ- আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহর অনেক অনেক প্রশংসা। আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, পরাক্রমশালী বিজ্ঞানময় আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফেরার এবং সৎকাজ করার (নড়া-সরা) শক্তি নেই।
৯. لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
উচ্চারণঃ- লা হাওলা অলা কুওয়াতা ইল্লা বিল্লাহি।
অর্থ- পরাক্রমশালী আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফেরার এবং সৎকাজ করার শক্তি নেই। এটি জান্নাতের একটি ভাণ্ডার।
টিকাঃ
৮৮. বুখারী ৪/৪৮, মুসলিম ৪/২০৭১
৮৯. বুখারী ७/২৬৭, মুসলিম ৪/২০৭১
৯০. বুখারী ७/২৬৮, মুসলিম ৪/২০৭১
৯১. মুসলিম ৪/২০৭২
৯২. মুসলিম ২৭০২নং
৯৩. তিরমিযী ৫/৫১১
৯৪. উচ্চারণ ও অর্থ ৩নং এর অনুরূপ
৯৫. মুসলিম
৭৪. বুখারী
৭৫. বুখারী ৭/১৫৮, মুসলিম ৪/২০৭২
৭৬. মুসলিম ৩/১৩৫৫
৭৭. তিরমিযী ৫/৪৮২
৭৮. মুসলিম ২৬৪৮
৭৯. মুসলিম
৮০. মুসলিম ২৭২৬নং
৬১. তাবারানী, সহীহুল জামি' ২৬৫৫নং
৬২. বুখারী ১১/২১০, মুসলিম ৪/২০৭৬