📄 কুরআনে কৃতজ্ঞতা
১. আল্লাহকে স্মরণ করলে আল্লাহও তাকে স্মরণ করেন:
فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ
"কাজেই তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব এবং আমার শোকর করতে থাকো, না-শোকরি কোরো না।"[১৩৩]
২. কৃতজ্ঞ বান্দারাই সত্যিকার ইবাদাতকারী :
... وَاشْكُرُوا لِلَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ
"...আল্লাহর উদ্দেশ্যে শোকর করতে থাকো, যদি তোমরা তাঁরই ইবাদাত করে থাকো।"[১৩৪]
৩. আল্লাহ ঈমানের পাশেই কৃতজ্ঞতাকে স্থান দিয়েছেন এবং পরিষ্কার করেছেন—যে তাঁর প্রতি কৃতজ্ঞ হয় এবং ঈমান আনে, তাকে শাস্তি দিয়ে আল্লাহর কোনো লাভ নেই।
مَّا يَفْعَلُ اللَّهُ بِعَذَابِكُمْ إِن شَكَرْتُمْ وَآمَنتُمْ...
"তোমরা যদি শোকরগুজারি করো আর ঈমান আনো, তাহলে তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ কী করবেন?... "[১৩৫]
অন্য অর্থে আপনাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে আপনি যদি তা পূরণ করেন, অর্থাৎ আপনার মধ্যে যদি ঈমান ও কৃতজ্ঞতা থাকে তবে আল্লাহ আপনাকে কেন শাস্তি দেবেন?
৪. আল্লাহ মানুষকে দু-ভাগে ভাগ করেছেন: কৃতজ্ঞ ও অকৃতজ্ঞ। তিনি অকৃতজ্ঞতা ও অকৃতজ্ঞ ব্যক্তিকে সবচেয়ে বেশি ঘৃণা করেন। আর কৃতজ্ঞতা ও কৃতজ্ঞ ব্যক্তিকে সবেচেয়ে বেশি ভালোবাসেন।
إِنَّا هَدَيْنَاهُ السَّبِيلَ إِمَّا شَاكِرًا وَإِمَّا كَفُورًا *
"আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, না-হয় সে অকৃতজ্ঞ হবে। "[১৩৬]
৫. কৃতজ্ঞতা নিজের, আমাদের নিজেদের জন্যই:
هَذَا مِن فَضْلِ رَبِّي لِيَبْلُوَنِي أَأَشْكُرُ أَمْ أَكْفُرُ وَمَن شَكَرَ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَن كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيٌّ كَرِيمٌ *
"এটা আমার প্রতিপালকের অনুগ্রহ, আমাকে পরীক্ষা করার জন্য-আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, না অকৃতজ্ঞ হই। যে কৃতজ্ঞতা প্রকাশ করে, সে নিজের কল্যাণেই কৃতজ্ঞতা প্রকাশ করে। আর যে অকৃতজ্ঞ হয় (সে জেনে রাখুক), নিশ্চয়ই আমার প্রতিপালক অভাবমুক্ত, মর্যাদায় সর্বশ্রেষ্ঠ। "[১৩৭]
আল্লাহ আরও বলেন:
وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ )
"স্মরণ করো, যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেন-যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য (আমার নিআমাত) বৃদ্ধি করে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও (তবে জেনে রেখ, অকৃতজ্ঞদের জন্য) আমার শাস্তি অবশ্যই কঠিন। "[১৩৮]
إِن تَكْفُرُوا فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنكُمْ وَلَا يَرْضَى لِعِبَادِهِ الْكُفْرَ وَإِن تَشْكُرُوا يَرْضَهُ لَكُمْ
"তোমরা যদি কুফুরি করো তবে (জেনে রেখো), আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। তিনি তাঁর বান্দাদের জন্য কুফরি আচরণ পছন্দ করেন না। তোমরা যদি কৃতজ্ঞ হও, তবে তোমাদের জন্য তিনি তা পছন্দ করেন।"[১৩৯]
৬. কুরআনে কৃতজ্ঞ-অকৃতজ্ঞের মাঝে তুলনা:
وَمَا مُحَمَّدُ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَّاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ
"মুহাম্মাদ হচ্ছে একজন রাসূল মাত্র, তাঁর পূর্বে আরও অনেক রাসূল গত হয়েছে; কাজেই সে যদি মারা যায় কিংবা নিহত হয়, তবে কি তোমরা উল্টোদিকে ঘুরে দাঁড়াবে? এবং যে ব্যক্তি উল্টোদিকে ফিরে দাঁড়ায় সে আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না এবং আল্লাহ কৃতজ্ঞদের অতিশীঘ্রই বিনিময় প্রদান করবেন। "[১৪০]
টিকাঃ
১৩৩. সূরা আল-বাকারা, ২:১৫২
১৩৪. সূরা আল-বাকারা, ২:১৭২
১৩৫. সূরা আন নিসা, ৪:১৪৭
১৩৬. সূরা আল-ইনসান, ৭৬:৩
১৩৭. সূরা আন-নামূল, ২৭:৪০
১৩৮. সূরা ইবরাহীম, ১৪:৭
১৩৯. সূরা আয-যুমার, ৩৯:৭
১৪০. সূরা আল ইমরান, ৩:১৪৪
📄 কৃতজ্ঞতার পুরস্কার
৭. কৃতজ্ঞতার পুরস্কার অফুরন্ত :
... لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ
"যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য (আমার নিআমাত) বৃদ্ধি করে দেব।" [১৪১]
৮. অন্যান্য পুরস্কার ও অনুগ্রহ আল্লাহর ইচ্ছের সাথে শর্তযুক্ত, যেমন ধরুন দারিদ্র্য থেকে মুক্তি:
... وَإِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيكُمُ اللَّهُ مِن فَضْلِهِ إِن شَاءَ
"তোমরা যদি দরিদ্রতার ভয় করো, তবে আল্লাহ ইচ্ছে করলে অচিরেই তাঁর অনুগ্রহের মাধ্যমে তোমাদেরকে অভাব-মুক্ত করে দেবেন। "[১৪২]
৯. দুআর উত্তর :
بَلْ إِيَّاهُ تَدْعُونَ فَيَكْشِفُ مَا تَدْعُونَ إِلَيْهِ إِن شَاءَ ....
"বরং (এমন অবস্থায়) তোমরা একমাত্র তাঁকেই ডেকে থাকো, অতঃপর ইচ্ছে করলে তিনি তা দূর করে দেন যার জন্য তোমরা তাঁকে ডাকো।" [১৪৩]
১০. রিযক বৃদ্ধি :
... يَرْزُقُ مَن يَشَاءُ ...
"তিনি যাকে যা ইচ্ছে রিযক দেন।" [১৪৪]
১১. ক্ষমাপ্রাপ্তি:
... يَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ .
"তিনি যাকে চান, ক্ষমা করেন। যাকে ইচ্ছে, আযাব দেন।" [১৪৫]
১২. ঐশী রহমত :
ثُمَّ يَتُوبُ اللَّهُ مِن بَعْدِ ذَلِكَ عَلَى مَن يَشَاءُ .
"এরপরও আল্লাহ যার জন্য ইচ্ছে করবেন, তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।" [১৪৬]
কিন্তু আল্লাহ কৃতজ্ঞতার পুরস্কার শর্তযুক্ত করেছেন:
... وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ )
"এবং আল্লাহ কৃতজ্ঞদের অতিশীঘ্রই বিনিময় প্রদান করবেন।" [১৪৭]
.... وَسَنَجْزِي الشَّاكِرِينَ *
"এবং আমি অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেব। "[১৪৮]
টিকাঃ
১৪১. সূরা ইবরাহীম, ১৪:৭
১৪২. সূরা আত-তাওবাহ, ৯:২৮
১৪৩. সূরা আল-আন'আম, ৬:৪১
১৪৪. সূরা আশ-শুরা, ৪২:১৯
১৪৫. সূরা আল-ফাতহ, ৪৮:১৪
১৪৬. সূরা আত-তাওবাহ, ৯:২৭
১৪৭. সূরা আল ইমরান, ৩:১৪৪
১৪৮. সূরা আল ইমরান, ৩:১৪৫
📄 ইবলিস এবং কৃতজ্ঞতা
১৩. মানুষকে অকৃতজ্ঞ করা ইবলিসের লক্ষ্য :
ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَن شَمَابِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ )
"তারপর আমি তাদের সামনে দিয়ে, তাদের পেছন দিয়ে, তাদের ডান দিয়ে, তাদের বাম দিয়ে, তাদের কাছে অবশ্যই আসব। তুমি তাদের অধিকাংশকেই শোকর আদায়কারী পাবে না।" [১৪৯]
১৪. আর খুব কম লোকই কৃতজ্ঞ :
.... وَقَلِيلٌ مِّنْ عِبَادِيَ الشَّكُورُ )
"আমার বান্দাদের অল্পই কৃতজ্ঞ।"[১৫০]
টিকাঃ
১৪৯. সূরা আল-আ'রাফ, ৭:১৭
১৫০. সূরা সাবা, ৩৪:১৩
📄 কৃতজ্ঞতা এবং ইবাদাত
১৫. আল্লাহ কুরআনে বলেন, একমাত্র কৃতজ্ঞ বান্দারাই সত্যিকার ইবাদাত করে। সুতরাং যারা কৃতজ্ঞ বান্দা নয়, তারা প্রকৃত অর্থে ইবাদাতকারীদের অন্তর্ভুক্ত নয়।
.... وَاشْكُرُوا لِلَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ )
"এবং আল্লাহর উদ্দেশে শোকর করতে থাকো, যদি তোমরা তাঁরই ইবাদাত করে থাকো।" [১৫১]
১৬. আল্লাহ মূসা -কে কৃতজ্ঞতার সাথে তাঁর অনুগ্রহ গ্রহণের নির্দেশ দিচ্ছেন:
قَالَ يَا مُوسَى إِنِّي اصْطَفَيْتُكَ عَلَى النَّاسِ بِرِسالاتِي وَبِكَلَامِي فَخُذْ مَا آتَيْتُكَ وَكُن مِّنَ الشَّاكِرِينَ )
"তিনি বললেন, হে মূসা, আমি আমার রিসালাত (যা তোমাকে দিয়েছি) ও আমার বাক্য (যা তোমার সঙ্গে বলেছিলাম তার) দ্বারা সকল লোকের মধ্য থেকে তোমাকে নির্বাচিত করেছি। কাজেই যা তোমাকে দিয়েছি তা গ্রহণ করো আর শোকর আদায়কারীদের অন্তর্ভুক্ত হও।"[১৫২]
১৭. কৃতজ্ঞতা: আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম
... وَإِن تَشْكُرُوا يَرْضَهُ لَكُمْ ...
"তোমরা যদি কৃতজ্ঞ হও, তবে তোমাদের জন্য তা তিনি পছন্দ করেন। "[১৫৩]
১৮. কৃতজ্ঞ হওয়ার জন্যে ইবরাহীম -এর প্রশংসা :
إِنَّ إِبْرَاهِيمَ كَانَ أُمَّةً قَانِتَا لِلَّهِ حَنِيفًا وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِينَ شَاكِرًا لِأَنْعُمِهِ اجْتَبَاهُ وَهَدَاهُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
"ইবরাহীম ছিল আল্লাহর প্রতি বিনয়াবনত একনিষ্ঠ এক উম্মাত। আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। সে ছিল আল্লাহর নিআমাতরাজির জন্য শোকরগুজার। আল্লাহ তাকে বেছে নিয়েছিলেন আর তাকে সরল-সঠিক পথ দেখিয়েছিলেন।" [১৫৪]
১৯. কৃতজ্ঞতা: মানুষ সৃষ্টির একটি উদ্দেশ্য
وَاللَّهُ أَخْرَجَكُم مِّن بُطُونِ أُمَّهَاتِكُمْ لَا تَعْلَمُونَ شَيْئًا وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةً لَعَلَّكُمْ تَشْكُرُونَ
"আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেন, তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে শোনার শক্তি, দেখার শক্তি আর অন্তর দান করেছেন যাতে তোমরা শোকর আদায় করতে পারো।" [১৫৫]
২০. কৃতজ্ঞতা: সাহায্য ও বিজয়ের শর্ত
وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
"এবং আল্লাহ তোমাদের হীন অবস্থায় বদর যুদ্ধক্ষেত্রে তোমাদের সাহায্য করেছেন, সুতরাং আল্লাহকে ভয় করে চলো, যেন তোমরা শোকরগুজার হতে পারো।"[১৫৬]
২১. কৃতজ্ঞতা: নবি পাঠানোর উদ্দেশ্য
فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ الله
"কাজেই তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব এবং আমার শোকর করতে থাকো, না-শোকরি কোরো না।"[১৫৭]
টিকাঃ
১৫১. সূরা আল-বাকারাহ, ২:১৭২
১৫২. সূরা আল-আ'রাফ, ৭:১৪৪
১৫৩. সূরা আয-যুমার, ৩৯:৭
১৫৪. সূরা আন-নাহল, ১৬:১২০-১২১
১৫৫. সূরা আন-নাহল, ১৬:৭৮
১৫৬. সূরা আল ইমরান, ৩:১২৩
১৫৭. সূরা আল বাকারাহ, ২:১৫২