📘 সিয়াম ও যাকাত > 📄 গৃহপালিত পশুর যাকাতের নিসাব

📄 গৃহপালিত পশুর যাকাতের নিসাব


হাদীসের আলোকে উট, গরু ও ছাগলের যাকাত ছকের মাধ্যমে দেখানো হল:

📘 সিয়াম ও যাকাত > 📄 উটের যাকাতের নিসাব

📄 উটের যাকাতের নিসাব


৫টি উট (এর কম হলে যাকাত ফরজ নয়) হলে তার যাকাত:
- ১ থেকে ৪ পর্যন্ত: কোন যাকাত দিতে হবে না
- ৫ থেকে ৯ পর্যন্ত: ১টি ছাগল
- ১০ থেকে ১৪ পর্যন্ত: ২টি ছাগল
- ১৫ থেকে ১৯ পর্যন্ত: ৩টি ছাগল
- ২০ থেকে ২৪ পর্যন্ত: ৪টি ছাগল
- ২৫ থেকে ৩৫ পর্যন্ত: দুই বছর বয়সের ১টি স্ত্রী উট
- ৩৬ থেকে ৪৫ পর্যন্ত: তিন বছর বয়সের ১টি স্ত্রী উট
- ৪৬ থেকে ৬০ পর্যন্ত: চার বছর বয়সের ১টি স্ত্রী উট
- ৬১ থেকে ৭৫ পর্যন্ত: পাঁচ বছর বয়সের ১টি স্ত্রী উট
- ৭৬ থেকে ৯০ পর্যন্ত: ২ থেকে ৩ বছর বয়সের ২টি স্ত্রী উট
- ৯১ থেকে ১২০ পর্যন্ত: ৩ থেকে ৪ বছর বয়সের ২টি স্ত্রী উট

যখন উটের সংখ্যা ১২০ এর বেশি হবে, তখন প্রতি ৪০টির জন্য ৩ বছর বয়সের ১টি স্ত্রী উট এবং প্রতি ৫০টি উটের জন্য ৪ বছর বয়সের ১টি স্ত্রী উট দিতে হবে।

📘 সিয়াম ও যাকাত > 📄 গরুর যাকাতের নিসাব

📄 গরুর যাকাতের নিসাব


৩০টি গরু (এর কম হলে যাকাত ফরজ নয়) হলে তার যাকাত:
- ১ থেকে ২৯ পর্যন্ত: কোন যাকাত দিতে হবে না
- ৩০ থেকে ৩৯ পর্যন্ত: ১টি ১ বছর বয়সের ষাঁড়
- ৪০ থেকে ৫৯ পর্যন্ত: ১টি ২ বছর বয়সের গাভী
- ৬০ থেকে ৬৯ পর্যন্ত: ২টি ১ বছর বয়সের ষাঁড় বা গাভী
- ৭০ থেকে ৭৯ পর্যন্ত: ১টি ২ বছর বয়সের গাভী এবং একটি ১ বছর বয়সের ষাঁড়
- ৮০ থেকে ৮৯ পর্যন্ত: ২টি ২ বছর বয়সের গাভী
- ৯০ থেকে ৯৯ পর্যন্ত: ৩টি ১ বছর বয়সের গাভী
- ১০০ থেকে ১০৯ পর্যন্ত: ১টি ২ বছর বয়সের গাভী এবং ২টি ১ বছর বয়সের ষাঁড়
- ১১০ থেকে ১১৯ পর্যন্ত: ২টি ২ বছর বয়সের গাভী এবং ১টি ১ বছর বয়সের ষাঁড়
- ১২০ থেকে ১২৯ পর্যন্ত: ৩টি ২ বছর বয়সের গাভী এবং ৪টি ১ বছর বয়সের ষাঁড়

এরপর প্রত্যেক ৩০টি গরুর জন্য ১ বছরের ১টি গরু এবং প্রত্যেক ৪০টি গরুর জন্য ২ বছরের ১টি গরু যাকাত দিতে হবে।

📘 সিয়াম ও যাকাত > 📄 ছাগল, ভেড়া ও দুম্বার যাকাতের নিসাব

📄 ছাগল, ভেড়া ও দুম্বার যাকাতের নিসাব


৪০টি ছাগল/ভেড়া/দুম্বা (এর কম হলে যাকাত ফরয নয়) হলে তার যাকাত:
- ১ থেকে ৩৯ পর্যন্ত: কোন যাকাত দিতে হবে না
- ৪০ থেকে ১২০ পর্যন্ত: ১টি ছাগল/ভেড়ী/দুম্বা
- ১২১ থেকে ২০০ পর্যন্ত: ২টি ছাগল/ভেড়ী/দুম্বা
- ২০১ থেকে ৩০০ পর্যন্ত: ৩টি ছাগল/ভেড়ী/দুম্বা

এর পর প্রতি ১০০টি অতিরিক্ত ছাগল/ভেড়ী/দুম্বার জন্য একটি ছাগল/ভেড়ী/দুম্বা যাকাত বাবদ গণ্য হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00