📘 সীরাতে সাইয়্যেদুল মুরসালীন 📄 নবুয়্যাত লাভের পূর্বে নবী-রাসূলের মন-মানসিকতা

📄 নবুয়্যাত লাভের পূর্বে নবী-রাসূলের মন-মানসিকতা

কেউ কেউ অনুমান করেন নবী-রাসূলগণ নবুয়‍্যাত লাভ করার পূর্বেও তেমনি জ্ঞানের অধিকারী ছিলেন, যেমন জ্ঞান তাদের ছিল নবুয়্যাত লাভ করার পরে। কিন্তু তাদের এই ধারণা ভুল। যে সকল নবী-রাসূল সম্পর্কে আমরা কুরআন থেকে জানতে পারি, তাদের জীবনীর দিকে দৃষ্টি নিক্ষেপ করলেও এ কথা স্পষ্ট হয়ে যায় যে, তাঁরা যে নবী হবেন এই কথাটিও তাঁদের জানা ছিলো না। নবী করীম (সা:) ও জানতেন না তিনি নবী হবেন। শিশুকাল থেকেই তিনি মূর্তির প্রতি চরম ঘৃণা পোষণ করতেন। তাঁর পরিবারের অন্য সদস্যগণ তাঁকে কখনো মূর্তির সামনে নিতে পারেনি। কিশোর বয়স থেকেই তিনি পরম সত্তার সন্ধানে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং অনুধাবন করেছেন, দৃষ্টির সম্মুখের মানুষগুলো যাদের সামনে মাথানত করে মনের আকাংখা পেশ করছে, বিপদে যাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, তাদের কোনই ক্ষমতা নেই। বরং সে মূর্তিই আরেকজন মহাক্ষমতাশালীর অধীন।

মহান আল্লাহর অসীম অনুগ্রহে নবী করীম (সা:) ছিলেন যাবতীয় পাপ ও পংকিলতার বহু উর্ধ্বে। পবিত্র কুরআন থেকে যেমন সূরা শুরার ৫২ নং আয়াত, সূরা কাসাসের 8৬ নং আয়াত ও সূরা দুহার ৭ নং আয়াতসহ অনেক আয়াত থেকেই আমরা জানতে পারি, মহান আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণের পূর্বে নবীগণ যে জ্ঞানের অধিকারী ছিলেন সে জ্ঞান ছিলো সমাজের সর্বোৎকৃষ্ট গুণ-বৈশিষ্ট্যের অধিকারী মানুষেরই অনুরূপ। সমাজের সাধারণ মানুষ এবং তাঁদের মধ্যে বিশাল পার্থক্য ছিল এবং নবী-রাসূল ছিলেন দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ তা'য়ালা তাদের সম্পর্কে বলেছেন-

وَإِنَّهُمْ عِنْدَنَا لَمِنَ الْمُصْطَفَيْنَ الْأَخْيَارِ طَ

নিঃসন্দেহে তাঁরা (নবী-রাসূল) আমার কাছে বিশেষ বাছাই- পছন্দ করা সর্বোত্তম ব্যক্তিবর্গের মধ্যে গণ্য। (সূরা ছোয়াদ-৪৭)

নবুয়‍্যাত লাভের পূর্বে সাধারণের থেকে তাদের জীবনধারা ছিল সম্পূর্ণ পৃথক। দৈনন্দিন সাধারণ কাজ-কর্মে অন্য মানুষের সাথে সামঞ্জস্য থাকলেও তাদের কাজের ধরন এবং মন-মানসিকতা, চিন্তা-চেতনা ছিল সমগ্র পৃথিবীর সকল মানুষের থেকে পৃথক। কিন্তু আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান এবং ওহী সম্পর্কে জ্ঞান ছিল না বলেই ধারণা হয়। একদিকে এ কথার সাক্ষ্য পবিত্র কুরআন দেয় অপর দিকে সাক্ষ্য দেয় স্বয়ং নবীর অবস্থা। কেননা, ওহী সম্পর্কে যদি তাদের পূর্ণ জ্ঞান পূর্ব থেকেই থাকতো, তাহলে প্রথম ওহী অবতীর্ণের সময় তাঁরা অস্থির হয়ে পড়তেন না।

পক্ষান্তরে ওহী অবতীর্ণের পূর্বে তাদের মনে এবং চিন্তার জগতে যে সকল চিন্তার উদয় হতো, সে চিন্তার ভিত্তি মিথ্যার উপরে ছিলো না। প্রকৃত সত্যের দিকেই তাদের চিন্তা ধাবিত হতো। তাঁদের চোখ যা দেখতো, ঘুমের অবচেতন জগতে যে দৃশ্য এসে চোখের সামনে ধরা দিত তা ছিল বাস্তব। মহান আল্লাহ ওহীর জ্ঞান দিয়ে তাদের সামনে মহাসত্যের এক আশ্চর্য পৃথিবীর দ্বার উন্মোচন করে দিতেন। তাদের বিশ্বাস দৃঢ় প্রত্যয়ে পরিণত হতো।

অর্থাৎ নবীগণ ওহীজ্ঞানের পূর্বে পরিচালিত হতেন বুদ্ধিবৃত্তিক এবং প্রাকৃতিক হিদায়াতের দ্বারা। তাদের বুদ্ধির জগৎ মহান আল্লাহ এমনভাবে গঠন করেছিলেন যে, সত্য-মিথ্যার পার্থক্য তাঁরা অনায়াসে বুঝে নিয়ে সেভাবে জীবন পরিচালিত করতেন। ইউরোপের মুসলিম বিদ্বেষী ঐতিহাসিকগণ ব্যতীত কেউ বলতে পারবে না যে, কোনো একজন নবীও তাদের জীবনকালে মুহূর্তের জন্য কোনো মূর্তির সামনে মাথানত করেছেন। কেনো করেননি? কারণ তাদের বুদ্ধিই বলে দিত পৃথিবীর অন্যান্য জড়পদার্থের মতই এসব মূর্তিও জড়পদার্থ। এসবের নিজস্ব কোনই ক্ষমতা নেই। সমগ্র পৃথিবীর দিকে তাদের দৃষ্টি সহজাত প্রবৃত্তির কারণেই নিপতিত হতো এবং তাদের মন বলে উঠতো, এসবের পেছনে একজন মহাক্ষমতাবানের ক্ষমতা কার্যকর রয়েছে। সৃষ্টির কোনো কিছুই বৃথা সৃষ্টি করা হয়নি। সাধারণ কোনো মানুষের মনে এ ধরনের চিন্তার উদয় না হলেও নবুয়‍্যাত পূর্ববর্তী জীবনে নবীদের মনে হতো। যারা উচ্চ পর্যায়ের সাধক ছিলেন বা সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করতেন এবং সৃষ্টির সন্ধান করতে যেয়ে স্রষ্টার সন্ধান করতেন তাদের মনেও উল্লেখিত চিন্তার উদয় হতো।

এ কারণেই চিন্তাশীলগণ কুরআনের আলোকে বলেছেন, নবীদের নবুয়‍্যাত পূর্ববর্তী জীবনের চিন্তাধারা উচ্চ পর্যায়ের মানুষের চিন্তাধারার মতই ছিল। পবিত্র কুরআনে আল্লাহ আহ্বান করেছেন, তোমরা যে পৃথিবীতে বাস করছো, তোমরা যে দেহ নিয়ে চলাফেরা করো, দৈনন্দিন জীবনে তোমরা যে সামগ্রী ব্যবহার করো, স্ত্রীর গর্ভে যা নিক্ষিপ্ত হয় এসব নিয়ে তোমরা কেনো চিন্তা-গবেষণা করো না?

এ সব নিয়ে চিন্তা গবেষণা করলেই তোমরা অনুধাবন করতে পারবে, তোমাদের প্রকৃত স্রষ্টা কে। তোমরা অনুভব করতে পারবে, তোমাদেরকে বৃথা সৃষ্টি করা হয়নি। মহান আল্লাহ যাকে নবী হিসেবে তাঁর বান্দাদের সামনে প্রেরণ করবেন, তাদের মনে এ সকল চিন্তার উদয় হতো এবং তারা মহাসত্য অনুধাবন করতেন। প্রাকৃতিক নিদর্শনাবলী পর্যবেক্ষণ চিন্তা-গবেষণা এবং সহজাত জ্ঞানের প্রয়োগ করে নবীগণ চলতেন। বিভিন্ন নবীর নবুয়‍্যাত পূর্ববর্তী জীবনের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেই আমাদের সামনে সে সত্য প্রতিভাত হয়ে ওঠে। নবী করীম (সা:) এর নবুয়‍্যাত পূর্ববর্তী জীবনে দেখা যায়, সে সমাজে প্রচলিত কোনো একটি প্রথার সাথে তিনি নিজেকে সম্পৃক্ত করেননি বা ক্ষণিকের জন্যও তা গ্রহণ করেননি। তিনি আল্লাহ তা'য়ালার প্রতি বিশ্বাসের ক্ষেত্রে মুহূর্তের জন্যও অংশীদারিত্ব মেনে নেননি। যে বিশ্বাসের বেষ্টনে তিনি পরিবেষ্টিত ছিলেন মাতৃগর্ভ থেকে এই বিশাল পৃথিবীতে এসে চৈতন্য উদয়ের পরে তিনি ঐ সকল বিশ্বাস নিজের অন্তরে এক মুহূর্তের জন্য স্থান দেননি।

যে পরিবারে এবং পরিবেশে তিনি শিশুকাল থেকে চল্লিশ বছর বয়সে পদার্পণ করলেন, অবাক করার বিষয় হলো সে পরিবার এবং পরিবেশের সামান্য ছোঁয়া তাঁকে স্পর্শ করতে পারলো না। এক আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষের জীবনে আর তাঁর জীবনে কোনই পার্থক্য ছিল না। মুসলিম জাতির পিতা হযরত ইবরাহীম (আ:) যে আদর্শ মানব জাতির সামনে উপস্থাপন করেছিলেন, সে আদর্শে যে বিকৃত করা হয়েছিল এবং ঘৃণিত নতুন প্রথার আমদানী করে তা অনুসরণ করা হতো, ক্ষণিকের জন্য তিনি তা মেনে নেননি। প্রতিমার উদ্দেশ্যে বলিদানকৃত পশুর গোস্ত তিনি ভক্ষণ করেননি। বন্যার পানির ন্যায় যে সমাজে মদ প্রবাহিত হতো, সে মদ তাঁকে স্পর্শ করতে পারেনি।

নারী ভোগের প্রতিটি দ্বার যেখানে ছিল উন্মুক্ত, তিনি সে দ্বারের দিকে অবচেতন মনেও কখনো নিজের পদদ্বয় দূরে থাক- মুহূর্তের জন্য স্বীয় মনকে অগ্রসর করাননি।

তাঁর গোত্র কুরাইশ গোত্র সে সমাজে আভিজাত্যের অহঙ্কারে এক বৈষম্য সৃষ্টি করে রেখেছিল। তাঁরা দাবী করতো সকল মানুষের মধ্যে তাঁরা শ্রেষ্ঠ। সুতরাং হজ্জের সময়ে অন্যদের মতো তাদেরকে আরাফাতে যাওয়া আসা করতে হবে না। তাদের দাবী ছিল, কুরাইশরা শ্রেষ্ঠত্বের কারণে কা'বার বাইরে গিয়ে সাধারণ হাজ্জীদের মতো আরাফাতে অবস্থান করতে পারে না, এটা তাদের মর্যাদার পরিপন্থী। কিন্তু তাঁরা এটা জানতো যে, মক্কা থেকে হজ্জের সময় আরাফাতে গমন করা ইবাদাতের অংশ। কিন্তু তাঁরা সম্পূর্ণ সচেতনভাবে এই ইবাদাতকে সংকীর্ণ করেছিল।

মক্কার অধিবাসীদের মধ্যে যারা কুরাইশদের সাথে আত্মীয়তার বন্ধনে বা বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিল, তাঁরাও আত্মীয়তা বা বন্ধুত্বের সূত্রে মর্যাদার দাবী উত্থাপন করে কুরাইশদের অনুকরণে হজ্জের ইবাদাতে সংকীর্ণতা এনেছিল। তাঁরাও আরাফাতে যাওয়া বন্ধ করে দিয়েছিল। আরেকটি প্রথা তাঁরা প্রবর্তিত করেছিল, কা'বা এলাকার বাইরে থেকে যারা আসবে তাঁরা তাদের সাথে নিয়ে আসা খাদ্য গ্রহণ এবং পোষাক পরিধান করতে পারবে না। কা'বার সেবক কুরাইশরা যে খাদ্য সরবরাহ করবে তা গ্রহণ এবং যে পোষাক সরবরাহ করবে তা পরিধান করতে হবে। সরবরাহ করতে অক্ষম হলে উলঙ্গ হয়ে কা'বা তাওয়াফ করতে হবে। সে সমাজের মানুষ এ সকল বাতিল প্রথা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে অনুসরণ করতো।

কিন্তু মুহাম্মাদ (সা:) কুরাইশদের এ সব প্রথা কখনো গ্রহণ করেননি। নবুয়‍্যাত লাভের পূর্বে কুরাইশদের প্রবর্তিত প্রথা নিষ্ঠুর পায়ে দলিত মথিত করে তিনি আরাফাতে গমন করতেন। হযরত ইবরাহীম (আ:) যে পদ্ধতিতে হজ্জ আদায় করেছেন, তিনি সে পদ্ধতি তথা আল্লাহ তা'য়ালার শিখানো নিয়মে হজ্জ সমাপন করেছেন। অর্থাৎ তদানীন্তন পৃথিবীতে প্রচলিত যাবতীয় অনাচার থেকে তিনি ছিলেন মুক্ত।

নবী করীম (সা:) তাঁর দৃষ্টির সামনে বিরাজিত সমস্যা সমাধানের চিন্তায় নিজেকে লোকালয় থেকে অনেক দূরে সরিয়ে নিলেন। প্রায়ই তিনি নির্জনতা অবলম্বন করতেন। যে সকল সমস্যা নিয়ে তিনি চিন্তায় অস্থির থাকতেন, এসব সমস্যার সমাধান আল্লাহ তা'য়ালা তাঁকে ওহীর মাধ্যমে দান করবেন। সুতরাং ওহী নাজিলের সময় যতো এগিয়ে আসতে থাকে মুহাম্মাদ (সা:) এর নির্জনতা অবলম্বন ততই বৃদ্ধি পেতে থাকলো। তিনি মক্কা থেকে তিন মাইল দূরে একটি পাহাড়ে চলে যেতেন। সে পর্বতের হেরা নামক গুহায় বিশেষ ইবাদাতে নিমগ্ন হয়ে পড়তেন। এ সময়ে তিনি সত্য এবং সুন্দর স্বপ্ন দেখতেন। তিনি এমন স্বপ্ন দেখতেন তা যেন মনে হতো তিনি তা বাস্তবে দেখছেন।

পর্বতের গুহায় তিনি ইবাদাতের কোন্ পদ্ধতি অবলম্বন করেছেন তা হাদীসে হযরত আয়িশা (রা:) এর বর্ণনায় উল্লেখ করা হয়েছে, হেরা গুহায় তিনি যে ইবাদাত করতেন তা ছিল চিন্তা-গবেষণা ও উপদেশ গ্রহণ করা। তিনি বাড়ি থেকে খাবার নিয়ে যেতেন অথবা খাদিজা (রা:) স্বয়ং দিয়ে আসতেন বা লোক মারফত প্রেরণ করতেন। কখনো কয়েকদিনের খাবার তিনি একত্রে নিয়ে যেতেন।

হযরত আয়িশা (রা:) বলেছেন, মহান আল্লাহ যে সময় তাঁকে অনুগ্রহ করে মানব জাতির জন্য নবী নির্বাচিত করলেন তখন তিনি নবুয়‍্যাতের একটি অংশ হিসেবে নির্ভুল স্বপ্ন দেখতেন। এ সময় মহান আল্লাহ তাকে নির্জন বাসের প্রতি গভীর আগ্রহী করে তোলেন। তখন তিনি যে স্বপ্নই দেখতেন তা দিনের আলোর মতই বাস্তবে পরিণত হতো। একাকী কোনো নির্জন স্থান সে সময় তাঁর কাছে অধিক প্রিয় ছিল। আরেকটি বর্ণনায় দেখা যায়, নবুয়‍্যাতের সূচনা লগ্নে তিনি বাইরে বের হলেই কোনো নির্জন উপত্যকায় বা নির্জন সমভূমিতে চলে যেতেন। সে সময় তিনি কোনো জড়পদার্থের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেতেন, 'আস্সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ'!

সালামের আওয়াজ শোনার সাথে সাথে তিনি সচকিত হয়ে চারদিকে তাকিয়ে সালাম দাতার সন্ধান করতেন। কিন্তু তিনি তাঁর আশেপাশে গাছ পাথর ছাড়া আর কিছুই দেখতে পেতেন না। এভাবেই সময় তখন অতিবাহিত হচ্ছিল। গবেষকদের ধারণা, ওহী এবং হযরত জিবরাঈল (আ:) কে যেন নবী করীম (সা:) ধারণ করতে পারেন এ কারণেই নবুয়‍্যাতের পূর্বে কিছুদিন মহান আল্লাহ এ অবস্থা সৃষ্টি করে তাঁর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করছিলেন।

হাদীসে দেখা যায়, যে সময় তিনি নির্জনতা অবলম্বন করতেন তখন তিনি প্রচুর দান করতেন। অভাবীদের মধ্যে খাদ্য বিতরণ করতেন। বাড়িতে ফিরে আসার সময় কা'বাঘরে এসে তিনি সাত বার বা ততোধিক বার তওয়াফ করতেন তারপর বাড়িতে যেতেন। এ সময় তিনি যে সকল স্বপ্ন দেখতেন তা শুধু মাত্র সে সময়ের জন্যই সীমাবদ্ধ ছিল না। এ ধরনের স্বপ্ন নবুয়্যাত লাভের পরেও তিনি তাঁর জীবনে বহুবার দেখেছেন।

হাদীসে কুদসী নামে যে হাদীসসমূহ রয়েছে তা অনেকই এ পর্যায়ভুক্ত। এ ছাড়াও তাঁর মনে বিভিন্ন সময় আল্লাহর পক্ষ থেকে নানা কথার উদয় করে দেয়া হতো। এরপর এক রমজান মাসে তিনি হেরা গুহায় চলে গেলেন। রমজানের সেই মহান রাত বিশ্বমানবতার সামনে এসে উপস্থিত হলো, যে রাতে নির্ভুল জীবন বিধান বিশ্বনবীর মাধ্যমে অবতীর্ণ হতে থাকলো।

সে সময়ের অবস্থা সম্পর্কে নবী করীম (সা:) বলেছেন, আমি ঘুমিয়ে ছিলাম। এ সময় হযরত জিবরাঈল (আ:) এসে আমার সামনে উপস্থিত হলেন। তাঁর কাছে ছিল একখণ্ড রেশমী কাপড়। সে কাপড়ে কিছু লেখা ছিল। হযরত জিবরাঈল (আ:) আমাকে বললেন, 'পড়ুন'। আমি জবাব দিলাম আমি পড়তে পারি না। তখন তিনি আমাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। তাঁর সে আলিঙ্গন এমন ছিল যে, আমার মনে হলো আমার প্রাণ বায়ু নির্গত হবে।

তিনি আমাকে পুনরায় বললেন, 'পড়ুন'। আমি পূর্ববৎ বললাম, আমি পড়তে পারি না। তিনি সেই আগের মতই আমাকে এমন জোরে জড়িয়ে ধরলেন যে, এবারেও আমার ধারণা হলো আমার প্রাণ বের হয়ে যাবে। আবারও তিনি আমাকে পূর্বের অনুরূপ বললেন, 'পড়ুন'। এবার আমি বললাম, আমি কি পড়বো? তিনি বললেন, 'পড়ুন আপনার রব-এর নাম সহকারে। যিনি সৃষ্টি করেছেন। জমাট বাঁধা রক্তের এক পিণ্ড হতে মানুষকে সৃষ্টি করেছেন। পড়ুন, আর আপনার রব খুবই অনুগ্রহশীল। যিনি কলমের দ্বারা জ্ঞান শিখিয়েছেন। মানুষকে এমন জ্ঞান দান করেছেন যা সে অবগত ছিলো না'। নবী করীম (সা:) বলেন, 'তিনি যা পড়লেন আমিও তাঁকে তা পরে পড়ে শোনালাম। তখন তিনি বিদায় নিলেন। তারপর আমার ঘুম ভেঙ্গে গেলে আমি জাগ্রত হলাম। তখন আমার উপলব্ধি হলো ক্ষণপূর্বে ঘটে যাওয়া সকল ঘটনা এবং যা আমাকে পড়ানো হয়েছিল তা আমার স্মরণে জাগরুক হয়ে আছে'।

ঐতিহাসিক এবং গবেষকগণ বলেন, বিশ্বনবীর সাথে বাস্তবে হযরত জিবরাঈল (আ:) যে আচরণ করবেন সে আচরণ তাঁর ঘুমের ভেতরে করার অর্থ হলো তা ছিল ঘটিতব্য ঘটনার ভুমিকা। ইবনে হিশাম বর্ণনা করেছেন, এরপর নবী করীম (সা:) সে পাহাড়ের গুহা থেকে বের হয়ে এলেন। পাহাড়ের মাঝামাঝি অবস্থানে আসার পরে তিনি তাঁর মাথার ওপর থেকে এক অশ্রুত কন্ঠ শুনতে পেলেন। তাকে ডেকে বলা হচ্ছে, 'হে মুহাম্মাদ (সা:)! আপনি আল্লাহর রাসূল এবং আমি জিবরাঈল'!

এ কণ্ঠ শ্রবণ করে তিনি ওপরের দিকে তাকিয়ে দেখতে পেলেন, হযরত জিবরাঈল (আ:) একজন অপূর্ব সৌম্যদর্শন আকৃতি ধারণ করে আছেন, কিন্তু তাঁর দু'টো পাখা রয়েছে এবং সে পাখা দুদিকে ছড়িয়ে দিয়েছেন।

তিনি পুনরায় বললেন, 'হে মুহাম্মাদ (সাঃ)! আপনি আল্লাহর রাসূল এবং আমি জিবরাঈল!'

নবী করীম (সা:) হযরত জিবরাঈল (আ:) এর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এরপর তিনি আকাশের যেদিকেই দৃষ্টি দিলেন সেদিকেই তাঁকে দেখতে পেলেন। সমগ্র আকাশ জুড়েই জিবরাঈল (আ:) কে নবী করীম (সা:) বিরাজ করতে দেখলেন। তিনি অবিচল থেকে সেই দৃশ্য দীর্ঘক্ষণ ধরে দেখলেন। তিনি তাঁর কদম মোবারক কোনো দিকেই সরাতে পারছিলেন না। তিনি দেখছিলেন তাঁর সন্ধানে তাঁর সহধর্মিনী লোক প্রেরণ করেছে, সে লোক তাঁর সন্ধান করছে কিন্তু তিনি সে লোককে বলতে পারলেন না তাঁর নিজের অবস্থানের কথা। লোকটি ফিরে চলে গেল। এরপর আকাশে আর কোনো দৃশ্য দেখলেন না। তারপর তিনি ভীত কম্পিত অবস্থায় বাড়িতে ফিরে গেলেন এবং হযরত খাদিজাকে বললেন, 'আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও! আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও'!

হযরত খাদিজা (রা:) তাঁকে কম্বল দিয়ে জড়িয়ে দিলেন। নবী করীম (সা:) এর ভীত কম্পিত অবস্থার অবসান হলে তিনি তাঁর স্ত্রীকে বললেন, 'হে খাদিজা! আমার এ কি হলো'! তারপর তিনি সকল ঘটনা তাঁর স্ত্রীকে শুনিয়ে বললেন, 'আমার নিজের জীবনের ভয় হচ্ছে'।

হযরত খাদিজা (রা:) তাঁকে আশ্বস্ত করে বললেন, 'অসম্ভব! মহান আল্লাহ তা'য়ালা আপনাকে কিছুতেই অসম্মানিত করবেন না এবং আপনার যশ ও খ্যাতির যথোচিত প্রসার না ঘটিয়ে আপনাকে তুলেও নিবে না। কারণ, আপনি আত্মীয়তার হক আদায়কারী, সর্বদা সত্যবাদী, পূর্ণমাত্রায় বিশ্বাসী আমানতদার, অনাথ অক্ষম ইয়াতিম বিধবা প্রতিবন্ধীদের ভার বহনকারী, অভাবগ্রস্ত বেকারদের জন্য উপার্জনের ব্যবস্থা গ্রহণে সদাসচেষ্ট, অতিথিদের প্রতি যত্নবান এবং প্রাকৃতিক দুর্যোগে অসহায় দুঃস্থ মানুষের নিকটতম বন্ধু ও সাহায্যকারী'।

মানবতার চরোমৎকর্ষের যে মূল সাতটি গুণ মহান আল্লাহ নবী করীম (সা:) এর মধ্যে দান করেছেন তা হযরত খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা:) অল্প কথায় প্রকাশ করলেন। এরপরে হযরত খাদিজা (রা:) নবী করীম (সা:) কে সাথে করে ওয়ারাকা ইবনে নওফেলের কাছে গেলেন। এ লোকটি ছিলেন বয়সে বৃদ্ধ ও অন্ধ। তিনি ছিলেন খাদিজা (রা:) এর চাচাত ভাই। তিনি পৌত্তলিকতা সহ্য করতে না পেরে পরবর্তীতে হযরত ঈসা (আ:) এর অনুসারী হয়েছিলেন। তিনি আরবী এবং হিব্রু ভাষায় ইন্জিল লিখতেন। হযরত খাদিজা তাকে সকল ঘটনা জানালেন। তিনিও নবী করীম (সা:) কে প্রশ্ন করে ঘটনা জেনে নিলেন।

সবকিছু শুনে তিনি বলে উঠলেন, 'এ তো সেই ফেরেশতা যাকে মহান আল্লাহ হযরত মূসা (আ:) এর কাছে প্রেরণ করেছিলেন। আফসোস! আপনার নবুয়্যাত যুগে আমি যদি যুবক থাকতাম! আফসোস! আপনার জাতি যখন আপনাকে বহিষ্কৃত করবে! সে সময়ে যদি আমি জীবিত থাকতাম'!

তাঁর এসব কথা শুনে নবী করীম (সা:) জানতে চাইলেন, 'আমার জাতি আমাকে বের করে দেবে'?

ওয়ারাকা ইবনে নওফেল জানালো, 'অবশ্যই! আপনার ওপরে যে দায়িত্ব অর্পন করা হয়েছে, এ দায়িত্ব যার ওপরেই অর্পিত হবে অথচ তাঁর সাথে শত্রুতা করা হবে না, এমন কখনো হয়নি। সে সময় পর্যন্ত আমি যদি জীবিত থাকি তাহলে আমি অবশ্যই আপনাকে সাহায্য করবো'।

ওহীর সূচনায় নবী করীম (সা:) ও হযরত খাদিজা (রা:) এর এ সব ঘটনা অকাট্য এবং স্পষ্টভাবে প্রমাণ করে যে, হযরত জিবরাঈল (আ:) এর আগমনের মুহূর্তকাল পূর্বেও নবী করীম (সা:) কল্পনাও করেননি তাঁকে নবী হিসেবে নির্বাচিত করা হয়েছে। নবী পদের জন্য আকাংখা পোষণ করা তো অনেক পরের বিষয়, তাঁকে নিয়ে এমন ঘটনা ঘটবে এ ধরনের চিন্তাও তাঁর মনে কখনো জাগেনি। জিবরাঈল (আ:) এর আগমন তাঁর কাছে ছিল সম্পূর্ণ আকস্মিক বিষয়। এ ধরনের অলৌকিক ঘটনা সাধারণ মানুষের ক্ষেত্রে ঘটলে সে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া হতো, নবী করীম (সা:) এর মধ্যেও তাই হয়েছে। তাঁর এই প্রতিক্রিয়াই প্রমাণ করে যে, তিনি এ সম্পর্কে সম্পূর্ণ অচেতন ছিলেন।

এ কারণেই দেখা যায় তিনি যখন ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার আন্দোলন শুরু করলেন, তখন মক্কার লোকজন তাকে বিভিন্ন ধরনের অবাঞ্ছিত প্রশ্ন করলেও এ কথা তাঁকে তারা বলেনি, 'আপনি বহুদিন থেকে নবী হবার চেষ্টা-সাধনা করছেন এবং একদিন আপনি এমন একটা কিছু দাবী করবেন এটা আমরা জানতাম'।

কিন্তু ইতিহাস বলে, তাঁরা এ ধরণের কোনো প্রশ্ন কখনো করেনি। না করার কারণ হলো, তাদের সামনে বিশ্বনবীর সমগ্র জীবনকাল ছিল। দীর্ঘ চল্লিশ বছর ধরে তাঁরা তাঁকে দেখছিল। নবী করীম (সা:) এর ভেতরে তাঁরা এমন কোনো কিছু দেখেনি, যার কারণে তাদের কাছেও মুহাম্মাদ (সা:) এর নবুয়‍্যাত ছিল সম্পূর্ণ আকস্মিক ঘটনা। ফলে তারা তাঁকে নানা প্রশ্ন বাণে জর্জরিত করলেও ঐ প্রশ্ন কখনো করেনি।

সমগ্র পৃথিবীর মধ্যে তখন একমাত্র নবী করীম (সা:) ই ছিলেন ব্যতিক্রমধর্মী চরিত্রের ব্যক্তিত্ব। এ কারণেও তিনি এক মুহূর্তের জন্য মনে করেননি, তাঁর মতো সৎ এবং পবিত্র মানুষের একটা কিছু হওয়া উচিত। নবী হওয়া তো দূরের কথা, তাঁর মধ্যে সাধারণ কোনো নেতা হবার প্রবণতাও ছিল না। তারপর তাঁর ওপরে প্রথম ওহী অবতীর্ণ হবার পরে তিনি এই গুরু দায়িত্বের কথা চিন্তা করে অস্থির হয়ে পড়েছিলেন। সাধারণ কয়েকজন মানুষের ওপরে নয়, বিশেষ কোনো দেশ বা এলাকা অথবা শুধু মক্কার দায়িত্ব তাঁর ওপরে অর্পণ করা হয়নি। তাঁকে নির্বাচিত করা হয়েছে বিশ্বনবী, বিশ্বনেতা। তিনি শুধু সমগ্র পৃথিবীর মানুষের জন্য নির্বাচিত হলেন না, সমগ্র সৃষ্টি জগতের জন্য নির্বাচিত হলেন। এ যে কত বড় দায়িত্ব তা আমরা সাধারণ মানুষ কল্পনাও করতে পারি না। এই দায়িত্বের কথা চিন্তা করেও তিনি অস্থির ছিলেন।

নবী করীম (সা:) এর ক্ষেত্রেই যখন তাঁকে সেই শিশুকালে জানতে দেয়া হয়নি যে, তিনি নবী হতে যাচ্ছেন তখন অন্যান্য নবীদের ক্ষেত্রে তো জানানোর প্রশ্নই ওঠে না। তবে এই পৃথিবীতে যাদেরকে নবী হিসেবে নির্বাচিত করা হয়েছিল, তাঁরা সবাই যে তৎকালিন সমাজে সর্বশ্রেষ্ঠ সৎ এবং স্বতন্ত্র ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন এতে কোনো সন্দেহ নেই। তাদের চিন্তাধারা ছিল অত্যন্ত উঁচুমানের। তারপর ওহী অবতীর্ণ হবার পরে জীবনের প্রত্যেক মুহূর্তই তাদের অতিবাহিত হয়েছে মহান আল্লাহ তা'য়ালার সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টায়।

নবুয়্যাত জীবনে সকল নবী-রাসূলই ওহীভিত্তিক জ্ঞান দ্বারা জীবন পরিচালনা করেছেন এবং নিজ সম্প্রদায়কেও আহ্বান জানিয়েছেন যেনো তারা তাঁকেই অনুসরণ করে। নবী করীম (সা:) নবুয়‍্যাত জীবনে যা কিছুই করেছেন এবং বলেছেন তা সবই ছিলো ওহীভিত্তিক। এ কারণেই তাঁর নবুয়‍্যাত জীবনের সকল কিছুই সমগ্র মানবতার জন্যে একমাত্র অনুসরণীয় অনুপম আদর্শ।

কেউ কেউ অনুমান করেন নবী-রাসূলগণ নবুয়‍্যাত লাভ করার পূর্বেও তেমনি জ্ঞানের অধিকারী ছিলেন, যেমন জ্ঞান তাদের ছিল নবুয়্যাত লাভ করার পরে। কিন্তু তাদের এই ধারণা ভুল। যে সকল নবী-রাসূল সম্পর্কে আমরা কুরআন থেকে জানতে পারি, তাদের জীবনীর দিকে দৃষ্টি নিক্ষেপ করলেও এ কথা স্পষ্ট হয়ে যায় যে, তাঁরা যে নবী হবেন এই কথাটিও তাঁদের জানা ছিলো না। নবী করীম (সা:) ও জানতেন না তিনি নবী হবেন। শিশুকাল থেকেই তিনি মূর্তির প্রতি চরম ঘৃণা পোষণ করতেন। তাঁর পরিবারের অন্য সদস্যগণ তাঁকে কখনো মূর্তির সামনে নিতে পারেনি। কিশোর বয়স থেকেই তিনি পরম সত্তার সন্ধানে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং অনুধাবন করেছেন, দৃষ্টির সম্মুখের মানুষগুলো যাদের সামনে মাথানত করে মনের আকাংখা পেশ করছে, বিপদে যাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, তাদের কোনই ক্ষমতা নেই। বরং সে মূর্তিই আরেকজন মহাক্ষমতাশালীর অধীন।

মহান আল্লাহর অসীম অনুগ্রহে নবী করীম (সা:) ছিলেন যাবতীয় পাপ ও পংকিলতার বহু উর্ধ্বে। পবিত্র কুরআন থেকে যেমন সূরা শুরার ৫২ নং আয়াত, সূরা কাসাসের ৮৬ নং আয়াত ও সূরা দুহার ৭ নং আয়াতসহ অনেক আয়াত থেকেই আমরা জানতে পারি, মহান আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণের পূর্বে নবীগণ যে জ্ঞানের অধিকারী ছিলেন সে জ্ঞান ছিলো সমাজের সর্বোৎকৃষ্ট গুণ-বৈশিষ্ট্যের অধিকারী মানুষেরই অনুরূপ। সমাজের সাধারণ মানুষ এবং তাঁদের মধ্যে বিশাল পার্থক্য ছিল এবং নবী-রাসূল ছিলেন দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ তা'য়ালা তাদের সম্পর্কে বলেছেন-

وَإِنَّهُمْ عِنْدَنَا لَمِنَ الْمُصْطَفَيْنَ الْأَخْيَارِ طَ

নিঃসন্দেহে তাঁরা (নবী-রাসূল) আমার কাছে বিশেষ বাছাই- পছন্দ করা সর্বোত্তম ব্যক্তিবর্গের মধ্যে গণ্য। (সূরা ছোয়াদ-৪৭)

নবুয়‍্যাত লাভের পূর্বে সাধারণের থেকে তাদের জীবনধারা ছিল সম্পূর্ণ পৃথক। দৈনন্দিন সাধারণ কাজ-কর্মে অন্য মানুষের সাথে সামঞ্জস্য থাকলেও তাদের কাজের ধরন এবং মন-মানসিকতা, চিন্তা-চেতনা ছিল সমগ্র পৃথিবীর সকল মানুষের থেকে পৃথক। কিন্তু আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান এবং ওহী সম্পর্কে জ্ঞান ছিল না বলেই ধারণা হয়। একদিকে এ কথার সাক্ষ্য পবিত্র কুরআন দেয় অপর দিকে সাক্ষ্য দেয় স্বয়ং নবীর অবস্থা। কেননা, ওহী সম্পর্কে যদি তাদের পূর্ণ জ্ঞান পূর্ব থেকেই থাকতো, তাহলে প্রথম ওহী অবতীর্ণের সময় তাঁরা অস্থির হয়ে পড়তেন না।

পক্ষান্তরে ওহী অবতীর্ণের পূর্বে তাদের মনে এবং চিন্তার জগতে যে সকল চিন্তার উদয় হতো, সে চিন্তার ভিত্তি মিথ্যার উপরে ছিলো না। প্রকৃত সত্যের দিকেই তাদের চিন্তা ধাবিত হতো। তাঁদের চোখ যা দেখতো, ঘুমের অবচেতন জগতে যে দৃশ্য এসে চোখের সামনে ধরা দিত তা ছিল বাস্তব। মহান আল্লাহ ওহীর জ্ঞান দিয়ে তাদের সামনে মহাসত্যের এক আশ্চর্য পৃথিবীর দ্বার উন্মোচন করে দিতেন। তাদের বিশ্বাস দৃঢ় প্রত্যয়ে পরিণত হতো।

অর্থাৎ নবীগণ ওহীজ্ঞানের পূর্বে পরিচালিত হতেন বুদ্ধিবৃত্তিক এবং প্রাকৃতিক হিদায়াতের দ্বারা। তাদের বুদ্ধির জগৎ মহান আল্লাহ এমনভাবে গঠন করেছিলেন যে, সত্য-মিথ্যার পার্থক্য তাঁরা অনায়াসে বুঝে নিয়ে সেভাবে জীবন পরিচালিত করতেন। ইউরোপের মুসলিম বিদ্বেষী ঐতিহাসিকগণ ব্যতীত কেউ বলতে পারবে না যে, কোনো একজন নবীও তাদের জীবনকালে মুহূর্তের জন্য কোনো মূর্তির সামনে মাথানত করেছেন। কেনো করেননি? কারণ তাদের বুদ্ধিই বলে দিত পৃথিবীর অন্যান্য জড়পদার্থের মতই এসব মূর্তিও জড়পদার্থ। এসবের নিজস্ব কোনই ক্ষমতা নেই। সমগ্র পৃথিবীর দিকে তাদের দৃষ্টি সহজাত প্রবৃত্তির কারণেই নিপতিত হতো এবং তাদের মন বলে উঠতো, এসবের পেছনে একজন মহাক্ষমতাবানের ক্ষমতা কার্যকর রয়েছে। সৃষ্টির কোনো কিছুই বৃথা সৃষ্টি করা হয়নি। সাধারণ কোনো মানুষের মনে এ ধরনের চিন্তার উদয় না হলেও নবুয়‍্যাত পূর্ববর্তী জীবনে নবীদের মনে হতো। যারা উচ্চ পর্যায়ের সাধক ছিলেন বা সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করতেন এবং সৃষ্টির সন্ধান করতে যেয়ে স্রষ্টার সন্ধান করতেন তাদের মনেও উল্লেখিত চিন্তার উদয় হতো।

এ কারণেই চিন্তাশীলগণ কুরআনের আলোকে বলেছেন, নবীদের নবুয়‍্যাত পূর্ববর্তী জীবনের চিন্তাধারা উচ্চ পর্যায়ের মানুষের চিন্তাধারার মতই ছিল। পবিত্র কুরআনে আল্লাহ আহ্বান করেছেন, তোমরা যে পৃথিবীতে বাস করছো, তোমরা যে দেহ নিয়ে চলাফেরা করো, দৈনন্দিন জীবনে তোমরা যে সামগ্রী ব্যবহার করো, স্ত্রীর গর্ভে যা নিক্ষিপ্ত হয় এসব নিয়ে তোমরা কেনো চিন্তা-গবেষণা করো না?

এ সব নিয়ে চিন্তা গবেষণা করলেই তোমরা অনুধাবন করতে পারবে, তোমাদের প্রকৃত স্রষ্টা কে। তোমরা অনুভব করতে পারবে, তোমাদেরকে বৃথা সৃষ্টি করা হয়নি। মহান আল্লাহ যাকে নবী হিসেবে তাঁর বান্দাদের সামনে প্রেরণ করবেন, তাদের মনে এ সকল চিন্তার উদয় হতো এবং তারা মহাসত্য অনুধাবন করতেন। প্রাকৃতিক নিদর্শনাবলী পর্যবেক্ষণ চিন্তা-গবেষণা এবং সহজাত জ্ঞানের প্রয়োগ করে নবীগণ চলতেন। বিভিন্ন নবীর নবুয়‍্যাত পূর্ববর্তী জীবনের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেই আমাদের সামনে সে সত্য প্রতিভাত হয়ে ওঠে। নবী করীম (সা:) এর নবুয়‍্যাত পূর্ববর্তী জীবনে দেখা যায়, সে সমাজে প্রচলিত কোনো একটি প্রথার সাথে তিনি নিজেকে সম্পৃক্ত করেননি বা ক্ষণিকের জন্যও তা গ্রহণ করেননি। তিনি আল্লাহ তা'য়ালার প্রতি বিশ্বাসের ক্ষেত্রে মুহূর্তের জন্যও অংশীদারিত্ব মেনে নেননি। যে বিশ্বাসের বেষ্টনে তিনি পরিবেষ্টিত ছিলেন মাতৃগর্ভ থেকে এই বিশাল পৃথিবীতে এসে চৈতন্য উদয়ের পরে তিনি ঐ সকল বিশ্বাস নিজের অন্তরে এক মুহূর্তের জন্য স্থান দেননি।

যে পরিবারে এবং পরিবেশে তিনি শিশুকাল থেকে চল্লিশ বছর বয়সে পদার্পণ করলেন, অবাক করার বিষয় হলো সে পরিবার এবং পরিবেশের সামান্য ছোঁয়া তাঁকে স্পর্শ করতে পারলো না। এক আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষের জীবনে আর তাঁর জীবনে কোনই পার্থক্য ছিল না। মুসলিম জাতির পিতা হযরত ইবরাহীম (আ:) যে আদর্শ মানব জাতির সামনে উপস্থাপন করেছিলেন, সে আদর্শে যে বিকৃত করা হয়েছিল এবং ঘৃণিত নতুন প্রথার আমদানী করে তা অনুসরণ করা হতো, ক্ষণিকের জন্য তিনি তা মেনে নেননি। প্রতিমার উদ্দেশ্যে বলিদানকৃত পশুর গোস্ত তিনি ভক্ষণ করেননি। বন্যার পানির ন্যায় যে সমাজে মদ প্রবাহিত হতো, সে মদ তাঁকে স্পর্শ করতে পারেনি। নারী ভোগের প্রতিটি দ্বার যেখানে ছিল উন্মুক্ত, তিনি সে দ্বারের দিকে অবচেতন মনেও কখনো নিজের পদদ্বয় দূরে থাক- মুহূর্তের জন্য স্বীয় মনকে অগ্রসর করাননি।

তাঁর গোত্র কুরাইশ গোত্র সে সমাজে আভিজাত্যের অহঙ্কারে এক বৈষম্য সৃষ্টি করে রেখেছিল। তাঁরা দাবী করতো সকল মানুষের মধ্যে তাঁরা শ্রেষ্ঠ। সুতরাং হজ্জের সময়ে অন্যদের মতো তাদেরকে আরাফাতে যাওয়া আসা করতে হবে না। তাদের দাবী ছিল, কুরাইশরা শ্রেষ্ঠত্বের কারণে কা'বার বাইরে গিয়ে সাধারণ হাজ্জীদের মতো আরাফাতে অবস্থান করতে পারে না, এটা তাদের মর্যাদার পরিপন্থী। কিন্তু তাঁরা এটা জানতো যে, মক্কা থেকে হজ্জের সময় আরাফাতে গমন করা ইবাদাতের অংশ। কিন্তু তাঁরা সম্পূর্ণ সচেতনভাবে এই ইবাদাতকে সংকীর্ণ করেছিল।

মক্কার অধিবাসীদের মধ্যে যারা কুরাইশদের সাথে আত্মীয়তার বন্ধনে বা বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিল, তাঁরাও আত্মীয়তা বা বন্ধুত্বের সূত্রে মর্যাদার দাবী উত্থাপন করে কুরাইশদের অনুকরণে হজ্জের ইবাদাতে সংকীর্ণতা এনেছিল। তাঁরাও আরাফাতে যাওয়া বন্ধ করে দিয়েছিল। আরেকটি প্রথা তাঁরা প্রবর্তিত করেছিল, কা'বা এলাকার বাইরে থেকে যারা আসবে তাঁরা তাদের সাথে নিয়ে আসা খাদ্য গ্রহণ এবং পোষাক পরিধান করতে পারবে না। কা'বার সেবক কুরাইশরা যে খাদ্য সরবরাহ করবে তা গ্রহণ এবং যে পোষাক সরবরাহ করবে তা পরিধান করতে হবে। সরবরাহ করতে অক্ষম হলে উলঙ্গ হয়ে কা'বা তাওয়াফ করতে হবে। সে সমাজের মানুষ এ সকল বাতিল প্রথা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে অনুসরণ করতো।

কিন্তু মুহাম্মাদ (সা:) কুরাইশদের এ সব প্রথা কখনো গ্রহণ করেননি। নবুয়‍্যাত লাভের পূর্বে কুরাইশদের প্রবর্তিত প্রথা নিষ্ঠুর পায়ে দলিত মথিত করে তিনি আরাফাতে গমন করতেন। হযরত ইবরাহীম (আ:) যে পদ্ধতিতে হজ্জ আদায় করেছেন, তিনি সে পদ্ধতি তথা আল্লাহ তা'য়ালার শিখানো নিয়মে হজ্জ সমাপন করেছেন। অর্থাৎ তদানীন্তন পৃথিবীতে প্রচলিত যাবতীয় অনাচার থেকে তিনি ছিলেন মুক্ত।

নবী করীম (সা:) তাঁর দৃষ্টির সামনে বিরাজিত সমস্যা সমাধানের চিন্তায় নিজেকে লোকালয় থেকে অনেক দূরে সরিয়ে নিলেন। প্রায়ই তিনি নির্জনতা অবলম্বন করতেন। যে সকল সমস্যা নিয়ে তিনি চিন্তায় অস্থির থাকতেন, এসব সমস্যার সমাধান আল্লাহ তা'য়ালা তাঁকে ওহীর মাধ্যমে দান করবেন। সুতরাং ওহী নাজিলের সময় যতো এগিয়ে আসতে থাকে মুহাম্মাদ (সা:) এর নির্জনতা অবলম্বন ততই বৃদ্ধি পেতে থাকলো। তিনি মক্কা থেকে তিন মাইল দূরে একটি পাহাড়ে চলে যেতেন। সে পর্বতের হেরা নামক গুহায় বিশেষ ইবাদাতে নিমগ্ন হয়ে পড়তেন। এ সময়ে তিনি সত্য এবং সুন্দর স্বপ্ন দেখতেন। তিনি এমন স্বপ্ন দেখতেন তা যেন মনে হতো তিনি তা বাস্তবে দেখছেন।

পর্বতের গুহায় তিনি ইবাদাতের কোন্ পদ্ধতি অবলম্বন করেছেন তা হাদীসে হযরত আয়িশা (রা:) এর বর্ণনায় উল্লেখ করা হয়েছে, হেরা গুহায় তিনি যে ইবাদাত করতেন তা ছিল চিন্তা-গবেষণা ও উপদেশ গ্রহণ করা। তিনি বাড়ি থেকে খাবার নিয়ে যেতেন অথবা খাদিজা (রা:) স্বয়ং দিয়ে আসতেন বা লোক মারফত প্রেরণ করতেন। কখনো কয়েকদিনের খাবার তিনি একত্রে নিয়ে যেতেন।

হযরত আয়িশা (রা:) বলেছেন, মহান আল্লাহ যে সময় তাঁকে অনুগ্রহ করে মানব জাতির জন্য নবী নির্বাচিত করলেন তখন তিনি নবুয়‍্যাতের একটি অংশ হিসেবে নির্ভুল স্বপ্ন দেখতেন। এ সময় মহান আল্লাহ তাকে নির্জন বাসের প্রতি গভীর আগ্রহী করে তোলেন। তখন তিনি যে স্বপ্নই দেখতেন তা দিনের আলোর মতই বাস্তবে পরিণত হতো। একাকী কোনো নির্জন স্থান সে সময় তাঁর কাছে অধিক প্রিয় ছিল। আরেকটি বর্ণনায় দেখা যায়, নবুয়‍্যাতের সূচনা লগ্নে তিনি বাইরে বের হলেই কোনো নির্জন উপত্যকায় বা নির্জন সমভূমিতে চলে যেতেন। সে সময় তিনি কোনো জড়পদার্থের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেতেন, 'আস্সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ'!

সালামের আওয়াজ শোনার সাথে সাথে তিনি সচকিত হয়ে চারদিকে তাকিয়ে সালাম দাতার সন্ধান করতেন। কিন্তু তিনি তাঁর আশেপাশে গাছ পাথর ছাড়া আর কিছুই দেখতে পেতেন না। এভাবেই সময় তখন অতিবাহিত হচ্ছিল। গবেষকদের ধারণা, ওহী এবং হযরত জিবরাঈল (আ:) কে যেন নবী করীম (সা:) ধারণ করতে পারেন এ কারণেই নবুয়‍্যাতের পূর্বে কিছুদিন মহান আল্লাহ এ অবস্থা সৃষ্টি করে তাঁর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করছিলেন।

হাদীসে দেখা যায়, যে সময় তিনি নির্জনতা অবলম্বন করতেন তখন তিনি প্রচুর দান করতেন। অভাবীদের মধ্যে খাদ্য বিতরণ করতেন। বাড়িতে ফিরে আসার সময় কা'বাঘরে এসে তিনি সাত বার বা ততোধিক বার তওয়াফ করতেন তারপর বাড়িতে যেতেন। এ সময় তিনি যে সকল স্বপ্ন দেখতেন তা শুধু মাত্র সে সময়ের জন্যই সীমাবদ্ধ ছিল না। এ ধরনের স্বপ্ন নবুয়্যাত লাভের পরেও তিনি তাঁর জীবনে বহুবার দেখেছেন।

হাদীসে কুদসী নামে যে হাদীসসমূহ রয়েছে তা অনেকই এ পর্যায়ভুক্ত। এ ছাড়াও তাঁর মনে বিভিন্ন সময় আল্লাহর পক্ষ থেকে নানা কথার উদয় করে দেয়া হতো। এরপর এক রমজান মাসে তিনি হেরা গুহায় চলে গেলেন। রমজানের সেই মহান রাত বিশ্বমানবতার সামনে এসে উপস্থিত হলো, যে রাতে নির্ভুল জীবন বিধান বিশ্বনবীর মাধ্যমে অবতীর্ণ হতে থাকলো।

সে সময়ের অবস্থা সম্পর্কে নবী করীম (সা:) বলেছেন, আমি ঘুমিয়ে ছিলাম। এ সময় হযরত জিবরাঈল (আ:) এসে আমার সামনে উপস্থিত হলেন। তাঁর কাছে ছিল একখণ্ড রেশমী কাপড়। সে কাপড়ে কিছু লেখা ছিল। হযরত জিবরাঈল (আ:) আমাকে বললেন, 'পড়ুন'। আমি জবাব দিলাম আমি পড়তে পারি না। তখন তিনি আমাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। তাঁর সে আলিঙ্গন এমন ছিল যে, আমার মনে হলো আমার প্রাণ বায়ু নির্গত হবে।

তিনি আমাকে পুনরায় বললেন, 'পড়ুন'। আমি পূর্ববৎ বললাম, আমি পড়তে পারি না। তিনি সেই আগের মতই আমাকে এমন জোরে জড়িয়ে ধরলেন যে, এবারেও আমার ধারণা হলো আমার প্রাণ বের হয়ে যাবে। আবারও তিনি আমাকে পূর্বের অনুরূপ বললেন, 'পড়ুন'। এবার আমি বললাম, আমি কি পড়বো? তিনি বললেন, 'পড়ুন আপনার রব-এর নাম সহকারে। যিনি সৃষ্টি করেছেন। জমাট বাঁধা রক্তের এক পিণ্ড হতে মানুষকে সৃষ্টি করেছেন। পড়ুন, আর আপনার রব খুবই অনুগ্রহশীল। যিনি কলমের দ্বারা জ্ঞান শিখিয়েছেন। মানুষকে এমন জ্ঞান দান করেছেন যা সে অবগত ছিলো না'। নবী করীম (সা:) বলেন, 'তিনি যা পড়লেন আমিও তাঁকে তা পরে পড়ে শোনালাম। তখন তিনি বিদায় নিলেন। তারপর আমার ঘুম ভেঙ্গে গেলে আমি জাগ্রত হলাম। তখন আমার উপলব্ধি হলো ক্ষণপূর্বে ঘটে যাওয়া সকল ঘটনা এবং যা আমাকে পড়ানো হয়েছিল তা আমার স্মরণে জাগরুক হয়ে আছে'।

ঐতিহাসিক এবং গবেষকগণ বলেন, বিশ্বনবীর সাথে বাস্তবে হযরত জিবরাঈল (আ:) যে আচরণ করবেন সে আচরণ তাঁর ঘুমের ভেতরে করার অর্থ হলো তা ছিল ঘটিতব্য ঘটনার ভুমিকা। ইবনে হিশাম বর্ণনা করেছেন, এরপর নবী করীম (সা:) সে পাহাড়ের গুহা থেকে বের হয়ে এলেন। পাহাড়ের মাঝামাঝি অবস্থানে আসার পরে তিনি তাঁর মাথার ওপর থেকে এক অশ্রুত কন্ঠ শুনতে পেলেন। তাকে ডেকে বলা হচ্ছে, 'হে মুহাম্মাদ (সা:)! আপনি আল্লাহর রাসূল এবং আমি জিবরাঈল'!

এ কণ্ঠ শ্রবণ করে তিনি ওপরের দিকে তাকিয়ে দেখতে পেলেন, হযরত জিবরাঈল (আ:) একজন অপূর্ব সৌম্যদর্শন আকৃতি ধারণ করে আছেন, কিন্তু তাঁর দু'টো পাখা রয়েছে এবং সে পাখা দুদিকে ছড়িয়ে দিয়েছেন।

তিনি পুনরায় বললেন, 'হে মুহাম্মাদ (সাঃ)! আপনি আল্লাহর রাসূল এবং আমি জিবরাঈল!'

নবী করীম (সা:) হযরত জিবরাঈল (আ:) এর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এরপর তিনি আকাশের যেদিকেই দৃষ্টি দিলেন সেদিকেই তাঁকে দেখতে পেলেন। সমগ্র আকাশ জুড়েই জিবরাঈল (আ:) কে নবী করীম (সা:) বিরাজ করতে দেখলেন। তিনি অবিচল থেকে সেই দৃশ্য দীর্ঘক্ষণ ধরে দেখলেন। তিনি তাঁর কদম মোবারক কোনো দিকেই সরাতে পারছিলেন না। তিনি দেখছিলেন তাঁর সন্ধানে তাঁর সহধর্মিনী লোক প্রেরণ করেছে, সে লোক তাঁর সন্ধান করছে কিন্তু তিনি সে লোককে বলতে পারলেন না তাঁর নিজের অবস্থানের কথা। লোকটি ফিরে চলে গেল। এরপর আকাশে আর কোনো দৃশ্য দেখলেন না। তারপর তিনি ভীত কম্পিত অবস্থায় বাড়িতে ফিরে গেলেন এবং হযরত খাদিজাকে বললেন, 'আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও! আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও'!

হযরত খাদিজা (রা:) তাঁকে কম্বল দিয়ে জড়িয়ে দিলেন। নবী করীম (সা:) এর ভীত কম্পিত অবস্থার অবসান হলে তিনি তাঁর স্ত্রীকে বললেন, 'হে খাদিজা! আমার এ কি হলো'! তারপর তিনি সকল ঘটনা তাঁর স্ত্রীকে শুনিয়ে বললেন, 'আমার নিজের জীবনের ভয় হচ্ছে'।

হযরত খাদিজা (রা:) তাঁকে আশ্বস্ত করে বললেন, 'অসম্ভব! মহান আল্লাহ তা'য়ালা আপনাকে কিছুতেই অসম্মানিত করবেন না এবং আপনার যশ ও খ্যাতির যথোচিত প্রসার না ঘটিয়ে আপনাকে তুলেও নিবে না। কারণ, আপনি আত্মীয়তার হক আদায়কারী, সর্বদা সত্যবাদী, পূর্ণমাত্রায় বিশ্বাসী আমানতদার, অনাথ অক্ষম ইয়াতিম বিধবা প্রতিবন্ধীদের ভার বহনকারী, অভাবগ্রস্ত বেকারদের জন্য উপার্জনের ব্যবস্থা গ্রহণে সদাসচেষ্ট, অতিথিদের প্রতি যত্নবান এবং প্রাকৃতিক দুর্যোগে অসহায় দুঃস্থ মানুষের নিকটতম বন্ধু ও সাহায্যকারী'।

মানবতার চরোমৎকর্ষের যে মূল সাতটি গুণ মহান আল্লাহ নবী করীম (সা:) এর মধ্যে দান করেছেন তা হযরত খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা:) অল্প কথায় প্রকাশ করলেন। এরপরে হযরত খাদিজা (রা:) নবী করীম (সা:) কে সাথে করে ওয়ারাকা ইবনে নওফেলের কাছে গেলেন। এ লোকটি ছিলেন বয়সে বৃদ্ধ ও অন্ধ। তিনি ছিলেন খাদিজা (রা:) এর চাচাত ভাই। তিনি পৌত্তলিকতা সহ্য করতে না পেরে পরবর্তীতে হযরত ঈসা (আ:) এর অনুসারী হয়েছিলেন। তিনি আরবী এবং হিব্রু ভাষায় ইন্জিল লিখতেন। হযরত খাদিজা তাকে সকল ঘটনা জানালেন। তিনিও নবী করীম (সা:) কে প্রশ্ন করে ঘটনা জেনে নিলেন।

সবকিছু শুনে তিনি বলে উঠলেন, 'এ তো সেই ফেরেশতা যাকে মহান আল্লাহ হযরত মূসা (আ:) এর কাছে প্রেরণ করেছিলেন। আফসোস! আপনার নবুয়্যাত যুগে আমি যদি যুবক থাকতাম! আফসোস! আপনার জাতি যখন আপনাকে বহিষ্কৃত করবে! সে সময়ে যদি আমি জীবিত থাকতাম'!

তাঁর এসব কথা শুনে নবী করীম (সা:) জানতে চাইলেন, 'আমার জাতি আমাকে বের করে দেবে'?

ওয়ারাকা ইবনে নওফেল জানালো, 'অবশ্যই! আপনার ওপরে যে দায়িত্ব অর্পন করা হয়েছে, এ দায়িত্ব যার ওপরেই অর্পিত হবে অথচ তাঁর সাথে শত্রুতা করা হবে না, এমন কখনো হয়নি। সে সময় পর্যন্ত আমি যদি জীবিত থাকি তাহলে আমি অবশ্যই আপনাকে সাহায্য করবো'।

ওহীর সূচনায় নবী করীম (সা:) ও হযরত খাদিজা (রা:) এর এ সব ঘটনা অকাট্য এবং স্পষ্টভাবে প্রমাণ করে যে, হযরত জিবরাঈল (আ:) এর আগমনের মুহূর্তকাল পূর্বেও নবী করীম (সা:) কল্পনাও করেননি তাঁকে নবী হিসেবে নির্বাচিত করা হয়েছে। নবী পদের জন্য আকাংখা পোষণ করা তো অনেক পরের বিষয়, তাঁকে নিয়ে এমন ঘটনা ঘটবে এ ধরনের চিন্তাও তাঁর মনে কখনো জাগেনি। জিবরাঈল (আ:) এর আগমন তাঁর কাছে ছিল সম্পূর্ণ আকস্মিক বিষয়। এ ধরনের অলৌকিক ঘটনা সাধারণ মানুষের ক্ষেত্রে ঘটলে সে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া হতো, নবী করীম (সা:) এর মধ্যেও তাই হয়েছে। তাঁর এই প্রতিক্রিয়াই প্রমাণ করে যে, তিনি এ সম্পর্কে সম্পূর্ণ অচেতন ছিলেন।

এ কারণেই দেখা যায় তিনি যখন ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার আন্দোলন শুরু করলেন, তখন মক্কার লোকজন তাকে বিভিন্ন ধরনের অবাঞ্ছিত প্রশ্ন করলেও এ কথা তাঁকে তারা বলেনি, 'আপনি বহুদিন থেকে নবী হবার চেষ্টা-সাধনা করছেন এবং একদিন আপনি এমন একটা কিছু দাবী করবেন এটা আমরা জানতাম'।

কিন্তু ইতিহাস বলে, তাঁরা এ ধরণের কোনো প্রশ্ন কখনো করেনি। না করার কারণ হলো, তাদের সামনে বিশ্বনবীর সমগ্র জীবনকাল ছিল। দীর্ঘ চল্লিশ বছর ধরে তাঁরা তাঁকে দেখছিল। নবী করীম (সা:) এর ভেতরে তাঁরা এমন কোনো কিছু দেখেনি, যার কারণে তাদের কাছেও মুহাম্মাদ (সা:) এর নবুয়‍্যাত ছিল সম্পূর্ণ আকস্মিক ঘটনা। ফলে তারা তাঁকে নানা প্রশ্ন বাণে জর্জরিত করলেও ঐ প্রশ্ন কখনো করেনি।

সমগ্র পৃথিবীর মধ্যে তখন একমাত্র নবী করীম (সা:) ই ছিলেন ব্যতিক্রমধর্মী চরিত্রের ব্যক্তিত্ব। এ কারণেও তিনি এক মুহূর্তের জন্য মনে করেননি, তাঁর মতো সৎ এবং পবিত্র মানুষের একটা কিছু হওয়া উচিত। নবী হওয়া তো দূরের কথা, তাঁর মধ্যে সাধারণ কোনো নেতা হবার প্রবণতাও ছিল না। তারপর তাঁর ওপরে প্রথম ওহী অবতীর্ণ হবার পরে তিনি এই গুরু দায়িত্বের কথা চিন্তা করে অস্থির হয়ে পড়েছিলেন। সাধারণ কয়েকজন মানুষের ওপরে নয়, বিশেষ কোনো দেশ বা এলাকা অথবা শুধু মক্কার দায়িত্ব তাঁর ওপরে অর্পণ করা হয়নি। তাঁকে নির্বাচিত করা হয়েছে বিশ্বনবী, বিশ্বনেতা। তিনি শুধু সমগ্র পৃথিবীর মানুষের জন্য নির্বাচিত হলেন না, সমগ্র সৃষ্টি জগতের জন্য নির্বাচিত হলেন। এ যে কত বড় দায়িত্ব তা আমরা সাধারণ মানুষ কল্পনাও করতে পারি না। এই দায়িত্বের কথা চিন্তা করেও তিনি অস্থির ছিলেন।

নবী করীম (সা:) এর ক্ষেত্রেই যখন তাঁকে সেই শিশুকালে জানতে দেয়া হয়নি যে, তিনি নবী হতে যাচ্ছেন তখন অন্যান্য নবীদের ক্ষেত্রে তো জানানোর প্রশ্নই ওঠে না। তবে এই পৃথিবীতে যাদেরকে নবী হিসেবে নির্বাচিত করা হয়েছিল, তাঁরা সবাই যে তৎকালিন সমাজে সর্বশ্রেষ্ঠ সৎ এবং স্বতন্ত্র ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন এতে কোনো সন্দেহ নেই। তাদের চিন্তাধারা ছিল অত্যন্ত উঁচুমানের। তারপর ওহী অবতীর্ণ হবার পরে জীবনের প্রত্যেক মুহূর্তই তাদের অতিবাহিত হয়েছে মহান আল্লাহ তা'য়ালার সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টায়।

নবুয়্যাত জীবনে সকল নবী-রাসূলই ওহীভিত্তিক জ্ঞান দ্বারা জীবন পরিচালনা করেছেন এবং নিজ সম্প্রদায়কেও আহ্বান জানিয়েছেন যেনো তারা তাঁকেই অনুসরণ করে। নবী করীম (সা:) নবুয়‍্যাত জীবনে যা কিছুই করেছেন এবং বলেছেন তা সবই ছিলো ওহীভিত্তিক। এ কারণেই তাঁর নবুয়‍্যাত জীবনের সকল কিছুই সমগ্র মানবতার জন্যে একমাত্র অনুসরণীয় অনুপম আদর্শ।

📘 সীরাতে সাইয়্যেদুল মুরসালীন 📄 নবী-রাসূলের নিষ্পাপ হবার তাৎপর্য ও মানবিক সত্তা

📄 নবী-রাসূলের নিষ্পাপ হবার তাৎপর্য ও মানবিক সত্তা

আমরা পবিত্র কুরআন থেকে জানতে পারি, নবুয়্যাত লাভ করার পূর্বে নবীগণ যে জ্ঞানের অধিকারী ছিলেন, সেই জ্ঞানের দ্বারাই তাঁরা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার প্রাথমিক স্তর অতিক্রম করতেন। ওহীর আগমন তাদের অনুভূতিলব্ধ জ্ঞানকে বিশাল শক্তিতে পরিণত করতো। ওহী অবতীর্ণের পূর্বে তাদের মন-মস্তিষ্ক যেসব সত্যের ব্যাপারে সাক্ষ্য দিতো, আল্লাহ তা'য়ালার ওহী সেগুলো সত্য হবার বিষয়ে নিশ্চয়তা প্রদান করতো। পরম সত্যের সাথে নবীদেরকে চাক্ষুষ পরিচয় করে দেয়া হত, নবীগণ সেসব বিষয়ে মানুষের কাছে সাক্ষ্য প্রদান করতেন।

পবিত্র কুরআন বারবার মানব জাতিকে লক্ষ্য করে বলেছে, তোমরা চিন্তা-গবেষণা করো, দৃষ্টি নিক্ষেপ করে দেখো, আমার নিদর্শন সম্পর্কে চিন্তা-গবেষণা করো। নবী-রাসূল নবুয়্যাত লাভ করার পূর্বে তাই করতেন। সৃষ্টি সম্পর্কে চিন্তা গবেষণা করলে স্রষ্টার পরিচয় পাওয়া যায়। তাঁরা এভাবে চিন্তা-গবেষণা করেই পরম সত্তার সন্ধান লাভ করার চেষ্টা করতেন। আল্লাহ তা'য়ালার পক্ষ হতে ওহী অবতীর্ণ হবার কারণে তারা প্রকৃত সত্যের জগতে প্রবেশ করেছেন এবং মানুষকেও সেদিকেই আহ্বান করেছেন।

ওহী অবতীর্ণ হবার পরে তাদেরকে এমন জ্ঞান দান করা হয়েছিল যে, যে জ্ঞান শুধু তাদের জন্যই মহান আল্লাহ নির্দিষ্ট করে রেখেছিলেন। অর্থাৎ মহান আল্লাহ নবী- রাসূলকে অদৃশ্য জগতের জ্ঞান দান করেছিলেন। কেউ কেউ বলে থাকেন, অদৃশ্য জগতের যতটুকু জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেয়া প্রয়োজন ছিল আল্লাহ তা'য়ালা তাঁর অদৃশ্য জগতের জ্ঞান নবীকে ততটুকুই দান করেছিলেন। কিন্তু কুরআনের বর্ণনার মুকাবেলায় তাদের মতামত সঠিক নয়।

কুরআন দাবী করছে, নবীদেরকে অদৃশ্য জগতের এমন জ্ঞান ভাণ্ডার দান করা হয়েছিল যে, সাধারণ মানুষের পক্ষে সে জ্ঞান লাভ করার কোনো উপায়ই নেই। পবিত্র কুরআনে হযরত ইয়াকুব (আঃ) সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সূরা ইউসুফের ৮৬ নং আয়াত থেকে জানা যায়, তিনি তাঁর সন্তানদেরকে বলেছিলেন-

قَالَ إِنَّمَا أَشْكُوْ بَنِى وَحُزْنِي إِلَى اللَّهِ وَأَعْلَمُ مِنَ اللَّهِ مَا لَا تَعْلَمُوْنَ

সে (আরো) বললো, আমি আমার (অসহনীয়) যন্ত্রণা, আমার দুশ্চিন্তা (-জনিত অভিযোগ) আল্লাহ তা'য়ালার কাছেই নিবেদন করি এবং আমি নিজে আল্লাহ তা'য়ালার কাছ থেকে (তাঁর কথাবার্তা) যতোটুকু জানি, তোমরা তা জানো না। (সূরা ইউসুফ-৮৬)

অদৃশ্য জগতের অবস্থা সম্পর্কে নবীগণ যা জানেন এবং দেখেন, সাধারণ মানুষের পক্ষে সে স্তর অতিক্রম করা কোনক্রমেই সম্ভব নয়। এ কারণেই নবী করীম (সাঃ) সাহাবায়ে কেরামকে বলেছিলেন, 'তোমরা শোনো, আল্লাহর শপথ! আমি যা জেনেছি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা খুব কমই হাসতে এবং কাঁদতে সবচেয়ে বেশি'। (বুখারী)

তিনি তাঁর সাহাবায়ে কেরামকে বলেছিলেন, 'আমি তোমাদেরকে পেছনে ঠিক তেমনভাবেই দেখি যেমনভাবে সামনে দেখি'। (বুখারী)

অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামীন নবী করীম (সাঃ) কে দু'টো পবিত্র চোখ দান করেছিলেন। তিনি সে চোখ দিয়ে সামনের দিকে দেখতে পেতেন। কিন্তু তাঁর পেছনে চোখ না থাকলেও তিনি আল্লাহ তা'য়ালার দেয়া শক্তির কারণে পেছনেও দেখতে পেতেন। অর্থাৎ সামনে পেছনে তিনি একইভাবে দেখতেন। নবী-রাসূলগণ অদৃশ্য জগতের যতটুকু সংবাদ মানুষকে জানিয়ে গেছেন, এ কথা ধারণা করার কোনো কারণ নেই যে, তাঁরা অদৃশ্য জগৎ সম্পর্কে ঐ পরিমাণ জ্ঞানই রাখতেন। বরং এর চেয়ে শত সহস্রগুণ বেশি জ্ঞান তাদেরকে দান করা হয়েছিল অদৃশ্য জগৎ সম্পর্কে।

অকারণে তাদেরকে এই জ্ঞান দান করা হয়নি। এসব জ্ঞান তাদেরকে দান করা হয়েছিল তাদের দায়িত্বের কারণে। তাঁরা যে দায়িত্ব পালন করতেন সে দায়িত্ব পালন করতে গেলে অদৃশ্য জগৎ সম্পর্কে তাদের সীমাহীন জ্ঞান থাকা প্রয়োজন ছিল। এই জ্ঞান তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সহায়ক হত। তাঁরা যা দেখতেন এবং বুঝতেন তা সাধারণ মানুষের জানার বা বুঝার প্রয়োজন নেই। যতটুকু প্রয়োজন ছিল ততটুকু তাঁরা মানুষকে জানিয়ে গেছেন। সাধারণ মানুষ ঐ অদৃশ্য জ্ঞান সহ্য করতে পারবে না। এ কারণেই মানুষকে আল্লাহ তা'য়ালা ঐ জ্ঞান সম্পর্কে কিছুই জানাননি।

হযরত মূসা (আ:)ই প্রথম দিকে সহ্য করতে পারেননি, নবী করীম (সা:) ও প্রথম দিকে ঐ জ্ঞানের জগৎ দেখে অস্থির হয়ে পড়েছিলেন, তাহলে সাধারণ মানুষের সামনে ঐ জ্ঞানের সামান্যতম বিন্দু প্রকাশিত হলে এই মানুষের পক্ষে নিজ অস্তিত্ব বজায় রাখা সম্ভব হতো না।

এই পৃথিবীতে নবী-রাসূল সবচেয়ে অধিক মর্যাদা ও সম্মানের অধিকারী এবং তাঁরা মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। একজন সাধারণ মানুষের জীবনে যে ঘটনা ঘটে তা হয়তঃ কোনো গুরুত্ব বহন করে না। কিন্তু ঐ একই ঘটনা যদি নবীর জীবনে ঘটে তাহলে তা গুরুত্ব বহন করে। সে ঘটনা তাঁর অনুসারীদের জন্য অবশ্যকরণীয় হয়ে দাঁড়ায়। নবী জীবনের ক্ষুদ্র ঘটনাও মানুষের জন্য আইনে পরিণত হয়। এ কারণে মহান আল্লাহর পক্ষ হতে তাদের প্রত্যেক পদক্ষেপের দিকে সতর্ক দৃষ্টি রাখা হয়েছিলো। কারণ নবী জীবনের সকল কিছুই মানুষের জন্য অনুসরণীয়। নবী করীম (সা:) তাঁর পবিত্রা স্ত্রীদেরকে বলতেন, 'আমি তোমাদের সাথে যে আচরণ করি, তা মানুষকে জানিয়ে দাও। আমি দিনে যা করি এবং রাতে যা করি, সকল কিছুই মানুষকে জানিয়ে দাও'।

কারণ তাঁর জীবনের সকল কিছুই মানুষ অনুসরণ করবে। তাদের জীবনের কোনো ক্ষুদ্রাতিক্ষুদ্র কাজও মহান আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে সংঘটিত হতে পারে না। কোনো নবী যদি কখনো কোনো কাজ নিজ প্রবৃত্তি অনুসারে করেও থাকেন, তাহলে সাথে সাথে তা মহান আল্লাহর পক্ষ থেকে সংশোধন করে দেয়া হয়েছে। কেননা, ইসলামী জীবন ব্যবস্থার মূলনীতি সমূহ শুধুমাত্র আল্লাহ তা'য়ালার কিতাবেই নয়, মহান নবীর জীবন আদর্শ হিসেবেও মানুষের কাছে পৌঁছে যাবে, আর এই বিধানে আল্লাহ তা'য়ালার অপছন্দনীয় সামান্য কোনো অংশ থাকতে পারবে না।

পৃথিবীতে প্রেরিত প্রত্যেক নবী-রাসূল আল্লাহ তা'য়ালার কাছে একই মর্যাদাসম্পন্ন ছিলেন না। তাঁদের দায়িত্ব অনুযায়ী মহান আল্লাহ তাঁদেরকে মর্যাদা দান করেছেন। তাঁদের মর্যাদা অনুসারে আল্লাহ তা'য়ালা তাঁদেরকে অদৃশ্য জগতের জ্ঞান দান করেছিলেন। পৃথিবী ও আকাশমণ্ডলী কিভাবে তিনি পরিচালনা করছেন, এটা তাঁদেরকে পর্যবেক্ষণ করানো হয়েছে। তিনি কিভাবে সৃষ্টি করেন এবং মৃত্যু ঘটান আবার মৃত থেকে জীবিত করেন তা প্রদর্শন করা হয়েছে। এই পৃথিবী ও অদৃশ্য জগতের মাঝে যে পর্দা অন্তরায় হিসেবে রয়েছে, মহান আল্লাহ সে পর্দা তাঁদের দৃষ্টির সামনে থেকে সরিয়ে এমন সব দৃশ্য দেখিয়েছেন, যে দৃশ্য অবলোকন করলে সাধারণ মানুষ চেতনা হারিয়ে ফেলবে।

এসব জিনিসের প্রতি মানুষ বিশ্বাস স্থাপন করবে, নবীগণ মানুষকে এসব জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানাবেন। এ কারনেই নবীদেরকে আল্লাহ তা'য়ালা ঐসব জিনিসের সাথে চাক্ষুষ পরিচয় করে দিয়েছেন। অনেকে আবার নবীদের সাথে পৃথিবীর মানুষ দার্শনিকদের তুলনা করে থাকেন। দার্শনিকগণও তো এমন অনেক কথা বলেন, যা দেখা যায় না। অর্থাৎ নবী আর দার্শনিকদেরকে তারা এক কাতারে দাঁড় করাতে চান।

পৃথিবীর দার্শনিকগণ যা বলেন তা অনুমানের ভিত্তিতে বলেন। যেসব দার্শনিক মানুষ হিসেবে নিজের মর্যাদা ও অবস্থান, জ্ঞানের পরিধি অবগত আছেন, তারা কখনো নিজের মতামতই চরম সত্য বলে রায় দেন না। কিন্তু নবী-রাসূল যা বলেন, তা নিজের চোখে দেখে এবং ওহী জ্ঞানের ভিত্তিতে বলেন। নবীগণ অনুমানের ভিত্তিতে কথা বলেন না। কিন্তু দার্শনিকগণ অনুমানের ভিত্তিতে কথা বলে। নবীদের চোখের সামনে গোপন জগতের পর্দা উঠিয়ে যা দেখানো হয়েছে সে সম্পর্কে তাঁরা নিশ্চিত হয়েই কথা বলেন।

পবিত্র কুরআনে সূরা ইউসুফে মহান আল্লাহ তা'য়ালা হযরত ইয়াকুব (আ:) ও তাঁর সন্তান হযরত ইউসুফ (আ:) সম্পর্কে বর্ণনা করেছেন। হযরত ইউসুফ (আ:) ঘটনাক্রমে পিতার সান্নিধ্য থেকে কয়েক বছর যাবৎ বিচ্ছিন্ন ছিলেন। পিতা তাঁর সন্তানের সন্ধান জানতেন না। তাঁর অন্যান্য সন্তানগণ ব্যবসা উপলক্ষ্যে যখন মিশর গিয়েছিল তখন হযরত ইউসুফ (আ:) মিশরের রাষ্ট্রপতি। তিনি জীবিত আছেন এর চিহ্ন স্বরূপ ভাইদের কাছে তাঁর শরীরের একটি জামা দিয়েছিলেন, যেন তাঁর পিতা সান্ত্বনা লাভ করেন।

সেই জামা নিয়ে যখন তাঁর ভাইগণ আসছিল তখন কয়েক শত মাইল দূরে অবস্থান করে হযরত ইয়াকুব (আ:) হযরত ইউসুফ (আ:) এর শরীরের গন্ধ অনুভব করছিলেন। এ ধরনের ক্ষমতা মহান আল্লাহ তাঁর এ নবীকে দান করেছিলেন। কিন্তু এরপরেও গুরুত্বপূর্ণ বিষয় হলো সকল নবীই মানুষ ছিলেন। তাদের ভেতরে মানবিক সত্তা ছিল। তাঁরা আল্লাহ তা'য়ালার কোনো অভিনব সৃষ্টি ছিলেন না.。 একজন মানুষকে নবী হিসেবে প্রেরণ করা কোনো অস্বাভাবিক বিষয় ছিল না।

সাধারণ মানুষের এই পৃথিবীতে জীবন ধারনের জন্য যা প্রয়োজন হয়, নবী-রাসূলেরও তাই হত। তাঁরা ক্ষুধা অনুভব করতেন, তাদের প্রাকৃতিক প্রয়োজন হত। রক্ত মাংসে গঠিত ছিল তাদের শরীর। তাঁরাও বেদনা অনুভব করতেন। রোগাক্রান্ত হতেন। জীবিকা অর্জনের জন্য তাঁরাও শ্রম দিতেন। বিবাহিত জীবনে তাঁদেরও সন্তান জন্ম হতো। আল্লাহ তা'য়ালার বিধান পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে তাদেরকেও যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে। কিন্তু তাদের মানবীয় এই সত্তা পরিচালিত হত মহান আল্লাহ তা'য়ালার ইশারায়। কেননা, তাদের জীবনের সবটুকুই তাঁর অনুসারীদের জন্য ছিল অনুসরণীয়।

মুমিনদের জন্য নির্ধারিত যে গুণাবলী এবং পূর্ণমান, সে মানে প্রতিটি মুহূর্ত অবস্থান করা এই পৃথিবীতে একজন মুমিনের পক্ষেও সম্ভব নয়। অর্থাৎ মুমিনের মান ওঠা নামা করে। যখন সে মহান আল্লাহর পছন্দনীয় কাজে লিপ্ত থাকে তখন মুমিন হিসেবে সে পূর্ণমানে অবস্থান করে। আর তাঁর দ্বারা যখন সামান্য ভুল হয়ে যায় তখন সে ঐ পূর্ণমান থেকে সামান্য নীচে অবস্থান করেন। অর্থাৎ আকাংখিত মানে প্রতিটি মুহূর্ত অবস্থান করা মানুষ হিসেবে মুমিনদের জন্য সম্ভব হয় না।

প্রশ্ন হলো, নবী-রাসূলেরও অবস্থা এমন হতো কি না। এ প্রশ্নের উত্তর আমরা পবিত্র কুরআন-হাদীসে অনুসন্ধান করবো। আমরা পবিত্র কুরআনে দেখতে পাই, হযরত নূহ (আ:) এর যুবক সন্তান যখন তাঁরই চোখের সামনে পানিতে ডুবে নির্মমভাবে মৃত্যুবরণ করছিল, তখন হযরত নূহ (আ:) এর ভেতরে মানবীয় দুর্বলতা ক্ষণিকের জন্য স্পন্দন সৃষ্টি করেছিল। কিন্তু তাঁর সে সন্তান ছিলো আল্লাহ তা'য়ালার বিধানের শত্রু। মুহূর্ত কয়েকের ভেতরে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করেছিলেন। আল্লাহর বিধানের মুকাবেলায় তিনি যুবক সন্তানের মমতা হৃদয়ে স্থান দেননি।

এ ধরনের নানা ঘটনা বিভিন্ন নবীর জীবনে সাময়িকের জন্য ঘটেছে। কিন্তু মহান আল্লাহ মুহূর্তের ভেতরে নবীকে সংশোধন করেছেন। একজন নবীর নিষ্পাপ হবার অর্থ এই নয় যে, নবীর দ্বারা পাপ সংঘটিত হবার কোনো সম্ভাবনাই ছিলো না। অথবা সব ধরনের পাপ ও ভুল করার ক্ষমতা নবীর সত্তা থেকে মহান আল্লাহ ছিনিয়ে নিয়েছেন। প্রকৃত বিষয় হলো, নবী ভুল করার প্রবণতা রাখেন কিন্তু তাঁর মানবিক আবেগ অনুভুতি, মানবিক গুণাবলী, ইচ্ছা আশা নিরাশার অধিকারী হবার পরেও তিনি এমন আল্লাহভীরু ও সৎ হন যে, তিনি কখনো সচেতনভাবে কোনো ভুল করেননি।

প্রতিটি মানুষের ভেতরে যে খারাপ প্রবৃত্তি অবস্থান করছে, মানুষ যত খারাপ কাজ করে ততই সেই খারাপ প্রবৃত্তির শক্তি বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ খারাপ কাজ বা পাপের কাজই হলো কুপ্রবৃত্তির খোরাক বা আহার। নবীর ভেতরে সেই শক্তি আহার না পেয়ে মৃত্যুবরণ করে। সুতরাং নবীর মধ্যে পাপ করার কোনো আকাংখা সৃষ্টি হতে পারে না। তারপরেও তাঁর দ্বারা যদি সামান্যতম ভুল হতে থাকে, তাহলে মহান আল্লাহ সাথে সাথেই তা সংশোধন করার ব্যবস্থা করেন। কারণ নবীর পদস্খলন শুধু তাঁর পদস্খলন নয়, সমগ্র উম্মতের পদস্খলন। নবী যদি মহাসত্যের বাইরে ভুলের দিকে বিন্দু পরিমাণ এগিয়ে যান, তাহলে সমগ্র পৃথিবী ভুলের দিকে কয়েক শত মাইল এগিয়ে যাবে।

নবী-রাসূল যে নিষ্পাপ ছিলেন এতে সন্দেহের কোনো অবকাশ নেই। গুনাহ তথা নাফরমানীর কাজে জড়িয়ে পড়া, নিষিদ্ধ ও ঘৃণ্য হারাম কাজ করা থেকে নবী-রাসূলকে মহান আল্লাহ রক্ষা করেছেন। এই সংরক্ষণ শুধুমাত্র নবী-রাসূলদের জন্যই নির্দিষ্ট ও সংরক্ষিত। এই গুণ ও বৈশিষ্ট্য শুধুমাত্র নবীদেরকেই দান করে মহান আল্লাহ তাঁদেরকে সম্মানিত করেছেন। সৃষ্টির সকল মানুষের তুলনায় তাদেরকে বিশিষ্ট বানিয়ে সম্পূর্ণ এক ভিন্ন মর্যাদা তাদেরকে দান করা হয়েছে।

পাপ ও অবাধ্যতা থেকে আল্লাহ তা'য়ালার বিশেষ সংরক্ষণ লাভের এই মর্যাদা শুধুমাত্র নবীদেরই রয়েছে। নবী-রাসূল ব্যতীত এই গুণ-বৈশিষ্ট্য ও বিশেষত্ব সৃষ্টি জগতে আর কোনো মানুষের নেই এবং কোনো মানুষের তা প্রাপ্যও নয়। নবী-রাসূলগণ এই সংরক্ষণ লাভ করেন শুধুমাত্র বড় বড় পাপ থেকেই নয়, ছোট ছোট পাপ থেকেও তাঁরা এই সংরক্ষণ লাভ করেন। এ কারণে তাদের দ্বারা আল্লাহর সাথে সামান্যতম অবাধ্যতা সংঘটিত হওয়া অসম্ভব।

নবী-রাসূল নিষ্পাপ মাসুম, কিন্তু এর অর্থ এই নয় যে তাঁরা মানবীয় প্রকৃতিই হারিয়ে ফেলেছেন। মানুষ স্বভাবতঃই ভুল-ভ্রান্তির প্রকৃতি সম্পন্ন। মানুষের ইচ্ছা শক্তি ও উদ্যম উদ্যোগ কোনো কোনো সময় দুর্বল হয়ে পড়তে পারে এ যেমন সত্য, তেমনি সাময়িক ক্রোধ বা অভিমানে ভারাক্রান্ত হয়েও নবী রাসূল এমন কোনো কাজ হঠাৎ করতে পারেন, যা আল্লাহ তা'য়ালা অপছন্দ করেন।

এ অবস্থায় মহান আল্লাহ তাদেরকে সংশোধন করে দেন। সে ভুলকে স্থায়ী হতে দেন না। সে ভুলের প্রতিক্রিয়া বা পরিণতিকে নিশ্চিহ্ন করে দেন। এসব ক্ষুদ্র ভুলের ওপরে নবীগণ স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকেন না। এমন হতে পারে যে, নবীকে আল্লাহ ভুল করার সুযোগ দিয়ে এ কথা প্রমাণ করেন যে, নবীগণ মানবীয় দুর্বলতার উর্ধ্বে নয়। কিন্তু এ কারণে নবীগণ পাপী হন না বা তাদের মর্যাদাও ক্ষুন্ন হয় না।

সাময়িকের জন্য নবীগণ যে ভুল করতে পারেন বা মহান আল্লাহর বলে দেয়া কথা ভুলে যেতে পারেন, তার বড় প্রমাণ হযরত আদম (আ:) । তিনি ভুল করেছেন, এ উপলব্ধিবোধ তাঁর ভেতরে সৃষ্টি হবার সাথে সাথে তিনি ক্ষমা ভিক্ষা করেছেন, মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে নবুয়‍্যাত দান করেছেন। নবীগণ যাদু প্রভাবিত হতে পারেন। হযরত মূসা (আ:) এর সামনে যখন ফিরাউনের যাদুকররা যাদু নিক্ষেপ করেছিল, সে সময়ের চিত্র সম্পর্কে বলা হয়েছে-

قَالَ بَلْ أَلْقُوا فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَى فَأَوْجَسَ فِي نَفْسِهِ خِيْفَةٌ مُوسَى -

যাদুর প্রভাবে তাঁর (মূসার) কাছে মনে হলো তাদের (যাদুর) রশি ও লাঠিগুলো বুঝি এদিক ওদিক ছুটাছুটি করছে, (এতে মূসা তার অন্তরে কিছুটা ভয় (ও শঙ্কা) অনুভব করলো। (সূরা ত্বাহা-৬৬-৬৭)

আল্লাহ তা'য়ালা তাঁকে অভয় দান করে বলেছিলেন, কোনো ভয় নেই। তুমিই বিজয়ী হবে। তোমার হাতে যা আছে তা নিক্ষেপ করো। তা এখনই তাদের মিথ্যা জিনিসগুলো গিলে ফেলবে। ওরা যা কিছু বানিয়ে এনেছে, তা যাদুকরের প্রতারণা ব্যতীত আর কিছুই নয়। আর যাদুকর কখনই সফলকাম হতে পারে না, তা ওরা যতই শক্তি দেখাক না কেনো।

সে সময় সাধারণ মানুষ যেমন যাদুর প্রভাবে প্রভাবিত হয়েছিল, হযরত মূসা (আ:) এর ব্যতিক্রম ছিলেন না। কুরআন বলছে, তিনি ভয় পেয়েছিলেন। এই ভয় পাওয়া, ছিল তাঁর মানবীয় দুর্বলতা। কিন্তু তিনি এই ভয়ের ওপর স্থায়ী ছিলেন না। ক্ষণিকের মধ্যেই তিনি নিজেকে ভয় মুক্ত করেছিলেন। পক্ষান্তরে যাদু কোনো নবীকে বিভ্রান্ত করতে বা তাঁর নবুয়‍্যাতের প্রতি বিরূপ কোনো ক্রিয়া করতে পারে না। স্বয়ং নবী করীম (সা:) এর ওপর দৈহিকভাবে যাদুর ক্রিয়া ঘটেছিল। এ কারণে তিনি তাঁর জীবনে বেশ কষ্ট অনুভব করেছেন।

হযরত ইউনুস (আ:) তাঁর জাতিকে আল্লাহর বিধান গ্রহণ করার জন্য আহ্বান জানালেন। তারা অস্বীকার করেছিল। তিনি তাদেরকে শাস্তির ভয় দেখালেন। বললেন তিনদিনের মধ্যে আযাব আসবে। লোকজন আল্লাহ তা'য়ালার কাছে কাতর প্রর্থনা করেছিল। মহান আল্লাহ শাস্তি মওকুফ করে দিলেন। হযরত ইউনুস (আ:) চিন্তা করলেন, তিনদিনের ভেতরে যখন আযাব এলো না তখন এবার তাঁকে লোকজন মিথ্যাবাদী ধারণা করে তাঁকে হত্যা করবে।

তিনি আল্লাহ রাব্বুল আলামীনের আদেশের অপেক্ষা না করে দেশ ত্যাগ করলেন। আল্লাহ তা'য়ালার আদেশ ব্যতীত কোনো নবীর জন্য তাঁর স্থান ত্যাগ করা নবুয়্যাত-মর্যাদার পরিপন্থী। সুতরাং মহান আল্লাহ তাকে গ্রেফতার করলেন। তাঁকে সমুদ্রে নিক্ষেপ করা হলো। তাঁকে বিশাল এক মাছ-গ্রাস করেছিল। আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইলেন। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করেছিলেন। এ ধরনের অনেক ঘটনা থেকে প্রমাণ হয়, নবীগণ সাময়িক ভুল করলেও মহান আল্লাহ তা সংশোধন করে দিতেন। কিন্তু তাদের সে ভুল মারাত্মক কিছু ছিল না। তা ছিল একেবারেই ক্ষুদ্র পর্যায়ের।

প্রত্যেক নবীর চরিত্রের সনদপত্র মহান আল্লাহ দান করেছেন। নবী করীম (সা:) সম্পর্কে মহান আল্লাহ ঘোষণা করেছেন-

لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُوْلِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا -

(হে মুসলমানরা,) তোমাদের জন্যে অবশ্যই আল্লাহর রাসূলের (জীবনের) মাঝে (অনুকরণযোগ্য) উত্তম আদর্শ রয়েছে, (আদর্শ রয়েছে) এমন প্রতিটি ব্যক্তির জন্যে, যে আল্লাহ তা'য়ালার সাক্ষাৎ পেতে আগ্রহী এবং যে পরকালের (মুক্তির) আশা করে, (সর্বোপরি) যে বেশি পরিমাণে আল্লাহ তা'য়ালাকে স্মরণ করে। (সূরা আহযাব-২১)

নবী করীম (সা:) সম্পর্কে মহান আল্লাহ বলেন-

وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ

নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের ওপরে প্রতিষ্ঠিত। (সূরা ক্বালাম-৪)

সূরা ইয়াসিনের প্রথম আয়াতেই বিজ্ঞানময় কুরআনের শপথ করে আল্লাহ তা'য়ালা নবী করীম (সা:) সম্পর্কে বলেছেন, নিশ্চয়ই আপনি সবচেয়ে সহজ-সরল এবং নির্ভুল পথের ওপরে প্রতিষ্ঠিত এবং প্রেরিত নেতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেতা। হযরত ইবরাহীম (আ:) ও আল্লাহর কাছে অতীব মর্যাদাবান নবী এবং মানবতার জন্য উত্তম আদর্শ ছিলেন। মহান আল্লাহ তাঁর সম্পর্কে বলেন-

قَدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌ فِي إِبْرَاهِيمَ وَالَّذِينَ مَعَهُ ج

তোমাদের জন্যে ইবরাহীম ও তাঁর অনুসারীদের (ঘটনার) মাঝে রয়েছে (অনুকরণযোগ্য) আদর্শ। (সূরা মুমতাহিনাহ-৪)

সূরা মরিয়মে হযরত ইবরাহীম (আ:) সম্পর্কে মহান আল্লাহ বলেছেন, তিনি ছিলেন সত্যনিষ্ঠ একজন মর্যাদাবান নবী। একই সূরায় হযরত মূসা, হযরত ইদরীস ও হযরত ইসমাঈল (আ:) এর প্রশংসা করেছেন। নবী-রাসূল মানব জাতির জন্য উত্তম আদর্শবান ব্যক্তি ছিলেন। এ কারণে মহান আল্লাহ তাদের সম্পর্কে বলেন-

أُوْلَئِكَ الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ طَ فَإِنْ تَكْفُرْ بِهَا هَؤُلَاءِ فَقَدْ وَكَّلْنَا بِهَا قَوْمًا لَّيْسُوا بِهَا بِكَافِرِينَ - أُوْلَائِكَ الَّذِيْنَ هَدَى اللَّهُ فَبِهُدَاهُمُ اقْتَدِهُ ط قُل لا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا طَ إِنَّ هُوَ إِلَّا ذِكْرَى لِلْعَالَمِينَ عِ

এরাই ছিলো সেসব লোক, যাদের আমি কিতাব, প্রজ্ঞা ও নবুয়‍্যাত দান করেছি, (আজ) যদি তারা তা অস্বীকার করে (তাতে আমার কোনো ক্ষতি নেই), আমি তো (অতীতে) এমন এক সম্প্রদায়ের ওপর এ দায়িত্ব অর্পণ করেছিলাম, যারা কখনো (এগুলো) প্রত্যাখ্যান করেনি। আল্লাহ (এদের) সবাইকে সৎপথে পরিচালিত করেছেন; (হে নবী) আপনি এদের পথেরই অনুসরণ করুন। (সূরা আনয়াম-৮৯-৯০)

প্রত্যেক নবীই ছিলেন মহান আল্লাহর মুখাপেক্ষী। তাঁরা মহান আল্লাহর সাহায্য কামনা করতেন। বদরের প্রান্তরে নবী করীম (সা:) সিজদায় অবনত হয়ে মহান আল্লাহর সাহায্য কামনা করেছেন। তিনি এ দাবী করেননি যে আমি একাই যথেষ্ট, আমার সামনে যে শত্রু আসবে সে জ্বলে পুড়ে ভষ্ম হয়ে যাবে। হযরত আইয়ুব (আ:) রোগে আক্রান্ত হয়ে মহান আল্লাহর সাহায্য কামনা করেছেন। তিনি স্বয়ং এ. দাবী করেননি যে, আমি রোগ মুক্ত করতে সক্ষম।

হযরত ইউনুস (আ:) বিপদগ্রস্থ হয়ে আল্লাহ তা'য়ালার সাহায্য কামনা করেছেন, তিনি নিজে এ দাবী করেননি যে, আমি বিপদ থেকে মানুষকে মুক্ত করতে সক্ষম। পবিত্র কুরআনে তাদের ইতিহাস বর্ণনা করার উদ্দেশ্য হলো, মহান নবী-রাসূল ছিলেন আল্লাহ তা'য়ালার সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান বান্দা। তাঁরাই যখন রোগে আক্রান্ত হয়ে আল্লাহ তা'য়ালার মুখাপেক্ষী হয়েছেন, বিপদগ্রস্থ হয়ে তাঁরই কাছে সাহায্য কামনা করেছেন, পৃথিবীর সকল মানুষও যেনো একমাত্র মহান আল্লাহর কাছেই সাহায্য চায়। কোনো মৃত মানুষ বা পৃথিবীর কোনো শক্তির কাছে যেন সাহায্যের জন্য আবেদন না করে মানুষ যেনো আরেক মানুষের মুখাপেক্ষী না হয়।

আমরা পবিত্র কুরআন থেকে জানতে পারি, নবুয়্যাত লাভ করার পূর্বে নবীগণ যে জ্ঞানের অধিকারী ছিলেন, সেই জ্ঞানের দ্বারাই তাঁরা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার প্রাথমিক স্তর অতিক্রম করতেন। ওহীর আগমন তাদের অনুভূতিলব্ধ জ্ঞানকে বিশাল শক্তিতে পরিণত করতো। ওহী অবতীর্ণের পূর্বে তাদের মন-মস্তিষ্ক যেসব সত্যের ব্যাপারে সাক্ষ্য দিতো, আল্লাহ তা'য়ালার ওহী সেগুলো সত্য হবার বিষয়ে নিশ্চয়তা প্রদান করতো। পরম সত্যের সাথে নবীদেরকে চাক্ষুষ পরিচয় করে দেয়া হত, নবীগণ সেসব বিষয়ে মানুষের কাছে সাক্ষ্য প্রদান করতেন।

পবিত্র কুরআন বারবার মানব জাতিকে লক্ষ্য করে বলেছে, তোমরা চিন্তা-গবেষণা করো, দৃষ্টি নিক্ষেপ করে দেখো, আমার নিদর্শন সম্পর্কে চিন্তা-গবেষণা করো। নবী-রাসূল নবুয়্যাত লাভ করার পূর্বে তাই করতেন। সৃষ্টি সম্পর্কে চিন্তা গবেষণা করলে স্রষ্টার পরিচয় পাওয়া যায়। তাঁরা এভাবে চিন্তা-গবেষণা করেই পরম সত্তার সন্ধান লাভ করার চেষ্টা করতেন। আল্লাহ তা'য়ালার পক্ষ হতে ওহী অবতীর্ণ হবার কারণে তারা প্রকৃত সত্যের জগতে প্রবেশ করেছেন এবং মানুষকেও সেদিকেই আহ্বান করেছেন।

ওহী অবতীর্ণ হবার পরে তাদেরকে এমন জ্ঞান দান করা হয়েছিল যে, যে জ্ঞান শুধু তাদের জন্যই মহান আল্লাহ নির্দিষ্ট করে রেখেছিলেন। অর্থাৎ মহান আল্লাহ নবী- রাসূলকে অদৃশ্য জগতের জ্ঞান দান করেছিলেন। কেউ কেউ বলে থাকেন, অদৃশ্য জগতের যতটুকু জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেয়া প্রয়োজন ছিল আল্লাহ তা'য়ালা তাঁর অদৃশ্য জগতের জ্ঞান নবীকে ততটুকুই দান করেছিলেন। কিন্তু কুরআনের বর্ণনার মুকাবেলায় তাদের মতামত সঠিক নয়।

কুরআন দাবী করছে, নবীদেরকে অদৃশ্য জগতের এমন জ্ঞান ভাণ্ডার দান করা হয়েছিল যে, সাধারণ মানুষের পক্ষে সে জ্ঞান লাভ করার কোনো উপায়ই নেই। পবিত্র কুরআনে হযরত ইয়াকুব (আঃ) সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সূরা ইউসুফের ৮৬ নং আয়াত থেকে জানা যায়, তিনি তাঁর সন্তানদেরকে বলেছিলেন-

قَالَ إِنَّمَا أَشْكُوْ بَنِى وَحُزْنِي إِلَى اللَّهِ وَأَعْلَمُ مِنَ اللَّهِ مَا لَا تَعْلَمُوْنَ

সে (আরো) বললো, আমি আমার (অসহনীয়) যন্ত্রণা, আমার দুশ্চিন্তা (-জনিত অভিযোগ) আল্লাহ তা'য়ালার কাছেই নিবেদন করি এবং আমি নিজে আল্লাহ তা'য়ালার কাছ থেকে (তাঁর কথাবার্তা) যতোটুকু জানি, তোমরা তা জানো না। (সূরা ইউসুফ-৮৬)

অদৃশ্য জগতের অবস্থা সম্পর্কে নবীগণ যা জানেন এবং দেখেন, সাধারণ মানুষের পক্ষে সে স্তর অতিক্রম করা কোনক্রমেই সম্ভব নয়। এ কারণেই নবী করীম (সাঃ) সাহাবায়ে কেরামকে বলেছিলেন, 'তোমরা শোনো, আল্লাহর শপথ! আমি যা জেনেছি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা খুব কমই হাসতে এবং কাঁদতে সবচেয়ে বেশি'। (বুখারী)

তিনি তাঁর সাহাবায়ে কেরামকে বলেছিলেন, 'আমি তোমাদেরকে পেছনে ঠিক তেমনভাবেই দেখি যেমনভাবে সামনে দেখি'। (বুখারী)

অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামীন নবী করীম (সাঃ) কে দু'টো পবিত্র চোখ দান করেছিলেন। তিনি সে চোখ দিয়ে সামনের দিকে দেখতে পেতেন। কিন্তু তাঁর পেছনে চোখ না থাকলেও তিনি আল্লাহ তা'য়ালার দেয়া শক্তির কারণে পেছনেও দেখতে পেতেন। অর্থাৎ সামনে পেছনে তিনি একইভাবে দেখতেন। নবী-রাসূলগণ অদৃশ্য জগতের যতটুকু সংবাদ মানুষকে জানিয়ে গেছেন, এ কথা ধারণা করার কোনো কারণ নেই যে, তাঁরা অদৃশ্য জগৎ সম্পর্কে ঐ পরিমাণ জ্ঞানই রাখতেন। বরং এর চেয়ে শত সহস্রগুণ বেশি জ্ঞান তাদেরকে দান করা হয়েছিল অদৃশ্য জগৎ সম্পর্কে।

অকারণে তাদেরকে এই জ্ঞান দান করা হয়নি। এসব জ্ঞান তাদেরকে দান করা হয়েছিল তাদের দায়িত্বের কারণে। তাঁরা যে দায়িত্ব পালন করতেন সে দায়িত্ব পালন করতে গেলে অদৃশ্য জগৎ সম্পর্কে তাদের সীমাহীন জ্ঞান থাকা প্রয়োজন ছিল। এই জ্ঞান তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সহায়ক হত। তাঁরা যা দেখতেন এবং বুঝতেন তা সাধারণ মানুষের জানার বা বুঝার প্রয়োজন নেই। যতটুকু প্রয়োজন ছিল ততটুকু তাঁরা মানুষকে জানিয়ে গেছেন। সাধারণ মানুষ ঐ অদৃশ্য জ্ঞান সহ্য করতে পারবে না। এ কারণেই মানুষকে আল্লাহ তা'য়ালা ঐ জ্ঞান সম্পর্কে কিছুই জানাননি।

হযরত মূসা (আ:)ই প্রথম দিকে সহ্য করতে পারেননি, নবী করীম (সা:) ও প্রথম দিকে ঐ জ্ঞানের জগৎ দেখে অস্থির হয়ে পড়েছিলেন, তাহলে সাধারণ মানুষের সামনে ঐ জ্ঞানের সামান্যতম বিন্দু প্রকাশিত হলে এই মানুষের পক্ষে নিজ অস্তিত্ব বজায় রাখা সম্ভব হতো না।

এই পৃথিবীতে নবী-রাসূল সবচেয়ে অধিক মর্যাদা ও সম্মানের অধিকারী এবং তাঁরা মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। একজন সাধারণ মানুষের জীবনে যে ঘটনা ঘটে তা হয়তঃ কোনো গুরুত্ব বহন করে না। কিন্তু ঐ একই ঘটনা যদি নবীর জীবনে ঘটে তাহলে তা গুরুত্ব বহন করে। সে ঘটনা তাঁর অনুসারীদের জন্য অবশ্যকরণীয় হয়ে দাঁড়ায়। নবী জীবনের ক্ষুদ্র ঘটনাও মানুষের জন্য আইনে পরিণত হয়। এ কারণে মহান আল্লাহর পক্ষ হতে তাদের প্রত্যেক পদক্ষেপের দিকে সতর্ক দৃষ্টি রাখা হয়েছিলো। কারণ নবী জীবনের সকল কিছুই মানুষের জন্য অনুসরণীয়। নবী করীম (সা:) তাঁর পবিত্রা স্ত্রীদেরকে বলতেন, 'আমি তোমাদের সাথে যে আচরণ করি, তা মানুষকে জানিয়ে দাও। আমি দিনে যা করি এবং রাতে যা করি, সকল কিছুই মানুষকে জানিয়ে দাও'।

কারণ তাঁর জীবনের সকল কিছুই মানুষ অনুসরণ করবে। তাদের জীবনের কোনো ক্ষুদ্রাতিক্ষুদ্র কাজও মহান আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে সংঘটিত হতে পারে না। কোনো নবী যদি কখনো কোনো কাজ নিজ প্রবৃত্তি অনুসারে করেও থাকেন, তাহলে সাথে সাথে তা মহান আল্লাহর পক্ষ থেকে সংশোধন করে দেয়া হয়েছে। কেননা, ইসলামী জীবন ব্যবস্থার মূলনীতি সমূহ শুধুমাত্র আল্লাহ তা'য়ালার কিতাবেই নয়, মহান নবীর জীবন আদর্শ হিসেবেও মানুষের কাছে পৌঁছে যাবে, আর এই বিধানে আল্লাহ তা'য়ালার অপছন্দনীয় সামান্য কোনো অংশ থাকতে পারবে না।

পৃথিবীতে প্রেরিত প্রত্যেক নবী-রাসূল আল্লাহ তা'য়ালার কাছে একই মর্যাদাসম্পন্ন ছিলেন না। তাঁদের দায়িত্ব অনুযায়ী মহান আল্লাহ তাঁদেরকে মর্যাদা দান করেছেন। তাঁদের মর্যাদা অনুসারে আল্লাহ তা'য়ালা তাঁদেরকে অদৃশ্য জগতের জ্ঞান দান করেছিলেন। পৃথিবী ও আকাশমণ্ডলী কিভাবে তিনি পরিচালনা করছেন, এটা তাঁদেরকে পর্যবেক্ষণ করানো হয়েছে। তিনি কিভাবে সৃষ্টি করেন এবং মৃত্যু ঘটান আবার মৃত থেকে জীবিত করেন তা প্রদর্শন করা হয়েছে। এই পৃথিবী ও অদৃশ্য জগতের মাঝে যে পর্দা অন্তরায় হিসেবে রয়েছে, মহান আল্লাহ সে পর্দা তাঁদের দৃষ্টির সামনে থেকে সরিয়ে এমন সব দৃশ্য দেখিয়েছেন, যে দৃশ্য অবলোকন করলে সাধারণ মানুষ চেতনা হারিয়ে ফেলবে।

এসব জিনিসের প্রতি মানুষ বিশ্বাস স্থাপন করবে, নবীগণ মানুষকে এসব জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানাবেন। এ কারনেই নবীদেরকে আল্লাহ তা'য়ালা ঐসব জিনিসের সাথে চাক্ষুষ পরিচয় করে দিয়েছেন। অনেকে আবার নবীদের সাথে পৃথিবীর মানুষ দার্শনিকদের তুলনা করে থাকেন। দার্শনিকগণও তো এমন অনেক কথা বলেন, যা দেখা যায় না। অর্থাৎ নবী আর দার্শনিকদেরকে তারা এক কাতারে দাঁড় করাতে চান。

পৃথিবীর দার্শনিকগণ যা বলেন তা অনুমানের ভিত্তিতে বলেন। যেসব দার্শনিক মানুষ হিসেবে নিজের মর্যাদা ও অবস্থান, জ্ঞানের পরিধি অবগত আছেন, তারা কখনো নিজের মতামতই চরম সত্য বলে রায় দেন না। কিন্তু নবী-রাসূল যা বলেন, তা নিজের চোখে দেখে এবং ওহী জ্ঞানের ভিত্তিতে বলেন। নবীগণ অনুমানের ভিত্তিতে কথা বলেন না। কিন্তু দার্শনিকগণ অনুমানের ভিত্তিতে কথা বলে। নবীদের চোখের সামনে গোপন জগতের পর্দা উঠিয়ে যা দেখানো হয়েছে সে সম্পর্কে তাঁরা নিশ্চিত হয়েই কথা বলেন।

পবিত্র কুরআনে সূরা ইউসুফে মহান আল্লাহ তা'য়ালা হযরত ইয়াকুব (আ:) ও তাঁর সন্তান হযরত ইউসুফ (আ:) সম্পর্কে বর্ণনা করেছেন। হযরত ইউসুফ (আ:) ঘটনাক্রমে পিতার সান্নিধ্য থেকে কয়েক বছর যাবৎ বিচ্ছিন্ন ছিলেন। পিতা তাঁর সন্তানের সন্ধান জানতেন না। তাঁর অন্যান্য সন্তানগণ ব্যবসা উপলক্ষ্যে যখন মিশর গিয়েছিল তখন হযরত ইউসুফ (আ:) মিশরের রাষ্ট্রপতি। তিনি জীবিত আছেন এর চিহ্ন স্বরূপ ভাইদের কাছে তাঁর শরীরের একটি জামা দিয়েছিলেন, যেন তাঁর পিতা সান্ত্বনা লাভ করেন।

সেই জামা নিয়ে যখন তাঁর ভাইগণ আসছিল তখন কয়েক শত মাইল দূরে অবস্থান করে হযরত ইয়াকুব (আ:) হযরত ইউসুফ (আ:) এর শরীরের গন্ধ অনুভব করছিলেন। এ ধরনের ক্ষমতা মহান আল্লাহ তাঁর এ নবীকে দান করেছিলেন। কিন্তু এরপরেও গুরুত্বপূর্ণ বিষয় হলো সকল নবীই মানুষ ছিলেন। তাদের ভেতরে মানবিক সত্তা ছিল। তাঁরা আল্লাহ তা'য়ালার কোনো অভিনব সৃষ্টি ছিলেন না.। একজন মানুষকে নবী হিসেবে প্রেরণ করা কোনো অস্বাভাবিক বিষয় ছিল না।

সাধারণ মানুষের এই পৃথিবীতে জীবন ধারনের জন্য যা প্রয়োজন হয়, নবী-রাসূলেরও তাই হত। তাঁরা ক্ষুধা অনুভব করতেন, তাদের প্রাকৃতিক প্রয়োজন হত। রক্ত মাংসে গঠিত ছিল তাদের শরীর। তাঁরাও বেদনা অনুভব করতেন। রোগাক্রান্ত হতেন। জীবিকা অর্জনের জন্য তাঁরাও শ্রম দিতেন। বিবাহিত জীবনে তাঁদেরও সন্তান জন্ম হতো। আল্লাহ তা'য়ালার বিধান পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে তাদেরকেও যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে। কিন্তু তাদের মানবীয় এই সত্তা পরিচালিত হত মহান আল্লাহ তা'য়ালার ইশারায়। কেননা, তাদের জীবনের সবটুকুই তাঁর অনুসারীদের জন্য ছিল অনুসরণীয়।

মুমিনদের জন্য নির্ধারিত যে গুণাবলী এবং পূর্ণমান, সে মানে প্রতিটি মুহূর্ত অবস্থান করা এই পৃথিবীতে একজন মুমিনের পক্ষেও সম্ভব নয়। অর্থাৎ মুমিনের মান ওঠা নামা করে। যখন সে মহান আল্লাহর পছন্দনীয় কাজে লিপ্ত থাকে তখন মুমিন হিসেবে সে পূর্ণমানে অবস্থান করে। আর তাঁর দ্বারা যখন সামান্য ভুল হয়ে যায় তখন সে ঐ পূর্ণমান থেকে সামান্য নীচে অবস্থান করেন। অর্থাৎ আকাংখিত মানে প্রতিটি মুহূর্ত অবস্থান করা মানুষ হিসেবে মুমিনদের জন্য সম্ভব হয় না।

প্রশ্ন হলো, নবী-রাসূলেরও অবস্থা এমন হতো কি না। এ প্রশ্নের উত্তর আমরা পবিত্র কুরআন-হাদীসে অনুসন্ধান করবো। আমরা পবিত্র কুরআনে দেখতে পাই, হযরত নূহ (আ:) এর যুবক সন্তান যখন তাঁরই চোখের সামনে পানিতে ডুবে নির্মমভাবে মৃত্যুবরণ করছিল, তখন হযরত নূহ (আ:) এর ভেতরে মানবীয় দুর্বলতা ক্ষণিকের জন্য স্পন্দন সৃষ্টি করেছিল। কিন্তু তাঁর সে সন্তান ছিলো আল্লাহ তা'য়ালার বিধানের শত্রু। মুহূর্ত কয়েকের ভেতরে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করেছিলেন। আল্লাহর বিধানের মুকাবেলায় তিনি যুবক সন্তানের মমতা হৃদয়ে স্থান দেননি।

এ ধরনের নানা ঘটনা বিভিন্ন নবীর জীবনে সাময়িকের জন্য ঘটেছে। কিন্তু মহান আল্লাহ মুহূর্তের ভেতরে নবীকে সংশোধন করেছেন। একজন নবীর নিষ্পাপ হবার অর্থ এই নয় যে, নবীর দ্বারা পাপ সংঘটিত হবার কোনো সম্ভাবনাই ছিলো না। অথবা সব ধরনের পাপ ও ভুল করার ক্ষমতা নবীর সত্তা থেকে মহান আল্লাহ ছিনিয়ে নিয়েছেন। প্রকৃত বিষয় হলো, নবী ভুল করার প্রবণতা রাখেন কিন্তু তাঁর মানবিক আবেগ অনুভুতি, মানবিক গুণাবলী, ইচ্ছা আশা নিরাশার অধিকারী হবার পরেও তিনি এমন আল্লাহভীরু ও সৎ হন যে, তিনি কখনো সচেতনভাবে কোনো ভুল করেননি।

প্রতিটি মানুষের ভেতরে যে খারাপ প্রবৃত্তি অবস্থান করছে, মানুষ যত খারাপ কাজ করে ততই সেই খারাপ প্রবৃত্তির শক্তি বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ খারাপ কাজ বা পাপের কাজই হলো কুপ্রবৃত্তির খোরাক বা আহার। নবীর ভেতরে সেই শক্তি আহার না পেয়ে মৃত্যুবরণ করে। সুতরাং নবীর মধ্যে পাপ করার কোনো আকাংখা সৃষ্টি হতে পারে না। তারপরেও তাঁর দ্বারা যদি সামান্যতম ভুল হতে থাকে, তাহলে মহান আল্লাহ সাথে সাথেই তা সংশোধন করার ব্যবস্থা করেন। কারণ নবীর পদস্খলন শুধু তাঁর পদস্খলন নয়, সমগ্র উম্মতের পদস্খলন। নবী যদি মহাসত্যের বাইরে ভুলের দিকে বিন্দু পরিমাণ এগিয়ে যান, তাহলে সমগ্র পৃথিবী ভুলের দিকে কয়েক শত মাইল এগিয়ে যাবে।

নবী-রাসূল যে নিষ্পাপ ছিলেন এতে সন্দেহের কোনো অবকাশ নেই। গুনাহ তথা নাফরমানীর কাজে জড়িয়ে পড়া, নিষিদ্ধ ও ঘৃণ্য হারাম কাজ করা থেকে নবী-রাসূলকে মহান আল্লাহ রক্ষা করেছেন। এই সংরক্ষণ শুধুমাত্র নবী-রাসূলদের জন্যই নির্দিষ্ট ও সংরক্ষিত। এই গুণ ও বৈশিষ্ট্য শুধুমাত্র নবীদেরকেই দান করে মহান আল্লাহ তাঁদেরকে সম্মানিত করেছেন। সৃষ্টির সকল মানুষের তুলনায় তাদেরকে বিশিষ্ট বানিয়ে সম্পূর্ণ এক ভিন্ন মর্যাদা তাদেরকে দান করা হয়েছে।

পাপ ও অবাধ্যতা থেকে আল্লাহ তা'য়ালার বিশেষ সংরক্ষণ লাভের এই মর্যাদা শুধুমাত্র নবীদেরই রয়েছে। নবী-রাসূল ব্যতীত এই গুণ-বৈশিষ্ট্য ও বিশেষত্ব সৃষ্টি জগতে আর কোনো মানুষের নেই এবং কোনো মানুষের তা প্রাপ্যও নয়। নবী-রাসূলগণ এই সংরক্ষণ লাভ করেন শুধুমাত্র বড় বড় পাপ থেকেই নয়, ছোট ছোট পাপ থেকেও তাঁরা এই সংরক্ষণ লাভ করেন। এ কারণে তাদের দ্বারা আল্লাহর সাথে সামান্যতম অবাধ্যতা সংঘটিত হওয়া অসম্ভব।

নবী-রাসূল নিষ্পাপ মাসুম, কিন্তু এর অর্থ এই নয় যে তাঁরা মানবীয় প্রকৃতিই হারিয়ে ফেলেছেন। মানুষ স্বভাবতঃই ভুল-ভ্রান্তির প্রকৃতি সম্পন্ন। মানুষের ইচ্ছা শক্তি ও উদ্যম উদ্যোগ কোনো কোনো সময় দুর্বল হয়ে পড়তে পারে এ যেমন সত্য, তেমনি সাময়িক ক্রোধ বা অভিমানে ভারাক্রান্ত হয়েও নবী রাসূল এমন কোনো কাজ হঠাৎ করতে পারেন, যা আল্লাহ তা'য়ালা অপছন্দ করেন।

এ অবস্থায় মহান আল্লাহ তাদেরকে সংশোধন করে দেন। সে ভুলকে স্থায়ী হতে দেন না। সে ভুলের প্রতিক্রিয়া বা পরিণতিকে নিশ্চিহ্ন করে দেন। এসব ক্ষুদ্র ভুলের ওপরে নবীগণ স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকেন না। এমন হতে পারে যে, নবীকে আল্লাহ ভুল করার সুযোগ দিয়ে এ কথা প্রমাণ করেন যে, নবীগণ মানবীয় দুর্বলতার উর্ধ্বে নয়। কিন্তু এ কারণে নবীগণ পাপী হন না বা তাদের মর্যাদাও ক্ষুন্ন হয় না।

সাময়িকের জন্য নবীগণ যে ভুল করতে পারেন বা মহান আল্লাহর বলে দেয়া কথা ভুলে যেতে পারেন, তার বড় প্রমাণ হযরত আদম (আ:) । তিনি ভুল করেছেন, এ উপলব্ধিবোধ তাঁর ভেতরে সৃষ্টি হবার সাথে সাথে তিনি ক্ষমা ভিক্ষা করেছেন, মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে নবুয়‍্যাত দান করেছেন। নবীগণ যাদু প্রভাবিত হতে পারেন। হযরত মূসা (আ:) এর সামনে যখন ফিরাউনের যাদুকররা যাদু নিক্ষেপ করেছিল, সে সময়ের চিত্র সম্পর্কে বলা হয়েছে-

قَالَ بَلْ أَلْقُوا فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَى فَأَوْجَسَ فِي نَفْسِهِ خِيْفَةٌ مُوسَى -

যাদুর প্রভাবে তাঁর (মূসার) কাছে মনে হলো তাদের (যাদুর) রশি ও লাঠিগুলো বুঝি এদিক ওদিক ছুটাছুটি করছে, (এতে মূসা তার অন্তরে কিছুটা ভয় (ও শঙ্কা) অনুভব করলো। (সূরা ত্বাহা-৬৬-৬৭)

আল্লাহ তা'য়ালা তাঁকে অভয় দান করে বলেছিলেন, কোনো ভয় নেই। তুমিই বিজয়ী হবে। তোমার হাতে যা আছে তা নিক্ষেপ করো। তা এখনই তাদের মিথ্যা জিনিসগুলো গিলে ফেলবে। ওরা যা কিছু বানিয়ে এনেছে, তা যাদুকরের প্রতারণা ব্যতীত আর কিছুই নয়। আর যাদুকর কখনই সফলকাম হতে পারে না, তা ওরা যতই শক্তি দেখাক না কেনো।

সে সময় সাধারণ মানুষ যেমন যাদুর প্রভাবে প্রভাবিত হয়েছিল, হযরত মূসা (আ:) এর ব্যতিক্রম ছিলেন না। কুরআন বলছে, তিনি ভয় পেয়েছিলেন। এই ভয় পাওয়া, ছিল তাঁর মানবীয় দুর্বলতা। কিন্তু তিনি এই ভয়ের ওপর স্থায়ী ছিলেন না। ক্ষণিকের মধ্যেই তিনি নিজেকে ভয় মুক্ত করেছিলেন। পক্ষান্তরে যাদু কোনো নবীকে বিভ্রান্ত করতে বা তাঁর নবুয়‍্যাতের প্রতি বিরূপ কোনো ক্রিয়া করতে পারে না। স্বয়ং নবী করীম (সা:) এর ওপর দৈহিকভাবে যাদুর ক্রিয়া ঘটেছিল। এ কারণে তিনি তাঁর জীবনে বেশ কষ্ট অনুভব করেছেন।

হযরত ইউনুস (আ:) তাঁর জাতিকে আল্লাহর বিধান গ্রহণ করার জন্য আহ্বান জানালেন। তারা অস্বীকার করেছিল। তিনি তাদেরকে শাস্তির ভয় দেখালেন। বললেন তিনদিনের মধ্যে আযাব আসবে। লোকজন আল্লাহ তা'য়ালার কাছে কাতর প্রর্থনা করেছিল। মহান আল্লাহ শাস্তি মওকুফ করে দিলেন। হযরত ইউনুস (আ:) চিন্তা করলেন, তিনদিনের ভেতরে যখন আযাব এলো না তখন এবার তাঁকে লোকজন মিথ্যাবাদী ধারণা করে তাঁকে হত্যা করবে।

তিনি আল্লাহ রাব্বুল আলামীনের আদেশের অপেক্ষা না করে দেশ ত্যাগ করলেন। আল্লাহ তা'য়ালার আদেশ ব্যতীত কোনো নবীর জন্য তাঁর স্থান ত্যাগ করা নবুয়্যাত-মর্যাদার পরিপন্থী। সুতরাং মহান আল্লাহ তাকে গ্রেফতার করলেন। তাঁকে সমুদ্রে নিক্ষেপ করা হলো। তাঁকে বিশাল এক মাছ-গ্রাস করেছিল। আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইলেন। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করেছিলেন। এ ধরনের অনেক ঘটনা থেকে প্রমাণ হয়, নবীগণ সাময়িক ভুল করলেও মহান আল্লাহ তা সংশোধন করে দিতেন। কিন্তু তাদের সে ভুল মারাত্মক কিছু ছিল না। তা ছিল একেবারেই ক্ষুদ্র পর্যায়ের।

প্রত্যেক নবীর চরিত্রের সনদপত্র মহান আল্লাহ দান করেছেন। নবী করীম (সা:) সম্পর্কে মহান আল্লাহ ঘোষণা করেছেন-

لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُوْلِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا -

(হে মুসলমানরা,) তোমাদের জন্যে অবশ্যই আল্লাহর রাসূলের (জীবনের) মাঝে (অনুকরণযোগ্য) উত্তম আদর্শ রয়েছে, (আদর্শ রয়েছে) এমন প্রতিটি ব্যক্তির জন্যে, যে আল্লাহ তা'য়ালার সাক্ষাৎ পেতে আগ্রহী এবং যে পরকালের (মুক্তির) আশা করে, (সর্বোপরি) যে বেশি পরিমাণে আল্লাহ তা'য়ালাকে স্মরণ করে। (সূরা আহযাব-২১)

নবী করীম (সা:) সম্পর্কে মহান আল্লাহ বলেন-

وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ

নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের ওপরে প্রতিষ্ঠিত। (সূরা ক্বালাম-৪)

সূরা ইয়াসিনের প্রথম আয়াতেই বিজ্ঞানময় কুরআনের শপথ করে আল্লাহ তা'য়ালা নবী করীম (সা:) সম্পর্কে বলেছেন, নিশ্চয়ই আপনি সবচেয়ে সহজ-সরল এবং নির্ভুল পথের ওপরে প্রতিষ্ঠিত এবং প্রেরিত নেতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেতা। হযরত ইবরাহীম (আ:) ও আল্লাহর কাছে অতীব মর্যাদাবান নবী এবং মানবতার জন্য উত্তম আদর্শ ছিলেন। মহান আল্লাহ তাঁর সম্পর্কে বলেন-

قَدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌ فِي إِبْرَاهِيمَ وَالَّذِينَ مَعَهُ ج

তোমাদের জন্যে ইবরাহীম ও তাঁর অনুসারীদের (ঘটনার) মাঝে রয়েছে (অনুকরণযোগ্য) আদর্শ। (সূরা মুমতাহিনাহ-৪)

সূরা মরিয়মে হযরত ইবরাহীম (আ:) সম্পর্কে মহান আল্লাহ বলেছেন, তিনি ছিলেন সত্যনিষ্ঠ একজন মর্যাদাবান নবী। একই সূরায় হযরত মূসা, হযরত ইদরীস ও হযরত ইসমাঈল (আ:) এর প্রশংসা করেছেন। নবী-রাসূল মানব জাতির জন্য উত্তম আদর্শবান ব্যক্তি ছিলেন। এ কারণে মহান আল্লাহ তাদের সম্পর্কে বলেন-

أُوْلَئِكَ الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ طَ فَإِنْ تَكْفُرْ بِهَا هَؤُلَاءِ فَقَدْ وَكَّلْنَا بِهَا قَوْمًا لَّيْسُوا بِهَا بِكَافِرِينَ - أُوْلَائِكَ الَّذِيْنَ هَدَى اللَّهُ فَبِهُدَاهُمُ اقْتَدِهُ ط قُل لا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا طَ إِنَّ هُوَ إِلَّا ذِكْرَى لِلْعَالَمِينَ عِ

এরাই ছিলো সেসব লোক, যাদের আমি কিতাব, প্রজ্ঞা ও নবুয়‍্যাত দান করেছি, (আজ) যদি তারা তা অস্বীকার করে (তাতে আমার কোনো ক্ষতি নেই), আমি তো (অতীতে) এমন এক সম্প্রদায়ের ওপর এ দায়িত্ব অর্পণ করেছিলাম, যারা কখনো (এগুলো) প্রত্যাখ্যান করেনি। আল্লাহ (এদের) সবাইকে সৎপথে পরিচালিত করেছেন; (হে নবী) আপনি এদের পথেরই অনুসরণ করুন। (সূরা আনয়াম-৮৯-৯০)

প্রত্যেক নবীই ছিলেন মহান আল্লাহর মুখাপেক্ষী। তাঁরা মহান আল্লাহর সাহায্য কামনা করতেন। বদরের প্রান্তরে নবী করীম (সা:) সিজদায় অবনত হয়ে মহান আল্লাহর সাহায্য কামনা করেছেন। তিনি এ দাবী করেননি যে আমি একাই যথেষ্ট, আমার সামনে যে শত্রু আসবে সে জ্বলে পুড়ে ভষ্ম হয়ে যাবে। হযরত আইয়ুব (আ:) রোগে আক্রান্ত হয়ে মহান আল্লাহর সাহায্য কামনা করেছেন। তিনি স্বয়ং এ. দাবী করেননি যে, আমি রোগ মুক্ত করতে সক্ষম।

হযরত ইউনুস (আ:) বিপদগ্রস্থ হয়ে আল্লাহ তা'য়ালার সাহায্য কামনা করেছেন, তিনি নিজে এ দাবী করেননি যে, আমি বিপদ থেকে মানুষকে মুক্ত করতে সক্ষম। পবিত্র কুরআনে তাদের ইতিহাস বর্ণনা করার উদ্দেশ্য হলো, মহান নবী-রাসূল ছিলেন আল্লাহ তা'য়ালার সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান বান্দা। তাঁরাই যখন রোগে আক্রান্ত হয়ে আল্লাহ তা'য়ালার মুখাপেক্ষী হয়েছেন, বিপদগ্রস্থ হয়ে তাঁরই কাছে সাহায্য কামনা করেছেন, পৃথিবীর সকল মানুষও যেনো একমাত্র মহান আল্লাহর কাছেই সাহায্য চায়। কোনো মৃত মানুষ বা পৃথিবীর কোনো শক্তির কাছে যেন সাহায্যের জন্য আবেদন না করে মানুষ যেনো আরেক মানুষের মুখাপেক্ষী না হয়।

📘 সীরাতে সাইয়্যেদুল মুরসালীন 📄 নবী-রাসূলদের মর্যাদা

📄 নবী-রাসূলদের মর্যাদা

নবী ও রাসূল এ দু'টো শব্দই আরবী এবং শব্দ দু'টোর অর্থও পৃথক। নবী শব্দের অর্থ সম্পর্কে অভিধানবিদগণের মধ্যে পার্থক্য বিরাজমান। কেউ কেউ 'নবী' শব্দটিকে আরবী 'নাবা' শব্দ থেকে গঠিত বলেছেন এবং এর অর্থ করেছেন 'সংবাদ'। কেউ কেউ বলেছেন, আরবী 'নাবুউ' ধাতু থেকে 'নবী' শব্দের উৎপত্তি এবং অর্থ হচ্ছে 'উন্নতি ও উচ্চতা'। এ অর্থের দিক থেকে এর মানে হয় 'উন্নত মর্যাদা' ও 'সুউচ্চ অবস্থান'। আবার কেউ কেউ বলেছেন, মূলত শব্দটি 'নাবী' শব্দ থেকে উৎপত্তি হয়েছে এবং এর অর্থ 'পথ'। আর তাদেরকে এ জন্যে 'নবী' বলা হয়েছে যে, তাঁরা হচ্ছেন মানুষের সাথে মহান আল্লাহর সম্পর্ক সৃষ্টি করে দেয়ার পথ বা তাঁরা হলেন মহান মালিক আল্লাহ তা'য়ালার দিকে যাবার পথ।

আরবী 'রাসূল' শব্দের অর্থ 'প্রেরিত'। এ অর্থের দিক থেকে আরবী ভাষায় দূত, পয়গম্বর, বার্তাবাহক ও রাষ্ট্রের দূতের জন্যেও এ 'রাসূল' শব্দটি ব্যবহৃত হয়। আর পবিত্র কুরআনে এ শব্দটি এমনসব ফিরিশতার জন্যও ব্যবহৃত হয়েছে যাদেরকে মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষ দায়িত্বে নিযুক্ত করা হয় অথবা এমন সব উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যমণ্ডিত মানুষকে 'রাসূল' নামে আখ্যায়িত করা হয়েছে যাদেরকে আল্লাহ তা'য়ালা মানুষের কাছে নিজের বাণী পৌঁছানোর জন্য নিযুক্ত করেছেন।

পবিত্র কুরআনে সাধারণত এ শব্দ দু'টি একই অর্থে ব্যবহৃত হয়েছে। কুরআনে দেখা যায়, একই ব্যক্তিকে কোথাও শুধু নবী বলা হয়েছে এবং কোথাও বা শুধু রাসূল বলা হয়েছে। অথবা কোথাও নবী-রাসূল একই সাথে বলা হয়েছে। কিন্ত কোনো কোনো স্থানে রাসূল ও নবী শব্দ দুটো এমনভাবেও ব্যবহৃত হয়েছে যা থেকে অনুভব করা যায়, এ উভয়ের মধ্যে মর্যাদা বা কাজের ধরনের দিক দিয়ে কোনো পারিভাষিক পার্থক্য রয়েছে। সূরা হজ্জ-এর ৫২ নং আয়াতে নবী ও রাসূল শব্দ দুটি পৃথক অর্থে ব্যবহৃত হয়েছে।

সূরা হজ্জ-এর উক্ত আয়াতের ভিত্তিতে নবী ও রাসূল শব্দ দু'টির পার্থক্যের ধরন কি তা নিয়ে কুরআন ব্যাখ্যাতাদের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়েছে। কিন্তু কেউই চূড়ান্ত ও অভ্রান্ত দলীল প্রমাণের ভিত্তিতে নবী ও রাসূল-এর মধ্যে পৃথক মর্যাদা চিহ্নিত করতে পারেননি। গবেষকগণ শুধু এ নিশ্চয়তা সহকারে বলেছেন, রাসূল শব্দটি নবী শব্দের তুলনায় বিশিষ্টতাসম্পন্ন। অর্থাৎ প্রত্যেক রাসূল নবী হন কিন্তু প্রত্যেক নবী রাসূল হন না। অর্থাৎ নবীদের মধ্যে রাসূল শব্দটি এমন সব নবীর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে যাদেরকে সাধারণ নবীদের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছিলো।

ইতোপূর্বেই আমরা আলোচনা করেছি, মর্যাদা নিরূপণ হয় জ্ঞান, বিবেক-বুদ্ধি, উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য এবং কর্মের কারণে। নবুয়‍্যাত পূর্ব জীবনে নবী-রাসূলের চিন্তাধারা, নৈতিক চরিত্র ও বাস্তব জীবনধারা ছিলো সর্বোচ্চ মানের। কারণ হঠাৎ করেই কোনো মানুষকে নবী-রাসূল হিসাবে মনোনীত করা হয় না। রূহের জগতেই ফায়সালা হয়ে যায় আল্লাহ তা'য়ালা কোন্ ব্যক্তিকে নবী হিসাবে মনোনীত করবেন। যেমন হযরত জাকারিয়া (আ:) কে আল্লাহ তা'য়ালা জানিয়েছিলেন-

يَا زَكَرِيَّا إِنَّا نُبَشِّرُكَ بِغُلَمِنِ اسْمُه يَحْى لا لَمْ نَجْعَل لَّهُ مِنْ قَبْلُ سَمِيًّا -

হে জাকারিয়া, আমি তোমাকে একটি ছেলের সুসংবাদ দিচ্ছি। তার নাম হবে ইয়াহ্ইয়া, এর পূর্বে এ নামে আমি কোনো মানুষের নামকরণ করিনি। (সূরা মারইয়াম-৭)

কোনো দিক থেকে ত্রুটি সম্পন্ন কোনো মানুষকে মহান আল্লাহ তা'য়ালা নবী-রাসূল নির্বাচিত করেননি। নবী-রাসূল নির্বাচিত হয়েছেন এমন ধরনের মানুষ যারা চেহারা, সুরত, ব্যক্তিত্ব ও যোগ্যতার দিক দিয়ে হয়েছেন সর্বোত্তম, যাদের ভেতর বাইরের প্রতিটি দিক অন্তর ও দৃষ্টিকে প্রভাবিত করেছে। কোনো নবী-রাসূলকে এমন কোনো দোষ সহকারে পাঠানো হয়নি যে কারণে তিনি লোকদের মধ্যে হাস্যাস্পদ হন অথবা লোকজন তাকে হেয়-প্রতিপন্ন করে। প্রশ্ন উঠতে পারে, হযরত মূসা (আ:) তো তোতলা ছিলেন।

এ প্রশ্নের জবাবে আমরা স্পষ্ট বলতে চাই, হযরত মূসা (আ:) এর নামে প্রচলিত এ কথাটি কুরআন-হাদীসের নয়। ইয়াহূদী- খৃষ্টানদের রচিত বাইবেল ও তালমুদ থেকে এ কথাটি গ্রহণ করা হয়েছে। বাইবেলের যাত্রা পুস্তকে ৪: ১০- মূসা (আ:) এর কথার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, 'হায় সদাপ্রভু! আমি বাকপটু নহি, ইহার পূর্বেও ছিলাম না, বা এই দাসের সহিত তোমার আলাপ করিবার পরেও নহি। কারণ আমি জড়মুখ ও জড় জিহ্বা'। তালমুদে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে, শৈশবে হযরত মূসা যখন ফিরআউনের গৃহে লালিত পালিত হচ্ছিলেন তখন একদিন তিনি ফিরআউনের মাথার মুকুট নামিয়ে নিজের মাথায় পরেন। এতে প্রশ্নের সৃষ্টি হয়, এ শিশুটি এই কাজ ইচ্ছাকৃতভাবে করেছে না এটি শিশুর শিশুসুলভ চপলতা। এ প্রশ্নের মীমাংসা করা হয় এভাবে যে, শিশুর সম্মুখে স্বর্ণ ও আগুন রাখা হবে। সিদ্ধান্ত অনুসারে তাই রাখা হলো। শিশু মূসা আগুন উঠিয়ে মুখে দিলেন। এতে তাঁর জিহ্বা মারাত্মক ক্ষতিগ্রস্থ হলো এবং তিনি তোতলা হয়ে গেলেন।

এই কাহিনী বাইবেল ও তালমুদ থেকে কুরআনের কতিপয় তাফসীরে স্থানান্তরিত হয়েছে। কিন্তু বুদ্ধিবৃত্তি এ কথা গ্রহণ করতে অস্বীকার করে। কারণ শিশু যদি আগুনেও হাত দেয় তাহলে সে আগুন উঠিয়ে মুখে দেয়া তার পক্ষে কোনোক্রমেই সম্ভব নয়। কারণ আগুনের তাপ বা দহন জ্বালা অনুভব করার সাথে সাথেই তো শিশু তা ফেলে দিবে অথবা হাত সরিয়ে নিবে।

কুরআনের বর্ণনা থেকে আমরা স্পষ্ট অনুভব করতে পারি যে, হযরত মূসা (আ:) নবুয়‍্যাত লাভের পরে দাওয়াতী কাজের লক্ষ্যে যে ধরনের বাগ্মীতার প্রয়োজন তা মূসা (আ:) নিজের মধ্যে অভাব অনুভব করছিলেন। অর্থাৎ তিনি প্রথম দিকে বাকপটু ছিলেন না। ইতোপূর্বে তিনি কখনো বক্তৃতা দেননি আর বিষয়টি ফিরআউনের জানা ছিলো, কেননা তিনি ফিরআউনের ঘরেই প্রতিপালিত হয়েছিলেন। বক্তৃতা দেয়ার অভ্যাস যাদের নেই, তারা বক্তৃতা দিতে গেলে স্বভাবসুলভ সংকোচ বাধা হয়ে দাঁড়ায়। এ জন্যেই তিনি মানুষকে আল্লাহর দ্বীন বুঝানোর মতো শব্দ চয়ন করে মূল বিষয়টি বোধগম্য ভাষায় পরিবেশন করার যোগ্যতা আল্লাহর কাছে চেয়েছিলেন।

হযরত হারুন (আ:) ছিলেন বাকপটু, এ কারণে তিনি হযরত হারুন (আ:) কে নিজের সহযোগী হিসাবে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। পরবর্তীতে হযরত মূসা (আ:) এর এ দুর্বলতা দূর হয়ে গিয়েছিলো। হযরত মূসা (আ:) কে আল্লাহ কত উচ্চে মর্যাদা দিয়েছিলেন যে, মূসা (আ:) যেনো পৃথিবীর আলো বাতাসে আসতে না পারেন এ জন্যে ফিরআউন অগণিত গর্ভবতী নারীকে হত্যা করেছিলো। অসংখ্য সদ্যজাত শিশু সন্তানকে হত্যা করেছিলো। নিজের রাষ্ট্র ক্ষমতা নিরাপদ করার উদ্দেশ্যেই ফিরআউন এই হত্যাযজ্ঞ চালিয়েছিলো। শিশু মূসাকে দেখার সাথে সাথে তো তাঁকে হত্যা করার কথা।

কিন্তু মহান আল্লাহ ফিরআউনসহ অন্যান্য সকলের মনে হযরত মূসার প্রতি গভীর মমতা সৃষ্টি করে দিয়েছিলেন। শুধু তাই নয়, তাঁকে আল্লাহ তা'য়ালা কি বিশাল মর্যাদা দিয়েছিলেন যে তিনি তাঁকে জানিয়ে দিলেন, তুমি আমার দৃষ্টির সম্মুখেই ছিলে। মহান আল্লাহর রহমতের দৃষ্টির সম্মুখে থাকা যে কত বড় সৌভাগ্যের ব্যাপার তা কল্পনাও করা যায় না। আল্লাহ তা'য়ালা বলেন-

وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةٌ مِّنِّي جِ وَلَتُصْنَعَ عَلَى عَيْنِي

হে মূসা, আমি আমার পক্ষ থেকে ফিরআউন ও অন্য মানুষদের মনে তোমার জন্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলাম, যেনো তুমি আমার চোখের সামনেই বড় হতে পারো। (সূরা ত্বাহা-৩৯)

হযরত ইউসুফ (আ:) কৈশরে যে স্বপ্ন দেখেছিলেন তা নিজ পিতা হযরত ইয়াকুব (আ:)-এর কাছে বর্ণনা করার পর তিনি নিজ সন্তানকে বলেছিলেন-

وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَأْوِيْلِ الأَحَادِيثِ

এমনি করেই তোমার মালিক তোমাকে (নবুয়‍্যাতের জন্যে) মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা (সহ দুনিয়ার জ্ঞান) শিক্ষা দিবেন। (সূরা ইউসুফ-৬)

মহান আল্লাহ তা'য়ালা হযরত ইউসুফ (আ:) কে এভাবে উচ্চ মর্যাদায় ভূষিত করেছিলেন। হযরত ইয়াহইয়া (আ:) এর প্রশংসা করে আল্লাহ তা'য়ালা বলেছেন-

يَا يَحْيِي خُذِ الْكِتَابَ بِقُوَّة ط وَآتَيْنَاهُ الْحُكْمَ صَبَيًّا لَا وَحَنَانًا مِّنْ لَّدُنَّا وَزَكَاةً طَ وَكَانَ تَقِيًّا وَبَرَّام بِوَالِدَيْهِ وَلَمْ يَكُنْ جَبَّارًا عَصِيًّا وَسَلَمٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوْتُ وَيَوْمَ يُبْعَثُ حَيَّاعِ

(ইয়াহইয়া যখন বড় হলো, তখন আমি তাকে বললাম) হে ইয়াহইয়া, আমার কিতাবকে তুমি শক্তভাবে ধারণ করো, প্রকৃতপক্ষে আমি তাকে ছেলে বেলায়ই বিচার বুদ্ধি দান করেছিলাম। সে আমার একান্ত কাছ থেকেই হৃদয়ের কোমলতা ও পবিত্রতা লাভ করলো, সে ছিলো আসলেই একজন পরহেযগার ব্যক্তি। তদুপরি সে ছিলো পিতা-মাতার একান্ত অনুগত, কখনো অবাধ্য ও নাফরমান ছিলো না। তার প্রতি শান্তি বর্ষিত হয়েছিলো যেদিন তাকে জন্ম দেয়া হয়েছে, (শান্তি বর্ষিত হবে সেদিন) যেদিন সে মৃত্যুবরণ করবে এবং যেদিন পুনরায় সে জীবিত হয়ে পুনরুত্থিত হবে। (সূরা মারইয়াম-১২-১৫)

প্রত্যেক নবী-রাসূলই মহান আল্লাহর কাছে উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। তবে তাদের মর্যাদার ধরণ ছিলো পৃথক। হযরত ঈসা (আ:) কে আল্লাহ তা'য়ালা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবার পরপরই কথা বলার মর্যাদাসহ অন্যান্য মর্যাদা দান করেছিলেন। ভূমিষ্ঠ হবার পর লোকজন যখন নানা ধরনের প্রশ্নের অবতারণা করেছিলো তখন তিনি উপস্থিত লোকদের বলেছিলেন-

قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ قف آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَ مَا كُنْتُ سِ وَأَوْصَانِي بالصَّلوة وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا وَبَرًّا بِوَالِدَتي رَ وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا - وَالسَّلَمُ عَلَيَّ يَوْمَ وُلِدْتُ وَيَوْمَ أَمُوْتُ وَيَوْمَ أَبْعَثُ حَيًّا -

আমি আল্লাহ তা'য়ালার বান্দাহ্, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন, যেখানেই আমি থাকি না কেনো তিনি আমাকে তাঁর অনুগ্রহভাজন করবেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, যতদিন আমি জীবিত থাকি ততদিন যেন আমি নামাজ প্রতিষ্ঠা করি এবং যাকাত প্রদান করি। আমি যেন মায়ের প্রতি অনুগত থাকি, আল্লাহর শোকর, তিনি আমাকে নাফরমান করে পয়দা করেননি। আমার ওপর শান্তি, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, শান্তি সেদিন যেদিন আমি মৃত্যুবরণ করবো এবং যেদিন আমি জীবিত অবস্থায় পুনরুত্থিত হবো। (সূরা মারইয়াম-৩০-৩৩)

হযরত ইবরাহীম (আ:) কে আল্লাহ তা'য়ালা উচ্চ মর্যাদা দান করে তাঁকে মুসলিম মিল্লাতের পিতা হিসাবে ঘোষণা করেছেন-

هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّيْنِ مِنْ حَرَجٍ طَ مِّلَّةَ أَبِيْكُمْ إِبْرَاهِيمَ طَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ لا

তিনি (পৃথিবীর নেতৃত্বের জন্যে) তোমাদেরই মনোনীত করেছেন এবং (এ) জীবন বিধানের ব্যাপারে তিনি তোমাদের ওপর কোনো সঙ্কীর্ণতা রাখেননি, (তোমরা প্রতিষ্ঠিত থেকো) তোমাদের (জাতির) পিতা ইবরাহীমের দ্বীনের ওপর; সে আগেই তোমাদের 'মুসলিম' নাম রেখেছিলো। (সূরা হজ্জ-৭৮)

মহান মালিক আল্লাহ হযরত ইবরাহীম (আ:) এর প্রশংসা করে বলেছেন-

وَاذْكُرْ فِي الْكِتَابِ إِبْرَاهِيمَ طَ إِنَّهُ كَانَ صِدِّيقًا نَّبِيًّا -

এই কিতাবে তুমি ইবরাহীমকে স্মরণ করো, অবশ্যই সে ছিলো এক সত্যবাদী নবী। (সূরা মারইয়াম-৪১)

وَلَقَدْ آتَيْنَا إِبْرَاهِيمَ رُشْدَه مِنْ قَبْلُ وَكُنَّا بِهِ عَالِمِينَ

আমি পূর্বেই ইবরাহীমকে ভালোমন্দ বিচারের জ্ঞান দান করেছিলাম এবং আমি সে সম্পর্কে সম্যক অবগত ছিলাম। (সূরা আম্বিয়া-৫১)

তাঁর পিতা ছিলেন নমরুদ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। সরকার, দেশের জনগণ ও নিজ পিতাকে পথভ্রষ্টতায় নিমজ্জিত দেখে তিনি পিতাকে বলেছিলেন-

يَا أَبَتِ إِنِّي قَدْ جَاءَنِي مِنَ الْعِلْمِ مَا لَمْ يَأْتِكَ فَاتَّبِعْنِي أَهْدِكَ صِرَاطًا سَوِيًّا -

হে আমার পিতা, আমার কাছে (আল্লাহর সৃষ্টি রহস্য সম্পর্কে) যে জ্ঞান এসেছে তা তোমার কাছে আসেনি, অতএব তুমি আমার কথা শোনো, আমি তোমাকে সঠিক পথ দেখাবো। (সূরা মারইয়াম-৪৩)

হযরত লূত (আ:) সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামীন ঘোষণা করেছেন-

وَلُوْطًا آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا وَنَجَّيْنَاهُ مِنَ الْقَرْيَةِ الَّتِي كَانَتْ تَعْمَلُ الْخَبَائِثَ طَ إِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فَاسِقِيْنَ لا وَأَدْخَلْنَاهُ فِي رَحْمَتِنَا طَ إِنَّهُ مِنَ الصَّالِحِينَ

(ইবরাহীমের মতো) আমি লূতকেও প্রজ্ঞা দান করেছিলাম, তাকেও আমি এমন একটি জনপদ থেকে উদ্ধার করে এনেছি যার অধিবাসীরা অশ্লীল কাজ করতো; সত্যিই তারা ছিলো জঘন্য বদ ও গোনাহগার জাতি, আর আমি তাকে আমার অনুগ্রহভাজন করেছি, সে ছিলো একজন সৎকর্মশীল। (সূরা আম্বিয়া-৭৪-৭৫)

হযরত ইসহাক (আ:) ও হযরত ইয়াকুব (আ:) সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তা'য়ালা বলেছেন-

وَكُلًّا جَعَلْنَا نَبِيًّا وَوَهَبْنَا لَهُم مِّنْ رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِيَّاعِ

এদের সবাইকে আমি নবী বানিয়েছি। আমি তাদের ওপর আমার আরো বহু অনুগ্রহ দান করেছি এবং মানুষদের মধ্যে আমি তাদের সুউচ্চ সম্মানও দান করেছি। (সূরা মারইয়াম-৪৯-৫০)

হযরত ইসমাঈল (আ:) সম্পর্কে মহান আল্লাহ বলেছেন-

وَاذْكُرْ فِي الْكِتَابِ إِسْمَاعِيلَ رَ إِنَّهُ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُوْلًا نَّبِيًّاج وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلوةِ وَالزَّكَاةِ وَكَانَ عِنْدَ رَبِّهِ مَرْضِيًّا -

এ কিতাবে তুমি ইসমাঈলের কথাও স্মরণ করো, নিশ্চয়ই সে ছিলো যথার্থ প্রতিশ্রুতি পালনকারী, আর সে ছিলো রাসূল ও নবী। সে তার আপনজনদের নামাজ প্রতিষ্ঠা ও যাকাত আদায় করার আদেশ দিতো, সে ছিলো তার মালিকের (আল্লাহর) একান্ত পছন্দনীয় ব্যক্তি। (সূরা মারইয়াম-৫৪-৫৫)

হযরত ইদরীস (আ:) সম্পর্কে বলা হয়েছে-

وَاذْكُرْ فِي الْكِتَابِ إِدْرِيسَ زِ إِنَّهُ كَانَ صِدِّيقًا نَّبِيًّا قِ لَا وَّرَفَعْنَاهُ مَكَانًا عَلِيًّا

তুমি এ কিতাবে ইদরীসের কথাও স্মরণ করো, সেও ছিলো একজন সত্যবাদী নবী। আমি তাকে উচ্চ মর্যাদায় সমাসীন করেছিলাম। (সূরা মারইয়াম-৫৬-৫৭)

وَوَهَبْنَا لِدَاوُودَ سُلَيْمَانَ طَ نِعْمَ الْعَبْدُ طَ إِنَّهُ أَوَّابٌ

আমি দাউদকে ছেলে হিসাবে সুলাইমানকে দান করেছি, সে ছিলো আমার উত্তম একজন বান্দা, সে অবশ্যই ছিলো তার মালিকের প্রতি নিষ্ঠাবান। (সূরা ছোয়াদ-৩০)

وَإِسْمَاعِيلَ وَإِدْرِيسَ وَذَا الْكِفْلِ ط كُلٌّ مِّنَ الصَّابِرِينَ جِ وَأَدْخَلْنَاهُمْ فِي رَحْمَتِنَا ط إِنَّهُم مِّنَ الصَّالِحِينَ

ইসমাঈল, ইদরীস ও যুলকিফল, এরা সবাই আমার ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত। আমি তাদের আমার রহমতের মধ্যে দাখিল করলাম, কারণ তারা ছিলো নেককার মানুষদের দলভুক্ত। (সূরা আম্বিয়া-৮৫-৮৬)

وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ النَّبِيِّنَ عَلَى بَعْضٍ

আমি একেকজন নবীকে একেকজনের ওপর মর্যাদা দান করেছি। (সূরা বনী ইসরাঈল-৫৫)

নবী-রাসূলদের অসীম মর্যাদা দিয়েছেন আল্লাহ তা'য়ালা। তাদের সাথে বিরোধিতা বা তাদের কথা অমান্য করা অথবা তাদের সাথে কোনো প্রকার বেয়াদবি করা মহান আল্লাহর সাথে বিরোধিতা করার শামিল বলে পবিত্র কুরআনে ঘোষণা দেয়া হয়েছে-

وَمَنْ يُشَاقِقِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

আর যারাই এভাবে আল্লাহ তা'য়ালা ও তাঁর রাসূলের বিরোধিতা করে, তাদের জানা উচিত আল্লাহ তাদের কঠোর আযাব দিবেন। (সূরা আনফাল-১৩)

নবী-রাসূলদের আল্লাহ তা'য়ালা এত উচ্চে মর্যাদা দিয়েছেন যে, প্রত্যেক জাতির ভাগ্য নির্ধারিত হয় তাদের প্রতি প্রেরিত নবী-রাসূলের মাধ্যমে। একটি জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেয়া হবে অথবা তাদেরকে মর্যাদার আসনে সমাসীন করা হবে, তা নির্ধারণ করার জন্যই নবী-রাসূল প্রেরণ করা হয়। জাতি যদি তাদের প্রতি প্রেরিত নবী- রাসূলের আদর্শ অনুসরণ করে, তাহলে সে জাতিকে আল্লাহ তা'য়ালা উন্নতি সমৃদ্ধির স্বর্ণশিখরে পৌঁছে দিবেন এবং তাদের জীবনের প্রত্যেক স্তরে বিরাজ করবে শান্তি। অমুসলিম দুনিয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যায় তাদের পারিবারিক ও সামাজিক জীবন বলতে কিছুই আর অবশিষ্ট নেই। সর্বত্র অশান্তির দাবানলে জ্বলতে জ্বলতে জীবনকে নিজেদের জন্যে এক দুর্বিষহ বোঝা মনে করছে, আর এ জন্যেই তারা 'স্বেচ্ছা মৃত্যুর অধিকার' এর জন্যে সংগ্রামে অবতীর্ণ হয়েছে।

জাতি যদি নবীর শিক্ষা থেকে দূরে সরে যায় তাহলে তাদের জীবনে নেমে আসবে অশান্তির দাবানল। জাতি যদি নবীর সাথে ইনসাফ করে অর্থাৎ নবীর আনুগত্য করে, তাহলে সে জাতি আল্লাহ তা'য়ালার কাছ থেকে ইনসাফ লাভের অধিকারী হয়ে যায় এবং মহান আল্লাহ সে জাতির প্রতি ইনসাফ করেন। আর জাতি যদি নবী বা নবীর আনিত আদর্শের সাথে ইনসাফ না করে তাহলে তাদের ভাগ্যে অশান্তিই নির্ধারিত হয়। এর সবথেকে বড় প্রমাণ হলো বর্তমানে মুসলিম মিল্লাত। পৃথিবীতে প্রচুর অর্থবিত্ত, সম্পদ ও জনশক্তির অধিকারী হয়েও এরা আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত, নির্যাতিত ও নিষ্পেষিত।

কারণ মুসলিম মিল্লাতের ভাগ্য জড়িয়ে রয়েছে নবী করীম (সা:) এর মর্যাদার সাথে। তিনি যে আদর্শ উপহার দিয়েছেন, সেই আদর্শের প্রতি যতদিন মুসলিম মিল্লাত সম্মান প্রদর্শন করে তা অনুসরণ করেছে, ততদিন এ মিল্লাত পৃথিবীতে মর্যাদার আসনে আসীন ছিলো। যখনই তারা এ আদর্শের প্রতি অবহেলা প্রদর্শন করেছে, তখনই তাদের ললাটের লিখন হয়ে দাঁড়িয়েছে নির্মম নির্যাতন আর নিষ্পেষন। আল্লাহ তা'য়ালা বলেন-

وَلِكُلِّ أُمَّةٍ رَّسُوْلٌ ج فَإِذَا جَاءَ رَسُولُهُمْ قُضِيَ بَيْنَهُم بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُوْنَ

প্রত্যেক উম্মতের জন্যেই একজন রাসূল আছে, অতপর যখনি তাদের কাছে তাদের রাসূল এসে যায়, তখন সিদ্ধান্ত করার কাজটি ইনসাফের সাথে সম্পন্ন হয়ে যায়, তাদের ওপর কখনো যুলুম করা হবে না। (সূরা ইউনুস-৪৭)

মহান আল্লাহর পক্ষ থেকে মুসলিম মিল্লাতের ভাগ্যে যে ইনসাফের বিষয়টি নির্ধারিত হয়ে রয়েছে, তাহলো মুসলিম মিল্লাত যদি নবী করীম (সা:) এর আদর্শ অনুসরণ করে তাহলে তাদের জন্যে নির্ধারিত রয়েছে মর্যাদার সুউচ্চ আসন। আর যদি তারা এ আদর্শের প্রতি অবহেলা প্রদর্শন করে তাহলে তাদের জন্যে রয়েছে দাসত্বের জীবন। আর এটাই হলো মহান আল্লাহর পক্ষ থেকে ইনসাফ, এ ব্যাপারে মুসলিম মিল্লাতের প্রতি সামান্যতম যুলুম করা হয়নি এবং আগামীতেও হবে না।

ইতিহাস কথা বলে, যে জাতির প্রতি আল্লাহ তা'য়ালা নবী-রাসূল প্রেরণ করেছেন এবং প্রেরিত নবী-রাসূলের মর্যাদাগত কারণে আল্লাহ তা'য়ালা তাঁর অমোঘ নিয়ম অনুযায়ী সেই একই ইনসাফ করেছেন। যে জাতি নবী-রাসূলের প্রতি ইনসাফ করেনি, তারা অভিশাপগ্রস্ত হয়েছে আর যারা ইনসাফ করেছে তারা মর্যাদার আসনে আসীন হয়েছে।

নবী-রাসূলদের আল্লাহ তা'য়ালা এত উচ্চে মর্যাদা দিয়েছেন যে, প্রত্যেক জাতির ভাগ্য নির্ধারিত হয় তাদের প্রতি প্রেরিত নবী-রাসূলের মাধ্যমে। একটি জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেয়া হবে অথবা তাদেরকে মর্যাদার আসনে সমাসীন করা হবে, তা নির্ধারণ করার জন্যই নবী-রাসূল প্রেরণ করা হয়। জাতি যদি তাদের প্রতি প্রেরিত নবী- রাসূলের আদর্শ অনুসরণ করে, তাহলে সে জাতিকে আল্লাহ তা'য়ালা উন্নতি সমৃদ্ধির স্বর্ণশিখরে পৌঁছে দিবেন এবং তাদের জীবনের প্রত্যেক স্তরে বিরাজ করবে শান্তি। অমুসলিম দুনিয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যায় তাদের পারিবারিক ও সামাজিক জীবন বলতে কিছুই আর অবশিষ্ট নেই। সর্বত্র অশান্তির দাবানলে জ্বলতে জ্বলতে জীবনকে নিজেদের জন্যে এক দুর্বিষহ বোঝা মনে করছে, আর এ জন্যেই তারা 'স্বেচ্ছা মৃত্যুর অধিকার' এর জন্যে সংগ্রামে অবতীর্ণ হয়েছে。

জাতি যদি নবীর শিক্ষা থেকে দূরে সরে যায় তাহলে তাদের জীবনে নেমে আসবে অশান্তির দাবানল। জাতি যদি নবীর সাথে ইনসাফ করে অর্থাৎ নবীর আনুগত্য করে, তাহলে সে জাতি আল্লাহ তা'য়ালার কাছ থেকে ইনসাফ লাভের অধিকারী হয়ে যায় এবং মহান আল্লাহ সে জাতির প্রতি ইনসাফ করেন। আর জাতি যদি নবী বা নবীর আনিত আদর্শের সাথে ইনসাফ না করে তাহলে তাদের ভাগ্যে অশান্তিই নির্ধারিত হয়। এর সবথেকে বড় প্রমাণ হলো বর্তমানে মুসলিম মিল্লাত। পৃথিবীতে প্রচুর অর্থবিত্ত, সম্পদ ও জনশক্তির অধিকারী হয়েও এরা আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত, নির্যাতিত ও নিষ্পেষিত।

কারণ মুসলিম মিল্লাতের ভাগ্য জড়িয়ে রয়েছে নবী করীম (সা:) এর মর্যাদার সাথে। তিনি যে আদর্শ উপহার দিয়েছেন, সেই আদর্শের প্রতি যতদিন মুসলিম মিল্লাত সম্মান প্রদর্শন করে তা অনুসরণ করেছে, ততদিন এ মিল্লাত পৃথিবীতে মর্যাদার আসনে আসীন ছিলো। যখনই তারা এ আদর্শের প্রতি অবহেলা প্রদর্শন করেছে, তখনই তাদের ললাটের লিখন হয়ে দাঁড়িয়েছে নির্মম নির্যাতন আর নিষ্পেষন। আল্লাহ তা'য়ালা বলেন-

وَلِكُلِّ أُمَّةٍ رَّسُوْلٌ ج فَإِذَا جَاءَ رَسُولُهُمْ قُضِيَ بَيْنَهُم بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُوْنَ

প্রত্যেক উম্মতের জন্যেই একজন রাসূল আছে, অতপর যখনি তাদের কাছে তাদের রাসূল এসে যায়, তখন সিদ্ধান্ত করার কাজটি ইনসাফের সাথে সম্পন্ন হয়ে যায়, তাদের ওপর কখনো যুলুম করা হবে না। (সূরা ইউনুস-৪৭)

মহান আল্লাহর পক্ষ থেকে মুসলিম মিল্লাতের ভাগ্যে যে ইনসাফের বিষয়টি নির্ধারিত হয়ে রয়েছে, তাহলো মুসলিম মিল্লাত যদি নবী করীম (সা:) এর আদর্শ অনুসরণ করে তাহলে তাদের জন্যে নির্ধারিত রয়েছে মর্যাদার সুউচ্চ আসন। আর যদি তারা এ আদর্শের প্রতি অবহেলা প্রদর্শন করে তাহলে তাদের জন্যে রয়েছে দাসত্বের জীবন। আর এটাই হলো মহান আল্লাহর পক্ষ থেকে ইনসাফ, এ ব্যাপারে মুসলিম মিল্লাতের প্রতি সামান্যতম যুলুম করা হয়নি এবং আগামীতেও হবে না।

ইতিহাস কথা বলে, যে জাতির প্রতি আল্লাহ তা'য়ালা নবী-রাসূল প্রেরণ করেছেন এবং প্রেরিত নবী-রাসূলের মর্যাদাগত কারণে আল্লাহ তা'য়ালা তাঁর অমোঘ নিয়ম অনুযায়ী সেই একই ইনসাফ করেছেন। যে জাতি নবী-রাসূলের প্রতি ইনসাফ করেনি, তারা অভিশাপগ্রস্ত হয়েছে আর যারা ইনসাফ করেছে তারা মর্যাদার আসনে আসীন হয়েছে।

📘 সীরাতে সাইয়্যেদুল মুরসালীন 📄 শেষ নবী-রাসূলই বিশ্বনবী (সা:)

📄 শেষ নবী-রাসূলই বিশ্বনবী (সা:)

নবী-রাসূল প্রেরণের ধারাপরিক্রমায় মহান আল্লাহ তা'য়ালা এ পৃথিবীতে সবশেষে প্রেরণ করলেন নবী করীম (সা:) কে। অন্যান্য নবী-রাসূলকে আল্লাহ তা'য়ালা যে দায়িত্ব অর্পণ করেছিলেন, সেই একই দায়িত্ব তাঁর প্রতি অর্পণ করা হলেও এ দায়িত্বের গুরুত্ব ও পরিধি অত্যন্ত ব্যাপক। নবী-রাসূল হিসাবে দায়িত্বের গুরুত্ব ও পরিধির ব্যাপকতার কারণে আল্লাহ তা'য়ালা তাঁদের মধ্যে মর্যাদার পার্থক্য করেছেন। এ কথা পবিত্র কুরআনের মাধ্যমেও জানিয়ে দেয়া হয়েছে-

تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَى بَعْضٍ مِّنْهُم مَّنْ كَلَّمَ اللَّهُ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجَاتِ ط

এই (যে) নবী-রাসূলরা (রয়েছে), এদের কাউকে কারো ওপর আমি বেশি মর্যাদা দান করেছি। এদের মধ্যে এমনও (কেউ) ছিলো যাদের সাথে আল্লাহ তা'য়ালা কথা বলেছেন এবং (এর মাধ্যমে) কারো মার্যাদা তিনি বাড়িয়ে দিয়েছেন। (সূরা বাকারা-২৫৩)

গুরু দায়িত্ব অর্পণ এবং দায়িত্বের পরিধি বিস্তৃত করা হয় সর্বাধিক যোগ্যতম ব্যক্তির প্রতি- এটাই সাধারণ নিয়ম। মর্যাদাও আবর্তিত হয় যোগ্যতা ও দায়িত্বের পরিসরকে কেন্দ্র করে। প্রেরিত অন্যান্য সকল নবী-রাসূলের দায়িত্বের পরিধি ছিলো সীমাবদ্ধ তথা সসীম। নবী করীম (সা:) এর পূর্বে প্রেরিত প্রত্যেক নবী-রাসূলই দেশ, জাতি, সমাজ, এলাকা ও গোত্রভিত্তিক দায়িত্ব লাভ করে সেভাবেই দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনে জাতি ও গোত্রগত এবং ভৌগলিক পরিধি অতিক্রম করার অনুমতি তাঁদেরকে দেয়া হয়নি। কিন্তু সমগ্র পৃথিবী এবং সৃষ্টিকুলের প্রতি দায়িত্ব অর্পণ করা হয়েছে শুধুমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা:) এর প্রতি এবং তাঁর প্রতি অর্পিত দায়িত্বের গুরুত্ব সর্বাধিক এবং পরিধিও অত্যন্ত ব্যাপক। তাঁর সম্মানিত দায়িত্বের পরিধি সম্পর্কে দায়িত্ব অর্পণকারী মহান আল্লাহ তা'য়ালা বলেন-

قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللهِ إِلَيْكُمْ جَمِيعًا الَّذِي لَهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ جِ لَا إِلَهَ إِلَّا هُوَ يُحْيِ وَيُمِيتُ ص

(হে মুহাম্মাদ স.), আপনি বলুন, হে মানুষ! আমি তোমাদের সবার কাছে আল্লাহ তা'য়ালার রাসূল (হিসাবে এসেছি), আল্লাহ তা'য়ালা আকাশমণ্ডল ও পৃথিবীর সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনিই জীবন দান করেন, তিনিই মৃত্যু ঘটান। (সূরা আল আ'রাফ-১৫৮)

আকাশমণ্ডল ও পৃথিবীর সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক, যাঁর হাতে জীবন ও মৃত্যুর বাগডোর এবং যিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, তিনিই যাঁকে নবী-রাসূল হিসাবে পৃথিবীতে প্রেরণ করলেন, তিনি তাঁর দায়িত্বের পরিধিও জানিয়ে দিলেন। বিশেষ জনপদের অধিবাসী, জনগোষ্ঠী, গোত্র বা সম্প্রদায়ের লোকদেরকে তিনি আহ্বান জানাতে বললেন না যে, 'আমি শুধু তোমাদেরই জন্য নবী-রাসূল হিসাবে প্রেরিত হয়েছি' বরং মহান মালিক তাঁকে বলতে বললেন, 'আপনি মানুষদেরকে জানিয়ে দিন, 'আমি তোমাদের সকলের জন্য নবী-রাসূল হিসাবে আগমন করেছি'। কথা অত্যন্ত স্পষ্ট, নবী করীম (সা:) সমগ্র মানবমন্ডলীর জন্য প্রেরিত হয়েছেন এবং তাঁর দায়িত্বের পরিধি বিশ্বব্যাপী। আকাশমণ্ডলী, নদী, সমুদ্র অগাধ জলধী, ঘনারোণ্য, বিস্তীর্ণ মরুপ্রান্তর, বিপদসঙ্কুল পাহাড়-পর্বত এবং মাটির অতল তলদেশেও যদি কোনো মানুষ অবস্থান করে, সেই মানুষটির জন্যেও তিনিই একমাত্র নবী-রাসূল এবং তাঁর সম্মানিত দায়িত্বের পরিধি ঐ পর্যন্তও বিস্তৃত। মহান আল্লাহ রাব্বুল আলামীন বলেন-

وَأَرْسَلْنَاكَ لِلنَّاسِ رَسُوْلاً وَكَفَى بِاللَّهِ شَهِيدًا -

আমি আপনাকে মানুষদের জন্যে রাসূল বানিয়ে পাঠিয়েছি, আর সাক্ষী হিসাবে তো আল্লাহই যথেষ্ট। (সূরা নিসা-৭৯)

নবী করীম (সা:) কে মহান আল্লাহ মহুমাত্রিক বিশেষণে বিশেষিত করেছেন। এর মধ্যে দু'টো বিশেষণ হলো তিনি সুসংবাদদাতা এবং সতর্ককারী। সমগ্র মানবমণ্ডলীকে তিনি যেমন সুসংবাদ দান করেছেন তেমনি শান্তি শৃঙ্খলার বিপরীত পথে চললে ধ্বংস গহ্বরে নিমজ্জিত হতে হবে এ সম্পর্কে সতর্কও করেছেন। আল্লাহ তা'য়ালা সমগ্র মানবজাতির কাছে তাঁর মর্যাদাবান পরিচিতি এভাবে তুলে ধরেছেন-

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِّلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا -

(হে নবী!) আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্যে (জান্নাতের) সুসংবাদদাতা ও (জাহান্নামের) সতর্ককারীরূপে পাঠিয়েছি। (সূরা আস সাবা-২৮)

يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا وَّدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا -

হে নবী! আমি আপনাকে (হিদায়াতের) সাক্ষী (করে) পাঠিয়েছি, (আপনাকে) বানিয়েছি (জান্নাতের) সুসংবাদদাতা ও (জাহান্নামের) সতর্ককারী, আল্লাহর অনুমতিক্রমে আপনি হচ্ছেন আল্লাহর দিকে আহ্বানকারী ও (হিদায়াতের) সুস্পষ্ট প্রদীপ। (সূরা আল আহযাব-৪৫-৪৬)

إِنْ أَنْتَ إِلَّا نَذِيرٌ - إِنَّا أَرْسَلْنَاكَ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَإِنْ مِّنْ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٌ -

(আসলে) আপনি তো (জাহান্নামের) একজন সতর্ককারী বৈ আর কিছুই নন। অবশ্যই আমি আপনাকে সত্য জীবন ব্যবস্থাসহ একজন সুসংবাদদাতা ও (জাহান্নামের) সতর্ককারীরূপেই পাঠিয়েছি, কখনো কোনো উম্মত এমন ছিলো না, যাদের জন্যে কোনো (না কোনো একজন) সতর্ককারী অতিবাহিত হয়নি। (সূরা ফাতির-২৩-২৪)

সমগ্র সৃষ্টির জন্যে আল্লাহ তা'য়ালা তাঁকে করুণার মূর্ত প্রতীক হিসাবে নির্বাচিত করেছেন। আল্লাহ তা'য়ালা বলেন-

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ

(হে নবী!) আমি তো আপনাকে সৃষ্টিকুলের জন্যে রহমত বানিয়েই পাঠিয়েছি। (সূরা আম্বিয়া-১০৭)

তাঁর প্রতি অসীম মর্যাদার প্রতীক হিসাবে এমন এক মহান গ্রন্থ আল্লাহ তা'য়ালা অবতীর্ণ করেছেন, যে গ্রন্থ কিয়ামত পর্যন্ত সত্য আর মিথ্যার পার্থক্য মানবজাতিকে দেখিয়ে দিবে-

تَبَارَكَ الَّذِي نَزَّلَ الْفُرْقَانَ عَلَى عَبْدِهِ لِيَكُوْنَ لِلْعَالَمِيْنَ نَذِيرًا -

কতো মহান তিনি, যিনি তাঁর বান্দার ওপর (সত্য-মিথ্যার মাঝে পার্থক্যকারী এই) 'ফুরকান' অবতীর্ণ করেছেন, যাতে করে (তিনি এর মাধ্যমে) সৃষ্টিকূলের জন্যে সতর্ককারী হতে পারেন। (সূরা ফুরকান-১)

উক্ত মর্যাদাবান গ্রন্থ সমগ্র মানবমণ্ডলীকে মূর্খতার অন্ধকার থেকে মহাসত্যের আলোয় আলোকিত পথের ওপর এনে দাঁড় করাবে-

كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّوْرِلا بِإِذْنِ رَبِّهِمْ إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ لَا

(এ কুরআন এমন) এক গ্রন্থ, যা আমি আপনার ওপর অবতীর্ণ করেছি, যাতে করে আপনি (এর দ্বারা) মানুষদের তাদের মালিকের আদেশক্রমে (মূর্খতার) অন্ধকার থেকে (মহাসত্যের) আলোতে বের করে আনতে পারেন- তাঁর পথে, যিনি মহাপরাক্রমশালী ও যাবতীয় প্রশংসা পাবার যোগ্য। (সূরা ইবরাহীম-১)

নবী করীম (সা:) এর নবুয়‍্যাত শতাব্দী, স্থান, কাল বা কোনো জাতির মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁর নবুয়‍্যাত বিশ্বজনীন এবং কিয়ামত পর্যন্ত সকল মানুষের কর্তব্য রেসালাতে নববীর প্রতি আস্থা স্থাপন পূর্বক অনুসরণ করা। এ সম্পর্কে নবী করীম (সা:) স্বয়ং ঘোষণা করেছেন, 'হযরত জাবির (রা:) বর্ণনা করেন রাসূল (সা:) বলেছেন, প্রত্যেক নবী নিজ নিজ সম্প্রদায়ের জন্যে বিশেষভাবে প্রেরিত হয়েছিলেন। কিন্তু আমি সকল মানুষের জন্য প্রেরিত হয়েছি'। (মুত্তাফাকুন আলাইহি)

তিনিই বিশ্বনবী এবং তাঁর মর্যাদাবান এ দায়িত্বের পরিধি সৃষ্টি জগতের সকল সীমা অতিক্রম করে পরকালীন জগতে জান্নাত পর্যন্ত বিস্তৃত। ইন্তেকালের পরে মানুষ যখন কবর তথা আলমে বরযাখে প্রবেশ করবে তখন প্রথম প্রহরেই নবী করীম (সা:) কে. দেখিয়ে বা তাঁর পরিচয় সম্পর্কে প্রশ্ন করা হবে। এ প্রশ্নের যথাযথ জবাবের ওপর নির্ভর করবে উপস্থিত মুহূর্ত থেকে পরবর্তী স্তরসমূহ অতিক্রম করা সহজ হবে না কঠিন হবে। হাশরের ময়দানে মুসিবতের দিনে এবং হাউজে কাওসার থেকে শীতল সুস্বাদু পানি পান করিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছানো- সকল স্তরেই নবী করীম (সা:) অগ্রণী ভূমিকা পালন করবেন।

মর্যাদাগত, ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার কারণে আমরা নবী করীম (সা:) এর পবিত্র নাম মোবারকের পূর্বে 'বিশ্বনবী' বিশেষণটি ব্যবহার করে থাকি। কিন্তু প্রকৃতপক্ষে এ বিশেষণটির মাধ্যমে তাঁর উচ্চ মর্যাদার শত সহস্র ভাগের এক ভাগও প্রকাশ করা যায় না। অন্যান্য সকল নবী-রাসূলের তুলনায় নবী করীম (সা:) এর মর্যাদা সর্বাধিক আর ঠিক এ কারণেই তাঁর দায়িত্বের পরিধি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। অন্যান্য নবীর মিশন জারি রাখার জন্যে তাদের উম্মতদের মধ্য থেকে কাউকে নির্বাচিত করা হয়নি। কিন্তু মুসলমানদেরকে নির্বাচিত করা হয়েছে নবী করীম (সা:) এর মর্যাদার কারণে।

অন্য কোনো নবী-রাসূলের অনুসারীদেরকে এ দায়িত্ব দেয়া হয়নি যে, তাঁরা কিয়ামত পর্যন্ত তাঁদের নবী-রাসূলের আদর্শিক মিশন সমগ্র দুনিয়াব্যাপী সম্মুখের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ব্যতিক্রম শুধু মুসলিম মিল্লাত। পবিত্র কুরআনে এ মুসলিম মিল্লাতকে 'মধ্যমপন্থা' অবলম্বনকারী মিল্লাত হিসাবে পরিচিতি দিয়ে নবী করীম (সা:) এর মিশনকে সম্মুখের দিকে এগিয়ে নিয়ে যাবার পবিত্র দায়িত্ব অর্পণ করা হয়েছে। তাঁর অতুলনীয় মর্যাদা ও তাঁর পরে দ্বিতীয় কোনো নবী-রাসূল পাঠানো হবে না এবং অতুলনীয় মর্যাদা সমুন্নত বা প্রতিষ্ঠিত রাখার লক্ষ্যেই আল্লাহ তা'য়ালা মুসলিম মিল্লাতের প্রতি এ দায়িত্ব অর্পণ করেছেন।

ফন্ট সাইজ
15px
17px