📘 সীরাত বিশ্বকোষ > 📄 প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণকারিগণ

📄 প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণকারিগণ

হযরত খাদীজা (রা)-র ইসলাম গ্রহণ
ইহা তো অতি স্বাভাবিক ব্যাপার ছিল যে, রাসূলুল্লাহ (স) সর্বপ্রথম তাহাদেরকেই ইসলামের দাওয়াত দিবেন, যাহাদের সহিত তাঁহার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অর্থাৎ তাঁহার পরিবারস্থ লোকজন এবং তাঁহার বন্ধু-বান্ধবগণ। তাই তিনি সর্বপ্রথম তাহাদেরকেই দাওয়াত দিয়াছেন। তাঁহার পরিচিতদের মধ্যে তাহাদেরকেই দাওয়াত দিয়াছেন, যাহাদের মুখাবয়বে তিনি কল্যাণের আভা দেখিয়াছিলেন, যাহাদের ব্যাপারে তিনি নিশ্চিত হইয়াছিলেন যে, তাহারা সত্য ও কল্যাণকেই পছন্দ করে। তাঁহার সততা ও পরিশুদ্ধতার ব্যাপারে তাহারা জ্ঞাত। উপরন্তু তিনি যাঁহাদেরকে দাওয়াত দিয়াছিলেন তাঁহাদের মধ্যে এমন এক জামাআত ছিল, যাহারা কখনও রাসূলুল্লাহ (স)-এর শ্রেষ্ঠত্ব, অনুপম চরিত্র মাধুর্য এবং সততা ও বিশ্বাসযোগ্যতার ব্যাপারে কোনরূপ সন্দেহ পোষণ করেন নাই। তাহারা তাঁহার দাওয়াত কবুল করিয়া লইয়াছিলেন। আল-কুরআনের ভাষায় ইহারা "আস-সাবিকীন আল-আওওয়ালীন” (প্রথম অগ্রগামী জামাআত)-এর অভিধায় অভিহিত।
এই ধারাবাহিকতায় সর্বপ্রথম রাসূলুল্লাহ (স)-এর স্ত্রী উম্মুল মুমিনীন হযরত খাদীজা (রা) রাসূলুল্লাহ (স)-এর প্রতি ঈমান আনেন। রাসূলুল্লাহ (স)-এর প্রতি নাযিলকৃত সকল কিছু তিনি মানিয়া নেন। হযরত কাতাদা (র) বলেন, হযরত খাদীজা (রা) পুরুষ ও মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনেন। আল-ওয়াকিদীর বর্ণনা সূত্রে আত-তাবারী বলেন,
اصحابنا مجموعون على أن اول اهل القبلة استجاب لرسول الله صلى الله عليه وسلم خديجة بنت خويلد.
"আমাদের সকলেই এই ব্যাপারে একমত যে, মুসলমানদের মধ্যে রাসূলুল্লাহ (স)-এর ডাকে সর্বপ্রথম সাড়া দিয়াছেন হযরত খাদীজা বিনতে খুওয়াইলিদ (রা)।"
হযরত খাদীজা (রা)-এর মাধ্যমে রাসূলুল্লাহ (স)-এর দাওয়াত কার্যকে আল্লাহ তা'আলা সহজ করিয়া দেন। বিরুদ্ধাচরণকারীদের অস্বীকৃতি জ্ঞাপন ও আপত্তিকর কথাবার্তার কারণে রাসূলুল্লাহ (স)-এর ভীষণ দুঃখ হইত। আল্লাহ তা'আলা হযরত খাদীজা (রা)-এর মাধ্যমে তাঁহার এই দুঃখবোধ ও দুশ্চিন্তা বিদূরিত করিতেন। তিনি তাঁহার সত্যতা সম্পর্কে সাক্ষ্য প্রদান করিতেন। আর তখন বিরুদ্ধচারীদের আচার-আচরণ সহ্য করা তাঁহার জন্য সহজ হইয়া উঠিত। তখন তিনি আরও অধিক অবিচলতার সহিত তাঁহার কার্যধারা অব্যাহত রাখিতেন।
হযরত আবদুল্লাহ ইব্‌ন জা'ফর ইবন আবি তালib (রা) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (স) হযরত খাদীজা (রা) সম্পর্কে ইরশাদ করিয়াছেন:
امرت ان ابشر خديجة بيتا من قصب لا خضب فيه ولا نصب.
"আমি এই মর্মে আদিষ্ট হইয়াছি যে, খাদীজাকে যেন আমি জান্নাতের একটি প্রাসাদের সুসংবাদ দেই, যেখানে না কোন হট্টগোল হইবে, না কোন দুঃখ-কষ্ট থাকিবে।"
একদা হযরত জিবরাঈল (আ) রাসূলুল্লাহ (স)-এর নিকট উপস্থিত হইয়া বলিলেন, 'খাদীজাকে তাঁহার মহান রব সালাম জানাইয়াছেন'। তখন রাসূলুল্লাহ (স) বলিলেন,
يا خديجة هذا جبريل يقرئك السلام من ربك.
"হে খাদীজা! ইনি জিবরাঈল (আ) তোমাকে তোমার রবের সালাম পৌঁছাইতেছেন।"
খাদীজা (রা) বলিলেন, 'মহান পরওয়ারদিগারের নিজ সত্তাই তো শান্তিময়, সকলের প্রতি তাঁহার প্রেরিত শান্তিই বর্ষিত হয়। জিবরাঈল (আ)-এর প্রতিও শান্তি বর্ষিত হউক"। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত এক হাদীছে রাসূলুল্লাহ (স) আরও বলিয়াছেন,
قد امنت بی اذا كفر بي الناس وصدقتنى اذا كذبني الناس وواستني مالها اذا حرمني الناس.
"মানুষ যখন আমাকে অস্বীকার করিয়াছে, খাদীজা তখন আমার প্রতি ঈমান আনিয়াছে। মানুষ যখন আমাকে মিথ্যা সাব্যস্ত করিয়াছে, খাদীজা তখন তাঁহার সত্যতা মানিয়া নিয়াছে। মানুষ যখন আমাকে বঞ্চিত করিয়াছে, খাদীজা তখন তাঁহার সম্পদ দ্বারা আমাকে সহযোগিতা করিয়াছে।"
ইব্‌ন ইসহাক বলেন, ইহার পর কিছুদিন ওহী নাযিল বন্ধ থাকিলে রাসূলুল্লাহ (স) অত্যন্ত শংকিত হইয়া পড়েন। তখন সূরা আদ-দুহা নাযিল হয়। এই সূরার সর্বশেষ আয়াতে বলা হয়:
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِثْ
"তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা জানাইয়া দাও" (৯৩:১১)।
অর্থাৎ আল্লাহ তা'আলার পক্ষ হইতে নবুওয়াতের যে মহান নেয়ামত আপনাকে দেওয়া হইয়াছে, আপনি তাহা প্রচার করুন। তাহার প্রতি আপনি মানবজাতিকে দাওয়াত দিন। ইহার পর রাসূলুল্লাহ (স) নবুওয়াতের এই মহান নেয়ামত তাহাদের নিকট প্রচার করিতে লাগিলেন অতি সংগোপনে, যাহাদের প্রতি তাঁহার আস্থা ছিল।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 হযরত আফীফ কিন্দী (রা)-এর ইসলাম গ্রহণ

📄 হযরত আফীফ কিন্দী (রা)-এর ইসলাম গ্রহণ

হযরত আফীফ কিন্দী (রা) হযরত আব্বাস (রা)-এর বন্ধু ছিলেন। তাঁহারা ব্যবসায় করিতেন। ব্যবসায়িক সূত্রে তিনি ইয়ামানেও যাতায়াত করিতেন। আফীফ কিন্দী (রা) বলেন, একবার আমি হযরত আব্বাস (রা)-এর সঙ্গে মিনায় ছিলাম। তখন এক ব্যক্তি আসিলেন। প্রথমে তিনি উত্তমরূপে উযু করিলেন, অতঃপর নামাযে দাঁড়াইয়া গেলেন। ইহার পর একজন মহিলা আসিয়া অনুরূপ উযু করিয়া নামাযের জন্য দাঁড়াইয়া গেলেন। অতঃপর এগার বৎসরের একজন বালক আসিয়া অনুরূপ উযু করিয়া সেই প্রথম ব্যক্তির বরাবর নামাযে দাঁড়াইয়া গেলেন। আমি আব্বাস (রা)-কে জিজ্ঞাসা করিলাম, ইহা কোন ধর্ম? হযরত আব্বাস (রা) বলিলেন, ইহা আমার ভাতিজার ধর্ম, যিনি বলেন, 'আল্লাহ তাঁহাকে রাসূল বানাইয়া পাঠাইয়াছেন'। আর এই বালক আলী ইব্‌ন আবূ তালিবও আমার ভাতিজা। সে এই ধর্মের অনুসারী হইয়াছে। আর এই স্ত্রীলোক মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ (সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম)-এর স্ত্রী। আফীফ (রা) পরে ইসলাম গ্রহণ করেন এবং তিনি বলিতেন, হায়! আমি যদি চতুর্থ নম্বরে মুসলমান হইতাম।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 প্রথম নামায শিক্ষাদান

📄 প্রথম নামায শিক্ষাদান

ইব্‌ন ইসহাক বলেন, রাসূলুল্লাহ (স)-এর প্রতি যখন নামায ফরয হইল, তখন তিনি মক্কার এক উঁচু স্থানে অবস্থান করিতেছিলেন। জibraঈল (আ) সেখানে আসিয়া প্রথমে তাঁহার পা দ্বারা যমীনে আঘাত করিলে সেইখান হইতে একটি পানির ধারা প্রবাহিত হয়। জিবরাঈল (আ) সেই পানিতে উযু করেন। আর রাসূলুল্লাহ (স) উহা দেখিতে থাকেন। নামাযের জন্য কিভাবে পবিত্রতা অর্জন করিতে হয় উহা দেখানোই ছিল জিবরাঈল (আ)-এর উদ্দেশ্য। অতঃপর রাসূলুল্লাহ্ (স) জিবরাঈল (আ)-এর মত উযু করিলেন। ইহার পর জিবরাঈল (আ) রাসূলুল্লাহ (স)-কে সঙ্গে লইয়া সালাত আদায় করিলেন। অতঃপর তিনি চলিয়া যান। পরে রাসূলুল্লাহ (স) হযরত খাদীজা (রা)-এর নিকট আসিয়া সেইভাবে উযু করেন, যেইভাবে জিবরাঈল (আ) তাঁহাকে শিখাইয়াছিলেন, যাহাতে খাদীজা (রা) কিভাবে নামাযের জন্য পবিত্রতা অর্জন করিতে হয় উহা শিখিতে পারেন। অতঃপর হযরত খাদীজা (রা)-কে সঙ্গে লইয়া রাসূলুল্লাহ (স) সেইভাবে নামায পড়েন, যেইভাবে তাঁহাকে লইয়া জিবরাঈল (আ) সালাত আদায় করেন।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 হযরত তালহা (রা)-এর ইসলাম গ্রহণ

📄 হযরত তালহা (রা)-এর ইসলাম গ্রহণ

মুহাম্মদ ইব্‌ন আবূ তালহা (রা) থেকে বর্ণিত, হযরত তালহা (রা) বলেনঃ আমি ব্যবসায়ের উদ্দেশ্যে বসরার এক বাজারে গিয়াছিলাম। হঠাৎ দেখিলাম, এক পাদ্রী তাহার গির্জার ভিতর হইতে বলিতেছেন, বাজারের লোকদিগকে জিজ্ঞাসা কর, তাহাদের মধ্যে মক্কার কোন অধিবাসী আছে কিনা? তালহা (রা) বলেন, আমি বলিলাম, হাঁ, আমি আছি। পাদ্রী বলিলেন, আহমাদ (স)-এর কি আবির্ভাব হইয়াছে? আমি জিজ্ঞাসা করিলাম, আহমাদ (স) কে? পাদ্রী বলিলেন, ইব্‌ন আব্দুল্লাহ ইবন আবদুল মুত্তালিব। এই মাসেই তাঁহার আবির্ভাব হওয়ার কথা। মক্কা হইতেই তিনি প্রকাশ হইবেন। তিনি পাথর ও খেজুর ঘেরা যমীনের দিকে হিজরত করিবেন। তুমি যেন আবার তাঁহার অনুসরণে পেছনে থাকিয়া না যাও।
তাল্‌হা (রা) বলেন, তাহার এই কথা আমার অন্তরে প্রভাব বিস্তার করিল। তখন আমি দ্রুত প্রত্যাবর্তন করিয়া মক্কায় চলিয়া আসিলাম। লোকজনকে জিজ্ঞাসা করিলাম, নূতন কিছু কি ঘটিয়াছে? তাহারা বলিল, হাঁ। মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্ (স) নবুওয়াতের দাবি করিয়াছেন। আর আবূ বাক্স ইব্‌ন আবী কুহাফা তাঁহার অনুসারী হইয়াছেন। তাল্‌হা (রা) বলেন, আমি তখন হযরত আবূ বাক্স (রা)-এর নিকট পৌঁছিয়া বলিলাম, আপনি কি এই ব্যক্তির অনুসারী হইয়াছেন? আবূ বাক্স (রা) বলেন, হাঁ। কারণ তিনি সত্যের পথে আহবান করেন। তাল্‌হা (রা) তখন সেই পাদ্রীর কথা খুলিয়া বলিলেন। অতঃপর আবূ বাক্স (রা) তালহা (রা)-কে লইয়া রাসূলুল্লাহ (স)-এর নিকট উপস্থিত হইলেন এবং তালহা (রা) ইসলাম গ্রহণ করিলেন। পরে তিনি সেই পাদ্রীর কথা রাসূলুল্লাহ (স)-কে জানাইলে তিনি বেশ আনন্দিত হইলেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00