📘 সীরাত বিশ্বকোষ > 📄 মুণ্ডিত কেশ রুদ্র নেড়ে

📄 মুণ্ডিত কেশ রুদ্র নেড়ে


শুক্ল যজুর্বেদের ষোড়শ অধ্যায়ে জনৈক রুদ্র নেড়ের প্রতি শতান্ত্রিক বার নমস্কার জ্ঞাপন করা হইয়াছে। এইভাবে বিভিন্ন গুণে গুণান্বিত করিয়া তাহাকে নমস্কার জ্ঞাপন করা হইয়াছে। যেমন, "হে দুঃখনাশক জ্ঞানপ্রদ রুদ্র! তোমার ক্রোধের উদ্দেশ্যে নমস্কার। তোমার কান ও বাহুযুগলকে নমস্কার। হে রুদ্র! তোমার যে মঙ্গলময়, সৌম্য, পূন্যপদ শরীর আছে, হে গিরিশ! সেই সুখতম শরীরের দ্বারা আমাদের দিকে সুদৃষ্টি দাও। চির তরুণ সহজ সহস্রা নীলকণ্ঠের প্রতি আমার নমস্কার। তাঁহার যাহারা ভৃত্য, তাহাগিকেও আমি নমস্কার করিতেছি” (কল্কি অবতার ও মোহাম্মদ সাহেব, পৃ. ৮৪-৮৫)।
এইসব বিশেষণ ও স্তুতি হইতে তিনটি লক্ষণ সুস্পষ্ট হইয়া ধরা দেয়। (১) তিনি দুঃখনাশক, জ্ঞানপ্রদ ও মঙ্গলময় হইবেন; (২) তাঁহার ভৃত্য তথা শিষ্য হইবে; (৩) তিনি হইবেন গিরিশ অর্থাৎ পর্বতে সিদ্ধিলাভ করিবেন।
আমরা দেখিতে পাই যে, হযরত মুহাম্মাদ (স)-এর মধ্যে এই তিনটি লক্ষণই পাওয়া যায়। কারণ, তিনি সারা বিশ্বের জন্য রহমত বা করুণারূপে আগমন করিয়াছেন বলিয়া কুরআনে উল্লিখিত হইয়াছে। তেমনি তাঁহার শিষ্য-সহচরগণ ইতিহাসখ্যাত। তাহা ছাড়া তিনি হেরা পর্বতে ধ্যানমগ্ন থাকিয়া সিদ্ধিলাভ করিয়াছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00