📘 সীরাত বিশ্বকোষ > 📄 ৭. অন্তিম বা সর্বশেষ অবতার হওয়া

📄 ৭. অন্তিম বা সর্বশেষ অবতার হওয়া


ভাগবত পুরাণে কল্কি অবতারকে ১ম স্কন্ধ, ৩য় অধ্যায়ের ২৪ শ্লোকে যুগের 'সর্বশেষ অবতাররূপে চিহ্নিত করা হইয়াছে। বস্তুত কুরআন পাকে মুহাম্মাদ (স)-কে সর্বশেষ নবী বলা হইয়াছে। তাই মুসলমানগণও ভবিষ্যতে কোন নবী আসায় বিশ্বাসী নহেন (দ্র. ৩৩:৪০)।
১১৩ কল্কি শব্দের অর্থ ডালিম ফল ভক্ষণকারী ও কলঙ্ক বিধৌতকারী। মুহাম্মাদ (স) ডালিম ও খেজুর ভক্ষণ করিতেন এবং শিরক ও কুফরের কলংক বিধৌত করিয়াছেন।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ৮. উত্তর দিকে গমন ও প্রত্যাবর্তন

📄 ৮. উত্তর দিকে গমন ও প্রত্যাবর্তন


কল্কি পুরাণে উল্লিখিত আছে যে, কল্কি অবতার পর্বতের দিকে যাইবেন। সেখানে পরশুরাম কর্তৃক জ্ঞানলাভ করিয়া উত্তর দিকে গমন করিবেন এবং পুনরায় প্রত্যাবর্তন করিবেন। মুহাম্মাদ (স)-ও প্রথমে হেরা পর্বতে গমন করেন। সেখানে জিবরাঈল (আ) হইতে ওহী প্রাপ্ত হন এবং তাঁহার উপর কুরআন অবতীর্ণ হইতে আরম্ভ হয়। উহার কয়েক বৎসর পর তিনি উত্তর দিকে মদীনায় গমন করেন এবং পুনরায় মক্কা বিজয় করিয়া জন্মভূমিতে প্রত্যাবর্তন করেন।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ৯. শিব কর্তৃক কল্কিকে অশ্ব প্রদান

📄 ৯. শিব কর্তৃক কল্কিকে অশ্ব প্রদান


কল্কি পুরাণে বলা হইয়াছে যে, শিব কল্কি অবতারকে একটি অতি উত্তম অশ্ব প্রদান করিবেন। হযরত মুহাম্মাদ (স)- ও জিবরাঈল (আ)-এর মারফত আল্লাহ্ তরফ হইতে মি'রাজ গমনের জন্য বোরাক নামে একটি অশ্ব প্রাপ্ত হন।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ১০. চার সহচরকে নিয়া কলি দমন

📄 ১০. চার সহচরকে নিয়া কলি দমন


কল্কি পুরাণে উল্লিখিত আছে যে, কল্কি অবতার তাঁহার চারজন সহচর নিয়া কলি অর্থাৎ শয়তানকে নিবারিত করিবেন (কল্কি পুরাণ, ২য় অধ্যায়, ৫ম শ্লোক)। বস্তুত হযরত মুহাম্মাদ (স) চারজন শ্রেষ্ঠ সহচর সঙ্গে লইয়া শয়তানী অপশাসন ও অনাচার উৎখাত করেন। তাঁহারা হইলেন হযরত আবু বকর সিদ্দীক (রা), উমার ফারুক (রা), উছমান (রা) ও আলী (রা)। পরবর্তী কালে তাঁহারা একের পর এক খলীফা হইয়া পৃথিবীর শ্রেষ্ঠ দুই শয়তানী শক্তি রোমান ও পার্সিয়ানদের পর্যুদস্ত করেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00