📘 সীরাত বিশ্বকোষ > 📄 দুই হাতের তালু

📄 দুই হাতের তালু


হযরত আনাস (রা) বলেন:
وكان يسط الكفين “রাসূলুল্লাহ (স)-এর দুই হাতের তালু ছিল চওড়া” (বুখারী, পৃ. ১২৬২, হা. ৫৯০৭)। তিনি আরও বলেন:
كان النبى ﷺ شثن القدمين والكفين “রাসূলুল্লাহ (স)-এর দুই পা এবং হাতের তালুদ্বয় মাংসল ছিল” (বুখারী, লিবাস, পৃ. ১২৬২, হা. ৫৯১০)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 দুই হাতের কব্জি

📄 দুই হাতের কব্জি


হিন্দ ইব্‌ন আবু হালাহ বলেন, রাসূলুল্লাহ (স) طويل الزنديین "প্রলম্বিত কজির অধিকারী ছিলেন” (আলবানী, মুখতাসারুশ শামাইলিল মুহাম্মাদিয়্যা, পৃ. ২০)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 হাতের কোমলতা

📄 হাতের কোমলতা


রাসূলুল্লাহ (স)-এর মুবারক হস্তদ্বয় খুবই কোমল ছিল। হযরত আনাস (রা) বলেনঃ
ما مسست حريرا ولا ديباجا ألين من كف النبي ﷺ "কোন রেশম কিংবা কোন গরদকেও আমি মহানবী (স)-এর হাতের তালু অপেক্ষা অধিকতর কোমল পাই নাই” (বুখারী, পৃ. ১৭৩০ হা. ৩৫৬১)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 শীতলতা ও সুগন্ধি

📄 শীতলতা ও সুগন্ধি


হযরত আবূ জুহায়ফা (রা) বলেন, একদা আমি মহানবী (স)-এর হাত ধরিয়া উহা আমার চেহারায় বুলাইতে লাগিলাম। তখন আমার মনে হইল:
فاذا هي أجرد من الثلب وأطيب رائحة من المسك "তাঁহার হাত মুবারক বরফ অপেক্ষা অধিক শীতল এবং মেশক অপেক্ষা অধিক সুগন্ধিযুক্ত” (বুখারী, পৃ. ৭২৯, হা. ৩৫৫৩)।
হযরত জাবির ইবন সামুরা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) আমার গণ্ডদ্বয় হাত দ্বারা মুছিয়া দিলেন। আমি তাঁহার হাতের শীতলতা অনুভব করিলাম এবং সুগন্ধি পাইলাম। মনে হইল, তিনি যেন তাহা আতর বিক্রেতার ভাণ্ডার হইতে এইমাত্র বাহির করিলেন (মুসলিম, ৮খ., পৃ. ৯০, হা. ২৩২৯)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00