📘 সীরাত বিশ্বকোষ > 📄 বক্ষ মুবারক

📄 বক্ষ মুবারক


তাঁহার বক্ষ মুবারক ছিল সমতল এবং চওড়া। হিন্দ ইব্‌ন আবূ হালাহ (রা) বলেন:
سواء البطن والصدر عريض الصدر. "তাঁহার পেট ও বক্ষ সমতল ছিল কিন্তু বক্ষদেশ প্রশস্ত ছিল" (ইমাম তিরমিযী, শামায়েল, অনু. পৃ. ৯; আলবানী, মুখতাসারুশ শামাইলিল মুহাম্মাদিয়্যা, পৃ. ১৯)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 পেট মুবারক

📄 পেট মুবারক


হযরত হিন্দ ইব্‌ন আবূ হালাহ-এর বর্ণনামতে রাসূলুল্লাহ (স)-এর পেট ছিল سواء اللطيف 'সমতল' (ইমাম তিরমিযী, শামায়েল, অনু. পৃ. ৯)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 মাসরুবা মুবারক

📄 মাসরুবা মুবারক


বক্ষদেশ হইতে নাভি পর্যন্ত কেশের সরু রেখাকে মাসরুবা বলা হয়। হযরত আলী (রা) বলেন, "রাসূলুল্লাহ (স( طويل المسربة বক্ষ হইতে নাভি পর্যন্ত সরু কেশের দীর্ঘ রেখাসম্পন্ন ছিলেন" (তিরমিযী, মানাকিব, হা. ৩৬৪৭)।
হযরত হিন্দ ইব্‌ন আবূ হালাহ বলেন, রাসূলুল্লাহ (স)-এর دقيق المسربة বা বক্ষদেশ হইতে নাভী পর্যন্ত পশমের একটি সূক্ষ্ম রেখা ছিল (ইমাম তিরমিযী, শামায়েল, অনু. পৃ. ৯; আলবানী, মুখতাসারুশ শামাইলিল মুহাম্মাদিয়্যা, পৃ. ১৯)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 পিঠ মুবারক

📄 পিঠ মুবারক


হযরত আবূ হুরায়রা (রা) বলেন:
كان إذا وضع رداءه عن منكبيه فكانه سبيكة فضة. "রাসূলুল্লাহ (স) যখন তাঁহার উভয় কাঁধ হইতে চাদর সরাইতেন তখন তাঁহার পিঠ মনে হইত যেন রৌপ্য দ্বারা তৈরী" (আলবানী, সাহীহ আল-জামে আস-সাগীর ওয়া যিয়াদাতুহু, ৪খ., ১৯৯, হা. ৪৫০৯)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00