📘 সীরাত বিশ্বকোষ > 📄 উভয় কাঁধ

📄 উভয় কাঁধ


হযরত বারাআ (রা) বলেনঃ
كان النبي مربوعا بعيد ما بين المنكبين.
"রাসূলুল্লাহ (স) মাঝারী গড়নের ছিলেন। তাঁহার উভয় কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল" (বুখারী, মানাকিব, বাব ২৩, পৃ. ৭২৯, হা. ৩৫৫১)।
হযরত আলী (রা)-এর বর্ণনামতে جليل المشاش والكتد "তাঁহার দুই কাঁধের মধ্যবর্তী স্থান মোটা ও মাংসল ছিল" (ইমাম তিরমিযী, শামায়েল, অনু. পৃ. ৭; আলবানী, মুখতাসারুশ শামাইলিল মুহাম্মাদিয়্যা, পৃ. ১৬)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ঘার মুবারক

📄 ঘার মুবারক


রাসূলুল্লাহ (স)-এর ঘাড় ছিল খুবই সুন্দর। হিন্দ ইব্‌ন আবূ হালাহ বলেন:
كان عنقه جيد دمية في صفاء الفضة . "তাঁহার ঘাড় এমন সৌন্দর্যময় এবং হালকা ছিল, যেমন মূর্তির ঘাড় পরিষ্কারভাবে খোদাই করা হইয়া থাকে এবং উহা রৌপ্যবর্ণ, উজ্জ্বল ও সৌন্দর্যময় ছিল" (ইমাম তিরমিযী, শামায়েল, অনু. পৃ. ৯)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 বক্ষ মুবারক

📄 বক্ষ মুবারক


তাঁহার বক্ষ মুবারক ছিল সমতল এবং চওড়া। হিন্দ ইব্‌ন আবূ হালাহ (রা) বলেন:
سواء البطن والصدر عريض الصدر. "তাঁহার পেট ও বক্ষ সমতল ছিল কিন্তু বক্ষদেশ প্রশস্ত ছিল" (ইমাম তিরমিযী, শামায়েল, অনু. পৃ. ৯; আলবানী, মুখতাসারুশ শামাইলিল মুহাম্মাদিয়্যা, পৃ. ১৯)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 পেট মুবারক

📄 পেট মুবারক


হযরত হিন্দ ইব্‌ন আবূ হালাহ-এর বর্ণনামতে রাসূলুল্লাহ (স)-এর পেট ছিল سواء اللطيف 'সমতল' (ইমাম তিরমিযী, শামায়েল, অনু. পৃ. ৯)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00