📘 সীরাত বিশ্বকোষ > 📄 গণ্ডদ্বয়

📄 গণ্ডদ্বয়


হিন্দ ইব্‌ন আবূ হালাহ-এর বর্ণনামতে তাঁহার গণ্ডদ্বয় ছিল مهل الخدين "সমতল এবং হালকা মাংসল” (ইমাম তিরমিযীর শামায়েল, অনু. পৃ. ৯; আলবানী, মুখতাসারুশ শামাইল, পৃ. ১৯)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 মুখগহ্বর

📄 মুখগহ্বর


হিন্দ ইব্‌ন আবু হালাহ-এর বর্ণনামতে রাসূলুল্লাহ (স)-এর মুখ গহব্বর ضليع الفم "যথোপযুক্ত প্রশস্ত ও বৃহৎ ছিল" যাহা সুস্পষ্ট আলোচনার প্রতীক হিসাবে আরবে প্রশংসিত ছিল (ইমাম তিরমিযী, শামায়েল, অনু. পৃ. ৯; আলবানী, পৃ. ১৯)। হযরত জাবির ইবন সামুরা (রা) বলেন:
كان رسول الله ﷺ ضليع الفم.
"রাসূলুল্লাহ (স) ছিলেন যথোপযুক্ত প্রশস্ত মুখ গহ্বরের অধিকারী" (মুসলিম, ৮খ., পৃ. ১০২, হা. ২৩৩৯)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 দন্ত মুবারক

📄 দন্ত মুবারক


তাঁহার দন্ত মুবারক ছিল উজ্জ্বল চকচকে এবং সম্মুখের দাঁতে সামান্য ফাঁক ছিল।
كان رسول الله افلج الثنيتين اذا تكلم رؤى كالنور يخرج من بين ثناياه.
"রাসূলুল্লাহ (স)-এর সম্মুখের দাঁতে সামান্য পরিমাণ ফাঁক ছিল। যখন তিনি কথা বলিতেন তখন মনে হইত, ফাঁক দিয়া যেন নূর বা আলো বিচ্ছুরিত হইতেছে” (আলবানী, মুখতাসারুশ শামাইলিল মুহাম্মাদিয়‍্যা, পৃ. ২৯)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 উভয় কাঁধ

📄 উভয় কাঁধ


হযরত বারাআ (রা) বলেনঃ
كان النبي مربوعا بعيد ما بين المنكبين.
"রাসূলুল্লাহ (স) মাঝারী গড়নের ছিলেন। তাঁহার উভয় কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল" (বুখারী, মানাকিব, বাব ২৩, পৃ. ৭২৯, হা. ৩৫৫১)।
হযরত আলী (রা)-এর বর্ণনামতে جليل المشاش والكتد "তাঁহার দুই কাঁধের মধ্যবর্তী স্থান মোটা ও মাংসল ছিল" (ইমাম তিরমিযী, শামায়েল, অনু. পৃ. ৭; আলবানী, মুখতাসারুশ শামাইলিল মুহাম্মাদিয়্যা, পৃ. ১৬)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00