📄 নাসিকা
রাসূলুল্লাহ (স)-এর নাক অতি সূক্ষ্ম ও দীর্ঘ ছিল। হিনদ ইব্ন আবূ হালা-এর বর্ণনামতে ا ما اقنى العرنين له نور يعلوه يحسبه من لم تأمله اشم. উঁচু ও দীর্ঘ ছিল এবং উহাতে জ্যোতি ঝলমল করিত। কেহ গভীরভাবে না দেখিলে উহাকে উঁচু নাকবিশিষ্ট মনে হইত, কিন্তু ভালভাবে লক্ষ্য করিলে দেখা যাইত নূরের আতিশয্যে উহা উঁচু মনে হইতেছে” (ইমাম তিরমিযী শামায়েল, অনু. পৃ. ৯; আলবানী, মুখতাসারুশ শামাইলিল মুহাম্মাদিয়্যা, পৃ. ১৯)।
📄 গণ্ডদ্বয়
হিন্দ ইব্ন আবূ হালাহ-এর বর্ণনামতে তাঁহার গণ্ডদ্বয় ছিল مهل الخدين "সমতল এবং হালকা মাংসল” (ইমাম তিরমিযীর শামায়েল, অনু. পৃ. ৯; আলবানী, মুখতাসারুশ শামাইল, পৃ. ১৯)।
📄 মুখগহ্বর
হিন্দ ইব্ন আবু হালাহ-এর বর্ণনামতে রাসূলুল্লাহ (স)-এর মুখ গহব্বর ضليع الفم "যথোপযুক্ত প্রশস্ত ও বৃহৎ ছিল" যাহা সুস্পষ্ট আলোচনার প্রতীক হিসাবে আরবে প্রশংসিত ছিল (ইমাম তিরমিযী, শামায়েল, অনু. পৃ. ৯; আলবানী, পৃ. ১৯)। হযরত জাবির ইবন সামুরা (রা) বলেন:
كان رسول الله ﷺ ضليع الفم.
"রাসূলুল্লাহ (স) ছিলেন যথোপযুক্ত প্রশস্ত মুখ গহ্বরের অধিকারী" (মুসলিম, ৮খ., পৃ. ১০২, হা. ২৩৩৯)।
📄 দন্ত মুবারক
তাঁহার দন্ত মুবারক ছিল উজ্জ্বল চকচকে এবং সম্মুখের দাঁতে সামান্য ফাঁক ছিল।
كان رسول الله افلج الثنيتين اذا تكلم رؤى كالنور يخرج من بين ثناياه.
"রাসূলুল্লাহ (স)-এর সম্মুখের দাঁতে সামান্য পরিমাণ ফাঁক ছিল। যখন তিনি কথা বলিতেন তখন মনে হইত, ফাঁক দিয়া যেন নূর বা আলো বিচ্ছুরিত হইতেছে” (আলবানী, মুখতাসারুশ শামাইলিল মুহাম্মাদিয়্যা, পৃ. ২৯)।